ভোট বর্জনকারীদের ভোটাররা বর্জন করেছে : ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এর আগে সকাল ১০টায় তার মা-বাবার কবর জিয়ারত করে ভোটকেন্দ্রে আসেন।



অল্প অল্প ভোট পড়ছে: সিইসি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রত্যেকটা ভোটকেন্দ্রে অল্প অল্প ভোট পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনিটরিং সেল পরিদর্শন করে তিনি এমন মন্তব্য করেন।

দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দেশের ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল ভোটে অংশ নিচ্ছে। বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে।

অন্যদিকে, নরসিংদী-৪ আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল ও কিশোরগঞ্জ -৬ আসনে বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট সাময়িক স্থগিত করা হয়েছে

মনিটরিং সেল পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মাত্র শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরো বাড়বে। প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি কোথাও ৪০টি।’

হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারবো না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না।’

সিইসি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।

পোলিং এজেন্টের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমরা খুব জোর দিয়ে বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের। বাদ-বাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই।




পিএইচডি ডিগ্রী অর্জন পবিপ্রবি অধ্যাপক অনুপ কুমার মন্ডলের

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক অনুপ কুমার মন্ডল পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগ থেকে এ ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশের সামুদ্রিক মাছের সংগ্রহ ও সরবরাহের উপর গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

তার গবেষণা কাজের শিরোনাম ছিলো- “বাংলাদেশে সামুদ্রিক মৎস্য সম্পদের আহরণ-পরবর্তী ক্ষতি, সরবরাহ এবং মূল্য চেইন বিশ্লেষণ।”

অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল ১৯৮৩ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অন্তর্গত মালিখালী গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিপণনে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি ২০১২ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার ১৯ টি বৈজ্ঞানিক প্রবন্ধ রয়েছে। এছাড়াও তিনি সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) “সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং–২০২৪” এ বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১১৭ জন গবেষকদের মাঝে জায়গা করে নেন।




পটুয়াখালীতে নাব্য সংকট চরমে, ঝুঁকি নিয়ে চলছে নৌযান

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর নৌপথ ঢাকা-পটুয়াখালী নৌরুটে নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে যাত্রী ও পণ্যবাহী নৌ চলাচল।
জেলার বিভিন্ন নদীতে জেগে উঠেছে ছোট-বড় অসংখ্য ডুবোচর। ভাটার সময় এসব নৌ চ্যানেল দিয়ে ঝুঁকি নিয়ে নৌযান চলাচল করে। নৌযান নিয়ে প্রায়ই আটকে পড়ে ডুবোচরে। তখন নিরুপায় হয়ে অপেক্ষা করতে হয় জোয়ারের। ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পটুয়াখালী টার্মিনালের অবস্থাও বেহাল।

পটুয়াখালী নদীবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা-পটুয়াখালী-গলাচিপা নৌপথে কবাই থেকে কারখানা, ঝিলনার মোড়ে টেকের চর, রৈহালিয়-লাউকাঠি নদীর মোহনা হতে পটুয়াখালী টার্মিনাল হয়ে লাউকাঠি খেয়াঘাট চ্যানেলে, লাউকাঠি নদীর মোহনা হতে জৈনকাঠি মোড় ও ভুরিয়া লঞ্চঘাট হতে কলাগাছিয়া লঞ্চঘাট পর্যন্ত ডুবোচর থাকায় বিআইডব্লিউটিএ বরাবর ড্রেজিংয়ের জন্য পটুয়াখালী নদীবন্দর থেকে আবেদন পাঠানো হয়েছে।

এমভি ছত্তার খান-১ লঞ্চের মাস্টার আবদুল মালেক জানান,পটুয়াখালী-ঢাকা নৌপথে ডুবো চরের কারণেই যত সমস্যা। সময় মতো গন্তব্যে পৌঁছুতে না পারায় যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। প্রায়ই ডুবো চরে আটকে যায় লঞ্চ। জোয়ার না আসলে গন্তব্যে যাওয়া যায় না।  আমরা নৌ পরিবহন বরাবরে ডুবো চরে পানির পরিমাণ ও স্থান নির্ধারণ করে দিয়েছি। তাই ঢাকা-পটুয়াখালী নৌরুটে লঞ্চ নিয়ে ঠিকমতো আসা-যাওয়া করা যাচ্ছে না। আর পটুয়াখালী টার্মিনাল ঘাটের অবস্থা বেহাল। জোয়ার না আসলে টার্মিনাল থেকে লঞ্চ ছাড়া যাচ্ছে না। টার্মিনাল থেকে লঞ্চ ছাড়ার সময় সাড়ে ৫ টা। কিন্তু অনেক সময় লঞ্চ সন্ধ্যা ৭টায় ছাড়তে হয়। অনেক যাত্রীদের পরীক্ষা থাকে, অফিস থাকে। তাদের সময় মতো পৌঁছে দিতে না পারলে যাত্রীদের কথা শুনতে হয়। বিষয়টি যদি সংশ্লিষ্ট দফতর নজরে না নেয় তাহলে ডুবো চরের সমাধান হবে না।

নৌপথযাত্রী নোমান জানান, পটুয়াখালী থেকে ঢাকা যাওয়ায় উত্তম মাধ্যম লঞ্চ। কিন্তু শীতের সময় নদীতে অসংখ্য ডুবোচর সৃষ্টি হয়। আর এতে প্রায়ই লঞ্চগুলো ডুবো চরে আটকে পড়ে। ফলে আমরা সময় মতো গন্তব্য স্থলে পৌঁছুতে পারি না। দ্রুত ড্রেজিংয়ের ব্যবস্থা নিলে যাত্রীরা হয়রানির স্বীকার হবে না। স্বাভাবিক গতি আসবে নৌরুট গুলোতে।

এমভি প্রিন্স আওলাদ ৭ লঞ্চের মাস্টার ইসরাফিল জানান, কারখানা ও ঝিলনা মোড় পার হওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। পটুয়াখালী টার্মিনাল থেকে ১০ হাত পরিমাণ পেছনে গেলে চরে আটকে পড়ে লঞ্চ একদিকে কাত হয়ে থাকে। এতে যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নৌপথে অনেক জায়গায় বয়া, মার্কার ও সিগন্যাল বাতি নাই। ডুবো চরের স্থানে কোনও লাইটিং বাতি নেই। বাতি থাকলে আমরা বুঝতে পারতাম যে এ স্থানে ডুবোচর আছে। আমাদের আসলে ধারণা করে লঞ্চ চালাতে হয়। নৌমন্ত্রীর কাছে আবেদন যে চরগুলো অতি দ্রুত ড্রেজিং ও নৌপথ চিহ্নিত করে দেওয়া হোক।

পটুয়াখালী নৌবন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, ঢাকা-পটুয়াখালী নৌরুটের বিভিন্ন পয়েন্টে নাব্যতা সংকটের কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। তাই এ বিষয়ে নদীগুলাকে নাব্য সংকট থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ড্রেজিং করতে ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন যায়গায় ড্রেজিংয়ের কাজ চলছে। ড্রেজিংয়ের মাধ্যমে খুব দ্রুত নদী পথের নাব্য সংকট সমাধান হবে।

নদীবন্দরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) আবু বাকের সিদ্দিক জানান, যেখানে যেখানে নাব্য সংকট রয়েছে সেখানে ড্রেজিং করা হচ্ছে। পটুয়াখালী টার্মিনাল ঘাটে অতি শিগগিরই ড্রেজিংয়ের কাজ শুরু হবে।




ভোট দেতে আইছি আর গেছি, কোনো আমেজ নাই’

 

মো:আল-আমিন, পটুয়াখালী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সারা দেশে এক যোগে শুরু হয়েছে আজ রোববার সকাল ৮টায়। কুয়াশামাখা ভোরে ছোট্ট নাতি নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের হাতিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিতে এসেছেন ৮০ ঊর্ধ্ব অরুনা পাল। ভোট দেওয়া শেষে তিনি বলেন, ‘কোনো ভিড় নাই, ভোট দেতে আইছি আর গেছি। ৬০ বছর যাবৎ ভোট দেই কিন্তু এ রকম ভোট আর দেই নাই। ভোটের কোনো আমেজ পাই নাই।’

সকালে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের অনেকগুলো কেন্দ্র ঘুরে কোথাও তেমন ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। এ ছাড়া জেলার চারটি আসনের ভোটকেন্দ্রগুলোতে খোঁজ নিয়েও একই ধরনের তথ্য পাওয়া গেছে।
কুয়াকাটার লতাচাপলি ও হাতিমপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নারী-পুরুষের দুটি লাইনের মধ্যে পুরুষের লাইন প্রায় খালি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের উপস্থিতি কিছুটা বাড়ছে। এ সময় ভোট দেতে আসা বেশ কিছু নারী ও পুরুষ ভোটারদের সঙ্গে কথা হয়।

কুয়াকাটার লতাচাপলি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা প্রথম পুরুষ ভোটার কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূঁইয়ার বলেন, ‘সুষ্ঠু সুন্দর ভোট দিছি। তয়, শীতকাল দেইখা এহনো ভোটার আয় নাই, বেলা বাড়লে ভোটার ও বাড়বে।’

হাতিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা অনিত্য কুমার হালদার বলেন, ‘শুরুতে ৭-৮ জনের মতো ভোটার ছিল, তবে এখন কিছুটা বাড়তেছে। এখানে ১ ঘণ্টায় ১১৩টি ভোট কাস্ট হয়েছে তবে মোট ভোটার রয়েছে ১৬৩৭ জন। এ ছাড়া একজন প্রার্থীর এজেন্ট নেই।’

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, পটুয়াখালীর ৪টি আসনে ৯টি দল ও স্বতন্ত্রসহ ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৪টি নির্বাচনী আসনে মোট ভোটার ১৪ লাখ ২০ হাজার ৮২৭ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭ লাখ ১১ হাজার ৯২ ভোট এবং নারী ভোটার ৭ লাখ ৯ হাজার ৭৩৫ জন। এসব ভোটাররা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫০৬টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। এ লক্ষ্যে প্রতি উপজেলায় দুই প্লাটুন ও জেলা সদরে ছয় প্লাটুনসহ ২২ প্লাটুন সেনাবাহিনী এবং সদর ও গলাচিপায় দুই প্লাটুন করে ও অন্যান্য উপজেলাগুলোতে এক প্লাটুন করে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া বিচ্ছিন্ন দীপ রাঙ্গাবালীর তিন ইউনিয়নে তিন প্লাটুন কোস্ট গার্ড দায়িত্ব পালন করছেন। রাঙ্গাবালী ছাড়া সব উপজেলায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। প্রতিটি আসনে র‍্যাবের দুটি করে টিম দায়িত্ব পালন করছেন। চার নির্বাচনী আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, ‘নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি আজ ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর একটি নির্বাচন জেলাবাসীকে উপহার দিতে চাই।’




দুধের সঙ্গে যে ৫ খাবার ভুলেও খাবেন না

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সুস্থ থাকার জন্য বিশেষজ্ঞরা যেসব খাবার খাওয়ার পরামর্শ দেন, তার মধ্যে অন্যতম হলো দুধ। কী নেই এতে! ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন বি১২, ভিটামিন ডি এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে দুধে। দুধকে বলা হয় সম্পূর্ণ খাদ্য। পুষ্টিবিদদের মতে, শিশুর প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালসিয়ামের জন্য দিনে ২-৩ কাপ (৪০০-৫০০ গ্রাম) দুধ পান করা জরুরি। প্রাপ্ত বয়স্কদর ক্ষেত্রে দিনে ২ গ্লাস দুধ পান করতে হবে। এতে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না এবং হাড়ের সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে।



নতুন বছরে কম দামে অপো স্মার্টফোন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  নতুন বছরে আকর্ষণীয় ছাড় দিচ্ছে ‘অপো’। এর জনপ্রিয় এ৫৭ সিরিজের স্মার্টফোনটি গ্রাহকরা পাচ্ছেন আরও দুই হাজার টাকা কম দামে।



টিভিতে যেসব খেলা দেখবেন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভারত ও অস্ট্রেলিয়ার মেয়েদের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ (রোববার)। রাতে নিজেদের লিগে ম্যাচ রয়েছে আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, জুভেন্তাস ও এসি মিলানের মতো ক্লাবগুলোর।



ভোট দিলেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন।



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বহুল আলোচিত এবং প্রতিক্ষীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।