আজকের দিনের খেলার সূচি




নতুন মন্ত্রিসভায় আসতে পারেন যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। নিরঙ্কুশ এই জয়ের ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল শপথ নেবেন সংসদ সদস্যরা। আর বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা ।



বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বুধবার (১০ জানুয়ারি)। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তানের কারাগারে তিনি এর আগে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন।



কলাপাড়ায় মাশরুম চাষে যুবকের ভাগ্য বদল

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে প্রথমবারের মতো বানিজ্যিকভাবে মাশরুম চাষে ভাগ্য ফিরেছে এক যুবকের। বর্তমানে তার খামারে রয়েছে ১ হাজার খড়ের স্পন প্যাকেট। আর এ স্পন থেকে প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুম বিক্রি করে মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। বর্তমানে এ যুবকের সাফল্য পুরো এলাকাজুড়ে সাড়া ফেলেছে।

পটুয়াখালী পৌর শহরের দক্ষিন কালিকাপুর এলাকার সুশান্ত মজুমদারের ছেলে সৌমিত্র মজুমদার শুভ। ২০১৭ সালে এলএলবি পাশ করে ঢাকায় এক আইনজীবির সহকারী হিসেবে কাজ শুরু করেন। ২০১৯ সালের করোনাকালীন সময়ে তেমন একটা আয় না থাকায় এলাকায় ফিরে আসেন তিনি। বেশ কিছুদিন বেকার থাকার পর জামার্নি খালাতো বোনের পরামর্শে আগ্রহী হন মাশরুম চাষে। পরে সাভারের জাতীয় মাশরুম উন্নয়ন সেন্টারে দুই মাসের প্রশিক্ষন গ্রহন করেন। ২০২০ সালের এপ্রিল মাসে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের খালার বাড়িতে ৫০ টি স্পন প্যাকেট দিয়ে শুরু করেন মাশরুম চাষ। ফলন ভালো হওয়ায় ওই বাড়ির ২০ শতাংশ জমিতে দুটি সেডের মাধ্যমে বানিজ্যিকভাবে গড়ে তোলেন মাশরুম খামার। বর্তমানে তার খামার থেকে প্রতিনিয়ত ১৫ কেজি করে মাশরুম পাচ্ছেন তিনি। তাতেও মেটাতে পারছেননা স্থানীয় চাহিদা।

সৌমিত্র মজুমদার শুভ (মাশরুম চাষী) বলেন, সরকারী সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহায়তা পেলে এ খামার বৃদ্ধির মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে দাবি।

খামার পরিচর্যাকারী কর্মীরা বলেন, এ কাজে তেমন একটা পরিশ্রম নেই বললেই চলে ।

ভাই জীবন বিশ্বাস ও জামার্নি প্রবাসী খালাতো বোন রত্না বিশ্বাস বলেন, শুভর এ সাফল্য দেখে আমরা স্বজনরা গর্বিত ।

কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমাদের দেশের মানুষ মাশরুমের গুণ সম্পর্কে তেমন একটা জানেন না। মাসরুম সম্পর্কে আমাদের অজ্ঞতা রয়েছে। অনেকেই মনে করে এটা একটা ব্যাঙের ছাতা বিষাক্ত জাতীয় কিছু কিন্তু এটা পুষ্টিকর খাবার এর পুষ্টিগুণ অনেক বেশি জানালেন জেলার এই কৃষিবিদ ।




দশমিনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত এস এম শাহজাদা এমপি

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও দশমিনার সর্বস্তরের মানুষের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এস এম শাহজাদা।

দশমিনার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ ফুল ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।

এ সময় উপস্থিত ছিলেন এমপিপত্নি আয়েশা সিদ্দিকা সিলভিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান কাজী আবুল কালামসহ উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে এস এম শাহজাদা এমপি বলেন, প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকে ভোট দিয়ে যারা আমাকে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। গত ৫ বছর গলাচিপা-দশমিনা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ, ভূমি দখল, মাদকমুক্ত ছিল। ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করছিল। আগামীতেও আমি শান্তিশৃঙ্খলা বজায় রেখে আপনাদের সেবা করে যাবো।




বাউফলে ১০ লাখ টাকার গাঁজাসহ আটক ২

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার বাউফলে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত গাজার বাজারমূল্য ১০ লাখ টাকা বলে দাবিে পুলিশের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপণ সূত্রে খবর পেয়ে  সোমবার ভোরে  বাউফল থানা পুলিশের একটি দল কারখানা লঞ্চঘাটে অভিযান চালায়। এর আগে ঢাকা- পটুয়াখালী রুটের জামাল-৫ লঞ্চ থেকে একটি ওয়্যারড্রব নামানো হয় কারখানা লঞ্চঘাটে। ওয়্যারড্রবটি একটি অটোরিক্সায় তোলার পরই পুলিশ সেটি তল্লাশি চালিয়ে ওয়্যারড্রবের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

এসময় লিমন (২৫), শাকিল (২১) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ।




পটুয়াখালীর চারটি আসনে প্রার্থী ২২, জামানত নেই ১৫ জনের

মো: আল-আমিন (পটুয়াখালী):  জেলার চারটি আসনের তিনটিতে আওয়ামী লীগ ও অপরটিতে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন।

এসব আসনে ২২ জন প্রার্থীর মধ্যে পরাজিত ১৫ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এর মধ্যে পটুয়াখালী সদরে চারজন, বাউফলে তিনজন, গলাচিপায় চারজন, কলাপাড়ায় চারজন।

পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সরবরাহ করা ফলাফলে বিশ্লেষণে এসব তথ্য দেখা গেছে। এর মধ্যে পটুয়াখালী-১, পটুয়াখালী-২ ও পটুয়াখালী-৩ আসনেই ছিল হেভিওয়েট প্রার্থীরা। জামানত হারানোদের প্রাপ্ত ভোটের চিত্র অত্যান্ত করুন। নির্বাচনী আইন অনুসারে প্রদত্ত ভোটের ৮ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। প্রার্থীরা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় এই জামানত জমা দেন।




বরিশালে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল অফিস :: বরিশাল সদরে ও উজিরপুর উপজেলায় আলাদা দুটি ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামিদের অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন বলে বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান।

দণ্ডিতরা হলেন- ভোলা সদর উপজেলার বেলুমিয়ার চর এলাকার বাসিন্দা মো. সোহাগ। তিনি বরিশাল নগরীর কেরানী বাড়ির পুল মাদ্রাসা সংলগ্ন এক বাড়িতে ভাড়া থাকতেন।
অপরজন উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বারই কান্দি এলাকার বাসিন্দা খলিল হাওলাদার।

মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৫ সালের ১ এপ্রিল উজিরপুরে নিজ বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণ করেন খলিল। এ ঘটনায় ওই বছরের ৯ এপ্রিল শিশুটির বাবা বাদী হয়ে খলিলকে আসামি করে থানায় মামলা করে।”

পরে ২০০৫ সালের ২০ জুন তৎকালীন উজিরপুর মডেল থানার এসআই মামুন অর রশিদ খলিলকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান তিনি।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান আদালতের বেঞ্চ সহকারী।

অপর মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ন বলেন, “২০১৪ সালের ২৪ এপ্রিল বরিশাল নগরীতে বাড়া বাসায় এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন সোহাগ। এতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে।”

খবর পেয়ে ওই কিশোরীর চাচা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে এ ঘটনায় একই বছরের ১ মে ওই কিশোরীর বাবা সোহাগকে আসামি করে সদর কোতোয়ালি থানায় মামলা করেন।

ওই বছরের ২৭ জুলাই কোতোয়ালি মডেল থানার তৎকালীন এসআই আবু তাহের সোহাগকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান বেঞ্চ সহকারী। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে বেঞ্চ সহকারী হুমায়ন জানান।

 




সাদিক আব্দুল্লাহর কথায় কলেজ চলবে না—এই বলে সভাপতিকে পিটিয়ে বিবস্ত্র

বরিশাল অফিস :: বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে (ল কলেজ) ঢুকে একদল সন্ত্রাসী ছাত্র, শিক্ষকের ওপর হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা কলেজের সভাপতি আনোয়ার হোসেনকে মেরে বিবস্ত্র করে ফেলে। ক্লাস থেকে টেনে বের করে মারধর করা হয় শিক্ষককে। ভাঙচুর করা হয় কলেজের জিনিসপত্র।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটেছে। হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ কর্মী আরিফুর রহমান অপু প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী বলে অভিযোগ উঠেছে।

ল কলেজ অধ্যক্ষ মোস্তফা জামান বলেন, ‘সন্ধ্যায় কার্যালয়ে ঢুকেই ২০-৩০ জনের একদল সন্ত্রাসী তাঁর ঘাড়ে একটি থাপ্পড় মারে। ক্লাসে ঢুকে জসিম স্যারকে মারধর করে। ছাত্র-ছাত্রীদের মারধর করা হয়েছে। কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলায় নাক মুখ দিয়ে রক্ত ঝরেছে। তাদের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। বিবস্ত্র করা হয় সভাপতিকে। এ সময় কলেজের জিনিসপত্রও ভাঙচুর করা হয়েছে।’

ল কলেজের গভর্নিং বডির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসাইন বলেন, ‘মঙ্গলবার কলেজ খুললে কর্মচাঞ্চল্য ফিরে আসে। শিক্ষক জসিম ক্লাসে যান। আমার পাশে কয়েকজন শিক্ষক ছিলেন। হঠাৎ স্থানীয় সন্ত্রাসী আরিফুর রহমান অপু, আজিম এসে আমাকে টেনে নিয়ে মারধর ও বিবস্ত্র করে ফেলে। আমার প্যান্ট পর্যন্ত ছিড়ে খুলে ফেলেছে। এ সময় অপু গালিগালাজ করে বলে সাদিক এর কথায় এই কলেজ চলবে না। তখন আমি বলি, কলেজ তো জাতীয় বিশ্ববিদ্যালয় চালায়, সাদিক নয়। হামলাকারীরা প্রতিমন্ত্রীর লোকজন।’

ঘটনাস্থলে উপস্থিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘নগর আওয়ামী লীগের সহসভাপতির ওপর হামলা করেছে। প্রশাসনকে বলা হয়েছে যারা এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে।’ হামলাকারীরা কেন আপনার নাম বারবার বলেছে এ প্রসঙ্গে বলেন, ‘তা তারাই বলতে পারেন।’

তবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আফজালুল করিম বলেন, ‘তারা অযৌক্তিক কথা বলেন। আনোয়ারের কাছে অনেক টাকা পায়। পারিবারিক বিরোধও আছে। তবে ওই ঘটনায় প্রতিমন্ত্রীর কোনো লোক জড়িত নন। প্রতিমন্ত্রী কোনো ধরনের উসকানিমূলক ঘটনা না করার জন্য নির্দেশ দিয়ে গেছেন।’

ঘটনাস্থল পরিদর্শন করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ‘হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




কোলকাতা থেকে ফিরতিযাত্রা শুরু করল ‘এমভি রাজারহাট-সি’

বরিশাল অফিস :: বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় নৌপথে বেসরকারী প্রমোদতরী ‘এমভি ভি রাজারহাট-সি’ দ্বিতীয় যাত্রায় ফিরতি ট্রিপে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কোলকাতা ত্যাগ করেছে।

‘কার্নিভাল ক্রুজ শিপিং লাইন্স’র পরিচালক ইমরান খান রাসেল মঙ্গলবার সন্ধ্যায় ইনকিলাবকে জানান, গত ২৭ ডিসেম্বর ঢাকা থেকে যাত্রা করে বরিশাল হয়ে ৩০ ডিসেম্বর সকালে কোলকাতার বাবু ঘাটে পৌছে তাদের নৌযানটি। সুন্দরবনের গহীন এলাকা হয়ে ২৮ ডিসেম্বর ভারত-বাংলাদেশ সীমান্তের অংটিহারাতে কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন করে ঐদিন দুপুরে ভারতে প্রবেস করে কোলকাতার উদ্দেশ্যে যাত্রা করে। পরদিন ভোরে সেখানের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যাত্রীরা অবতরন করেন।

নৌযানটি ফিরতি যাত্রায় ৩ জানুয়ারী কোলাকাতা থেকে রওয়ানা হবার কথা থাকলেও ননা কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। ১১ জানুয়ারী সন্ধ্যা নাগাদ এমভি রাজারহাট-সি ঢাকা পৌছতে পারে বলে জানা গেছে। চলতি মাসেই নৌযানটির কোলকাতার উদ্দেশ্যে তৃতীয় যাত্রার আয়োজন করা হবে বলেও জানা গেছে।

এরআগে গত ২৯ নভেম্বর ঢাকা থেকে এবং ৪ ডিসেম্বর কোলকাতা থেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ২১০ ফুট দীর্ঘ বিলাসবহুল বেসরকারী নৌযান ‘এমভি রাজারহাট-সি’ প্রায় ১শ যাত্রী নিয়ে তার প্রথম অঅন্তঃদেশীয় যাত্রী পরিবহন সাফল্যের সাথে সম্পন্ন করে।

বিলাসবহুল এ নৌযানটিতে ঢাকা থেকে কোলকাতার একক পথে ৪০% রেয়াত দিয়ে ভ্রমন কর সমেত সিঙ্গেল স্লিপারের ভাড়া ৬ হাজার ও ডবল স্লিপার ১০ হাজার ২শ’ টা। এছাড়া একক শয্যার কক্ষ ১২ হাজার, দ্বৈত শয্যার কক্ষ ২০ হাজার ৪শ’, ফ্যামিলি কেবিন ২৫ হাজার ২শ, ভিআইপি কেবিন ৩০ হাজার ও প্রিমিয়াম ভিআইপি কেবিন ৫০ হাজার ৪শ’ টাকা নির্ধারন করা হয়েছে। রিটার্ন টিকেটধারীদের জন্য নৌযানটিতেই থাকার সুবিধা রয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য ক্যাফেটরিয়া থেকে নির্ধারিত মূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।

পরিবার নিয়ে ভ্রমণ কারীদের সাথে থাকা অনুর্ধ্ব ১০ বছরের দুই বাচ্চার জন্য ভ্রমন কর পরিশোধ সাপেক্ষে বিনা মাসুলে ভ্রমনেরও সুযোগ রয়েছে।

১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পাক-ভারত যুদ্ধের দিন বন্ধ হয়ে যাবার প্রায় ৭০ বছর পরে দুই দেশের সরকার প্রধানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালের নৌ প্রটোকল অনুযায়ী ২০১৯-এর মার্চে রাষ্ট্রীয় বিআইডিব্লউটিসি তার ‘এমভি মধুমতি’ যাত্রীবাহী নৌযানের সাহায্যে ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে একটি পরিক্ষামূলক যাত্রী পরিচালন সম্পন্ন করলেও পরে বিষয়টি নিয়ে আর কোন অগ্রগতি হয়নি।

এসব কিছু বিবেচনায় নিয়ে বেসরকারী ‘কার্ণিভাল ক্রুজ’ তাদের বিলাসবহুল নৌযানটির সাহায্যে গত নভেম্বরে ঢাকা-বরিশাল-কোলকাতা রুটে বানিজ্যিক ভিত্তিতে যাত্রী পরিবহন শুরু করে।