জাহিদ ফারুক নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা

বরিশাল অফিস :: বরিশাল জেলা অঅওয়ামী লীগের সহ সভাপতি কলের্ণল (অবঃ) জাহিদ ফারক শামীম এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর (৫) আসন থেতে পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী ওলাম লীগ বরিশাল মহানগর শাখা নেতৃবৃন্দ।

আজ সোমবার (৮) জানুয়ারী নভগ্রামরোডস্থ তার বাসভবনে সকালে জাহিদ ফারক
শামীমকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




বরিশাল বিভাগের ২১টি আসনে এমপি নির্বাচিত হলেন যারা…

বরিশাল অফিস : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সারাদেশের ন্যায় বরিশাল বিভাগেও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। এবার বরিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ৪১ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। রবিবার সন্ধ্যায় ভোট গনণা শেষে তিনি এ তথ্য জানান।

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিভাগটিতে শান্তিপূর্ণভাবে শেষ এবারের নির্বাচন। এছাড়া বিভাগের ২১টি আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্রে চমকে খুশির আমেজ বিরাজ করছে দক্ষিনাঞ্চবাসীদের মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনকে অনেকেই সাধুবাত জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ বরিশাল বিভাগের ২১টি আসনে বিজয়ী হলেন যারা-

বরিশাল-১:

বরিশাল-১ আসনের ১২৯টি কেন্দ্রে ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকান্দার আলী পেয়েছেন ৪ হাজার ১শ’ ২২ ভোট।

বরিশাল-২:

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ১৩৬ কেন্দ্রে ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২১ হাজার ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ১৬২ ভোট।

বরিশাল-৩:

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ১২৪ কেন্দ্রে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীকে ৫১ হাজার ৮১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান ট্রাক প্রতীক নিয়ে ২৪ হাজার ১শ’ ২৩ ভোট পেয়েছেন।

বরিশাল-৪:

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের ১৪৯ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ ঈগল প্রতীক নিয়ে ১ লাখ ৬১ হাজার ৪৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মিজানুর রহমান পেয়েছেন ৭ হাজার ৬৭৫ ভোট।

বরিশাল-৫:

বরিশাল-৫ (সদর) আসনের ১৭৬ কেন্দ্রে আওয়ামী লীগের জাহিদ ফারুক নৌকা প্রতীক নিয়ে ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।

বরিশাল-৬:

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১১৩ কেন্দ্রে আওয়ামী লীগের আবদুল হাফিজ মল্লিক নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ১০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম ট্রাক প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন।

পটুয়াখালী-১:

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান লাঙ্গল প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমীন হাওলাদার ৮১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পার্টির ডাব প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট।

পটুয়াখালী-২:

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী আ স ম ফিরোজ ১ লাখ ২৪ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মহসীন হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯৫৮ ভোট।

পটুয়াখালী-৩:

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান এমপি নৌকা প্রতীকের প্রার্থী এস এম শাহজাদা ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক মেজর (অব.) আবুল হোসেন পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট।

পটুয়াখালী-৪:

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান এমপি নৌকা প্রতীকের প্রার্থী মহিব্বুর রহমান মহিব ৫৬ হাজার ২৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনবারের সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৫ হাজার ৪২০ ভোট।

ঝালকাঠি-১:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর উত্তম)। তিনি ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক হাজার ৬২৪টি। এছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ ভোট।

ঝালকাঠি-২:

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে ১৪৭টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমু ১ লাখ ৩৭ হাজার এক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন এমরান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩১৭ ভোট। এছাড়াও ন্যাশনাল পিপলস পার্টি (এন. পি পি) প্রার্থী মো. ফোরকান হোসেন আম প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৫০ভোট।

পিরোজপুর-১:

পিরোজপুর-১ আসনে আবারো বিজয়ী হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি পেয়েছেন ৮৫,৪১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল পেয়েছেন ৭৫,৪৮৭ ভোট।

পিরোজপুর-২:

পিরোজপুর-২ আসনের বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। বেসরকারী ফলাফলে দেখা গেছে-তিন উপজেলা মিলিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১ হাজার ৪৯৬ ভোট আর নৌকা নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭১ হাজার ৫২১ ভোট।

পিরোজপুর-৩:

পিরোজপুর-৩ আসনে চারবারের সাংসদ স্বতন্ত্র প্রার্থী(ঈগল প্রতীক) ডা. রুস্তুম আলী ফরাজিকে বিপুল ভোটে পরাজিত করে স্বস্তন্ত্র প্রার্থী(কলারছড়ি প্রতীক) শামীম শাহজাহান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী কলারছড়ি প্রতীকে শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীকে ডা. রুস্তুম আলী ফরাজি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

ভোলা-১:

ভোলা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তোফায়েল আহমেদ। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৫২ ভোট। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী তোফায়েল আহমেদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাহজাহান মিয়া লাঙল প্রতীকে পেয়েছেন মাত্র ৫ হাজার ৫১৯ ভোট।

ভোলা-২:

ভোলা-২ আসনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গজনবী (জেপি) পেয়েছেন ৩ হাজার ১৯১ ভোট।

ভোলা-৩:

ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।

ভোলা-৪:

ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৯২৮ ভোট।

বরগুনা-১:

বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬১,৭৪২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান পেয়েছেন ৫৮,১৪৭ ভোট। এদিকে ৫ বারের নির্বাচিত নৌকার প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছেন ৫৪,০৯৮ ভোট।

বরগুনা-২:

বরগুনা-২ আসনে বেসরকারিভাবে সুলতানা নাদিরা নির্বাচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে সুলতানা নাদিরা নৌকা প্রতীকে ৪৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী দলের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আব্দুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ২৭ ভোট। তাছাড়া ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান ৫১৫ ভোট।

এদিকে বাংলাদেশে নির্বাচনের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ২৯৯ আসনে ভোট হয় যার মধ্যে ২২২টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ গত ১৫ নভেম্বর জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ নির্বাচনে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৯৬৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অনেক প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেন। ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র এবং ২,৬০,৮৫৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন।




বরিশাল আড়তে সপ্তাহজুড়ে মাছ সরবরাহ কমেছে

বরিশাল অফিস :: নির্বাচনের কারণে সপ্তাহজুড়ে বরিশাল আড়তে মাছ সরবরাহ কমেছে। নদী বা সাগর থেকে মাছ নিয়ে আসেননি জেলেরা। গতকাল ভোটের দিন ক্যারম খেলে অলস সময় কাটিয়েছেন আড়তদার ও শ্রমিকরা। তাদের অনেকেই গেছেন ভোট দিতে।

সংশ্লিষ্টার জানান, ভোটের প্রচারণা শুরুর পর থেকেই সাগর ও নদীতে জেলেরা মাছ ধরেননি। ফলে আড়তেও আসেনি মাছ। এর প্রভাব পড়েছে মৎস্য আড়তে।

বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, নদী ও সাগর থেকে মাছ ধরার পর দেশের বিভিন্ন স্থানে ইলিশ সরবরাহ করা হয়। ভারতেও বরিশাল জেলা মৎস্য পাইকারি অবতরণ কেন্দ্র থেকে বিভিন্ন সময় মাছ রফতানি হয়। সাগর ও নদী থেকে আসা মাছ পাইকারি ক্রয় করে তা রফতানি করেন ব্যবসায়ীরা। জাতীয় সংসদ নির্বাচনের কারণে গত এক সপ্তাহ তা বন্ধ রয়েছে। নির্বাচনের দুদিন আগ থেকেই এখানকার ব্যবসা গুটিয়ে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন মৎস্য আড়তদার ও শ্রমিকরা।

আড়তের শ্রমিক দেলোয়ার হোসেন বলেন, ‘ভোটের আমেজ শুরুর পর থেকেই সাগর বা নদী থেকে মাছ নিয়ে আসছে না ট্রলার। তার ওপর চলছে জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে গত এক সপ্তাহ বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রে সরবরাহ বন্ধ রয়েছে।’

মাছ না আসায় শ্রমিকরাও গতকাল ক্যারম খেলে সময় পার করেছেন। কেউ কেউ ভোট দিতে বাড়ি চলে গেছেন। ফলে গতকাল অনেকটাই ফাঁকা ছিল বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র।

বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতি ও মহানগর মৎস্য শ্রমিক লীগের সভাপতি খান মো. হাবিবুর রহমান বলেন, ‘বরিশালের জেলেরাও তো ভোটার। তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে নিজ নিজ এলাকায় ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন তারা।

এজন্য নদী বা সাগরে জাল ফেলেননি। যে কারণে মাছ আসছে না আড়তে। মাছ না এলে অলস বসে থাকা ছাড়া আর কী করার আছে। এক সপ্তাহ ধরে আড়ত থেকে দেশের কোথাও মাছ সরবরাহ হয়নি। যেসব শ্রমিক বরিশালের ভোটার, তারা ভোট দিয়ে আড়তে এসে সময় কাটিয়েছেন। আর যারা অন্য এলাকার বা দূরের, তারা নিজ নিজ এলাকায় ভোট দেয়ার জন্য আগেই চলে গেছেন।’




বরিশালে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে ভর্তি ৩৮

বরিশাল অফিস :: বরিশালে নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তীতে প্রতিপক্ষের হামলায় ৩৮ জন আহত হয়েছেন। আহতরা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতদের মধ্যে বেশিরভাগ নৌকা প্রতীকের সমর্থক বলে দাবি করেছেন আহতরা। এর মধ্যে বরিশাল সদরের ৫ আসনের কর্মী সমর্থকদের সংখ্যাই বেশি।

আহতরা জানান, কেন্দ্রের সামনে ভোটারদের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন শেষ বিজয় মিছিল বের করার পর প্রতিপক্ষের কর্মী সমর্থকেরা তাদের উপর হামলা করে।

গতকাল বরিশালে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই সময়ের মধ্যে বরিশাল নগরীর রূপাতলী, আমিরাবাদ, সদর উপজেলার চন্দ্রমোহন বাজার, শায়েস্তাবাদ, চন্ডিপুর, কালিজিরা, চরবাড়িয়াসহ বিভিন্ন কেন্দ্রের সামনে বিভিন্ন দলের কর্মী– সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এতে বিভিন্ন দলের বহু কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ভর্তি করা হয়।

আজ সোমবার সকাল ১১ টায় প্রতিপক্ষের হামলায় নৌকা সমর্থকদের দেখতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বরিশাল সদর ৫ আসনের বিজয়ী কর্ণেল (অব.) জাহিদ ফারুক। এ সময় তিনি আহতদের খোঁজ খবর নেন।

কর্ণেল (অব.) জাহিদ ফারুক সাংবাদিকদের বলেন, ‘বরিশালবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি পূর্বে যে কাজ করতে পারিনি, এখন সেগুলো বাস্তবায়ন করবো। শের ই বাংলা মেডিকেল হাসপাতালের বেহাল অবস্থা, এই হাসপাতালকে আধুনিক হাসপাতালে পরিণত করতে চাই। সব মিলিয়ে বরিশালকে সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত বরিশাল গড়তে চাই।’




১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হতে পারে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।



সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সে জিতেছে : জি এম কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক: সরকার যেখানে নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে সেখানেই নিরপেক্ষ হয়েছে; যাকে জেতাতে চেয়েছে সে জিতেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।



নতুন নির্বাচনের দাবিতে বিএনপির ২ দিনের কর্মসূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন দেশের জনগণ একচেটিয়াভাবে প্রত্যাখ্যান করেছে। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে আগামীকাল মঙ্গল ও বুধবার দুই দিনের গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি।



পিরোজপুর-১, দ্বিতীয়বারের মতো জয়ী শ ম রেজাউল করিম

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) ১৬৭টি কেন্দ্রের সবকয়টি ফলাফলে বর্তমান সংসদ সদস্য শ ম রেজাউল করিম নৌকা প্রতীকে ৮৫ হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার  (০৭ জানুয়ারি) পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একে এম এ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির মো. ইয়ার হোসেন রিপন ৮৭৪ ভোট, জাপার নজরুল ইসলাম ১ হাজার ২৩৬ ভোট। পিরোজপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩০৬ জন। নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৭৩২ জন।

প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ০০৭ ভোট। প্রদত্ত ভোটের সংখ্যা ৪৫.২৮ শতাংশ। জয়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এ জয় অন্ধকার থেকে আলোর পথে যাত্রার জয়। পিরোজপুরের শান্তিপ্রিয় জনগণ কোন সন্ত্রাসী-দুর্নীতিবাজ ও পরিবারতন্ত্রকে চায় না, তা এই ভোটের মাধ্যমে প্রমানিত হয়েছে।

এ বিজয় সাধারণ মানুষের, এ জয় বাংলাদেশ আওয়ামী লীগের। শ ম রেজাউল করিম বলেন, এর পূর্বেও এ এলকার মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চেষ্টা করেছি।




ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বরিশাল অফিস :: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদ (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে ও সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান, ফুয়াদ কাজীকে অজ্ঞাত দুর্বৃৃত্তরা ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়। ফুয়াদ কাজী জেলা পরিষদের সদস্য হানিফ মোল্লার অনুসারী ছিলেন।

বেশ কিছু দিন ধরে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজীর সাথে হানিফ মোল্লার বিরোধ চলে আসছিলো বলে এলাকাবাসী জানিয়েছে। ফুয়াদ কাজী জেসমিন কাজীর অনুসারী ছিল। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জেসমিন কাজীর সাথে ফুয়াদ কাজীর সাথে দুরত্ব সৃষ্টি হয়। জেলা পরিষদ সদস্য হানিফ মোল্লার সাথে ফুয়াদ কাজীর সখ্যতা হয়।

সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী আমি বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে দলীয় অফিসে সবাই মিষ্টি খেয়ে বাড়ি চলে যায়। ঐ মিছিলে ফুয়াদ শ্লোগান ধরেছিলো। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে খবর শুনি৷ ফুয়াদকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। সে সম্পর্কে আমার আত্মীয় হতো। তার সাথে আমার তেমন একাটা খারাপ সম্পর্ক ছিলনা।

পুলিশ তদন্ত করে বের করতে পারবে কারা তাকে হত্যা করল। নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




পটুয়াখালীতে নৌকার ৭ কর্মীকে কোপাল ঈগলের সমর্থকরা

বরিশাল অফিস :: পটুয়াখালীর কলাপাড়ায় বিজয়ী প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসার পথে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম করেছে পরাজিত ঈগল প্রতীকের সমর্থকরা। সোমবার সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় বশির চৌকিদার (৫০) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালী হাটখোলা বাজার থেকে এমপির সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামী লীগ অফিসের উদ্দেশে রওনা দেয় নৌকার সমর্থকরা। এ সময় ওই বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌঁছালে টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থকরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।