এবার বৃষ্টির আভাস, বাড়বে শীতের তীব্রতা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চলমান শীতের তীব্রতা কমার কোনো সম্ভবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বরং আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। আর এর মাধ্যমে আগামী কয়েক দিনে শীতের তীব্রতা আরও বাড়বে বলেও জানানো হয়েছে।



বাফুফেকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে ফিফা




হুথিদের ওপর হামলা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে সংযত হওয়ার আহ্বান সৌদি আরবের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোকে হামলার ক্ষেত্রে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদ। একই সঙ্গে উত্তেজনা না বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে রিয়াদ পুরো পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। যুক্তরাষ্ট্র বলছে, লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। শুক্রবার সকালে ইয়েমেনের বেশ কিছু স্থানে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হুথি কমান্ডারদের পক্ষ থেকে এখনও ওই হামলার বিষয়ে কোনো ধরনের সামরিক প্রতিক্রিয়া আসেনি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা অন্য জোটভুক্ত সদস্যদের লক্ষ্য করে কোনো ধরনের সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি বলেন, আমরা অবশ্যই আমাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত আছি। কিন্তু এখনও আমরা হুথিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখিনি।

ওই হামলার বিষয়ে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকার একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় ধরণের ঐক্যমত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ করতে বিদ্রোহীদের প্রতি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের আহ্বানের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বহুপাক্ষিক ওই হামলা ব্যক্তিগত ও সামগ্রিক আত্মরক্ষার স্বভাবগত অধিকারের আওতায়ই চালানো হয়েছে। এই নির্ভুল হামলাগুলো হুথিদের সক্ষমতাকে বাধাগ্রস্ত করতে চালানো হয়েছে যা তারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথে বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক নাবিকদের জীবনের প্রতি হুমকি হিসেবে ব্যবহার করত।

জোটভুক্ত দেশগুলো বলছে, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে উত্তেজনা কমিয়ে আনা এবং লোহিত সাগরে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এদিকে ওই হামলার বিষয়ে হুথি উপ-পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে এই আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, হুথিদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে সহায়তা করেছে রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমান।

ইয়েমেনের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণই হুথিদের হাতে। গাজায় ইসরায়েল-হামাস সংঘাতে তারা দৃঢ়ভাবে হামাসকে সমর্থন দিয়ে যাচ্ছে। মূলত হামাস ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধের ঢেউই পৌঁছেছে লোহিত সাগরে। গাজায় বোমা হামলা শুরুর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে লোহিত সাগরে। হুথি বিদ্রোহীরা সেখানে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। এদিকে হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার ঘটনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইয়েমেনের রাজধানী সানা, লোহিত সাগরের হুদাইদাহ বন্দর, ধামার এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদায় অবস্থিত হুথি বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।




জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নতুন মন্ত্রিসভা।

শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। একই অনুষ্ঠানে বঙ্গভবনে শপথ নিয়েছেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।




বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনা নিহত ৩

বরিশাল অফিস ::’বরিশাল জেলার উজিরপুর ও আগৈলঝাড়ায় উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন’।

‘বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে সাকরাল মডেল বাজার সংলগ্ন ও একই দিনের দিবাগত রাত ১০ টার দিকে আগৈলঝাড়া সাব রেজিস্টার অফিসের সামনে এক দুর্ঘটনা ঘটে’।

বিষয়টি নিশ্চিত করেছেন,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ তিনি জানান,’ইট ভর্তি ট্রলি বেপরোয়া গতিতে চালিয়ে ডাবেরকুল বাজারের দিকে যাচ্ছিল সে সময় ওই গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নুসরাত আক্তার (১৩) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ইট বোঝাই ট্রলিটি নুসরাত আক্তারকে মুখোমুখি ধাক্কা দেয়’। ‘এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। ‘তবে ট্রলিটিরচালক পালিয়ে যায়’।

এ দিকে,’ এ বিষয়ে বরিশাল আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,’কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ির যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ভ্যান চালকের সংঘর্ষ হয়। এ সময়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়’।’ভ্যান চালককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়’।

নিহত মোটরসাইকেল চালকের ঠিকানা কাঠিরা গ্রামের শাহীন হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার তিনি।’অপরজন ভ্যানচালকের পরিচয় জানা যায়নি।

দুটি ঘটনারই লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।




মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু মারা গেছেন

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গলাচিপা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি নিউমোনিয়া ধরা পড়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দলীয় সূত্রে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার পানপট্টি হাই স্কুল মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনা হবে। দুপুর ২টায় পৌর শহরের জৈনপুরী হুজুরের খানকা মাঠে দ্বিতীয় নামাজে জানাজার পর গলাচিপা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

গোলাম মোস্তফা টিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা – দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু।

১৯৭১ সালের ১৮ নভেম্বর গলাচিপার পানপট্টিতে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়, সেই যুদ্ধে বীরত্বের সাথে অংশ নেন গোলাম মোস্তফা টিটু। একসময় দৈনিক খবরের গলাচিপা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। এছাড়াও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।




বরিশাল ল কলেজে হামলার ঘটনায় ৪৮ জনের নামে মামলা

বরিশাল অফিস :: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে (ল কলেজ) ঢুকে শিক্ষক ও ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ছাত্রলীগ কর্মীসহ তিনজনের নাম এবং অজ্ঞাতনামা ৪৫ জনকে আসামি করা হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানায় গতকাল বুধবার রাতে এ মামলাটি দায়ের করেন কলেজ অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।

ওসি বলেন, বরিশাল ল কলেজের অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগ কর্মী আরিফুর রহমান অপু, আজিমসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর হাসপাতাল রোডে ল কলেজ ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে। তখন ছাত্রলীগ নেতা আরিফ হোসেন অপুর নেতৃত্বে ছাত্রদল নেতা আজিমসহ একদল যুবক কলেজে প্রবেশ করে গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ, অধ্যাপকসহ ছয়জনকে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

 




ওমান উপকূল থেকে মার্কিন জাহাজ জব্দ করেছে ইরান

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  ওমান উপকূল থেকে মার্কিন একটি তেলবাহী জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে ইরান। বলা হয়েছে, আদালতের আদেশে জাহাজটি জব্দ করা হয়েছে। এর আগে ওমান উপকূলের একটি জাহাজে চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি উঠে পড়ে। এবার জাহাজটি জব্দের কথা স্বীকার করলো ইরান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছ ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নৌবাহিনী জাহাজটি জব্দ করেছে।

এর আগে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কর্তৃপক্ষ ওমানের উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজে চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি উঠে বলে খবর পায়।

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলাকে কেন্দ্র করে উত্তেজনা কমছেই না। কোনো হুমকি কিংবা পদক্ষেপেই বন্ধ হচ্ছে না হামলা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমকি শূন্য তিন ডলার বা এক দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৯৮ সেন্ট বা এক দশমিক চার শতাংশ বেড়ে ৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের দিন বুধবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে এক বাণিজ্যক জাহাজে বড় ধরনের হামলা চালায়। অন্যদিকে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়তির দিকে।




টিভিতে আজকের খেলা?

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিতে আজকের যেসব খেলা দেখবেন:

ক্রিকেট

বিগ ব্যাশ লিগ
সিক্সার্স-থান্ডার
বেলা ২-১৫ মি.
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
শেখ জামাল-ঢাকা আবাহনী
বেলা ২-৪৫ মি.
টি স্পোর্টস অ্যাপ

বসুন্ধরা কিংস-ফর্টিস
বিকেল ৫টা
টি স্পোর্টস অ্যাপ ও টিভি

এশিয়ান কাপ ফুটবল
কাতার-লেবানন
রাত ১০টা, টি স্পোর্টস

বুন্দেসলিগা
বায়ার্ন-হফেনহাইম
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২।




প্রধানমন্ত্রীর অধীনে ৬ মন্ত্রণালয়-বিভাগ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। শপথের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নসরুল হামিদকে। সদ্য বিদায়ী মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন করে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল। কিন্তু নতুন মন্ত্রিসভায় সেখানে কাউকে দেওয়া হয়নি।

নতুন মন্ত্রিসভা প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের। এর মধ্যে রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।