বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলা ও ভাংচুরের অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী):  জেলার বাউফল উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বসতঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার কনকদিয়া ইউপির ৫নং ওয়ার্ডের হোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তোভোগীর পরিবার সূত্রে জানা গেছে, এলাকার কয়েকজন চিহ্নিত মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। এতে বাধা দেন স্থানীয় রিপন হাওলাদার। ফলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে রিপনকে মারধর করে মাদক কারবারিরা।

আহত রিপন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে রাতে রিপনের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় রিপনের স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়ে আহত হন।

এর আগে ‘মৃত্যু ও সম্পদ নষ্ট করার হুমকি’ উল্লেখ করে ২৬ ডিসেম্বর রিপন হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রিপন হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম বলেন, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সবুজ, আনোয়ার ও বাচ্চু আমার স্বামীকে মারধর করে। সে (রিপন) অসুস্থ অবস্থায় বাউফল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে রাত সাড়ে ৮টার দিকে সবুজ, আনোয়ার ও বাচ্চুর নেতৃত্বে ৮-১০ জন লোক সন্ত্রাসী কায়দায় আমার বসত ঘরে হামলা চালায়। এ সময়ে তারা আমাকে ও আমার মেয়েকে মেরে স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার চেইন নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে বাচ্চু মিয়া বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

এ বিষয়ে কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার বলেন, আমি যতটুকু জানি রিপন ও বাচ্চুর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ আছে। সহকারী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি এবং স্থানীয় আরেক ব্যক্তি সালিশ করে দেই। রিপন সালিশ মানেনি এবং বাচ্চুকে জমি বুঝিয়ে দেয়নি। এটা নিয়ে সমস্যা হতে পারে।

এ বিষয়ে বগা তদন্ত কেন্দ্রের এসআই বাদল কৃষ্ণ বলেন, খবর পেয়ে আমরা গতকাল রাতেই ঘটনাস্থল পরদির্শন করে রিপন হাওলাদারকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন আলী আজম মুকুল

বরিশাল অফিস :: ভোলা-২ আসনে আওয়ামীলীগের দর্লীয় প্রার্থী আলহাজ¦ আলী আজম মুকুল প্রতিক বরাদ্ধ পাওয়ার পর থেকে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় দিন-রাত গণ সংযোগ ও উঠান বৈঠক করে ভোটারদের মন জয় করার জন্য কাজ করছেন।

তিনি উঠান বৈঠক কালে আওয়ামীলীগের শাসন আমলে দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরছেন ভোটারদের কাছে। এছাড়া ভোলা কে মেঘনার ভাঙ্গন হতে রক্ষায় স্থায়ী বøক নির্মানের কাজ তুলে ধরেন।

ওই সময় আলী আজম মুকুল ৭ই জানুয়ারী ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি এবং নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

তার সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক আলহাজ¦ রফিকুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা মো. জাফর উল্ল্যাহ চৌধুরী সহ দুই উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে জয়ী করার জন্য এক সাথে মাঠ পর্যায় কাজ করছেন।

এছাড়া গ্রাম-গঞ্জে গিয়ে উঠান বৈঠক করে ভোটারদের আকৃষ্ট করার জন্য কাজ করছেন আলী আজম মুকুল এর স্ত্রী জাহানারা ইয়াসমিন বুলু, ছেলে রায়হান আবিদ অমি, ছেলের বউ ফাহমিনা আক্তার হক প্রমূখ সহ পরিবারের সদস্যেরা।

 




মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হচ্ছে আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হতে যাচ্ছে আজ (৩১ ডিসেম্বর)। রোববার থেকে এ দুটি স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে। এর মাধ্যমে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হবে।



২০ শর্তে সোমবার রাজধানীতে আ.লীগের নির্বাচনী জনসভা




ইউক্রেনের ভয়াবহ হামলা, কঠোর জবাব দেওয়ার হুমকি রাশিয়ার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একশরও বেশি মানুষ।



সিরিয়া-লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে সমর্থন জানিয়ে দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার স্থানীয় সময় সকালের দিকে উত্তর ইসরায়েলে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এই হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।



থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে




আজ ‘ব্যাংক হলিডে’, শেয়ারবাজারও বন্ধ




শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়: হাসানাত আব্দুল্লাহ

বরিশাল অফিস :: দেশের জনগণ সন্ত্রাসের পক্ষে নয়, উন্নয়নের পক্ষে। শেখ হাসিনার সরকার চারবার ক্ষমতায় থেকে দেশের সকল সেক্টরের সার্বিক উন্নয়ন করেছে। বাংলাদেশ আজ বহি:বিশ্ব উন্নয়নের রোল মডেল। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। তাই আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট দিন।

 শনিবার বিকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া ঈদগাঁ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নৌকা মার্কার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল-১ আসনে নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ।

রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেকৃষ্ণ হালদারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার।

উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিৎ কুমার সমদ্দার, যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির।

এর আগে আবুল হাসানাত আবদুল্লাহ রাজিহার, বাশাইল এলাকার পথে পথে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেন।

প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়ন করা গোটা দক্ষিণাঞ্চল তথা তার মাধ্যমে বাস্তবায়ন করা গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার উল্লেখযোগ্য উন্নয়নের সারসংক্ষেপের চিত্র তুলে ধরে আরও বলেন, তার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের স্বপ্ন ছিল গৌরনদী-আগৈলঝাড়াকে জেলা ঘোষণা করা।

তার বাবা এজন্য জেলার ভিত্তি প্রস্তরও উদ্বোধন করেছিলেন। বাবার স্বপ্ন পুরণ করতে তিনি জেলা বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে বারবার বিষয়টি উপস্থাপনও করেছেন। প্রবীণ এই নেতা তার জীবনের শেষ সময়ে নির্বাচিত হয়ে তার বাবার লালিত স্বপ্ন গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে জেলা বাস্তবান করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।




প্রধানমন্ত্রীর প্রার্থী রাশেদ খান মেননকে জয়ী করতে হবে : তালুকদার মোঃ ইউনুস

বরিশাল অফিস :: বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদেস্য তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রীর প্রার্থী রাশেদ খান মেননকে জয়ী করে বরিশালের উন্নায়ন কাজ এগিয়ে নিতে হবে। তিনি মনোনয়ন বঞ্চিত হলেও দলের পক্ষে কাজ করতে হবে সকল নেতাকর্মীকে সে লক্ষে দলের প্রতিক নৌকা ও প্রার্থী রাশেদ খান মেননকে জয়ী করতে হবে যে কোন মূল্যে।

শনিবার (৩০ ডিসেম্বর) শনিবার বিকালে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নৌকা প্রতিকের প্রার্থী রাশেদ খান মেননের উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

সমীর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তাব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ইউনুস আরো বলেন, দেশের স্বার্থে সুষ্ঠ নির্বাচন প্রয়োজন আর সে নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধান মন্ত্রী হিসাবে প্রয়োজন সেকারনে বরিশাল -২ আসন (উজিরপুরও বানারীপাড়ায় )১৪ দলের প্রার্থী রাশেদ খান মেননকে দরকার বলেই তাকে জয়ী করতে হবে। আমি যদি পেয়েও সব কিছু ভুলে দলের প্রয়েজনে কাজ করতে পারি সকল নেতাকর্মীদেরও প্রধানমন্ত্রীর প্রয়েজনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে হবে।

উঠান বৈঠক এছাড়াও তিনি বিভিন্ন এলাকায় নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে গন সংযোগ করেন।