রাঙ্গাবালীর নিখোঁজ জেলের ভাগ্যে কী ঘটেছে স্বজনরা জানতে চান

মো: আল-আমিন (পটুয়াখালী): সুখ-দুঃখ আর হাঁসি-কান্নায় বছর ঘুরে এসেছে নতুন বছর। কিন্তু রয়ে গেছে ২০২৩ সালের দুঃখ গাঁথা একটি ঘটনা।

পেটের তাগিদে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নিখোঁজ হন পটুয়াখালীর রাঙ্গাবালীর ২৫ জেলে। যাদের সন্ধান এখনো মেলেনি। তাই নতুন বছরে আনন্দ নেই ওইসব পরিবারের।

বরং তাদের প্রশ্ন-নিখোঁজ জেলেদের ভাগ্যে কী ঘটেছে? জানতে চান তারা।

জানা গেছে, গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন এই ২৫ জেলে। ঘটনার দেড় মাস হয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের মধ্যে তিন বোনের তিন ছেলেও রয়েছে। তারা হলেন-উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের জিসান, নয়াভাঙ্গুনী গ্রামের তামিম ও কামরুল। ওই ইউনিয়নের কাউখালী গ্রামের বাসিন্দা হাসান জোমাদ্দারের ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন তিন খালাতো ভাই। কিন্তু ঝড়ের পর বাড়ি ফেরা হয়নি তাদের। পরিবারের সঙ্গেও হয়নি কোনো যোগাযোগ। তাই দিশেহারা তাদের পরিবার।

নিখোঁজ তিন জেলের মামা শিহাব উদ্দিন বলেন, ‘প্রশাসনকে জানিয়েছি। আমরা ট্রলার নিয়ে অনেক খোঁজা খুঁজি করেছি। এখনো খোঁজ খবর নিচ্ছি। কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওরা বেঁচে আছে নাকি নাই, তা-ও জানতে পারছি না।’ শুধু এই তিন জেলে পরিবারের এমন হতাশা নয়-বাকি ২২ জেলে পরিবারের ভাষ্যও একই।

তারা বলছেন, ‘বিষয়টি নিয়ে একাধিক বার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। সুন্দরবন ও মোংলা গিয়েও অনেক খোঁজা খুঁজি করা হয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনো কিছুতেই তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, সাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় মিধিলির পর থেকে নিখোঁজ হয় উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বাসিন্দা হাসান জোমাদ্দারের ট্রলারের জিসান, তামিম, কামরুলসহ ৮ জন জেলে, মৌডুবী ইউনিয়নের কাজিকান্দা দিদার মৃধার ট্রলারের ৮ জেলে এবং একই এলাকার হিমু হাওলাদারের মালিকানাধীন ট্রলারের ৯ জেলে।




ভারত ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সিডনিতে শুরু হয়েছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার শেষ টেস্ট। একইদিনে কেপটাউনে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ :



ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার (২ জানুয়ারি) হামাসের পলিটব্যুরোর উপপ্রধান সালেহ আল-অরৌরিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপরই এ সিদ্ধান্ত নিয়েছে গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি।



দুমকিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার (লাঙ্গল) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেএম আনোয়ারুজ্জামান (মশাল) কর্মী-সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার বিকেলে উপজেলা কমপ্লেক্সের সামনে সড়কে মোটরসাইকেল শোডাউন দেয়ার অপরাধে লাঙ্গল মার্কার সমর্থকদের এবং রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুমকি নূতন বাজার এলাকায় মশাল মার্কার কর্মী-সর্ম্থকদের ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে লাঙ্গল ও মশাল মার্কার কর্মী-সমর্থকদের মোটরসাইকেল শোডাউন দেয়ার অপরাধে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান বলেন, যারা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করবেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।




সরে দাঁড়ালেন জাতীয় পার্টির ১০ প্রার্থী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। সর্বশেষ মঙ্গলবার দলটির পাঁচজন প্রার্থী নির্বাচনে না থাকার ঘোষণা দেন। এর মধ্যদিয়ে সবমিলিয়ে গত তিনদিনে জাতীয় পার্টির ১০ প্রার্থী নির্বাচন থেকে সরে গেলেন।



বিকেলে ৫ জেলা ও ১ উপজেলায় শেখ হাসিনার নির্বাচনী জনসভা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পাঁচটি জেলা ও একটি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন। বুধবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় এসব নির্বাচনী জনসভায় যুক্ত হবেন তিনি।



ড্রোন হামলায় হামাসের উপপ্রধান নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপপ্রধান সালেহ আল-অরৌরি নিহত হয়েছেন।



আবারও করোনা ভয়, মাস্ক পরাসহ চার পরামর্শ কারিগরি কমিটির

চন্দ্রদ্বীপ ডেস্ক: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কথা মানুষ প্রায় ভুলতে বসেছে, তখনই হঠাৎ করে আবার জেএন.১ নামের এক উপধরন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে এই ধরন পার্শ্ববর্তী ভারতসহ বিশ্বের ৪১টি দেশে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় বাংলাদেশে নতুন ধরনের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। যদিও নতুন এ ধরনে বাংলাদেশে কেউ এখন পর্যন্ত আক্রান্ত হয়নি।



পায়রা সমুদ্র বন্দরের ব্যবহার বাড়ছে

বরিশাল অফিস :: পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে এটি পরিচিতি লাভ করেছে। বর্তমানে দেশের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পণ্য আমদানি-রপ্তানির জন্য পায়রা বন্দর ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। এর ফলে বন্দরের আয় যেমন বাড়ছে তেমনি বন্দর কার্যক্রমও গতিশীল হচ্ছে।

পটুয়াখালি সমুদ্রবন্দরটি গত কয়েক বছর ধরে ব্যবহার করছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটি মূলত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন সামগ্রী ও কয়লা পরিবহন করতো। সাম্প্রতিক সময়ে এই বন্দরের ব্যবহার বেড়েছে। এরই ধারাবাহিকতায় বন্দরে এখন এলপিজি, ক্লিংকার এবং লাইমস্টোনবাহী জাহাজ আসতে শুরু করেছে।

গত ১২ই ডিসেম্বর প্রথমবারের মত তিন হাজার তিনশ টন তরল গ্যাস নিয়ে একটি জাহাজ পায়রা বন্দরে নোঙ্গর করে। এরপর গত ১৪ই ডিসেম্বর ভিয়েতনাম থেকে ৪৩ হাজার মেট্রিকটন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ টন লাইমস্টোন নিয়ে মেঘনা গ্র“পের একটি জাহাজ পায়রা বন্দরে এসেছে। এছাড়া নদী পথ ব্যবহার করে পণ্য পরিবহণ সাশ্রয়ী হওয়ায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই বন্দর ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

সম্প্রতি পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম সরাসরি পরিদর্শন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক। এসময় তিনি স্মার্ট বাংলাদেশের স্মার্ট পোর্ট হিসেবে পায়রা সমুদ্র বন্দরকে গড়ে তোলার কথা জানান।




পরিকল্পিতভাবে পুরাতন মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়: আ.লীগ

বরিশাল অফিস :: পরিকল্পিতভাবে কিছু পুরাতন মোটরসাইকেল আগে থেকে এনে রেখে, তাতে অগ্নিসংযোগ করেছে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকরা; এমনটাই দাবি করেছেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় বানারীপাড়া পৌর খেয়াঘাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ কথা তুলে ধরেন তিনি।

গোলাম ফারুক বলেন, চারদিকে নৌকার জোয়ার দেখে আওয়ামী লীগকে দায়ী করার জন্যই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে।

তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-২ আসনে নৌকার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের সঙ্গে সভা করেছেন এবং জোড়ালোভাবে কাজ করার জন্য বলেছেন।

যার প্রেক্ষিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং ফলশ্রুতিতে বানারীপাড়া পৌরসভা ও আটটি ইউনিয়নের নৌকার গণজোয়ার উঠেছে।

তিনি আরও বলেন, এটা টের পেয়ে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা মঙ্গলবার ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে মহড়া দেয়। মহড়ার সময় তারা রামদা, হাতুড়িসহ দেশিয় অস্ত্রে সজ্জিত ছিল।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বেলা ১২টার দিকে বিশারকান্দির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম শান্তসহ ১০-১২ জন নেতাকর্মীকে নিয়ে বটতলা এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ চালানো হয়।

ওই সময় স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে তারা বাইশারিতে এসে আমার এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে কিছু পুরাতন মোটরসাইকেল রেখে, তাতে অগ্নিসংযোগ করে।

চারদিকে নৌকার জোয়ার দেখে আওয়ামী লীগকে দায়ী করার জন্যই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে।

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা বলেন, বিশারকান্দিতে আমাদের আহত ৯ নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তাদের ওপর যদি হামলা হতো, তাহলে সেই আহতরা কোথায়? তাদের আহত একজনও দেখলাম না হাসপাতালে।

তিনি বলেন, যখন মানুষ দুপুরের খাবার খাবে নয়তো খাবার খেয়ে বিশ্রাম নিতে নিজ নিজ বাড়িতে ব্যস্ত ছিল, তখন একটি নাটক সাজিয়ে এখন দায় আমাদের নেতাকর্মীদের ওপর চাপাচ্ছে। কিছু পুরনো গাড়ি জমায়েত করে ওখানে আগুন দিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। এর সঠিক তদন্ত করা হোক।

যদিও স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু জানান, ঈগল প্রতীকের পক্ষে মোটরসাইকেলে মিছিল নিয়ে দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার মরিচবুনিয়া থেকে বানারীপাড়া পৌর শহরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। বাইশারি কলেজের উত্তর পাশে পৌঁছালে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং গুলি ছুঁড়ে। এতে তাদের অন্তত ৪০ জন কর্মী আহত হন। এছাড়া হামলাকারীরা ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং চারটি মোটরসাইকেলে পিটিয়ে ভেঙ্গে ফেলেছে।

এদিকে ঘটনার পরপরই ওই এলাকায় র‌্যাব-পুলিশ ও বিজিবির সদস্যরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শক করেছেন। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পৌর শহরে পাল্টাপাল্টি মিছিল করেছে দুই পক্ষ। এদিকে উভয় পক্ষই মামলা দায়েরের কথা জানিয়েছেন।