মাঠে নেই সাদিক, ‘নির্ভার’ জাহিদের দুশ্চিন্তা বাড়াতে পারেন ‘অচেনা’ সালাহউদ্দিন

বরিশাল অফিস :: বরিশালের রূপাতলী এলাকার একটি চায়ের দোকানে চা পান করছিলেন কয়েকজন ব্যক্তি। শীতের সকালে চায়ের আড্ডায় তাঁদের আলোচ্য বিষয় ছিল নির্বাচন। পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি বলছিলেন, ‘মনে অইলহে ভোটে কনটেস্ট না অইলেও এইবারের প্রচারে মাঠ খুব গরম থাকপে। কিন্তু আচুক্কা মাঠটা ক্যামন ঠান্ডা অইয়্যা গ্যালো।’ তাঁর কথার জবাবে চায়ের কাপ থেকে মুখ তুলে আরেকজন বললেন, ‘এহন ক্যামন কি অইবে আনে? গরম প্রার্থীই তো মাঠে নাই।’ তখন ওই ব্যক্তি বললেন, ‘অইবে আনে, রাহ (রাখ)। ট্রাক আছে না!’

বরিশাল-৫ (সদর-মহানগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা হারানোর পর সাধারণ ভোটারদের মধ্যে সর্বত্র এমন আলোচনা চলছে। দলীয় মনোনয়নবঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার পরপরই সাদিক আবদুল্লাহর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয় মহানগর আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে দলীয় প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও সাদিক আবদুল্লাহর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আশা করেছিলেন নগরবাসী। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার সুযোগ শেষ হয়ে যাওয়ায় এখন অনেকটাই ‘নির্ভার’ জাহিদ ফারুক।

সাদিকের প্রার্থিতা বাতিলের পর আলোচনায় উঠে আসছে সালাহউদ্দিন রিপনের নাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বরিশালের রাজনীতিতে সক্রিয় না হলেও সাদিকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। ঢাকায় ব্যবসা করেন। সাদিকের প্রার্থিতা বাতিলের পর প্রচার-প্রচারণার গতি বাড়িয়েছেন সালাহউদ্দিন। এমনকি প্রার্থিতা ফিরে পেতে সাদিক যখন আইনি লড়াই করছিলেন, তখন সালাহউদ্দিনকেও তাঁর পাশে দেখা গিয়েছিল। আপিল বিভাগে সাদিকের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ার পর সালাহউদ্দিন আদাজল খেয়ে মাঠে নেমেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, সালাহউদ্দিন হয়তো সাদিকের প্রচ্ছন্ন সমর্থন পাবেন। তাঁদের ভাষ্য, বিএনপি এবার নির্বাচনের মাঠে নেই। সাদিক প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েছেন। এমন পরিস্থিতিতে দুই পক্ষের সহানুভূতি সালাহউদ্দিন টানতে চাইবেন। তা পেলে জাহিদ ফারুকের সঙ্গে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেও উঠতে পারেন।

বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সাদিক আবদুল্লাহ। কিন্তু দল বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে দলীয় মনোনয়ন দেয়। গত সিটি নির্বাচন ঘিরে বরিশালে আওয়ামী লীগের রাজনীতিতে বিভেদ দানা বেঁধেছিল। সেই বিভেদে ঘি ঢালে মহানগর আওয়ামী লীগের সমর্থনে সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ার মধ্য দিয়ে। কিন্তু সাদিকের প্রার্থিতায় বাদ সাধেন জাহিদ ফারুক। তিনি নির্বাচন কমিশনে সাদিকের দ্বৈত নাগরিকত্ব ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ করলে সাদিকের প্রার্থিতা বাতিল হয়ে যায়। উচ্চ আদালতে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি সাদিক। এরপর আপিল বিভাগে লিভ টু আপিল করেছিলেন। কিন্তু মঙ্গলবার সেই আপিলও খারিজ হয়ে যায়।

সাদিকের প্রার্থিতা বাতিল হওয়ার পর হতাশ ও ক্ষুব্ধ হন তাঁর সমর্থকেরা। এখন নগরের ভোটার ও রাজনৈতিক মহলে আলোচনা একটাই—সাদিক আবদুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন কার পক্ষে নির্বাচন করবেন। সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, প্লিজ।’ দলীয় প্রার্থীর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কি না জানতে চাইলে বলেন, ‘এ ব্যাপারেও কোনো কথা বলতে চাই না।’

জাহিদ ফারুকের ঘনিষ্ঠ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দীন বলেন, বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক আওয়ামী লীগ ও শেখ হাসিনার মনোনীত প্রার্থী। সে ক্ষেত্রে দলের নীতি-আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যাঁরা আস্থাশীল, দলীয় প্রার্থীকে সমর্থন ও জয়ী করতে কাজ করা তাঁদের সাংগঠনিক বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। এটা না করলে তিনি দলীয় পরিচয় দেওয়ার নৈতিক অধিকার রাখেন না।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক ও স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন দুজনই বিএনপির ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। দুই প্রার্থীর পক্ষে ভোটের প্রচারে নামায় মঙ্গলবার সদর উপজেলার একজন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পর্যায়ের চার নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।

জাহিদ ফারুকের ঘনিষ্ঠ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, জাহিদ ফারুক সজ্জন ব্যক্তি। এলাকার উন্নয়নে গত পাঁচ বছর নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন। দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ না থাকায় মানুষ তাঁর প্রতি আস্থাশীল। এ ছাড়া প্রতিহিংসার রাজনীতি করেন না বলে মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আছে। অন্যদিকে সালাহউদ্দিনের এলাকায় পরিচিতি নেই। টাকা দিয়ে কিছুটা মাঠ গরম করা সম্ভব হলেও ভোট নেওয়া যায় না। তাঁর (সালাহউদ্দিন) পেছনে যারাই থাকুক, জাহিদ ফারুক বিপুল ভোটে জয়ী হবেন।

তবে সালাহউদ্দিনের সমর্থকেরা বলছেন, সালাহউদ্দিন দীর্ঘদিন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষকে তাঁর বেসরকারি দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে নানা সাহায্য-সহযোগিতা করেছেন। এর মধ্য দিয়ে তাঁর বড় একটি ভোটব্যাংক তৈরি হয়েছে। পাশাপাশি সাদিক আবদুল্লাহ ও বিএনপির সমর্থক ভোটারদেরও তিনি সমর্থন পাবেন।

সালাহউদ্দিন বলেন, এবারের নির্বাচনে বরিশালের সাধারণ ভোটাররা তাঁকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা করছেন। এটা বুঝতে পেরে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন তাঁর প্রচারে বাধা দিচ্ছে। কর্মী-সমর্থকদের হুমকি, মারধর ও ভয়ভীতি দেখাচ্ছে। সুষ্ঠু ভোট হলে তিনি জয়ী হবেন। অভিযোগের বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দীন বলেন, এলাকায় তাঁর (সালাহউদ্দিন) গ্রহণযোগ্যতা একেবারেই নেই। নিজের গুরুত্ব বাড়াতে উল্টাপাল্টা অভিযোগ করে ভোটের মাঠে তিনি নিজের গুরুত্ব বাড়াতে চাইছেন।

 




পুতিনের মতো দেখতে তিন ব্যক্তিকে ব্যবহার করছে রাশিয়া: ইউক্রেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রায় হুবহু নিজের মতো দেখতে তিন ব্যক্তিকে নিজের উপস্থিতির জন্য ব্যবহার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা আবারও জোরালোভাবে এ দাবি জানিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আশর্যের বিষয় হলো, পুতিন মারা গেছেন বলে কিছু রাশিয়ান সূত্রের দাবিকেও উড়িয়ে দিচ্ছেন না আন্দ্রে ইউসোভ। তার দাবি, পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে খ্যাত ও রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভের নেতৃত্বে কতগুলো ‘নকল পুতিন’ দিয়ে ক্রেমলিন চালানো হচ্ছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রে ইউসোভের দাবি, ওই ব্যক্তিদের মধ্যে কোনটি যে আসল পুতিন, তা বোঝা মুশকিল। আর যাদেরকে পুতিন এই কাজে ব্যবহার করছেন, তাদের জীবনে কোনো স্বাধীনতা নেই। প্রতিটা মুহূর্তে তাদের কঠোর পাহারা ও নজরদারির মধ্যে রাখছে রুশ গোয়েন্দারা।

তিনি আরও বলেন, নববর্ষ উপলক্ষে পুতিনের যে ভাষণটি রাশিয়াজুড়ে সম্প্রচার করা হয়েছে, সেটিতে মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো পুতিনকে ব্যবহার করা হয়েছে। ভাষণটি দেখে পর্যবেক্ষকরা মত দিয়েছেন, এই পুতিনের সঙ্গে আসল পুতিনের ঘাড়ে অমিল রয়েছে। তাছাড়া তার মাথাও কিছুটা চাপানো বলে মনে হয়েছে।

ইউসোভ বলেন, আমরা অন্তত তিনজন পুতিনরূপী ব্যক্তির সম্পর্কে জানি, যারা কঠোরভাবে রাশিয়ার গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই তিনজনকে এক জায়গায় রাখা হয় না। এসব তথ্য অনেক সূত্রের সম্মিলিত ফলাফল দিয়ে যাচাই করাও হয়েছে বলে দাবি করেন ইউসোভ।

গত বছর ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট কিরিলো বুদানভ দাবি করেছিলেন, ২০২২ সালের জুন মাসের পর থেকে আসল পুতিনকে আর দেখা যায়নি। এদিকে, অনেকে আবার বিশ্বাস করেন, পুতিনের নকল শরীর ব্যবহার করা হচ্ছে কারণ, তিনি গুরুতর অসুস্থ কিংবা নিরাপত্তাজনিত কারণে তিনি বাংকারে লুকিয়ে আছেন।

রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক ভ্যালেরি সলোভে জোর গলায় দাবি করেছেন, পুতিনের একাধিক শরীর ব্যবহার করা হয়েছে। কারণ, আসল পুতিন ২০২৩ সালের অক্টোবরে মারা গেছেন। বিভিন্ন সময়ে পুতিনের ছবি ও ভিডিওর মধ্যে অসামঞ্জস্য দেখিয়ে এমন দাবি করেন তিনি।




হামাস নেতাকে হত্যার পর আমরা চুপ থাকতে পারি না: হিজবুল্লাহ প্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক:  লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, বৈরুতে মিত্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপ-প্রধানের হত্যা জঘন্য অপরাধ, যার পরে আমরা চুপ থাকতে পারি না। বুধবার (৩ জানুয়ারি) একটি টেলিভিশন বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

নিজের বক্তব্যে হাসান নাসরুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করার পাশাপাশি সালেহ আল-আরৌরির হত্যাকাণ্ডকে ইসরায়েলের প্রকাশ্য আগ্রাসন বলে অভিহিত করেছেন। এ ঘটনায় তিনি হামাসের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে হামাসের কার্যালয় লক্ষ্য করে এই ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার লক্ষ্যবিন্দুতে ছিলেন আরউরি। পরে হামাসের সংবাদমাধ্যম আনুষ্ঠানিকভাবে আরউরিসহ সাতজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়ে এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এ হামলার মধ্য দিয়ে চলমান সংঘাত আরও উসকে দিয়েছে।

ইরানের পক্ষ থেকেও হামলার নিন্দা জানানো হয়। অন্যদিকে, লেবানন ঘোষণা দিয়েছে যে এ হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তোলা হবে। তবে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

সালেহ আল-আরউরি হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা সদস্য এবং দখলকৃত গাজার পশ্চিম তীরে ফিলিস্তিনি গোষ্ঠীর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। ১৯৬৬ সালে পশ্চিম তীরের রামাল্লায় জন্ম নেওয়া আরউরির দীর্ঘ ১৫ বছর কেটেছে ইসরায়েলের কারাগারে। তিনি দীর্ঘদিন ধরে লেবাননে নির্বাসিত জীবনযাপন করছিলেন। তবে চলমান সংঘাতে হামাসের রণনীতির একজন মুখপাত্র হিসেবে সামনে আসেন তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর এখন পর্যন্ত গাজায় ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অর্ধলক্ষের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।

সূত্র: আল জাজিরা




১২৩ বছরে কখনো বন্ধ হয়নি এই বাল্ব

অনেকেই মনে করেন বাল্ব টানা জালিয়ে রাখলে কেটে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায়। তবে এই বাল্বটি এক দুই বছর নয়, টানা ১২৩ বছর ধরে জ্বলছে এক বাল্ব। টমাস আলভা এডিশন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। এডিসনের অনেক আগে থেকেই বিজ্ঞানী এবং গবেষকরা সন্ধান শুরু করেছিলেন বৈদ্যুতিক বাতির। এই সব কাজের ভিত্তিতেই এডিশন আলোর বাল্বের একটি পরিবর্তিত রূপ তৈরি করেন। চালু করেন বাল্ব। পেটেন্টও করেন। ফলে আজ বাজারে হরেক রকমের বাল্ব পাওয়া যায়।

ক্যালিফোর্নিয়ার লিভারমোর শহরের ফায়ার স্টেশনে একটি বাল্ব লাগানো রয়েছে যেটি জ্বালানো হয়েছিল ১৯০১ সালে। আজও সেই বাল্বটি দিব্যি জ্বলছে। শেলবি ইলেকট্রিক কোম্পানি এই বাল্ব তৈরি করেছিল। ১৯৩৭ সালে পরিবর্তনের জন্য এই বাল্বটি প্রথমবারের মতো বন্ধ করা হয়েছিল। পরিবর্তনের পর ফের বাল্বটি জ্বলে ওঠে।

ফায়ার স্টেশনে এই আশ্চর্যজনক বাল্বটি দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন আসেন। মাঝে মধ্যে ফায়ার স্টেশনে এতটাই ভিড় হয়ে যায় যে মনে হয় ফায়ার স্টেশনটা যেন আস্ত একটা মিউজিয়াম।

তবে ২০১৩ সালে এই বাল্বটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সবাই মনে করেছিলেন বাল্বটি সম্ভবত ফিউজ হয়ে গিয়েছে তবে পরীক্ষা-নিরীক্ষার পর তারে ত্রুটি ধরা পড়ে। তারটি পাল্টানোর পর আবার জ্বলে ওঠে বাল্বটি। সেই থেকে এখন পর্যন্ত শতাব্দী প্রাচীন এই ঐতিহাসিক বাল্ব আলোকিত করে রেখেছে চারপাশ।

এই বাল্বটি বেশ কয়েকবার পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। তবে অন্যান্য বাল্বের থেকে তেমন কোনো পার্থক্য খুঁজে পাননি। অন্য সব বাল্বের মতোই একই জিনিস দিয়ে এই বাল্বটি তৈরি করা। তারপরও কেন এবং কীভাবে এতদিন যাবত এটি টিকে আছে, সে প্রশ্ন সবার মনেই। সবার কাছেই বিস্ময় সৃষ্টি করেছে শতবর্ষী এই বাল্বটি। অবশ্য এই বিস্ময়কর ক্ষমতার জন্য গিনেস বুকে জায়গা করে নিয়েছে বাল্বটি।

সূত্র: রেড্ডীড




এমবাপের গোলে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো পিএসজি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফ্রান্সের সুপার কাপে অন্যরকম রেকর্ড করলো কিলিয়ান এমবাপের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দেশটির অন্যতম ফুটবল প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ ১২ বারের মতো শিরোপা জিতেছে ক্লাবটি। ফ্রান্স কাপ চ্যাম্পিয়ন তুলুজকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে এমবাপের দল।

ফ্রান্সের পেশাদার ফুটবল প্রতিযোগিতা লিগ-১ এর চ্যাম্পিয়ন দল এবং দেশটির প্রিমিয়ার নকআউট কাপ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের মধ্যে বাৎসরিক এক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতেই অংশগ্রহণ করে দল দুটি।

১৯৪৯ সালে প্রথমবারের মতো আসরটির আয়োজন করেছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত মোট ২৮ বার আয়োজিত হয়েছে প্রতিযোগিতাটি।

গতকাল বুধবার পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেস-এ খেলতে নেমে ম্যাচের ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি কেং-ইন। ম্যাচের ১৮ মিনিটে গোলটি শোধ করার সুযোগ পেয়েছিল তুলুজ। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি দলটির ডিফেন্ডার গাব্রিয়েল সুজো। পিএসজির ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সুজোকে বল পাস দিয়েছিলেন তুলুজের মিডফিল্ডার অ্যারন ডোনাম। কিন্তু বলটি ঠিকমতো রিসিভ করতে পারেননি সুজো

ম্যাচের ৪৪তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাাপে। ব্রাডলি বারকোলার অ্যাসিস্ট থেকে বাঁ-পায়ের দুর্দান্ত শটে তুলুজের জাল কাপান ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। এই গোল নিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৩ ম্যাচে ২২ গোল করেন এমবাপে।

তবে দ্বিতীয়ার্ধে নেমে আর কেউ গোল করতে পারেনি। ফলে ২-০ গোলে জয় নিয়েই শিরোপা ঘরে তুলে নেয় পিএসজি।




ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৯ সদস্য নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৯ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে হিজবুল্লাহর স্থানীয় কর্মকর্তা হোসাইন ইয়াজবেকও রয়েছেন বলে স্বীকার করেছে সংগঠনটি।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, আমার যোদ্ধারা যুদ্ধকে ভয় পায় না। তবে ইসরায়েলের বিরুদ্ধে তার বাহিনীর হামলা বাড়ে, এমন ঘোষণা তিনি এখনই দিতে চাচ্ছেন না।

এদিকে, বৈরুতে হামাসের উপ-প্রধান সালেহ আল আরৌরি নিহত হওয়ার পর দেওয়া ভাষণে নাসরুল্লাহ বলেছিলেন, মিত্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপ-প্রধানের হত্যা জঘন্য অপরাধ, যার পরে আমরা চুপ থাকতে পারি না। এই হত্যাকাণ্ড যুদ্ধের বিস্তৃতির কারণ হতে পারে।

ইসরায়েলি বাহিনী বলছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত ৮ অক্টোবর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত হিজবুল্লাহর ১৪৩ জন যোদ্ধা নিহত হয়েছেন। বিপরীতে হিজবুল্লাহর পাল্টা হামলায় ১১ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।

বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর বলেন, নাসরুল্লাহর বক্তব্যে সূক্ষ্ম ভারসাম্য প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন যে ইসরায়েল যদি পূর্ণ মাত্রায় আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়, তবে হিজবুল্লাহও তার পূর্ণ সামরিক সক্ষমতা নিয়ে লড়াই করবে।

‘কিন্তু নাসরুল্লাহ জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনার কথাও বলেছেন। বিষয়টি মধ্যপ্রাচ্যজুড়ে এই ‘প্রতিরোধ অক্ষে’ থাকা প্রতিটি প্রতিরোধ গোষ্ঠীকে বিবেচনায় নিতে হবে। তাছাড়া নাসরুল্লাহ খুব ভালোভাবেই জানেন যে ইসরায়েল লেবাননকে ধ্বংস করে দিতেও সক্ষম। সুতরাং হিজবুল্লাহর হাত বাঁধা। কিন্তু সংগঠনটির প্রধান এটাও বলছেন যে তারা যুদ্ধকে ভয় পায় না।’

সূত্র: আল জাজিরা




ড. ইউনূসের কারাদণ্ডের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার কারাদণ্ডের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে।



বরিশালের ছেলেদের বিয়ে করব না

বরিশাল অফিস ::চোখ বলেছে ভালোবাসি, মন কি বলে জানি না’ আসলেই কী তিনি জানেন না, তার মন কী বলছে, কয়েক বছর থেকে খুঁজছেন ভালোবাসা, কিন্ত ধরা দিয়েও দিচ্ছে না।

অথচ তিনি প্রেমের মালা গেঁথে বসে আছেন, কিন্তু সেই মালা কাকে পরাবেন? ২০২৪ সালে মনের মধ্যে ঘণ্টা বাজবে এমন একজনকেই খুঁজছেন। তাকে নিয়ে স্বপ্ন দেখতে চান, সাজাতে চান জীবন।

তবে সেই স্বপ্ন কবে সত্যি হবে সেই অপেক্ষায় শিরিন শিলা। যিনি বছর জুড়েই ছিলেন আলোচিত-সামলোচিত। কখনো চুমুকাণ্ডে, কখনো বা ব্যক্তিজীবনের নানা বিষয়ে।

এবার আবারও আলোচনায় ঢালিউডের এই নায়িকা তবে চুমু কাণ্ডে নয় এবার আলোচনায় বরিশালের ছেলেদের বিয়ে করবেন না বলে। কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসব কথা বলেন শিরিন শিলা।

উপস্থাপিকার প্রশ্নে শিরিন শিলা বলেন, বরিশাল কখনই বিয়ে করবো না তবে উপস্থাপিকা তাকে বলেন, বরিশালে ডাব, আমড়া এবং ভালো মাছ পাওয়াা যায়। নায়িকা বলেন, আমর কেন জানি মাইন্ডের মধ্যে ঢুকে আছে বরিশালের ছেলেদের আমি বিয়ে করবো না। কেন আমি জানিনা, যদিও আমার আপন বড় বোনের স্বমীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে আমি সেখানে বিয়ে করবো না।

এই অনুষ্ঠানে তার প্রেমের বিষয়গুলোও উঠে আসে, তিনি বলেন, বড় হওয়ার পর তিনি যে প্রেমগুলো করেছেন তখন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে সেগুলো এখনো আছে। তার মধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, সুজ, ব্যাগ ড্রেস এগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন।

তিনি বলেন, আমাকে যে জিনিসগুলো দিয়েছিল এগুলো আমি কেন ফেলে দিবো, একটা মানুষতো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক সে জিনিস গুরোর মূল্যায়ণ সমসময় করার চেষ্টা করেন তিনি।

তবে নিজের কোনো গাড়ি কেনার ইচ্ছা রয়েছে সেটিও জানান শিরিন শিলা। তিনি বলেন, বিএম ডব্লিও মার্সেডিজ গাড়ি তার টাকা হলেই কিনে ফেলবেন। বর্তমানে যে গাড়িটি ব্যবহার করছেন তার বাজার মূল্য ৪০ লাখ টাকা রয়েছে। গাড়িটি দুই বছর আগে কিনেছেন বলে কিছুটা কম ছিল বলেও জানান এই নায়িকা।

তার প্রথম গাড়ি কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে সেকেন্ডহ্যান্ড এলিয়েন গাড়ি কিনেছিলেন, তারপর সেটি বিক্রি করে কিনেছেন নিশান এক্সট্রিল সেটি দুই থেকে তিন বছর ব্যবহারের পর টাকা জমিয়ে আগরে গাড়ি বিক্রি করে তার সঙ্গে কছিু টাকা যুক্তকরে নতুন আরেকটি গাড়ি কিনেছেন।

শিরিন শিলা ২০২৪ সালের ১৯ জানুয়ারি ‘শেষ বাজি’ সিনেমার মাধ্যম বছর শুরু করতে যাচ্ছেন । আর এই সিনেমায় তার কো-আর্টিস্ট সাইমন সাদিক। নতুন বছর এই সিনেমা দিয়ে বাজিমাত হয়ে যেতে পারে বলে পত্যাশা তার।




শীতে বিপদ ডেকে আনতে পারে রুম হিটার, সমস্যাগুলো জানা আছে তো?

শীতে বিপদ ডেকে




টিভিপর্দায় আজকের যত খেলা