নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা বরিশালের শিক্ষার্থীরা

বরিশাল অফিস :: নতুন বছরের প্রথম দিনে নতুন বই যেন শিক্ষার্থীদের জন্য ছিল নতুন বছরের এক উপহার। তাই নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা বরিশাল জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে খুশি শিক্ষার্থীদের অভিভাবকরা । নতুন বই গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ নতুন বছরে এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১) লা জানুয়ারী সকালে বরিশাল সদর গালর্স মাধ্যমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনী থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী।
প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে বই বিতরন উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,বরিশাল বিভাগীয় আঞ্চলিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন ও বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা গণ।

এ সময় নতুন বই হাতে পেয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার ইভা জানান, আমি সব সময় ভালো লেখাপড়া করে মা বাবার ইচ্ছে পূরণের জন্য ভালো রেজাল্ট করা করি । আমার বই পড়তে অনেক ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে । আমি সবসময় বইয়ের যত্ন করি । আর অপেক্ষায় থাকি নতুন বছরের এই দিনটার জন্য ।

বরিশাল জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া জাহান নিসাত জানান, আমাদের নতুন বছরের প্রথম দিনটি থাকে উৎসবের দিন এই দিনে নতুন বই হাতে পেয়ে একটা সুগন্ধি ঘ্রাণ পাচ্ছি। এটাই আমাদের কাছে খুব ভালো লাগে।

এক শিক্ষার্থীর অভিভাবক সামীম হোসেন জনি বলেন,আমাদের সময় বই কিনে পড়ার সবার সামর্থ্য ছিল না। যদিও কেউ বই কিনতো তাও পুরাতন বই। এখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছু তার মধ্যে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের পরিবর্তন ঘটেছে। আমরা অভিবকরা ধন্যবাদ জানাই সরকার প্রধানকে বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য এতে আমাদের ছেলে মেয়েরা যেমন খুশি আমরাও অনেক খুশি।

বরিশাল জেলার ১০ উপজেলার ৪শত ৬৯টি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ও ২শত ৩৯টি মাদ্রার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ লক্ষ, ৮৮ হাজার,৪শত ৯৬ বই শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই বিতরন করা হয়েছে।




আমি কখনও নৌকার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চাইনি:পঙ্কজ দেবনাথ

বরিশাল অফিস :: বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেছেন, আমি কখনও নৌকার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চাইনি। কিন্তু ত্যাগী ও নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অব্যাহতভাবে অমানুষিক নির্যাতনের কারণে বাধ্য হয়ে শেষপর্যন্ত আমাকে প্রার্থী হতে হয়েছে।

সোমবার (১) লা জানুয়ারী বিকালে জেলার হিজলা উপজেলার বাংলাবাজারে অনুষ্ঠিত এক সভায় পঙ্কজ এ কথা বলেন।

তিনি বলেন, আমি যদি প্রার্থী না হতাম আর আজকের মতো শাম্মী আহমেদের মনোনয়নপত্রটা যদি বাতিল হয়ে যেতো, তাহলে হিজলা ও মেহেন্দিগঞ্জের মানুষের কি অবস্থা হতো। তারা অসহায় হয়ে থাকতো। আওয়ামী লীগের নেতাকর্মীরা এতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরতো। উন্নয়ন থেকে বঞ্চিত হতো।

দেবনাথ আরও বলেন, আমরা সুখ-শান্তি স্বস্তি চেয়েছিলাম, মাত্র কয়েকদিনে মধ্যে শাম্মীর সহযোগিরা ত্যাগী ও নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার তান্ডবে মেতে উঠেছিল।

বিভিন্ন ঘটনার উদহারণ টেনে পঙ্কজ দেবনাথ বলেন, লুট, গণধর্ষণের মামলার আসামিদের রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এখন শেল্টার দিচ্ছে শাম্মী আহমেদ। আর এ লোকগুলোই ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আমাদের মিছিলকারীদের ওপর হামলা করেছে। আশ্চর্যের বিষয় হলো মাঠের ভেতর প্লাকার্ড প্রবেশ আগে থেকেই নিষেধ ছিল কিন্তু সেই প্লাকার্ডের নামেই লাঠি, ইটের টুকরো, কাচের বোতল নিয়ে শাম্মী আহমেদের অনুসারীরা আমার কর্মীদের ওপর আঘাত করেছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




বরগুনায় গোলের গুড়ে বদলে যাচ্ছে গ্রাম

বরিশাল অফিস :: প্রতিবছর শীত এলেই গোলের গুড়ে গ্রামের প্রায় দুই হাজার মানুষের জীবিকার সংস্থান হয়েছে। গোলপাতার রস সংগ্রহ আর গুড় তৈরির কর্মযজ্ঞে এ সময়টাতে বদলে যায়

বরগুনা তালতলী উপজেলার বেহেলা গ্রামের পুরো চিত্র।

উপজেলা কৃষি জানায়, উপজেলায় ১০০ হেক্টর জমিতে গোলগাছের সংখ্যা প্রায় ২৫ হাজার। এসব গোলগাছের বাহর থেকে সংগৃহীত রস জ্বালিয়ে প্রতি শীতে প্রায় ১২-১৩ হাজার টনের বেশি গুড় উৎপাদিত হয়।

সবচেয়ে বেশি গাছ আছে বেহেলা গ্রামে। এই গ্রামটিতে গোলগাছের সংখ্যা ১৫ হাজার। স্থানীয়ভাবে গোলের বাগানকে বলা হয় ‘বাহর’। বেহেলায় রস সংগ্রহ থেকে গুড় তৈরিতে কাজ করেন প্রায় ৩ শত পরিবার।

জানা যায়, নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারির শেষ সময় পর্যন্ত রস সংগ্রহের উপযোগী থাকে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোলগাছের রস ঝরা শুরু হলে সেই রস সংগ্রহ করেন। শীত যত তীব্র হয় এই রসের চাহিদাও তত বেড়ে যায়। শীতকালীন এ কয়েক মাসে গোল রস ও গুড় বিক্রি করে লাখ টাকাও আয় করেন চাষিরা।

গোলের রস প্রতি কলস ৫০০ থেকে ৬০০ টাকা ও গুড় প্রতি কেজি ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়। এক কলস রস দিয়ে ৩ কেজি গুড় তৈরি হয়।

বেহেলা গ্রামের সুব্রত হাওলাদার বলেন, আমার ১৫০টি গাছ আছে, এগুলো নিজেই কেটে রস সংগ্রহ করে তারপর গুড় তৈরি করে বাজারে বিক্রি করি। ১৫০টি গাছ থেকে প্রায় ৮ কলস রস হয়। এতে প্রতিদিন গড়ে দুই হাজার টাকার গুড় আসে।

তিনি বলেন, এই মৌসুমে প্রায় ৭০-৮০ হাজার টাকার গোলের গুঁড় বিক্রি করি। এছাড়াও গোলের পাতা ও গাছ বিক্রী করে বাড়তি টাকা আয় করি। বাড়তি আয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি আমরা।




এবার পিটিআইয়ের ‘প্রায় সব’ প্রার্থীর মনোনয়ন বাতিল

চন্দ্রদ্বীপ ডেস্ক : পাকিস্তানের আসন্ন ১৬ তম পার্লামেন্ট নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়ন আগেই বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসিপি)। এবার তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) ‘প্রায় সব’ প্রার্থীর মনোনয়ও বাতিল করা হয়েছে।




ড. ইউনূসসহ চারজনের জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ড. ইউনূসসহ চারজনকে আপিলের শর্তে জামিন দিয়েছেন শ্রম আদালত। রায় ঘোষণার পাঁচ মিনিটের মধ্যেই আসামিদের জামিন দেন আদালত।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ড. ইউনূসসহ একই মামলায় দণ্ডিত চারজনকে সাজার রায় ঘোষণার পর তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়।




ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) রায়ের জন্য ধার্য দিনে শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।

 দুপুর ২টা ১৫ মিনিট থেকে রায় ঘোষণা শুরু করা হয়। রায় শোনার জন্য ১টা ৪০ মিনিটে আদালতে উপস্থিত হন ড. মুহাম্মদ ইউনূস। এদিন রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। খবর সংগ্রহের জন্য ভিড় জমান দেশি-বিদেশি গণমাধ্যম প্রতিনিধিরা।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়েছে।




বরিশালে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরন

বরিশাল অফিস ::  নতুন বই গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ নতুন বছরে এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১) লা জানুয়ারী সকাল ১১ টায় বরিশাল সদর গালর্স মাধ্যমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনী থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী। প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে বই বিতরন সৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,বরিশাল বিভাগীয় আঞ্চলিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন ও বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা গণ।

এর পূর্বে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সহ বিভিন্ন কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক।

বরিশাল জেলার ১০ উপজেলার ৪শত ৬৯টি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ও ২শত ৩৯টি মাদ্রার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ লক্ষ, ৮৮ হাজার,৪শত ৯৬ বই শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই বিতরন করা হয়েছে।




কুয়াকাটায় ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পর্যটন নগরী কুয়াকাটায় কয়েক হাজার ব্যবসায়ী রয়েছে, যারা পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। তাদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির ওপর তেমন কোনো জ্ঞান নেই। দক্ষ কর্মীও নেই। এ কারণে পর্যটকদের সঠিক সেবা তারা দিতে পারছে না। এবার সে ঘাটতি পূরণে পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক মানের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সরকার।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আমাদের দায়িত্ব পর্যটককে সর্বোচ্চ সেবা দেয়া। আমরা যত সেবার মান বৃদ্ধি করতে পারব, পর্যটক তত সন্তুষ্ট হবেন। পর্যটকদের আগমন আরো বৃদ্ধি পাবে। পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় পর্যটকের আগমন বেড়েছে। কিন্তু অদক্ষ ব্যবসায়ীদের যদি ট্রেনিংয়ের আওতায় না আনা হয়, অদূর ভবিষ্যতে পর্যটকের চাপ কমতে থাকবে। সরকারের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ গোলাম সাদেক বলেন, ‘ঢাকা-কুয়াকাটা চার লেন সড়ক এবং রেল সংযোগ চালু হলে কুয়াকাটায় পর্যটকের চাপ বাড়বে। পাশাপাশি বিদেশী পর্যটকের আগমনও বাড়বে। সুতরাং পর্যটকের সেবার মান নিশ্চিতে ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ সময় উপযোগী।’

এ বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মোহাম্মদ জাবের বলেন, ‘আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে এবং পর্যটন শিল্পে তরুণ শ্রম শক্তি কাজে লাগাতে সরকার ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নিয়েছে। চার একর জমির ওপর এ ইনস্টিটিউটটি নির্মিত হবে। আমাদের কার্যক্রম চলমান, জমি পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে।’




বদলে দেওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি নৌকা’ – আ স ম ফিরোজ

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য আ স ম ফিরোজ বলেছেন, ‘স্বাধীনতা, সংগ্রাম ও উন্নয়নের প্রতীক নৌকা। বদলে দেওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি নৌকা।’

রোববার বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ স ম ফিরোজ বলেন, ‘নৌকাই আমাদের স্বাধীনতা দিয়েছেন, উন্নয়ন দিয়েছে। আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে। বাংলার জনগণ আগামী ০৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আবারও প্রমাণ করবে- বাংলাদেশ কারো ধরনা ধরে না, বাংলাদেশ আপন গতিতে এগিয়ে চলে। কোনো পরাশক্তিকেও বাংলার মানুষ ভয় পায় না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের চিত্র পাল্টে গেছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে রোল মডেল। আমাদের এ অকল্পনীয় উন্নয়ন অগ্রযাত্রা অনেক মোড়লদের সহ্য হয় না। তাই তারা আমাদের অভ্যন্তরে ষড়যন্ত্র শুরু করেছে। আর এ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে বিশ্ব মোড়লরা বিএনপির ওপর ভর করেছে। আর বোকার দল বিএনপি বিদেশী নেতাদের ফাঁদে পা দিয়ে আজ দিশেহারা হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। যার জন্য তাদের পস্তাতে হবে। তারা নির্বাচনে না এসে মানুষ হত্যায় মেতেছে, নাশকতা করছে। মানুষ পুড়িয়ে মারছে। বাংলার জনগণ ০৭ জানুয়ারি দল বেধে ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির এ আগুন সন্ত্রাসের জবাব দেবেন।’

আ স ম ফিরোজ বলেন, ‘শেখ হাসিনা দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। পদ্মা সেতু, লেবুখালী সেতু, সেনানিবাস, কোস্ট গার্ড ক্যাম্প, পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক উন্নয়ন করেছেন। বাউফলে ২২০০ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। শত শত সেতু, নার্সিং কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসায় ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছেন। প্রান্তিক জনগণকে সহায়তা দিচ্ছেন। বিভিন্ন ভাতা দিচ্ছেন। যার কারণে জনগণ আগামী দিনেও নৌকায় ভোট দেবেন।’

পথ সভায় আ স ম ফিরোজের ছেলে রায়হান সাকিব, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, পটুয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।




যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে যুব বিশ্বকাপ। আর এবারের আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ আফিকার মাটিতে। টুর্নামেন্টটি সামনে রেখে আজ নতুন বছরের প্রথম দিনেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন শিবলি-জিসানরা।