দুমকিতে লাঙ্গলের পক্ষে আ.লীগের নির্বাচনি সভা

 

 মো:আল-আমিন, পটুয়াখালী: দুমকিতে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে সোমবার সভা করেছে মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ, কেন্দ্রীয় জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সালাম, আলমগীর হোসেন, সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ফরিদা ইয়াসমিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুন প্রমুখ।




জেগে উঠেছে আগ্নেয়গিরি, ২ হাজার মানুষকে সরানো হলো ইন্দোনেশিয়ায়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠায় ইন্দোনেশিয়ার লেওতোবি লাকি-লাকি আগ্নেয় পর্বতের আশপাশের এলাকা থেকে ২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত কেরছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বেনেডিক্টাস বলিবাপা হেরিন।

 




ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ৭৬ বছর পূর্ণ করতে চলেছে ৪ জানুয়ারি (বৃহস্পতিবার)। এ উপলক্ষ্যে বৃহস্পতিবারের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঐতিহ্যবাহী এ ছাত্রসংগঠনটি।



ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না : শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল খালেদা জিয়া। থাকতে পারেনি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়। তারপর পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু ওদের শিক্ষা হয়নি। তাই আবারও ২০০১ সালে ভোট কারচুপি, ভোট চুরি, জনগণের ভাগ্য নিয়ে খেলা শুরু করে। তাদের দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি (জরুরি অবস্থা জারি) হয়।



বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত এই সংবাদ সম্মেলন করেন তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের শেষ জনসভা হতে যাচ্ছে। এদিন শেষার্ধে জাতির উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।




গুগল ম্যাপের লোকেশন শেয়ার করবেন যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সম্প্রতি গুগল ম্যাপে একটি নতুন ফিচার চালু করা হয়েছে। এই লেটেস্ট গুগল ম্যাপের ফিচার অনেকটাই হোয়াটসঅ্যাপের মতো। হোয়াটসঅ্যাপে আপনি যে ভাবে রিয়্যাল-টাইম লোকেশন শেয়ার করতে পারেন। ঠিক সেই ভাবেই এবার গুগল ম্যাপেও লোকেশন শেয়ার করতে পারবেন। ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এতে সুবিধা হলো গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে ব্যবহারকারীদের এবার থেকে আর অন্য অ্যাপের সাহায্য নিতে হবে না।



তুরস্কে মোসাদের ৩৪ এজেন্ট আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ৩৪ জনকে আটক করেছে তুরস্ক। দেশটির অন্যতম বড় শহর ইস্তাম্বুলসহ অন্য বেশ কিছু স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



নির্বাচনের মাঠে সশস্ত্র বাহিনী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে তারা মাঠে নেমেছেন।



সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটার উপস্থিতি নিশ্চিত করতে রিট

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদানে বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।



থার্টি ফার্স্ট নাইট : বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ সিয়ামের মৃত্যু

চন্দ্রদীপ ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচরে থার্টি ফার্স্ট নাইটে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হয়েছিল সিয়াম (১৬) নামে এক কিশোর। সোমবার দিনগত মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে কেরোসিন তেলে আগুন ধরে যায়। পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাইসহ আমার ছেলে দগ্ধ হয়। পরে তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে দুই ভাইকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ভর্তি করা হয় সিয়ামকে। সোমবার মধ্যরাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, সিয়ামের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ৩১ ডিসেম্বর রাত সোয়া ১২টার দিকে কামরাঙ্গীরচরের মুজিবরের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।