স্বতন্ত্রের কাছে পরাজয় হলেন যেসব হেভিওয়েট প্রার্থী

চন্দ্রদীপ ডেস্ক : অনেকে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্রের কাছে গেছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারাও নির্বাচনে প্রত্যাশার চেয়ে কম ভোট পেয়েছেন। তবে এর মাঝেও চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নৌকা প্রতীক না পেয়েও দেশজুড়ে জয় লাভ করেছেন ষাটটিরও বেশি আসনে।

আর পরাজয়ের তালিকায় রয়েছেন হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থীও।

যেখানে আলোচিত নাম জাসদের হাসানুল হক ইনু। সাবেক এ তথ্যমন্ত্রী কুষ্টিয়া ২ আসন থেকে এবারও নৌকা প্রতীকে দাঁড়িয়েছিলেন। ট্রাক প্রতীকের কামরুল আরেফিনের কাছে ২৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গেছেন এ বর্ষীয়ান রাজনীতিবিদ।

প্রথমবারের মতো আসন হাতছাড়া করেছেন আনোয়ার হোসেন মঞ্জুও। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান হওয়া স্বত্তেও নৌকা প্রতীক নিয়ে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা মহিউদ্দীন মহারাজের কাছে।

প্রথমবার হারের মুখ দেখেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। টাঙ্গাইল ৮ আসন থেকে জয় ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত অনুপম শাহজাহান।

এদিকে এক বাদশাহ হেরে গেছেন আরেক বাদশাহর কাছে। রাজশাহী ২ সদরে স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীক নিয়ে জয় পেয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে বিরূদ্ধে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ আরেও একবার হেরে গেছেন নিক্সন চৌধুরির কাছে। ফরিদপুর ৪ আসন থেকে ২৩ হাজার ৯৬৯ ভোটের ব্যবধানে ঈগল প্রতীক নিয়ে জয় লাভ করেছেন নিক্সন, টানা তৃতীয়বার।

হবিগঞ্জ ৪ আসনে ব্যারিস্টার সায়েদুল হক সুমন প্রথমবারেই বাজিমাত করেছেন। ঈগল প্রতীক নিয়ে প্রায় এক এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন সাবেক বিমান প্রতীমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মাহবুব আলীকে

অঘটনের শিকার আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পদক আব্দুস সোবহান গোলাপ। মাদারীপুর তিন আসন থেকে হেরে গেছেন ঈগল প্রতীক নিয়ে লড়াই করা তাহমিনা বেগমের কাছে।

আওয়ামীলীগের ছেড়ে দেয়া ঢাকা ১৮ আসন থেকে ভরাডুবি হয়েছে জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরের। মাত্র ছয় হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শেরীফা। এই আসন থেকে কেতলির খসরু চৌধুরী নিরঙ্কুশ জয় পেয়েছেন।

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। যেখানে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জাহিদ আহমেদ টুলুর কাছে হেরেছেন তিনি।

এবার নির্বাচনে মোট ভোটার ছিলো ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।




বরিশালের ৬টি আসনে জয়ী হলেন যারা

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে নৌকা ও একটি আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বরিশাল-১: (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি লাঙ্গল মার্কার প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় ওই আসনের লাঙ্গল মার্কার প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ৫১ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান পেয়েছেন ২৪ হাজার ৬২৪ ভোট।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ ১ লাখ ৬১ হাজার ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোঃ মিজানুর রহমান পেয়েছেন ৭ হাজার ৬৪৫ ভোট।

বরিশাল-৫ (সদর) আসনে নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন রিপন পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মোট ১১৩টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৯১টির ফলাফলে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক পেয়েছেন ৪৭ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু ৯১টি কেন্দ্রে পেয়েছেন ৩২ হাজার ৪৫৯ ভোট। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।




বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা নির্বাচিত

বরিশাল অফিস :: বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে সুলতানা নাদিরা নৌকা প্রতীকে ৪৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী দলের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আব্দুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ২৭ ভোট।

তাছাড়া ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান ৫১৫ ভোট, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ২০৮ ভোট, হাতুড়ি প্রতীকে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জাকির হোসেন ৯০ ভোট,সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান লিটন ৮৪ ভোট ও ফুলের মালা প্রতীক পেয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী আবুল কালাম ৭৬ ভোট পান।




পটুয়াখালী-৪ আসনে মহিব নির্বাচিত

বরিশাল অফিস :: পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহিব্বুর রহমান মহিব নির্বাচিত হয়ে।

আজ (রবিবার) সন্ধ্যা থেকেই রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মহিব্বুর রহমান মহিব পেয়েছেন ৬০৮৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তিনবারের এমপি এবং প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৫৭৬ ভোট।

এছাড়াও সতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল ইসলাম লিটন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭৩২, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫০, কংগ্রেস মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৩ এবং জাসদ মনোনীত প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮১ ভোট।




বরিশাল-১ আসনে নৌকার জয়

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ্।

১২৯টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত বরিশাল-১ আসনে নির্বাচনে লড়েছেন ৩ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসানাত ১ লাখ ৬৯ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী আবুল হাসানাতের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ১২২ ভোট।

আরেক প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মো. তুহিন আম প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ২২২ ভোট। বরিশাল-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৮ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজর ৭৫৬ জন।




বরিশাল সদরে জাহিদ ফারুকের বিজয়

বরিশাল অফিস ::বরিশাল-৫ সদর আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক।

রোববার দিনভর ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, ১৭৬টি কেন্দ্রে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭০৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।

জাহিদ ফারুক প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬২ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।




শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

চন্দ্রদ্বীপ ডেস্ক: কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত




ব্লিনকেনকে যে আহ্বান জানালেন হানিয়া




নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়বে: মেনন

বরিশাল অফিস :: নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়বে বলে জানিয়েছেন বরিশাল-২ আসনে ১৪ দল মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন। রোববার (৭ জানুয়ারি) সকালে দুপুরে বানারীপাড়া উপজেলার বানারীপাড়া কলেজ কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে, এর কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। ১০টার পর থেকে ভোটারদের উপস্থিত বাড়বে। নির্বাচনে ৬০ শতাংশ ভোটার অংশগ্রহণ করবে।’

এ সময় তার সঙ্গে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বরিশালের ৬টি আসনে নির্বাচনের মাঠে মোট ৩৩ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস এবং বরিশাল-২ আসনে মনিরুল ইসলাম নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। যদিও মনিরুল ইসলাম সরে গিয়ে নৌকাকে সমর্থন দিয়েছেন।

অপরদিকে জেলায় মোট ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। ৮২৭টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

 




ভোট স্বাভাবিক হবে না, সেই আবহ তৈরি করা হচ্ছে : জিএম কাদের