মো: আল-আমিন (পটুয়াখালী): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকে ভোট চেয়ে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে কেশবপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগ মনোনীত প্রার্থী সাবেক চীফ হুইপ ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আ স ম ফিরোজ বলেন, বাউফলে আমি ১৯৭৯ সাল থেকে এমপি এই বার নিয়ে আমার দল বাংলাদেশ আ.লীগ ১০ (দশ) বার আমাকে মনোনয়ন দিয়েছে, এর মধ্যে আমি ০৭ (সাত) বার নির্বাচিত হয়েছি, ২০০১ সালে জোর করে আমাকে হারানো হয়েছে। আগামী ৭ই জানুয়ারি আপনাদের ভোটে অষ্টম (৮) বার নির্বাচিত হব ইনশাআল্লাহ।
সাত মানে লাকি সেভেন, যদি আপনারা মনে করেন ভোট কেন্দ্রে আপনারা না গেলে আ স ম ফিরোজ নির্বাচিত হবে এটা হবে বড় ভূল, আমার নেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বিশ্ব কে দেখাতে চায় যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং জনগন ভোট দিয়েছে, যে বিশ্ব প্রতি নিয়ত বিভিন্ন দেশের শান্তি নষ্ট করছে, আমেরিকা আমার দেশের স্বাধীনতা হরণ করার লক্ষে উঠে পড়ে লেগেছে, ৭১ সালের দোসররা আবার একজোট হয়েছে দেশটাকে ধংস করতে। বিশ্বের কোন দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না বাংলাদেশে ও হবে না। কোর্ট থেকে রায় দিয়েছে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচন কালীন নির্বাচন কমিশন হবে সব থেকে শক্তিশালী, আপনারা লক্ষ করবেন যে নির্বাচন শিডিউল ঘোষণা হওয়ার পর থেকে দেশের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে পরিবর্তন করা হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না কারণ খালেদা জিয়া এতিমের সম্পদ আত্মসাৎ করার কারনে তার নামে মামলা হয় মামলা ১০ (দশ) বছর চলার পরও তিনি নিজেকে নির্দোষ প্রমান করতে পারেনি, তিনি এখন সাজাপ্রাপ্ত আসামি, তার ছেলে তারেক জিয়া দশ (১০) ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি, তাদের দলের নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই।
আ স ম ফিরোজ আরো বলেন, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জনগণের ভাগ্য পরিবর্তন করেছে, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা,মাতৃকালীন ভাতা চালু করেছে। রাস্তা ঘাট,পোল, ব্রিজ, বই উৎসব, ছেলে মেয়েদের উপবৃত্তি দিয়েছে শেখ হাসিনা। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ই জানুয়ারি নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, আ স ম ফিরোজ এমপির সহধর্মিণী মোসাম্মত দেলোয়ারা ফিরোজ, ভাই বীর মুক্তিযোদ্ধা এটিএম তারেক, ছেলে আশকার শিহাব,কন্যা সাবরিনা সান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ শাজাহান সিরাজ, কেশবপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাক্ষ হাবিবুর রহমান, কেশবপুর ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বশার খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম টিটু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হক (অপু), আওয়ামী যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছিয়ানুর হাওলাদার রনি, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন সুজন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম মাতুব্বর, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সিকদার প্রমুখ, এছাড়াও ইউনিয়নের প্রায় চার (৪) হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।