মন্ত্রী হচ্ছেন বরিশালের দুই কৃতি সন্তান

বরিশাল অফিস :: নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নিতে ফোন পেয়েছেন ঢাকা ১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বরিশালের কৃতি সন্তান প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবীর নানক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম।

বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাদেরকে ফোন করা হয়েছে মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহন অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত হবার জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির নানক ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজেই।

নতুন মন্ত্রণালয়ে তাঁদের কী পদ দেওয়া হবে, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর। তবে বিভিন্ন সুত্রে জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন নানক। এছাড়া পূর্বের মন্ত্রণালয়ে পূর্বের পদে বহাল থাকতে পারেন কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম।

তারই অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন।




ঘুম কম হচ্ছে কি না বুঝবেন কিভাবে?

তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম হওয়া প্রয়োজন। আর সেই ঘুম রাতে হওয়াই দরকার। কারণ রাতে ঘুম দিনে ঘুমিয়ে লাভ হয় না।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। আর এই পরিমাণ ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

আপনার যে সঠিক পরিমাণে ঘুম হচ্ছে না ও সেই কারণেই শরীর খারাপ হচ্ছে সেটা বুঝবেন কীভাবে? বেশ কয়েকটি লক্ষণ থেকে এই সমস্যা চেনা ও বোঝা যায়। সেগুলো কী কী, জেনে নিন-

১. রাতে যদি সঠিক পরিমাণে ঘুম না হয় তাহলে সারাদিন কাজে অ্যানার্জি পাবেন না আপনি। সারাদিনই একটা ক্লান্তি অবসন্নভাব থাকবে। ঝিমিয়ে থাকবেন ও অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়বেন।

২. রাতে ঠিকভাবে ঘুমাতে না পারলে দিনের বেলা প্রায় সারাক্ষণই ঘুম পাবে। কাজের ফাঁকে অজান্তেই হয়তো চোখ লেগে যাবে। ফলে কাজে ভুল হয়েও যেতে পারে। তাই রাতে ৭-৮ ঘণ্টা ঘুমনোর চেষ্টা করুন।

৩. অনেকেই অফিসের কাজ বিশেষ করে শিফটিং ডিউটির কারণে ঠিকভাবে ঘুমাতে পারেন না। একদিন ১০ ঘণ্টা ঘুমোতে পারছেন তো একদিন ৪ ঘণ্টা।

এ রকম হলে নিজেকেই সারাদিনের রুটিন আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে। যাতে কাজের মধ্যেও সঠিক পরিমাণ বিশ্রামের সুযোগ পান আপনি।

৪. প্রতিদিন সঠিক পরিমাণে ঘুম না হলে হজমের সমস্যাও দেখা দিতে পারে। এর পাশাপাশি অ্যাসিডিটি, গ্যাস এসব সমস্যা বাড়তে পারে। তাই রাতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন।

৫. রাতে ঠিকভাবে ঘুম না হলে অনেকের ক্ষেত্রেই দেখা যায় পরের দিন সকাল থেকে মাথা ভার হয়ে থাকে কিংবা মাথায় তীব্র যন্ত্রণা হয়। সাময়িক আরামের জন্য হয়তো আপনি ওষুধ খেয়ে ফেলেন। কিন্তু সেটা সমাধান নয়।

৬. ঘুম ঠিকঠাক না হলে শরীরের পাশাপাশি আপনার মন-মেজাজও ভালো থাকবে না। অকারণ খিটখিটে ভাব, রেগে যাওয়া ও কোনো কাজে মনঃসংযোগ করতে না পারাও কিন্তু কম ঘুম হওয়ার লক্ষণ।

তাই সবকিছুর মধ্যেও ঘুমের সময় বের করে নিতে হবে। আর ঘুম যেন গভীর হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি ঘুমের সমস্যা বা অনিদ্রা দেখা দেয় তাহলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: এবিপি লাইভ




পাঁচ মাস পর আজ বাসায় ফিরছেন খালেদা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১০ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার শিডিউল রয়েছে।

গত ৯ আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।

যুক্তরাষ্ট্র থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে ২৬ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ায় অস্ত্রোপচার করা হয়। টিপস প্রক্রিয়ার মাধ্যমে তার দুটি রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করেন চিকিৎসকরা।

যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা হলেন- ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তারা তিনজনই বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের চিকিৎসক।

এর আগে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১০ জুন দিনগত রাত পৌনে তিনটার দিকে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৪ জুন সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি। এর ঠিক দেড় মাস পর গত ৯ আগস্ট আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

‘বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে’- এ দুই শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন খালেদা জিয়া।

২০২০ সালের ২৫ মার্চ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’-এর ধারা-৪০১ (১)-এর ক্ষমতাবলে সরকারের নির্বাহী আদেশে প্রথমবারের মতো শর্তসাপেক্ষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পান খালেদা জিয়া। ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। এরপর দফায় দফায় বাড়ে তার মুক্তির মেয়াদ। সবশেষ গত ১৮ সেপ্টেম্বর শর্ত অপরিবর্তিত রেখে আরও এক দফা তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনে সায় দেয় সরকার।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ছিলেন। এরমধ্যে তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হন। তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায় ঘোষণার পর খালেদাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়।

ওই বছরের ৩০ অক্টোবর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিলে আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার সাত বছরের সাজা হয়।




বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।  গতকাল বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ছিল এই অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান। মৌসুমীর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা মাহবুব রশিদ খান।



ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা




নতুন যুদ্ধবিরতির আলোচনা করতে মিসরে ইসরায়েলি প্রতিনিধিরা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করার নতুন আলোচনা করতে মিসরে গেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। বুধবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন মিসরের এক কর্মকর্তা।



দ্রুত সময়ে সরকার গঠন, সেই অর্থে ‘থাকছে না’ বিদেশি অতিথি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনের তিন দিনের মাথায় বঙ্গবন্ধুকন্যা টানা চতুর্থবারের মতো ক্ষমতার মসনদে বসবেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।



টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন দুইজন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ৩৬ জন। বুধবার রাতে সাংবাদিকদের নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।  আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা।



বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ চারজনকে পিটিয়ে জখম

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীসহ চারজনকে পিটিয়ে ও কামড়ে আহত করেছে প্রতিপক্ষ।

বুধবার আনুমানিক ১১ টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাজু হাওলাদার বাড়ীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নাছিমা (৪৮), মাসুমা (৪২), মোঃ নূর হোসেন (৭০), মোঃ রফিকুল ইসলাম (২৪)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নূর হোসেন হাওলাদারের সাথে তারা একই বাড়ির রুহুল আমিন হাওলাদারের সাথে পৈত্তিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকাল ১১টার দিকে বিরোধ নিস্পত্তির জন্য স্থানীয় সালিশ বসে।
সেখানে সালিশদের উপস্থিতিতে একই বাড়ির মোঃ নজির হাওলাদার (৪৫), মোঃ রুহুল আমিন হাওলাদার (৪০), মোঃ জাহিদ (২১), আঃ করিম (৫০), মোঃ সুমন (২২), মোঃ হাসানসহ (২৮) ৭-৮জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এতে নুর মোহাম্মাদসহ অন্ত ৪জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুহুল আমিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘ঘটনা জেনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।




৩৬ জনের মন্ত্রিসভায় ২০ জনই নতুন মুখ

চন্দ্রদীপ ডেস্ক : নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে ৩৬ জন সদস্য নিয়ে। এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তারা। এই ৩৬ জনের মধ্যে ২০ জনই নতুন মুখ।

যাদের মধ্যে অনেকে গত সরকারের আগের সরকারগুলোতে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে থাকলেও বেশ কয়েকজন একেবারে নতুন।

বুধবার (জানুয়ারি ১০) এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এরই মধ্যে ফোন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

২৫ মন্ত্রীর ১৩ জনই নতুন

নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন: মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), স্থপতি ইয়াফেস ওসমান এবং ডা. সামন্ত লাল সেন।

১১ জন প্রতিমন্ত্রীর তালিকায় নতুন মুখ ৭ জন

নতুন প্রতিমন্ত্রীরা হলেন- বেগম সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) এবং আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।