কাজে আসছে না মার্কিন টাস্কফোর্স, ফের বাণিজ্যিক জাহাজে হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মারস্ক হ্যাংজু কন্টেইনার জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লোহিত সাগর পাহারায় টাস্কফোর্স গঠনের পর এটাই প্রথম হামলা।

একই দিন লোহিত সাগরে মার্কিন একটি যুদ্ধজাহাজ থেকে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বলা হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেখানে তারা এখন পর্যন্ত দুই ডজনের বেশি জাহাজে হামলা চালিয়েছে।

সেন্টকম এর তথ্য অনুযায়ী, জাহাজটিতে হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাছাড়া এটি এখনো সচল রয়েছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঢেউ গিয়ে পৌঁছেছে লোহিত সাগরে। গাজায় বোমা হামলা শুরুর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে লোহিত সাগরে। কারণ বিদ্রোহী গোষ্ঠী হুথি সেখানে বাণিজ্যিক জাহাজা লক্ষ্য করে হামলা শুরু করে। বিদ্রোহী গোষ্ঠীটিকে সমর্থন দিচ্ছে ইরান। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই সেখানে হামলা শুরুর ঘোষণা দেয় হুথি। তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে।

ইসরায়েলগামী যেকোনো জাহাজে হামলার ঘোষণা দেওয়া হয়। ১৯ নভেম্বর ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এরপর ১২ ডিসেম্বর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে একটি নরোয়েজিয়ান ট্যাঙ্কারে হামলা চালানো হয়। যদিও এর মালিকরা জানিয়েছেন জাহাজটি ইসরায়েলগামী ছিল না। লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে ফ্রান্সের যুদ্ধ জাহাজকেও। এরপর একে একে বেশ কিছু জাহাজে হামলা চালানো হয়। এতে লোহিত সাগর কার্যত অচল হয়ে পড়ে। তবে এই সংকট দূর করার জন্য কয়েকটি দেশের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু অঞ্চলটিতে উত্তেজনা কোনোভাবেই থামছে না। ফের হামলা হলো বাণিজ্যিক জাহাজে।




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট

৩য় টি-টোয়েন্টি
বাংলাদেশ-নিউজিল্যান্ড
সকাল ৬টা, নাগরিক ও গ্রিন টিভি

স্ট্রাইকার্স-স্টারস
বেলা ২-১৫ মি.
টি স্পোর্টস, স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ফুলহাম-আর্সেনাল
রাত ৮টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১

টটেনহাম-বোর্নমাউথ
রাত ৮টা
স্টার স্পোর্টস সিলেক্ট ২




পটুয়াখালীর দুটি আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে মধ্যে দুটিতে আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন।

একটিতে নৌকার প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। গলাচিপা দশমিনায় স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক চ্যালেঞ্জ জানাচ্ছেন নৌকার প্রার্থীকে।

বাসুদেব চন্দ্র মিস্ত্রী, দীর্ঘ ১৫ বছর যাবত পটুয়াখালীর দশমিনা উপজেলা বেতাগী-সানকিপুর বাজারে জিলাপী বিক্রি করছেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাসুদেবের ব্যবসা এখন জমজমাট।
কেমন হবে নির্বাচন? বাসুদেবের মতে এখানে ভোটের পরিবেশ জমে উঠেছে।

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩, সংসদীয় আসনে আসছে সংসদ নির্বাচনে প্রার্থী ৬ জন। বর্তমান সাংসদ এস এম শাহজাদা এবারও নৌকার প্রার্থী। তবে স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক আবুল হোসেন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েছেন। তার সঙ্গে আছেন উপজেলা আওয়ামী লীগের বড় একটি অংশ।

কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহিববুর রহমান মুহিব। তার বড় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে প্রচারণার মাঠে সহিংসতাও হয়েছে।

পটুয়াখালী সদর আসনের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, এই আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। আর পটুয়াখালী ২ বাউফল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। তার শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এখানকার নির্বাচনী মাঠ নিরুত্তাপ।




বৃষ্টি আইনে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ




আমার একটি স্বপ্ন বাকী ভোলা-বরিশাল ব্রীজ : তোফায়েল

বরিশাল অফিস ::ভোলা হবে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নত জেলা। বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম শহরে পরিণত হয়েছে, মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে, মানুষ এখন শান্তিতে আছে, আমাদের গ্রামগুলো এখন শহরে রুপান্তরিত হয়েছে। খালী পায়ে এখন আর স্কুল কলেজে যেতে হয় না।

আমার স্বপ্ন ছিল ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। সেই স্বপ্ন আমার পুরণ হয়েছে। আরও একটি স্বপ্ন বাকী আছে, তা হলো ভোলা-বরিশাল ব্রীজ। আজ হোক কাল হোক ভোলা-বরিশালের ব্রীজ হবেই হবে।

গ্যাস, বিদ্যুৎ সমৃদ্ধ জেলা ভোলা। ভোলা হবে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নত জেলা। বিরোধীয় দলগুলো ভোটে অংশ না নিয়ে এখন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই বিরোধীদের এই অপচেষ্টা থেকে দেশটাকে বাঁচাতে আগামী ৭ জানুয়ারি সকলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন।

৩০ ডিসেম্বর (শনিবার) বিকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন পরিষদ মাঠে জনসংযোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরসামাইয়া ইউনিশনের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ইউনুছ সহ অন্যান্য নেতৃবৃন্দ।




টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠালো নিউজিল্যান্ড

প্রথম দুই ম্যাচে টস ভাগ্য ছিল নাজমুল হোসেন শান্তর পক্ষে। শেষ ম্যাচে এসে এই ভাগ্যটা গেলো নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনারের পক্ষে। টস জিতলেন কিউই অধিনায়ক এবং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশকে।

আজকের ম্যাচেও খেলতে নামতে পারেননি লিটন দাস। ইনজুরির কারণে দলের বাইরে তিনি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। একটি পরিবর্তন এসেছে দলে। তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম।

বাংলাদেশ একাদশ

রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেপরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাটম্যান, জেমস নিশাম, মিচেল সান্তনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।




‘বন্ধুত্বের চেয়েও বেশি, কিন্তু প্রেম নয়’ সম্পর্কে আদিত্য-অনন্যা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রেম নয় কিন্তু কিন্তু বন্ধুত্ব, বন্ধুর চেয়ে বেশি কিন্তু প্রেম নয়। নতুন প্রজন্মের কাছে এমন সম্পর্ক সিচুয়েশনশীপ নামে পরিচিত। মোটামুটিভাবে যা জাস্টফ্রেন্ডশিপ নামেও পরিচিত। ঠিক এমন সম্পর্ককে একপ্রকার প্রমোট করতে দেখা গেলো আদিত্য রায় কাপুরের কণ্ঠে।



ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সিরিজ জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে সফরকারীরা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ১৪.৫ ওভারে ৮১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছে তারা।



বিএনপি করায় রাজাকার শুনতে হয়, আ.লীগে যোগ দিয়ে রেজাউল

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম রেজা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী মহিববুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

রেজাউল করিম রেজা বলেন, আমি এক সময় আওয়ামী লীগে ছিলাম। কোনও এক কারণে বিএনপিতে এসেছি। বিএনপি করায় অনেকে রাজাকার বলে। অনেকে আরও বাজে মন্তব্য করে। এছাড়া, আমি বিএনপিতে তেমন মূল্যায়ন পাইনি। যাদের আমি কাজেও রাখি না তাদের যদি আমার উপরে পদ দেয়। এটা হলো মানুষকে সম্মানের সহিত বেইজ্জতি করা। তাই আমি আবার সাবেক যায়গায় যোগদান করেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রার্থী মহিববুর রহমানকে আমার মন থেকে ভালো লাগে। তার কাজগুলো অনেক ভালো। তাই মহিববুর রহমানের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছি।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার বলেন, বিএনপি বার বার নির্বাচনে না আসায় নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে। সৈয়দ রেজাউল করিম রেজা ভালো ছেলে, ভালো ব্যবসায়ী। তাকে আমরা সাধুবাদ জানাই।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার বলেন, তার পরিবারের সবাই আওয়ামী লীগ। এছাড়া, দলীয় কোনও কর্মকাণ্ডে তিনি ছিলেন না। সে মুখে মুখে বিএনপি করতো। তারপরেও তাকে বিএনপিতে রাখতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছিলো। কিন্তু সে পদ পেয়েও ফেসবুকে বিএনপিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। তাকে আমরা বহিষ্কার করবো।




শীতে পেট ভালো রাখতে যা খাবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শীতের সময়ে পেটে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই এদিকে খেয়াল রাখা জরুরি। এজন্য আপনাকে সবার আগে সতর্ক হতে হবে খাবার নির্বাচনের বিষয়ে। পুষ্টিবিদের মতে, কয়েকটি খাবার রয়েছে যা আমাদের অন্ত্রের নিরাময়, হজমে সহায়তা এবং অন্ত্রের মাইক্রোবায়োমকে সমর্থন করার জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে। সেই খাবারগুলো খেলে পেটের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এই শীতে পেটের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত এই খাবারগুলো খেতে পারেন-