শ্বশুরের পক্ষে ভোট চাইতে ভোলায় অস্ট্রেলিয়ান পুত্রবধূ

বরিশাল অফিস:: শ্বশুরের পক্ষে ভোট চাইতে সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন ভোলা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মুকুলের পুত্রবধূ (ছেলের বউ) ফাহমিনা আক্তার হক সারা।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় নারী ভোটারদের মধ্যে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করতে দেখা যায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্টেলিয়ান নাগরিক সারাকে।

এ সময় উঠান বৈঠকে অংশ নিতে আসা বিভিন্ন বয়সী নারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন সারা তার শ্বশুর আলী আজম মুকুলের পক্ষে ভোট চান। তার স্বামী রায়হান আবিদ অমি, শাশুড়ি জাহানারা বুলুসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি নারী ভোটারদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকেও বক্তব্য রাখেন।

সারা অস্ট্রেলিয়ান নাগরিক। বসবাস করেন সিডনিতে। তার পূর্ব পুরুষের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। বছর দুয়েক আগে ভোলা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুলের একমাত্র ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী রায়হান আবিদ অমির সঙ্গে তার বিয়ে হয়।

জানা গেছে, ফাহমিনা আক্তার হক সারা গত এক সপ্তাহ শ্বশুরের নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানে গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট চান। বিশেষ করে নারী ভোটারদের কাছে বেশি যাচ্ছেন সারা। বিদেশিনীর এমন ভোট চাওয়াকে বেশ উপভোগ করছেন সবাই।

সারা জানান, শ্বশুরের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গত ২২ ডিসেম্বর স্বামীর সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। অস্ট্রেলিয়ার নির্বাচনে এমন প্রচারণা হয় না। সম্পূর্ণ আলাদা ক্যাম্পিং হয়। ভোটারদের সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে তার। নির্বাচনী প্রচারণার পাশাপশি প্রান্তিক মানুষের সঙ্গে গল্প করেন তিনি।

এ সময় সারা ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।

সারার স্বামী অমি জানান, বাবার নির্বাচনের প্রচারণা জন্য স্ত্রী সন্তান নিয়ে দেশে এসেছেন। এবার তিনি প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচন দেখতে যাচ্ছেন। এটাকে তিনি ইনজয় করছেন।

এ দিকে সারার নির্বাচনী প্রচারণায় খুশি তার শাশুড়ি জাহানারা বুলু। ভোলা-২ আসনকে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে তারা সপরিবারে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 




৫২ বছর রাজত্বের পর সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সবাইকে অবাক করে দিয়ে আকস্মিকভাবে সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে। টেলিভিশনে নতুন বছর শুরুর ভাষণ দিতে গিয়ে সিংহাসন ছাড়ার ঘোষণা দেন তিনি। এসময় তার এই ভাষণ টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।




রাবিতে প্রথম আলো বন্ধুসভার নেতৃত্বে তুহিন-সূচী

বরিশাল অফিস :: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রথম আলো বন্ধুসভার কার্যকরী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুহিনূজ্জামানকে সভাপতি এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহিমা সিদ্দিকী সূচীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে প্রথম আলো বন্ধু সভার কেন্দ্রীয় পর্ষদের সভাপতি উত্তম রয় ও সাধারণ সম্পাদক জাফর সাদিক ২৫ সদস্যবিশিষ্ট নতুন এ কার্যকরী কমিটির অনুমোদন দেন।




বিড়ালে মাছ খেয়ে ফেলা নিয়ে দ্বন্দ্বে তিনজনকে কুপিয়ে জখম, আটক ২

বরিশাল অফিস:: বিড়ালে মাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের দুই ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরের ধান গবেষণা রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- নগরের ধান গবেষণা রোডের রাজিয়া ম্যানশনের ভাড়াটিয়া মহানগর পুলিশের (বিএমপি) নায়েক আব্দুর রহমানের ছেলে মো. আল আমিন (৩০) ও আরাফাত (২৫) এবং তার বন্ধু একই এলাকার বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মো. মুন্না (২৫)।

ঘটনার পর তুহিন ও তায়েবা নামে এক দম্পতিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত আল আমিনের বাবা আব্দুর রহমান বলেন, তাদের পোষা বিড়াল অপর ভাড়াটিয়া তুহিনের একটি জাটকা মাছ খেয়ে ফেলে। এ নিয়ে তুহিন ও তার স্ত্রী তায়েবা ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে তারা প্রথমে আমার স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তুহিন ও তায়েবা সেলিনাকে ধাক্কা দেন। তখন সেলিনা চিৎকার দিলে আমার দুই ছেলে ও তাদের বন্ধু মুন্না বের হয়। পরে ধাক্কা দেওয়া নিয়ে তুহিনের সঙ্গে ওই দম্পতির কথা কাটাকাটি হয়।

তিনি আরও বলেন, এক পর্যায়ে তুহিনের সঙ্গে আমার ছেলে আল-আমিনের হাতাহাতি হয়। তখন তুহিনের স্ত্রী তায়েবা এসে আমার ছোট ছেলে আরাফাতকে বটি দিয়ে কোপ দি‌তে চাইলে মুন্না তাকে রক্ষা করতে এগিয়ে যায়। তখন ওই নারী মুন্নার হাতে কোপ দিয়ে জখম করে। পরে আল-আমিন ও আরাফাত এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

আব্দুর রহমান জানান, ঘটনার পরে আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগম কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রাজিয়া ম্যানসনের মালিক অ‌্যাডভোকেট মাইনুল ইসলাম সজল বলেন, জাটকা ইলিশ বিড়ালে খেয়ে ফেলা নিয়ে দুই ভাড়াটিয়ার মধ্যে ঝগড়া হয়েছে। তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে স্বামী ও স্ত্রীকে আটক করেছে। আমি দুই পক্ষকে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দিয়েছি।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে কথিত গোল্ড কয়েনসহ দুই প্রতারক আটক

বরিশাল অফিস :: বরিশালে বিপুল পরিমাণে কথিত গোল্ড কয়েনসহ দুই প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশের পরিদর্শক মো. ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ছগির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন নগরের ২০ নম্বর ওয়ার্ডস্থ বগুড়া নথুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়।

এ সময় মজিবর মোল্লা ওরফে জামাল ও মো. একরাম শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত গোল কয়েন আকৃতির সোনালী রঙের ময়লা যুক্ত ১ হাজার ১৬০ পিস টিনের টুকরা (কথিত সোনার কয়েন) এবং দুইটি বাটন মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রতারকরা সোনার কয়েনের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে পরিদর্শক মো. ছগির হোসেন জানান, অভিযানে এসআই মো. ফিরোজ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।




প্রকাশিত হলো মমর ‘প্রেম যমুনা’

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সংগীতের সঙ্গে মাহফুজা মমর সখ্য সেই পাঁচ বছর বয়স থেকেই। পরিবার থেকে হয়েছিল গানের হাতেখড়ি। এরপর কয়েকজন ওস্তাদের কাছ থেকে গানের বিভিন্ন বিষয় রপ্ত করেছেন এ কণ্ঠশিল্পী। এখন পর্যন্ত ১৮টি মৌলিক গান প্রকাশ করে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

পাশাপাশি দেশ ও দেশের বাইরে স্টেজ শো করে কুড়িয়েছেন সুনাম। স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও এ শিল্পী নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন নিজের মৌলিক গান। এরই ধারাবাহিকতায় কণ্ঠশিল্পী মাহফুজা মম এবার তার ভক্ত-শ্রোতাদের নতুন বছরে উপহার দিলেন নতুন আরও একটি গান-ভিডিও।

গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। নোমান সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে প্রেমিক মনের জল্পনা-কল্পনার মিশেলে তৈরি এ গানের ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। একঝাঁক নৃত্য শিল্পীর সঙ্গে গানটির ভিডিওতে অংশ নিয়েছেন মম নিজেই। ভিডিওটির কোরিওগ্রাফার হিসেবে ছিলেন শাহেদ হোসাইন।

‘প্রেম যমুনা’ গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত মম জানালেন, ‘গানটির কথা, সুর, সংগীত ও গায়কীর মধ্যে একটা দোলা আছে। শ্রোতাদের হৃদয় দোলানো একটি গান ‘প্রেম যমুনা’। আর গানের সঙ্গে মিল রেখে ভিডিও নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস গানটি সবার হৃদয়ে দোলা দিয়ে যাবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আজ (৩১ ডিসেম্বর) তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘প্রেম যমুনা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।




নতুন বইয়ের ঘ্রাণের অপেক্ষায় পৌনে ৪ কোটি শিক্ষার্থী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বছরের প্রথম দিনে পৌনে চার কোটির বেশি শিক্ষার্থীর হাতে উঠবে নতুন বই। সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়াবে নতুন বইয়ের ঘ্রাণ। বই উঁচিয়ে শিক্ষার্থীরাও নতুন বছরে জ্ঞানার্জনে শপথ নিয়ে ঘরে ফিরবে। রাত পোহালেই সারাদেশে আয়োজিত বই উৎসবে দেখা মিলবে এমন দৃশ্যের।

রোববার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বই উৎসব’র উদ্বোধন করেন। তবে মূল উৎসব হবে সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায়। সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ সময়ে বই উৎসব শুরু হবে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয়ভাবে বই উৎসবের আয়োজন করা হলেও মাধ্যমিকে তা থাকছে না। নির্বাচন কমিশনের (ইসি) সম্মতি না পাওয়ায় মাধ্যমিকের আয়োজন করা হয়নি

এদিকে, নির্বাচনী তৎপরতায় এবার বই উৎসবে কিছুটা ভাটা পড়লেও শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কমতি থাকবে না। আয়োজন যেন ফিকে না হয়ে যায় সেদিকেও সজাগ দৃষ্টি রাখছে শিক্ষা প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, প্রাথমিক, মাদরাসা ও কারিগরি অধিদপ্তর সব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণের নির্দেশনা দিয়েছে।

শতভাগ উপজেলায় নতুন বই পৌঁছে দেওয়ার কাজে তৎপর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি সূত্র জানায়, প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীরা সবগুলো বই হাতে পেতে পারেন। তবে অষ্টম ও নবমের শিক্ষার্থীদের ৫-৬টা করে বই দেওয়া হতে পারে। পরে কয়েক ধাপে তাদের সব নতুন বই দেওয়া হবে।

পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা ধরা হয়েছে তিন কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন। তাদের জন্য বই ছাপা হয়েছে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি। প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৪২৩ কপি বই। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ১ হাজার ২৭৪টি। প্রাক-প্রাথমিকের জন্য ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮ কপি বই ছাপা হয়েছে।

ষষ্ঠ শ্রেণিতে ছয় কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮ কপি, সপ্তম শ্রেণির চার কোটি ৪৫ লাখ ৫৭ হাজার কপি, অষ্টম শ্রেণির জন্য পাঁচ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১ কপি এবং নবম শ্রেণির জন্য পাঁচ কোটি ছয় লাখ ৮৪ হাজার ৫৭৩ কপি বই ছাপা হচ্ছে।

অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (পাঁচটি ভাষায় রচিত) শিশুদের জন্য এবার মোট দুই লাখ পাঁচ হাজার ৩১ কপি বই ছাপা হচ্ছে। অন্য বইয়ের মধ্যে পাঁচ হাজার ৭৫২ কপি ‘ব্রেইল’ বই ছাপা হবে। তাছাড়া শিক্ষকদের ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি ‘শিক্ষক সহায়িকা’ দেওয়া হবে।

জানা গেছে, ৯ শ্রেণির মধ্যে এবার ৭ শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে লেখা বই দেওয়া হবে। সেগুলো হলো- প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এসব শ্রেণির বইগুলো পাণ্ডুলিপি নতুন করে লেখা। শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা আগের শিক্ষাক্রমের বই পাবে।

 




২০২৪ সাল : নতুন শুরু করবেন যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জীবন আমাদের রুটিন, বাধ্যবাধকতা এবং ডিজিটাল গোলকধাঁধায় আটকে রাখে। কিন্তু যদি এমন হয় যে আপনি জীবনটা নতুন করে সাজানোর সুযোগ পান? শুরু হতে যাচ্ছে ২০২৪। একটি নতুন বছর। কিন্তু এ বছরেও যদি সেই পুরনো আপনিই থেকে যান, যদি আপনার বয়স ছাড়া আর কিছু না বাড়ে তাহলে আর তা নতুন হলো কী করে? ২০২৪-এ আপনার জীবনটাকে নতুন করে সাজাতে এবং ব্যর্থতা দূরে সরিয়ে সাফল্যের পাল্লা ভারী করতে চাইলে এই কাজগুলো করুন-



আজ টিভিতে যা দেখবেন (১ জানুয়ারি, ২০২৪) 




নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।