দুমকিতে নির্মাণের ছয় মাসেই সড়কে ধস

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকীর পাঙ্গাশিয়া ইউনিয়নে সড়ক নির্মাণের মাত্র ছয় মাসেই ধস পড়েছে।

সড়কটির একটি অংশ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। অন্য অংশেও বড় বড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় সড়কটি দেবে গিয়ে ওই এলাকার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সেই সঙ্গে কচা নদীর জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকার আমন ধান ও রবি ফসল তলিয়ে যেতে পারে বলে উদ্বিগ্ন ওই এলাকার কৃষকসহ সাধারণ মানুষ।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে কচাবুনিয়া নদীর পশ্চিম পাড়ে নেছারিয়া মাদরাসা থেকে পুকুরজানা বাজার পর্যন্ত সড়কের অন্তত ১০০ মিটারে প্রায় অর্ধেকাংশ ধসে গেছে। বাকি অর্ধেকাংশেও ফাটল ধরেছে। নদীর তীরে টেকসই সাপোর্ট না থাকায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সড়কটি ছয় মাস না যেতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

পাউবো কর্তৃপক্ষ ভাঙনরোধে তাৎক্ষণিক কিছু বালুর বস্তা ফেললেও সেখানে টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি। জোয়ারভাটায় পানির স্রোতের তোড়ে এখানে ফেলা বালুর বস্তাগুলো দেবে যাচ্ছে।

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহফুজ খানের সাব-কন্ট্রাক্টর জনৈক মুনাব্বর হোসেন তড়িঘড়ি করে রাস্তাটির কার্পেটিং কাজ করেন।

তবে স্থানীয়দের দাবি, এখানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম করা হয়েছে।

তাছাড়া নদীর তীরে ঝুঁকিপূর্ণ স্থানে সাপোর্ট না থাকায় জুলাই মাসের মাঝামাঝি সড়কে ধস নামে। জোয়ারের পানির স্রোতে নিচের মাটি সরে যাওয়ায় সড়ক ভেঙে গেছে। ওই সময় স্থানীয়ভাবে কাঠ-বাঁশের সাপোর্ট দেওয়া হলেও তা টেকসই হয়নি। সম্প্রতি সড়কটির সেই অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে।

দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের রাজ্জাক ফকির জানান, কচা নদীর ভাঙনে যে কোনো মুহূর্তে রাস্তাটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।
রাস্তা ভেঙে গেলে কয়েকটি গ্রামের বাড়িঘর ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

একই অভিযোগ দক্ষিণ পাঙ্গাশিয়ার বাসিন্দা রাজ্জাক মল্লিক, আবদুল বারেক মেম্বারসহ অনেকের।

তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগম জানান, ওই রাস্তা দিয়ে স্কুলের বেশির ভাগ ছাত্রছাত্রীর চলাচল করতে হয়। এসব শিশু শিক্ষার্থী নিয়ে চরম দুশ্চিন্তায় থাকতে হচ্ছে আমাদের।

রাস্তাটি নির্মাণ কাজের ঠিকাদার মোনাব্বর হোসেন ফোনে জানান, কাজের পরিমাণ অনুযায়ী বিল দেওয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, তদারকি কর্মকর্তাদের নির্দেশনা মেনেই কাজ করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. সাদ জগলুল ফারুক বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের রাস্তা। ভাঙন ঠেকাতে তারা হয়তো কোনো ব্যবস্থা নেবেন। সড়ক মেরামত করার লক্ষ্যে সামনে মেইনটেন্যান্স প্রকল্প থেকে বরাদ্দ দেওয়া হবে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, কচা নদীর তীরবর্তী রাস্তাটির ভাঙনরোধে জরুরি মেইনটেনেন্সের মাধ্যমে কিছু বালুর বস্তা ফেলা হয়েছিল। সরেজমিন পরিদর্শন করে টেকসই পদক্ষেপ নেওয়া হবে।




প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ




ভালোলাগা আর ভালোবাসার অনুভূতি প্রকাশ পায় প্রেমেই




ইরানে হামলার দায় স্বীকার আইএসের

চন্দ্রদ্বীপ  ডেস্ক: ইরানে প্রাণঘাতী জোড়া বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ওই হামলার ঘটনা ঘটে।



বরিশালের লঞ্চ দূর্ঘটনায় আহত অর্ধশতাধিক

রিপন রানা, বরিশাল :: ঢাকা থেকে ছেড়ে আশা-বরিশাল গামী এমভি সুন্দরবন লঞ্চ ও লাইটার জাহাজের সংঘর্ষে ত্রিশজন আহত হয়। এছাড়াও বরিশাল থেকে মজু চৌধুরীর হাট উদ্দেশ্য চন্দ্রদ্বীপ ও এ্যাডভেঞ্চা লঞ্চের সংঘর্ষে বিশজন আহত হওয়ার অভিযোগ উঠে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:৩০ টার সময় সুন্দরবন ১৬ লঞ্চটির সংগে লাইটার জাহাজের দূর্ঘটনার ঘটনা ঘটে।

চাঁদপুর মেঘনা নদীর (একলাসপুর) নামক স্থানের একটি চরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

ঐ’লঞ্চে থাকা যাত্রী শিবু দাস বলেন, ঢাকা থেকে বরিশাল গামী এমভি সুন্দরবন লঞ্চ ও লাইটার জাহাজের সাথে গন কুয়াশার জন্য সংঘর্ষ হয়। লঞ্চের কিছ অংশ ধুমসে মুচড়ে যায় ও লঞ্চের নিচের প্রশস্ত ফেটে পানি প্রবেশ করেন। তবে গুরুতর আহত না হলেও সাধারণ মানুষের মধ্যে কান্নাকাটি, আতংকের বিরাজ করছে।

সুমন নামে এক যাত্রী বলেন, দূর্ঘটনার পড়ে ঘটনা স্থানে সুন্দরবন ১৫ লঞ্চেটি এসে ডেকের কিছু যাত্রী নিয়ে ৪:৪০ মিনিট সময় বরিশালে চলে যায়। কিন্তু কেবিনের যাত্রীরা সকাল ৮:২০ মিনিট সময় সুন্দরবন ১৪ লঞ্চে উঠেন।

এদিকে একই রাতে ঢাকা থেকে আশা এ্যাডভেঞ্চার -১ লঞ্চে সাথে পলাশপুর মোহাম্মদ পুর চরের মাথায় এমভি চন্দ্রদ্বীপ লোকাল লঞ্চের সংগে সংঘর্ষ হয়। এসময় লঞ্চটির সামনে থেকে ধুমসে মুচড়ে যায়।

চন্দ্রদ্বীপ লঞ্চের মোঃমিলন মাষ্টার বলেন, শুক্রবার সকাল ৬: টার সময় বরিশাল লঞ্চঘাট থেকে পাতারহাট টু মজুচৌধুরীর হাটের উদ্দেশ্য ঘাট ত্যাগ করেন। তার বিশ মিনিটের মধ্যে এ্যাডভেঞ্চার লঞ্চের সাথে দূর্ঘটার কবলে পড়ে। এসময় বিশ জনের মত আহত হয়। দুই নারী গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ ভর্তি করানো হয়েছে। আর বাকি লোকজনকে স্থানীয় চিকিৎসা নিয়ে চলে গেছে।

এবিষয়ে লঞ্চ কর্তৃপক্ষের মোবাইলে ফোন দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

এবিষয়ে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ জলিল বলেন, কীর্তনখোলা নদীতে লঞ্চ দূর্ঘটার বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। তবে গন কুয়াশার কারণে এই ঘটনা ঘটে।




পটুয়াখালী-২ নৌকার শেষ পথসভায় জনতার ঢল

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির শেষ নির্বাচনী পথসভায় জনতার ঢল নেমেছে।

বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল- শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পথসভাস্থল ও আশপাশের এলাকা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম ফিরোজ বলেন, অ্যামেরিকা কখনো বাংলাদেশের মঙ্গল চায় না। তারা ৭১’এ আমাদের বিরোধিতা করছেন। পাকিস্তানী বাহিনীর নির্বিচার হত্যাজ্ঞ, ধর্ষণ ও লাটপাটকে অ্যামেরিকা সমর্থন করেছিল সেই সাম্রজ্যবাদ শক্তি এবার আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে হটিয়ে তাদের পুতুল সরকার বাস্তবায়ন করতে চায়। এজন্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিসয়ে নাকগলাচ্ছে। তবে বাংলার জনগণ কোনো মোড়লের বরদাস্ত করবে না।

তিনি আরও বলেন, বিশ্বের সকল দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের দেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি ও তাদের দোষর জামায়াত ছাড়া প্রায় সকল দলের অংশ গ্রহণে সারাদেশে নির্বাচনী আমেজ বইছে। ভোটারদের মধ্যে উৎসহ-উদ্দীপণা বিরাজ করছে। কিন্তু বিএনপি লন্ডনে পালাতক তারেক রহমানের নিদের্শে নির্বাচন আসেনি। তারা নির্বাচনে না এসে নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস শুরু করেছেন। মানুষ পুড়িয়ে মারছেন। ভোটারদের কেন্দ্র যেতে বাঁধা দিচ্ছেন। তবে বাংলার জনগণ তাদের বাঁধায় কর্ণপাত করবে না। ৭ তারিখ মানুষ দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই, বিএনপি নামক সন্ত্রাসী দলের অংশ গ্রহণ কোনো বড় বিষয় নয়, জনগণের অংশগ্রহণই বড় বিষয়।

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে আ.স.ম ফিরোজ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আপনাদের এক একটি ভোট সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ।

পথসভায় আরও বক্তব্য রাখেন আ.স.ম ফিরোজের সহধর্মিণী দেলোয়রা ফিরোজ, জেষ্ঠ্য পুত্র ও নির্বাচনী প্রধান এজেন্ট রায়হান শাকিব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম শাহীন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফ ও উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ প্রমূখ।




হেলিকপ্টারে এসে জরিমানা গুনলেন আওয়ামী লীগ প্রার্থীর ভাই

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী-৪ আসনে হেলিকপ্টারে করে নির্বাচনি প্রচারে এসে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন নৌকা প্রার্থীর এক ভাই।

দণ্ড পাওয়া তৌহিদুর রহমান পটুয়াখালী-৪ (কলাপাড়া – রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিব্বুর রহমানের বড় ভাই।

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে বৃহস্পতিবার বিকালে তাকে এ জরিমানা করেন রাঙ্গাবালী উপজেলার দায়িত্বে থাকা নির্বাহী হাকিম মো. জিয়াউল হাসান সৌরভ।

তিনি বলেন, “অনুমতি ছাড়া প্রার্থীর প্রচারে হেলিকপ্টার নিয়ে আসেন তৌহিদুর। শুধু মাত্র দলীয় প্রধান হেলিকপ্টার নিয়ে আসতে পারবেন। এ ছাড়া সরকারি দপ্তরের সামনে অনুমতি ছাড়া হেলিকপ্টার অবতরণ এবং আচরণ বিধি ভঙ্গ করায় নৌকা প্রার্থীর ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
পরে তিনি হেলিকপ্টার নিয়ে ফিরে গেছেন বলে জানান নির্বাহী হাকিম জিয়াউল।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, বেলা ৩টার পর সংসদ সদস্য মহিব্বুর রহমানের ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর হেলিকপ্টার যোগে রাঙ্গাবালীতে নামেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহিব্বুর তার ভাইকে অভ্যর্থনা জানান। পরে উপজেলা পরিষদ সংলগ্ন নৌকার নির্বাচনি কার্যালয়ে যান তারা।
বিকাল ৪টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনি জনসভা ছিল। সেই সভায় অংশ নিতে এসেছিলেন তৌহিদুর। তবে জরিমানার মুখে সভায় যোগ না দিয়েই ফিরে যেতে হয়েছে তাকে।




পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমৃদ্ধির অগ্রযাত্রায় ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর- কুয়াকাটা শীর্ষক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ২০২৪ ঘোষনা করেছেন।

এসময় দলীয় নেতা কর্মী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আপনারা অবগত রয়েছেন, পটুয়াখালী- ৪ আসনটি দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে মেগা প্রজেক্টসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকান্ড মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে। আমি শুধু বিগত পাঁচটি বছর সরকারের এসব উন্নয়ন বাস্তবায়নের সহযোগী হিসেবে কাজ করে আসছি।
করোনাকালীন দূর্যোগেও আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে জীবন – ঝুঁকির মধ্যে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশিত রাষ্ট্রীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করেছি। এই জনপদকে শান্তির জনপদে পরিণত করার চেষ্টায় সর্বাত্মক সচেষ্ট ছিলাম। আজ অবধি আপনাদের পাশে রয়েছি, থাকবো আজীবন।

তিনি আরও বলেন, আমি প্রধানত কলাপাড়াকে জেলায় উন্নীত করার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই ইশতেহারের কার্যক্রম শুরু করি। যে কাজটি করার জন্য আমি দুই যুগ আগে থেকে চেষ্টা করে আসছি। এর পরেই সামগ্রিক উন্নয়নের মধ্যে মহিপুরকে উপজেলা এবং রাঙ্গাবালী সদরকে পৌরসভায় উন্নীত করার পরিকল্পনা করেছি। যা আমার অঙ্গীকারের মধ্যে রয়েছে। বিভিন্ন উন্নয়নের মধ্যে আমি এই জনপদের মানুষের মৌলিক অধিকার খাদ্য নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জননিরাপত্তা বিধানে ইতিপূর্বে যেভাবে কাজ করেছি ভবিষ্যতে আবার নির্বাচিত হলে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাবো।
আমি মূলত এই আসনের প্রতিটি জনপদকে সন্ত্রাস, চাঁদাবাজ, সিন্ডিকেট, মাদক ও ভূমিদস্যু মুক্ত শান্তিময় জনপদ গড়ে তোলার মানসিকতা নিয়ে কাজ করে গেছি। যা করতে প্রায় শতভাগ সফল হয়েছি। আমি আপনাদের ও জনগণের পূর্ণ সহায়তা পেলে জনমানুষের শান্তি প্রতিষ্ঠায় পুরোপুরি সফল হবো, ইনশাআল্লাহ। আমি এই ইশতেহারে খাদ্য ও কৃষিখাত, যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, জননিরাপত্তা, কর্মসংস্থান, ও বেকারত্ব দূরীকরণ, ধর্মীয় খাত, বিদ্যুৎ, ক্রীড়া ও সংস্কৃতি, পর্যটন, বন ও পরিবেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির যেসব কর্মকান্ড বাস্তবায়ন অসমাপ্ত রয়েছে আগামী পাঁচ বছরে সেসব কাজ করবো।

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত নির্বাচনী কেন্দ্রীয় ইশতেহারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের ১১ টি পরিকল্পনার কথা আমার ইশতেহারে তুলে ধরেছি। জননেত্রীর ঘোষিত ইশতেহার বাস্তবায়নে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে নিজেকে আত্মনিয়োগ করবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তাই শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী ৭ জানুয়ারী আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিলে এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি শতাভাগ নিশ্চিত করবো – ইনশাআল্লাহ।




দুমকিতে লাঙ্গল ও ডাব সমর্থকদের সংঘর্ষে আহত ৮

মো: আল-আমিন (পটুয়াখালী): দুমকিতে লাঙ্গল ও ডাব মার্কার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল প্রতীকের মিছিল ও বালুর মাঠে সভা শেষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে রাত ৮টায় দুমকির পীরতলা বাজারে লিফলেট বিতরণ করার সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মৃধ্যা ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্রের নেতৃত্বে ডাব প্রতীকের সমর্থনে গনসংযোগ করার সময় উভয় পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন লাঙ্গল প্রতীকের রিপন হাওলাদার (৪০), মানসুর আলম (৩৩), শাহিন গাজী (৩১), ডাব প্রতীকের মো: বেল্লাল (৩৫), শহিদুল ইসলাম(২৪)।

গুরুতর আহত রিপন হালদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুর শৈলেনচন্দ্রের সাথে থাকা আওয়ামীলীগ নেতা ইউনুস আলী মৃধ্যা ও মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে দুমকির পিরতলা বাজারে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলাম এমন সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে একদল কর্মী আমাদের ছাত্রলীগ কর্মীদের উপরে হামলা চালায় এতে ছাত্রলীগের ৫ জন নেতা কর্মী আহত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুন বলেন, আমরা বালুর মাঠে জনসভা শেষে দুমকির পীরতলা বাজারে লিফলেট বিতরণ করতে গেলে আমাদের উপর ডাব মার্কার সমর্থকরা অতর্কিত হামলা চালায় এতে আমাদের ৫ জন নেতা কর্মী আহত হয়। গুরুতর আহত ৩জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি)তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




পটুয়াখালীতে বিজিবির টহলে সুষ্ঠু ভোটের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা

মো: আল-আমিন (পটুয়াখালী): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রায় সপ্তাহ খানেক আ‌গেও নিজের ভোট নিয়ে আশংকায় ছিলেন পটুয়াখালী- মির্জাগঞ্জ ও দুমকীর সাধারণ ভোটাররা।

কিন্তুু বিজিবির প্রতিদিনের নির্বাচনী টহল দেখে সুষ্ঠু ভোটের সম্ভাবনা আছে বলে মনে করেন ভোটাররা।

হেতালিয়া বাঁধঘাট এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় বি‌জিবির অব‌্যাহত টহল ব‌্যবস্থা দেখে তার মনের মধ্যে যে আশংকার জায়গা ছিলো তা থেকে বের হয়ে স্ব ইচ্ছায় ভোট দেয়ার প্রতিশ্রতি নিচ্ছেন তিনি । বি‌জিবির টহলে ধীরে ধীরে প‌রি‌বেশ ভাল হ‌চ্ছে। আ‌গের মত তিনজন করে মোটরসাইকেলে মহড়া দেখা যাচ্ছেনা। এছাড়া মোড়ে মোড়ে আড্ডাবাজদেরও দৌরাত্মও কমে গেছে আগের থেকে। মনে হয় ভোট সুষ্ঠু ভাবে দিতে পারব।

এদিকে শুধু সাইফুল ইসলাম একা নয় তার মত অ‌নেক ভোটাররাই এখন ৭জানুয়ারীর ভো‌টের প‌রি‌বেশ নি‌য়ে নতুন ক‌রে আশার আলো দেখ‌ছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গে‌ছে, পটুয়াখালীর ৮‌টি উপ‌জেলায় দশ প্লাটুন বি‌জি‌বি সকাল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত টহল দি‌চ্ছেন। ম‌্যা‌জি‌ষ্ট্রেটসহ বি‌জি‌বির টহল শহর থে‌কে প্রত‌্যন্ত গ্রা‌মেও চল‌ছে। বেসাম‌রিক লোক‌দের সা‌র্বিক নিরাপত্তা ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখ‌তে পু‌লিশ, র‌্যাবের পাশাপা‌শি বি‌জিবির সদস‌্যরা টহল তৎপরতা চালা‌চ্ছেন।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, বি‌জি‌বির টহল তৎপরতায় ক‌মে গে‌ছে অহরহ মোটরসাই‌কে‌লের মহড়া। পাড়া মহল্লায় আড্ডাবাজ‌দের তৎপরতাও আ‌গের মত নাই। সবাই এখন নির্বাচনী ক‌্যা‌স্পিং নিয়ে ব‌্যস্ত।

বি‌জি‌বির এক‌টি সূত্র জানায়, ৭তা‌রি‌খের নির্বাচন সুষ্ঠু করার ল‌ক্ষে ভো‌টের প‌রি‌বেশ ভোটার‌দের অনুকু‌লে আনার ল‌ক্ষে, আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখ‌তে অন‌্যান‌্য বা‌হিনীর মত বি‌জি‌বির সদস‌্যরাও টহল ব‌্যবস্থার তৎপরতা অব‌্যাহত রাখ‌ছেন। প্রতি‌টি উপ‌জেলায় ১প্লাটুন বি‌জি‌বি সদস‌্য প্রতি‌দিন সকাল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত কাজ ক‌রে যা‌চ্ছে। নির্বাচ‌নের পরও তা‌দের এ ধর‌নের টহল ব‌্যবস্থা অব‌্যাহত থাক‌বে ব‌লে সূত্রটি জানায়।