বরিশালে বাম জোটের বিক্ষোভ

বরিশাল অফিস :: নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার দাবিতে আজ (৯ জানুয়ারি) সকাল ১১ টায় মহাত্মা অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়ে বক্তারা বলেন,গত ৭ জানুয়ারি এক তরফা নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আর একটি কলঙ্ক রচিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ,সদস্য বীরেন রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী।




আবার সিদ্ধান্ত বদল বুধবার শপথ নেবে না জাতীয় পার্টি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য আগামীকাল বুধবার শপথ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নেতারা বলছেন, তারা বুধবার দলের বৈঠক করে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেবে।




বিরোধী দল জাতীয় পার্টি, নাকি স্বতন্ত্র?




ছুটি শেষে একাডেমিক কার্যক্রমে আজ ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল অফিস :: শীতকালীন, বড়দিন, জাতীয় সংসদ নির্বাচন এবং ভাইস-চ্যান্সেলরের নির্বাহী ক্ষমতাবলে প্রায় ১৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার (৯ জানুয়ারি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

এর আগে গত ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে শীতকালীন ও বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ৪ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ৩ জানুয়ারির অন্য আরেকটি নোটিশে অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন এবং ভাইস-চ্যান্সেলরের নির্বাহী ক্ষমতাবলে ৭ ও ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খোলা এবং সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ ছিল।




বরিশালে জামানত হারাবেন ২৫ প্রার্থী

বরিশাল অফিস :: দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে ৩৫ জন প্রার্থীর ২৫ জনই জামানত হারিয়েছেন। সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। কিন্তু এসব প্রার্থীরা প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এসব তথ্য জানান।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের সেরনিয়াবাত সেকান্দার আলী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের মো. তুহিন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জামানত হারাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টির লাঙল প্রতীকের ইকবাল হোসেন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের আলহাজ্ব মো. শাহজাহান সিরাজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের সাহেব আলী ও স্বতন্ত্র প্রার্থী ঢেঁকি প্রতীকের মো. মনিরুল ইসলাম।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের টিপু সুলতান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ছড়ি প্রতীকের আজমুল হাসান জিহাদ, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের শাহানাজ হোসেন ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সোনালী আঁশ প্রতীকের হৃদয় ইসলাম চুন্নু।

বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের ইকবাল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকের আব্দুল হান্নান সিকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মাহাতাব হোসেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের নাসরিন জাহান রত্মা, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের টি.এম. জহিরুল হক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের মো. মোশারফ হোসেন, জাসদের মশাল প্রতীকের মোহম্মদ মোহসীন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. মাইনুল ইসলাম, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহবাজ মিঞা, তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম খান, রকেট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জাকির খান সাগর ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম।




হাসানাত আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মেনন

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল-১ আসনে বিজয়ী সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন।

৮ জানুয়ারী সোমবার রাশেদ খান মেনন উজিরপুর উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে ইচলাদীতে শুভেচ্ছা বিনিময় শেষে আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে গিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো.মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামী লীগৈর সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ.মজিদ সিকদার বাচ্চু এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীসহ বানারীপাড়া ও উজিরপুর উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

এছাড়াও জেলা ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল হক নিলু, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীলসহ ওয়ার্কার্সপার্টির নেতৃবৃন্দও তার সঙ্গে ছিলেন।




ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই উত্তেজনা ছড়ায় লেবানন সীমান্তে। কারণ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এবার ইসরায়েলের হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন।

বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে যখন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন তখনই এই হামলা ও নিহতের খবরও এল। কয়েকদিন আগে লেবাননের রাজধানীতে হামলা চালিয়ে এক হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ২৪৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহাত হয়েছেন পাঁচ শতাধিক।

গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২ হাজার ৮৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে সাড়ে নয় হাজারের বেশি শিশু। অন্যদিকে চলমান যুদ্ধে এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন।

তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার আল আকসা হাসপাতালের ৬০০ রোগী এবং স্বাস্থ্যকর্মীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে তা কেউ জানে না।

সূত্র: আল-জাজিরা




আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভারত ও অস্ট্রেলিয়ার নারী টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ। থাকছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের লড়াই।



বরিশালের ২১ আসনে ৮ নতুন মুখ

বরিশাল অফিস :: বরিশাল বিভাগের ৪২টি উপজেলা নিয়ে গঠিত ২১ আসনে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হয়েছে। স্ব স্ব আসনের রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ২১ আসনের মধ্যে ৮টি আসনে নতুন মুখ বিজয়ী হয়েছেন। আর ১৩টি আসনে বর্তমান সংসদ সদস্যরাই রয়েছেন।

এরমধ্যে বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ এবার নৌকা প্রতীকে নয়, তিনি স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি ১২টি আসনের মধ্যে ১১টিতে নৌকা ও একটিতে লাঙ্গল প্রতীকের বর্তমান সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন।
৮ নতুন মুখের মধ্যে নৌকা প্রতীকের ৪ জন, লাঙ্গল প্রতীকের একজন এবং স্বতন্ত্র ঈগল প্রতীকে ১ ও কলার ছড়ি প্রতীকে ১ জন বিজয়ী হয়েছেন। যদিও এদের মধ্যে বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও ঝালকাঠি-১ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর-বীর বিক্রম জাতীয় রাজনীতির সাথে জড়িত থেকে বিগত দিনেও সংসদ সদস্য ছিলেন।

ঘোষিত ফলাফলের তথ্য অনুযায়ী, এবারের বিজয়ের মধ্য দিয়ে একই আসনে টানা চারবার ধরে সংসদ সদস্য নির্বাচিত হলেন ৪ জন। তারা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পটুয়াখালী-২ আসনের আ স ম ফিরোজ এবং ঝালকাঠি-২ আসনের আমির হোসেন আমু।

অপরদিকে ভোলা ১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেও ভোলা-১ ও ২ মিলিয়ে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। এছাড়া বরিশাল-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

এছাড়া বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের জাহিদ ফারুক, ভোলা-২ আসনে আওয়ামী লীগের আলী আজম মুকুল, পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের এস এম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মহিব্বুর রহমান মহিব, পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের শ ম রেজাউল করিম দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ আসনে এবারে নতুন মুখ। যদিও ১৯৯১ সালে এ আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। এরপর টানা ৬ বার এ আসনে অন্যরা প্রার্থী হয়েছিলেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মেনন।

অপরদিকে বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক প্রথমবার বিজয়ী হয়েছেন। বিএনপি ও জাতীয় পার্টির প্রভাবাধীন এই আসনে টানা ২২ বছর পর ভিন্ন কেউ বিজয়ী হলেন। ১২টি নির্বাচনের মধ্যে এ আসনে আওয়ামী লীগ জয় পেয়েছিল মাত্র দুই বার। এবার নিয়ে তৃতীয়বার এ আসনে বিজয়ী হলো আওয়ামী লীগ।

বরগুনা-১ আসনে টানা তিনবারের ক্ষমতাসীন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হারিয়ে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ার টুকু এবং বরগুনা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সুলতানা নাদিরা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুলতানা নাদিরা বরিশাল বিভাগের ২১টি সাধারণ আসনের মধ্যে একমাত্র নারী সংসদ সদস্য।

এছাড়া পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার বিজয়ী হয়েছেন। এ আসন থেকে তিনি ২০১৪ সালেও একবার বিজয়ী হয়েছিলেন।

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ব্যারিস্টার শাহজাহান ওমর প্রথমবার নির্বাচিত হলেন। এর আগে বিএনপির রাজনীতিতে থাকাকালীন সময়ে এ আসন থেকে আরও তিনবার বিজয়ী হয়েছিলেন তিনি।

অপরদিকে পিরোজপুর-২ আসনের ৬ বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে হারিয়ে স্বতন্ত্রী ঈগল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ প্রথমবার এবং পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীকে মো. শামীম শাহনেওয়াজ প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

 




দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জিং এই নির্বাচনকে সম্পন্ন করায় জনগণকে প্রতি কৃতজ্ঞতা জানালেন: মেনন

এস এল টি তুহিন, বরিশাল : : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে মহাজোটের প্রার্থী হয়ে নৌকার প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর সোমবার (০৮ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, সব বিভ্রান্তি-নাশকতাসহ বিভিন্ন ধরনের অপপ্রচারের পরেও দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জিং এই নির্বাচনকে সম্পন্ন করার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম।

তারা তাদের সায় দিয়েছেন এবং তারা একটি সফল নির্বাচন অনুষ্ঠান করতে সহায়তা করেছেন। তাই সবার প্রথমে আমি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আমি ১৯৭৩ সাল থেকে নির্বাচন করি, আমি আমার এই নির্বাচনী জীবনের অভিজ্ঞায় বলতে পারি এবারের নির্বাচন সত্যিকার অর্থেই নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমাদের মধ্যে অনেক উত্তেজনামূলক কথা ছড়ানো হয়েছে, পত্র-পত্রিকায় নানান কথাও এসেছে।

কিন্তু নির্বাচন যখন হয়েছে, আর মানুষ উৎসবমুখর পরিবেশেই নির্বাচন করেছে তখন সবকিছু চাপা পড়ে গেছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, নির্বাচন কমিশনকে কি বলব জানিনা, তবে যারা নির্বাচন কমিশনের হয়ে মাঠ পর্যায়ে প্রশাসন হিসেবে কাজ করেছেন, তারা একটু বেশিই নিরপেক্ষ হতে চেষ্টা করেছন।

হঠাৎ এত বেশি নিরপেক্ষতা হওয়ায় ভোটাররা অনেক সময় নিরুৎসাহিত হয়েছে। তবুও সবমিলিয়ে একটা সুন্দর নির্বাচন আমরা পেলাম, যা আগামী দিনে চলার পথে আমাদের সাহায্য করবে।

তিনি বলেন, ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের পথে, অসাম্প্রদায়িকতার পথে দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে পড়ে। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণ বিশেষ করে তরুণ ও নারী সমাজকে বেশি করে এগিয়ে আসতে হবে।

এরআগে, রোববার সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর উজিরপুর আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে তাকে বলেছি, এই অঞ্চলে পাঠিয়ে আমাকে তিনি সম্মানিত করেছেন। আমি উজিরপুর-বানারীপাড়া মানুষের মধ্যে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

এ সময় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ নিরলসভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।