ভারত-চীন-রাশিয়াসহ যেসব দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল




জয়ের দেখা পাননি ২৫ দলের কোনো প্রার্থী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ সংসদ নির্বাচনে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। তার মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফল বিশ্লেষক করে দেখা গেছে, মাত্র তিনটি দলের প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। বাকি ২৫টি দলের কোনো প্রার্থী জয়ের দেখা পাননি।



বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ও শেখ হাসিনার জয়ের খবর

চন্দ্রদ্বীপ ডেস্ক: বহুল আলোচিত এবং প্রতিক্ষীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে সরকারপ্রধান হওয়ার অনন্য নজির গড়তে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



পটুয়াখালীর ৪টি আসনে নির্বাচিত হলেন যারা…

বরিশাল অফিস :: পটুয়াখালী জেলার ৪টি আসনে বে-সরকারী ভাবে নির্বাচিত হলেন পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ আসনে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের এস এম শাহাজাদা, পটুয়াখালী-৪ আসনে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের মহিববুর রহমান।

জানা গেছে পটুয়াখালী-১ আসনে মহাজোটের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৫৪৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

লাঙ্গল প্রতীক নিয়ে তিনি ৮১৫০৮ ভোট পেয়েছেন।

আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দীন তালুকদার ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮৭৪ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর মোট ১৫৯ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে এ ফলাফল জানা যায়।

অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মো. মহিববুর রহমান (নৌকা) প্রতীক নিয়ে ৫৬২৫৯ ভোট পেয়ে বেসরকারিভোবে বিজয়ী হয়েছেন। রোববার (০৭ জানুয়ারি) স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে মো. মহিববুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের মো. মহিববুর রহমানের নিকটতম প্রতিদ্বিন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান (ঈগল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৪২০। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (মশাল) পেয়েছেন শূন্য ভোট, বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন (ডাব) নিয়ে শূন্য ভোট পেয়েছেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন (ট্রাক) প্রতীক নিয়ে পেয়েছেন শূন্য ভোট ও জাতীয় পার্টির আ. মন্নান হাওলাদার ( লাঙ্গল) নিয়ে শূন্য ভোট পেয়েছেন।

পটুয়াখালী-৪ আসন: নং ১১৪, মোট কেন্দ্র: ১১০

এ আসনে মোট ভোটার ২৯০,৬৮৮, মোট কেন্দ্র ১১০ এবং পুরুষ ভোটার ১৪৬,৮৬১ ও নারী ভোটার ১৪৩,৮২৪।




স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হলেন যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করেছেন স্বতন্ত্রপ্রার্থীরা। হারিয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক ও বর্তমান প্রতিমন্ত্রী, একাধিকবারে সংসদ সদস্যসহ অনেক তারকা প্রার্থীকে। জাতীয় পার্টির মতো দল ১১টি আসনে জয় পেলেও স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছেন ৬১টির বেশি আসন। এছাড়া ওয়ার্কার্স পার্টি একটি, জাসদ একটি ও কল্যাণপার্টি পেয়েছে একটি করে আসন। আওয়ামী লীগ ২২৩ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

ঢাকা বিভাগ

ঢাকা
ঢাকা-৪ (সূত্রাপুর-ডেমরার একাংশ) মো. আওলাদ হোসেন, ঢাকা-৫ (ডেমরার একাংশ-মতিঝিলের একাংশ) মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা-১৮ (উত্তরার একাংশ-ক্যান্টনমেন্টের একাংশ-গুলশানের একাংশ) মো. খসরু চৌধুরী, ঢাকা-১৯ (সাভার) মুহাম্মদ সাইফুল ইসলাম।

গাজীপুর-৫
আখতারুজ্জামান

নরসিংদী
নরসিংদী-৩ (শিবপুর) সিরাজুল ইসলাম মোল্লা।

টাঙ্গাইল
টাঙ্গাইল-৩ আমানুর রহমান খান, টাঙ্গাইল-৪ আবদুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ ছানোয়ার হোসেন

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সোহরাব উদ্দিন

মানিকগঞ্জ
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মানিকগঞ্জ-২ দেওয়ান জাহিদ আহমেদ টুলু

মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

মাদারীপুর
মাদারীপুর-৩ তাহমিনা বেগম।

ফরিদপুর
ফরিদপুর-৩ (সদর) আব্দুল কাদের আজাদ, ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আব্দুল মোতালেব এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মুজিবুর রহমান।

কুমিল্লা
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আবদুল মজিদ, কুমিল্লা-৩ (মুরাদনগর) জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আবুল কালাম আজাদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এমএ জাহের।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সৈয়দ এ.কে এমরামুজ্জামান, (নৌকা),ব্রাহ্মণবাড়িয়া-২ মো. মঈনুদ্দিন মঈন

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর-৪ মো. আবদুল্লাহ

খুলনা বিভাগ

যশোর
যশোর-৫ মো. ইয়াকুব আলী, যশোর-৬ মো. আজিজুল ইসলাম।

কুষ্টিয়া
কুষ্টিয়া-১ মো. রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ মো. কামারুল আরেফিন, কুষ্টিয়া-৪ আবদুর রউফ।

ঝিনাইদহ
ঝিনাইদহ-২ মো. নাসের শাহরিয়ার জাহেদী

রাজশাহী বিভাগ

রাজশাহী
রাজশাহী-২ শফিকুর রহমান বাদশা

বগুড়া
বগুড়া-৩ খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী

নাটোর
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ

নওগাঁ
নওগাঁ-৪ (মান্দা) এসএম ব্রহানী সুলতান মামুদ, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) ওমর ফারুক সুমন।

বরিশাল বিভাগ

বরিশাল
বরিশাল-৪ পঙ্কজ নাথ

পিরোজপুর
পিরোজপুর-২ মো. মহিউদ্দীন মহারাজ, পিরোজপুর-৩ মো. শামীম শাহনেওয়াজ।

বরগুনা
বরগুনা-১ গোলাম সরোয়ার টুকু

সিলেট বিভাগ

সিলেট
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আল্লামা হুছামউদ্দীন চৌধুরী

হবিগঞ্জ
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ-৪ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সুনামগঞ্জ
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ড. জয়া সেনগুপ্তা

রংপুর বিভাগ

রংপুর
রংপুর-১ মো. আসাদুজ্জামান, রংপুর-৫ মো. জাকির হোসেন সরকার।

দিনাজপুর
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) জাকারিয়া জাকা

নীলফামারী
নীলফামারী-৩ (জলঢাকা) সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) সিদ্দিকুল আলম সিদ্দিক।

গাইবান্ধা
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা-২ (সদর) শাহ সারোয়ার কবির

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ
ময়মনসিংহ-১ মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) নজরুল ইসলাম, ময়মনসিংহ-৬ আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ-৭ আসনে এবিএম আনিসুজ্জামান, ময়মনসিংহ-৮ মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ-১১ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

শেরপুর
শেরপুর-১ (সদর) মো. ছানুয়ার হোসেন ছানু

জামালপুর
জামালপুর-৪ (সরিষাবাড়ি) আব্দুর রশিদ

নেত্রকোণা
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু




লজ্জার হার শমসের-তৈমুরের, ডুবেছে তৃণমূল বিএনপি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিএনপির ওপর নানা ক্ষোভ থেকে যোগ দিয়েছিলেন তৃণমূল বিএনপিতে। বলেছিলেন ৩০০ আসনে প্রার্থী দেবেন। শেষ পর্যন্ত প্রার্থী দিয়েছেন ১৩৫ আসনে। তবে কেউই পাশ করেনি। জয় তো দূরের কথা, তৃণমূল বিএনপির শীর্ষ নেতারা ডুবেছেন লজ্জায়।



পটুয়াখালীর সকল আসনের ভোটের ফলাফল

মো: আল-আমিন (পটুয়াখালী): শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ভোট গ্রহন। অধিকাংশ ভোট কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল কম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্তিতি ছিল লক্ষ্যনীয়।

পটুয়াখালী-১ (সদর, মিজাগঞ্জ, দুমকী) আসনে মোট প্রার্থী ছিল ৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫৯ । ৪,৭৩,২৫৭ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৭৮৮ জন এবং পুরুষ ভোটার রয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ৪৬০ জন। এরমধ্যে জাতীয় পাটির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পেয়েছেন ৮১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীক নিয়ে নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট। পটুয়াখালী -১ আসনের মহা জোটের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৫৪ হাজার ৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী-২ (বাউফল উপজেলা) মোট প্রার্থী ছিল ৬ জন। মোট ভোটার ২ লক্ষ ৯৩ হাজার ৩০০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৩৫১ জন এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ জন। এ আসনে আ স ম ফিরোজ (নৌকা প্রতীক) পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৩০৯ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন হাওলাদার ( লাংগল প্রতীক) পেয়েছেন ২ হাজার ৯৫৮ ভোট। ১লক্ষ ২১ হাজার ৩৫১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আ স ম ফিরোজ (নৌকা প্রতীক)।

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা উপজেলা) আসনে প্রার্থী ছিল চারজন। উক্ত আসনে মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৭ জন। এর মধ্যে গলাচিপাতে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৭৫১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৩৪৬ জন।

অপর দিকে দশমিনাতে পুরুষ ভোটার ৫৭ হাজার ৪০৩ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৭৭৯ জন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম শাহজাদা (নৌকা মার্কা) পেয়েছেন: ৯৪ হাজার ৪১৬ ভোট নিকটতম স্বতন্ত্র প্রার্থী লে.জেনারেল (অব:) আবুল হোসেন (ঈগল মার্কা) পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট। মোট ৩৫ হাজার ৩ শ ৯২ ভোট বেশি পেয়ে নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাংগাবালী উপজেলা) প্রার্থী ছিল ৬ জন। মোট ভোটার ২ লক্ষ ৯০ হাজার ২৩৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৪২২জন এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৮১৩ জন। এ আসনে মহিব্বুর রহমান মহিব (নৌকা প্রতীক) পেয়েছেন ৬০ হাজার ৭৫৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান (ঈগল প্রতীক) পেয়েছেন ৪২ হাজার ৮১ ভোট। ১৮ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মহিব্বুর রহমান মহিব (নৌকা প্রতীক)।




আজ টিভিতে যা দেখবেন




নির্বাচনে হারলেন আ. লীগের ৩ প্রতিমন্ত্রী ও ১১ এমপি




মুরাদ-মাহি-মমতাজ হারের বৃত্তে, লজ্জায় ডুবেছেন হিরো আলম

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে হেরে গেছেন আলোচনার শীর্ষে থাকা অনেকেই। একদিকে আওয়ামী লীগের মতাদর্শের প্রার্থীরা যেমন হেরেছেন, অন্যদিকে নৌকা পেয়েও শেষ রক্ষা হয়নি গায়িকা মমতাজ বেগমের।