বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা চুন্নুর জনপ্রিয়তা হিংসায় জ্বলছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা

স্টাফ রিপোর্টার : বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ট্রাক মার্কা স্বতন্ত্র প্রার্থী বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দাড়িয়াল ইউনিয়ন ইউনিয়নের ‘কামারখালী কেএসইউ মাধ্যমিক বিদ্যালয়’ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জনগনকে উদ্দেশ্য করে বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু বলেছেন, আমি নির্বাচিত হলে এ আসনে উন্নয়নমূলক কাজ করব। এবং জনসেবায় নিয়োজিত থাকবো।

সকল জনগণের জন্য আমার দরজা খোলা। আপনাদের উপস্থিতিই প্রমাণ করে আগামী সাত তারিখে আপনারা ট্রাক প্রতীককে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আপনারা আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে আমৃত্যু পর্যন্ত থাকবো। এটাই আমার ওয়াদা। আমার জনপিয়তা দেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হিংসায় জ্বলছে।

বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া বলেন, বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে জয়ের হ্যাটট্রিক অর্জন করেছেন। জন সেবামূলক কাজ করায় তাকে ২০২২ সালে বিভাগের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

এখন তিনি জনসেবার কেন্দ্র পরিধি বাড়াতে ওই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বরিশাল-৬ আসনে উন্নয়নের পাশাপাশি নিজেকে জন সেবামূলক কাজ করতে চায়। তাই সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আপনার সাত তারিখ ট্রাক প্রতীকে ভোট দিয়ে চুন্নু ভাইকে নির্বাচিত করবেন। দিনে দিনে ট্রাক সমর্থক বেড়েই চলেছে।

বাকেরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও থানা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, ৭১ এর বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু। দেশ স্বাধীনের পরও তিনি রাজনীতিতে অংশগ্রহণ করে সমাজে উন্নয়নমূলক কাজসহ মানুষের কাছে জনপ্রিয়তা থাকায় তিনি তিনবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।

ভাল একজন মানুষ না হলে সে কখনই একই পদে পরপর তিনবার নির্বাচিত হতে পারে না। কেননা, জনগনই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিল।স্বদেশ প্রেম ভুক্ত মানুষকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন।

এটাই আপনাদের কাছে চাওয়া। দাড়িয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি সহিদুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে আরো রাখেন, বরিশাল জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইরিন রেজা,

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, বাবু অমল চন্দ্র দাস শিবু, নেয়ামত আব্দুল্লাহ পলাশ, দপ্তর সম্পাদক আবু হোসেন খলিফা প্রমুখ।

 




পিরোজপুরে হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মীর মৃত্যু

বরিশাল অফিস :: পিরোজপুরের মঠবাড়িয়ায় হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মী জাহাঙ্গীর পঞ্চায়েতের (৫১) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীর পঞ্চায়েত উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের তোতাম্বর পঞ্চায়েতের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩ জানুয়ারি) বিকেলে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শামিম শাহনেওয়াজের সমর্থক জাহাঙ্গীর পঞ্চায়েত বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে যুবলীগ কর্মী এবং একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর সমর্থক সিরাজুল ফরাজীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় সিরাজুল ফরাজী ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর পঞ্চায়েতের মাথায় কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা জাহাঙ্গীর পঞ্চায়েতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় বুধবার রাতেই নিহতের স্ত্রী বুলি বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত করে হামলার অভিযোগে মামলা করেন। ওই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তর করা হবে।

 




আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা: র‌্যাব-৮

বরিশাল অফিস ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টহল বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় নগরের সিএন্ডবি রোডসহ বিভিন্ন জায়গায় টহল শেষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলিট ফোর্স র‌্যাব সর্বত্র কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৮ বরিশালে টহল কার্যক্রম পরিচালনা করছে এবং নির্বাচন সামনে রেখে আমাদের স্বাভাবিক টহল ও অভিযানিক কর্যক্রমগুলোর পাশাপাশি ২৪ ঘণ্টা রোবাস্ট পেট্রোলিং করছে। গত কয়েকদিন ধরে আমরা এটি করে আসছি।

তিনি বলেন, এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কিছু কিছু জায়গায় সহিংসতা করার চেষ্টা করা হচ্ছে, সে তথ্য পাওয়া মাত্রই আমরা সেখানে ফোর্স মোতায়েন করছি এবং দ্রুততার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পেরেছি।

কাজী যুবায়ের আলম বলেন, নির্বাচন ঘিরে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৮ অনেক আগে থেকেই নিরাপত্তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে এবং সুষ্ঠু ও পরিবেশবান্ধব পরিবেশে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব-৮।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচনবিরোধী অপপ্রচারণা প্রতিরোধ, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি স্থাপন, সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রমসহ সার্বক্ষণিক র‌্যাবের ৫৪টি টহল দল দিবা-রাত্রি টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। র‌্যাব-৮ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়পূর্বক অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।

তিনি বলেন, এলিট ফোর্স নির্বাচনকালীন যেকোনো সহিংসতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। নির্বাচন পরবর্তী সময়েও বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৮ এর সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




ট্রাককে বিজয়ী করতে একট্টা বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ

বরিশাল অফিস :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল সদর-৫ আসনের নির্বাচনের ৪৮ ঘন্টা পূর্বে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নৌকার মাঝি মাল্লারা নৌকা ছেড়ে সতন্ত্র প্রার্থীর ট্রাকের স্টারিং ধরায় জমে উঠেছে নৌকা ও ট্রাকের নির্বাচনি লড়াই।

আজ বৃহস্পতিবার (৪ঠা) জানুয়ারী বিকালে নগরীর বিএম স্কুল মাঠে সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

এসময় সালাউদ্দিন রিপনকে সমর্থন দিয়ে একে একে ট্রাকের মঞ্চে উপস্থি হন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব উদ্দিন বীর বিক্রম সহ জেলা ও মহানগরের শ্রমিকলীগ,মহিলা লীগ,যুবলীগ, ছাত্র লীগ ও বর্তমান সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক কাউন্সিলর বৃন্দরা অংশ গ্রহন করে।

বরিশাল মহানগর আওয়ামী লীগ কার্যকরী পরিষদ সদস্য মজিবর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম।

জনসমুদ্র হওয়া মহিলা ভোটারদের উর্দেশ্যে এসময় তিনি বলেন সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনকে আগামী ৭ই জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার মাধ্যমে জাতির জনকের কণ্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহবান জানান।

এসময় তিনি আরো বলেন এই রিপন বেশ কয়েক বছর ধরে বরিশাল সদর ৫ আসনের মা-বোন সহ সাধারন ও নিন্মমধ্য বিত্ত অসহায় পরিবারের সহযোগীতা করা সহ সব সময় তাদের সার্বিক খোঁজ খবর নিতেন যা অন্য কেহ করে নাই।

তাই আপনারা কোন ভয়ভীতি ছাড়াই নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে সালাউদ্দিন রিপনকে ভোট দিয়ে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাবেন।

এসময় নির্বাচনী সভায় সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন তাকে নির্বাচিত করা হলে আগামী দিন হবে তারুণ্যের বরিশাল এই বরিশালে কোন বহিরাগতদের স্থান হবে না।

 

এর পূর্বে বরিশাল মহানগরের ত্রিশটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ শ্রমিক লীগ,মহিলা লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সাধারন সদস্যরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থল বিএমস্কুল মাঠে হাজির হয়।

 

এখানে আরো হাজির হয়েছেন আওয়ামী লীগ নেতা আরেফিন মোল্লা,সাবেক সিটি প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিলর এ্যাড. রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, কাউন্সিলর মুন্না,মহানগর মৎস্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, মহানগর যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, শ্রমিক লীগ সভাপতি বাবু পরিমল চন্দ্র দাস, সাধারন সম্পাদক রইস আহমেদ মান্না, ছাত্রলীগ সহ সভাপতি আতিকুল্লাহ মুনিম, মহানগর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি তমাল মালাকার, সাধারন সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, মহিলা নেত্রী নিগার সুলতানা হনুফা, সাবেক কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি সহ বিভিন্ন নেতৃবৃন্দ ট্রাকের প্রতি সমর্থন দিয়ে উঠান বৈঠকে অংশ গ্রহন করে একাত্তা প্রকাশ করেন।




বরিশালে প্রার্থীর জন্য ভোট চাইতে প্রচারণার মাঠে স্ত্রী-সন্তানরা

বরিশাল অফিস :: মাত্র দুদিন, এরপরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে কেন্দ্র করে শেষ মুহূর্তে কৌশলী প্রচার-প্রচারণা চালাচ্ছে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।

প্রচারণা চালাতে কোনো কোনো প্রার্থীর স্ত্রী-সন্তানরাও মাঠে নেমেছেন।
নির্বাচনের দিন ঠিক হওয়ার পর থেকে বরিশাল-৫ (সদর) আসনের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্বামীর জন্য ভোট চাইছেন মিফতাহুল জান্নাত লুনা। তিনি আসনের আলোচিত প্রার্থী সালাহউদ্দিন রিপনের স্ত্রী। সালাহউদ্দিন রিপন স্বতন্ত্র প্রার্থী, তার প্রতীক ট্রাক।

মিফতাহুল জান্নাত লুনা বলেন, আমার স্বামী একজন সৎ ও ভালো মনের মানুষ। তিনি পরিশ্রম করে উপার্জন করে সেই অর্থ অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করেন। যা অন্য কাউকে করতে আমি দেখিনি। তিনি বিনা খরচে ৪০ হাজারের বেশি মানুষের চোখের চিকিৎসা করিয়েছেন, একজন ভালো মনের মানুষ না হলে এটা কে করতেন? আমি মনে করি এ অঞ্চলের উন্নয়নে ও মানুষের ভাগ্যের পরিবর্তনে তার মতো নির্লোভ মানুষের প্রয়োজন রয়েছে। আর তাই এরকম একজন ভালো মানুষের প্রচারণায় নামতে পারাটাও নিজেকে ভিন্ন এক প্রশান্তি পাইয়ে দিচ্ছে।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের কারণে প্রচারণার মাঠে নারী হয়েও বারবার বাধার সম্মুখীন হওয়াটা কষ্টের বলে জানিয়েছেন তিনি।

এ আসনে মাঠে থাকা নৌকার প্রার্থীর পক্ষে কর্মী-সমর্থকদের বাইরে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের অনুসারীরাও ভোট চাইছেন। সেইসাথে খোকন সেরনিয়াবাতের সহধর্মিণী লুনা আব্দুল্লাহ ও নৌকার পক্ষে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের স্ত্রী মনিকা নাথ, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মহাজোটের নৌকার প্রার্থী রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন্নেছা খান বিউটি, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী নকুল কুমার বিশ্বাসের স্ত্রী গৌরী বিশ্বাসও স্বামীর পাশে থাকছেন এবং ভোট চাইছেন।

এ আসনে স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী একে ফাইয়াজুল হক রাজুর মেয়ে তাহরিন হক, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবদুল হাফিজ মল্লিকের ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তানভীর মাহমুদ ও মেয়ে সাদিয়া আফরোজ মল্লিকও বাবার জন্য ভোট চাইছেন।

প্রচারণার মাঠে বাবার জন্য ভোট চেয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের দুই কন্যা প্রিয়তা ও প্রত্যুষা নাথ। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নৌকার প্রার্থী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর জন্য ভোট চাইতে ব্যস্ত সময় পার করেছেন একমাত্র মেয়ে কান্তা আব্দুল্লাহ। সেইসাথে তার দুই ছেলে সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহও নির্বাচনী এলাকায় সমানতালে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ আসনে লাঙল প্রতীকের প্রার্থী নাসরিন জাহান রতনার পক্ষে নির্বাচনী মাঠে ভোট চেয়েছেন তার স্বামী ও পটুয়াখালী-১ আসনে লাঙলের প্রার্থী এ বিএম রুহুল আমিন হাওলাদার।

এমন প্রচারণায় পারিবারিক বন্ধনের বিষয়টি যেমন ফুটে উঠছে, তেমনি প্রার্থীর জনপ্রিয়তা বাড়ছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফাতেহা খানুন। তিনি বলেন, একজন প্রার্থী হয়ত সবার কাছে যেতে পারেন না, তাই কর্মীরা ছুটে বেড়ান। অনেক জায়গায় কর্মীরাও যেতে পারে না। সেক্ষেত্রে প্রার্থীর দেখা বা বার্তা পান না ভোটাররা। কিন্তু যখন পরিবারের লোকজন প্রার্থীর সাথে থাকে তখন মনোবল বৃদ্ধির পাশাপাশি বার্তাটাও পৌঁছে যায় সব জায়গায়।

লাখ লাখ টাকা খরচ করে কর্মীদের দিয়ে মোটরসাইকেল মহড়া দেওয়ানো কিংবা পেশীশক্তির ভয় দেখানোর চেয়ে স্ত্রী-সন্তানসহ পরিবারের আপনজনদের প্রার্থীর হয়ে ছুটে বেড়ানো নিঃসন্দেহে ভালো দিক বলে মনে করেন সাধারণ ভোটাররা। বরিশাল-৬ আসনের বাসিন্দা ও শিক্ষক মোখলেছুর রহমান বলেন, এখন আর মানুষ পেশীশক্তিকে ভয় করে না, দূরে থাকে; ঘৃণা করে। আর ভালোবাসাই ভালো কিছু বয়ে আনতে পারে। আমাদের আসনে হাফিজ মল্লিকের সন্তানদের নির্বাচনী মাঠে দেখে সাধারণ মানুষ খুবই খুঁশি। তারা যেভাবে সবাইকে আপন করে নিয়েছেন, অন্য কেউ হয়তো পারতো না।




৭ জানুয়ারি হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয়ের দিন: মেনন

বরিশাল অফিস :: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নৌকা প্রতিকের প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে স্বাধীনতার সপক্ষের শক্তির বিজয় হবে।

আজ বৃহস্পতিবার (৪ রা জানুয়ারি) উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী গনমিছিল পরবর্তী সভায় তিনি এ কথা বলেন।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এদেশের তরুনরা এই আশা ব্যক্ত করে মেনন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথ পেড়িয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের লক্ষে এগোচ্ছে। আগামি ৭ জানুয়ারি নির্বাচনে তরুন ভোটাররা মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিক নৌকায় ভোট দিয়ে সে লক্ষ্যকে এগিয়ে নিবে।

সভায় নৌকা প্রতিকে সমর্থন আহ্বান করে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো: ইউনুস বলেন, উজিরপুর বানারীপাড়া মুক্তিযুদ্ধের চেতনার ঘাটি, এখানে কোনো সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না। নির্বাচনের যে স্বতঃস্ফূর্ততা চলছে তার ধারাবাহিকতায় নৌকা প্রতিক বিপুলভাবে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল ষড়যন্ত্রেকারীদের সকল অপচেষ্টা রুখে দিয়ে আওয়ামী লীগ তথা ১৪ দলের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

সভায় স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা প্রতীকে রাশেদ খান মেননকে সমর্থন করেন। সকলকে ঐক্যবদ্ধ ভাবে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

এর আগে উজিরপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে উৎসব মুখর ভাবে মিছিল করে সভা স্থলে উপস্থিত হন হাজার হাজার মানুষ। গনমিছিলের পরে এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত সাংসদ লুতফুন্নেসা খান বিউটি, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী,উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী,ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল প্রমূখ। এছারাও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




বন্দি বিনিময়ে পুতিন এবং জেলেনস্কির ঐকমত্য

চন্দ্রদ্বীপ অনলাইন : রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতায় ‘দীর্ঘ এবং জটিল আলোচনাপর্ব’ সফল হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ‘‘ইউক্রেন থেকে ২৪৮ জন বন্দিকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি।’’

সফল হল সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সম্মতিতে বুধবার যুদ্ধবন্দি বিনিময় করল দু’দেশের সেনা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতায় ‘দীর্ঘ এবং জটিল আলোচনাপর্ব’ সফল হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ‘‘ইউক্রেন থেকে ২৪৮ জন বন্দিকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি।’’

অন্য দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির দফতর জানিয়েছে, রুশ সরকার বন্দি ২০০ জনের বেশি ইউক্রেনীয় নাগরিককে তাদের হাতে তুলে দিয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছিলেন পুতিন। গত ২৩ মাসের যুদ্ধে এর আগেও কয়েক বার বন্দি বিনিময় করেছে দু’দেশ।




টেস্টেও নতুন অধিনায়ক শ্রীলঙ্কার

চন্দ্রদ্বীপ ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যেখানে জায়গা হয়নি ধানাঞ্জয়া ডি সিলভা। সাদা বলের ক্রিকেটে জায়গা হারানো এই অলরাউন্ডারকে এবার টেস্ট ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে। এর মাধ্যমে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ১৮তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ধানাঞ্জয়ার। এ বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসির নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা।



৬ জানুয়ারি সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।



শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকছে

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব আতিয়ার রহমানের সই করা চিঠিতে বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্দশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার ও নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে দুদিন ব্যাংক খোলা থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী শুক্র (৫ জানুয়ারি) ও শনি (৬ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে।

তবে যেসব কর্মকর্তা/কর্মচারীকে ভোটগ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্য নির্দেশ দেওয়া হয় নির্দেশনায়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ইসি উপসচিব আতিয়ার রহমানের সই করা চিঠিতে বাংলাদেশ ব্যাংককে বলা হয়, ৭ জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির উল্লিখিত দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন-সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে।

সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে এরকম তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।