ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র




বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বরিশাল অফিস :: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগীদের মারধরের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র ছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে আরও ১৪ জনকে।

শুক্রবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিরাজ।

এর আগে. ৭ জানুয়ারি দুপুরে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হুমাহুম রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এরপর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির গত ১০ জানুয়ারি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের ইব্রাহিম খান শাওন, শরিফুল ইসলাম, একে আরাফাত। বাংলা বিভাগের রাকিবুল হাসান, তুষার রহমান, রাকিব হোসেন, পলাশ দাস। ইংরেজী বিভাগের তানজিদ মঞ্জু, সাইমুন হোসন, শাহারিয়ার শাকিল। ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান। রসায়ন বিভাগের নাহিদ রাফিন ও নজরুল রিফাত। এছাড়া সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস, ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা হান্নান বাপ্পী, মামুন ফরাজী, শরিফুল ইসলাম। মামলায় আরো ১০ জন অজ্ঞাত আসামী রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিরাজ বলেন, হামলাকারী আসামীদের গ্রেফতারে আমরা অভিযান শুরু করেছি। এছাড়া পুরো ঘটনা তদন্ত কাজ শুরু করা হয়েছে। ঘটনার মূল ভূক্তভোগী মাসুম হাসপাতালে ভর্তি। তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তার বক্তব্য নেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দুপুরে রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হুমাহুম রেস্টুরেন্টে দুপুর আড়াইটার দিকে খাবারের বিল পরিশোধ করছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির। সঙ্গে তার মোটরসাইকেল চালক মাসুম ছিলেন। এই সময়ে স্থানীয় কয়েকজনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ২৫/৩০ জনের একটি দল রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে প্রথমে কাউন্সিলরের মোটরসাইকেল চালক মাসুমকে মারধর শুরু করে। হামলাকারীরা স্প্রাইট-পেপসির কাঁচের বোতল দিয়ে মাসুমের মাথায় ও শরীরের আঘাত করে। এসময়ে পরিস্থিতি শান্ত করতে গেলে কাউন্সিলর হুমায়ূন কবিরকে ঘুষি ও লাথি মেরে নিচে ফেলে দেন। ঘটনার খবর পেয়ে হুইসেল বাজিয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ।

তবে অভিযুক্ত আসামিদের দাবি, তারা ওই হোটেলে খাবার খেতে গেলে কয়েকজন ব্যক্তি এসে তারাতারি খাবার খেয়ে টেবিল ছাড়তে বলে। তাতে রাজি না হওয়ায় তর্কবিতর্কের এক পর্যায়ে আমাদের উপর হামলা চালানো হয়। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, রূপাতলীর একটি রেস্টুরেন্টে মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। কিন্তু মামলার আসামী করা তা আমি জানি না।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা বাইরে কোন শিক্ষার্থী বিপদে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বদা পাশে পাবে। কিন্তু ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে অন্যায় কোন কাজে জড়িত হলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে না। এই দায় শিক্ষার্থীকে নিজেকেই নিতে হবে।

অন্যায় করলে আইন আইনের গতিতে চলবে উল্লেখ করে ড. আব্দুল কাইউম বলেন, কোন শিক্ষার্থী ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কোন অঘটন ঘটালে তার দায় আমরা কেন নিবো? রূপাতলীর ঘটনায় মামলা হয়েছে। এখন প্রশাসন বিষয়টি দেখবে।




বরিশালে তীব্র শীতে জমে উঠেছে পিঠা বিক্রি

পারভেজ ,বরিশাল :: বরিশালে তীব্র শীতে জমে উঠেছে শীতের পিঠা বিক্রি। তীব্র শীত আর কনকনে ঠান্ডা বাতাসের মাঝে ভাসমান ভ্যান গাড়িতে করে এই পিঠা বিক্রি করছেন নিম্ন আয়ের মানুষেরা। শীতের শুরু থেকে এই ভাপা পিঠা বিক্রি শুরু হলেও শীতের প্রকোপ দুদিন ধরে কিছুটা বেশি হওয়ার কারণে এই চাহিদা দিগুন বৃদ্ধি পেয়েছে।

সরজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় বিগত বছরের দিনগুলোর চেয়ে এই বছর শীতের পিঠা বেঁচা-বিক্রি বেড়েছে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর তীব্র শীতের কারণে সন্ধ্যার পরপরই শহরের প্রাণকেন্দ্র সদর রোড,নতুন বাজার,নথুল্লাবাদ,রুপাতলী বাস টার্মিনাল,লঞঘাট ও তার আশেপাশে এলাকায় অস্থায়ী ভ্রাম্যমাণ পিঠার দোকানগুলোতে ভিড় বেড়েছে।

বাঙ্গালিয়ানা ঐতিহ্যের সাথে নবান্ন ও শীতকাল ওতপ্রোতভাবে জড়িত। যদিও বর্তমানে শীতকালে সে পিঠা ও পায়েসের আমেজ দিন-দিন হারিয়ে যাচ্ছে। তবে ভাপা পিঠা ছাড়া শীতকাল কল্পনা করা অসম্ভব। বাড়িতে শীতকালে পিঠা তৈরির ধুম কমলেও ব্যবসায়িক ভাবে বেড়েছে এর উৎপাদন। মৌসুমী বিক্রেতার পাশাপাশি নারীরাও এই পেশায় যুক্ত হয়েছেন।

পিঠা ব্যবসায়ী হানিফ ও তার সহযোগী সবুর প্রতি পিছ ভাপা পিঠা ১৫ টাকা দরে বিক্রি করেন। দিনে ৩০০-৪০০ টি পিঠা বিক্রি করে তাদের দৈনিক মুনাফা থাকে ৮০০-১০০০ টাকা।এছাড়া চৌমাথা বাজারের সামনে নারী পিঠা বিক্রেতা হাজেরা বেগম বলেন,কাচিখোচা পিঠা,পাটিসাপটা পিঠা প্রতিদিন বিকাল থেকে রাত ১১ টা পর্যন্ত বিক্রি করি বর্তমান দুদিন ধরে ক্রেতার চাহিদা বেড়েছে।

ব্যবসার অভিজ্ঞতার আলোকে তাঁরা জানান, পূর্বে লাভ বেশি হতো কিন্তু বর্তমানে বাজারমূল্য বেড়ে যাওয়ার কারণে আগের মতো আর লাভের দেখা মিলছে না। তবুও শীতকালীন এই ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে।

এদিকে, সাধারণ ক্রেতাদের অভিযোগ দাম বাড়ালেও পিঠার মান ও আকার কোনটাই বাড়েনি। কিন্তু বাড়িতে পিঠা তৈরির বাড়তি ঝামেলা এড়াতে তারা বাধ্য হয়েই পিঠা ক্রয় করছেন।

দাম ও মানের আলাপ-আলোচনা থাকলেও শীতকালে খেজুরের গুড়ের ভাপা ও অন্যান্য পিঠা আবহমান কাল ধরেই বাঙ্গালির শুধু রুচিই নয় বরং তা ঐতিহ্য।




১ বছরে প্রথম ২৪ ঘন্টায় ডেঙ্গু শূন্য বরিশাল

বরিশাল অফিস  :: গত এক বছরের মধ্যে প্রথম গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের সরকারী কোন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায়। সর্বশেষ রাত দশটা পর্যন্ত কোন আক্রান্ত রোগী ভর্তি হয়নি।

শুক্রবার(১২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালন ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল তিনি বলেন, গত এক বছরের মধ্যে এই প্রথম বরিশাল বিভাগের ৬ জেলার হাসপাতাল ও দুইটি মেডিকেল কলেজ হাসপাতালে কোন রোগী ভর্তি হয়নি। মুলত গত এক মাস ধরে ডেঙ্গু রোগে আক্রান্ত কমতে শুরু করে। জানুয়ারীতে এসে রোগী ভর্তির সংখ্যা এক ডিজিটে চলে আসে।

তিনি বলেন, ২০২৩ সালের ১ জানুয়ারী থেকে ২০২৪ সালের ১২ জানুয়ারী পর্যন্ত বিভাগের হাসপাতালে মোট ৩৮ হাজার ১০৯ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ৩৭ হাজার ৮৭৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২০৯ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন।

 




ডিগ্রি কলেজের অধ্যক্ষ থেকে প্রতিমন্ত্রী মহিববুর রহমান

মো: আল-আমিন (পটুয়াখালী): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া – রাঙ্গাবালী) আসন থেকে নির্বাচিত মো. মহিববুর রহমান।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসারের আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেন।

মুহিব্বুর রহমান মুহিব পটুয়াখালী জেলার কলাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব জালাল উদ্দিন।
এর আগে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।




শীতের কাঁপুনি আর কয়দিন?

চন্দ্রদীপ ডেস্ক : পৌষের শেষে এসে রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় জেঁকে বসেছে শীত। দেশের চারটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এছাড়া ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের পর্যায়ে না গেলেও শীতের কাঁপুনি বেড়েছে। এই অবস্থা আগামীকালও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডাভাব বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে।

শীতের প্রকোপ কমবে কবে এমন প্রশ্নে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শীতের তীব্রতা আগামীকাল শনিবার থেকে কমে আসবে। তবে ঘন কুয়াশা খুব তাড়াতাড়ি কমবে না। আগামী তিন দিন কুয়াশা এমন থাকতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল থেকে ধারাবাহিকভাবে শীত কমতে শুরু করে আবার মঙ্গলবার থেকে মেঘ দেখা দিতে পারে। তাতে কোথাও কোথাও শীতের অনুভূতি আবার বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার থেকে দেশের কোনো কোনো স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে শীত আবার বাড়বে।

 




না ফেরার দেশে পটুয়াখালীর বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু

বরিশাল অফিস :: বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান, পানপট্টি ইউনিয়ন এর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু এর জানাযায় সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার ১২ জানুয়ারী তার গ্রামের বাড়ি পানপট্টি ইউনিয়নে সকল দশটায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে দুপুর বারোটার সময়ে গলাচিপা উপজেলা আও’লীগ কার্যালয়ের প্রাঙ্গণে তার দ্বীতৃয় জানাযায় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গরা শেষ শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময়ে, পটুয়াখালী ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহাজাদা ( এমপি) উপস্থিত ছিলেন। পাশাপাশি পটুয়াখালী জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা আও’লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ- হাজী মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সর্দার শাহ আলম সহ যুবলীগ, কৃষক লীগ, ছাত্র- লীগ এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বর্ষিয়ান এ নেতা ১৯৫৩ সালের ২১ জানুয়ারী তার নিজগ্রাম পানপট্টিতে জন্মগ্রহ করেন। পরে ছাত্রজীবন থেকে রাজনিতির সাথে জড়িত হয়ে ১৯৭১ সালে মুক্তি যূুদ্ধে অংশ গ্রহন করে বীর মুক্তিযোদ্ধা হিসে সম্মান অর্জন করেন। পর্যায়ক্রমে গলাচিপা- উপজেলা আও’লীগ শাখার প্রায় ২৯ বচর সাধারণ সম্পাদক পদে দ্বায়ীত্ব পালন করেন। তার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ৭০ বছর ১১ মাস ২০ দিন এহ জীবন পার করে না ফেরার দেশে পারিজমান।

উল্লেখ্য শারীরিক অসুস্থতাজনিত কারনে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

গলাচিপা উপজেলার জৈনপুরী খানকায়ে মসজি প্রাঙ্গণে দুপুর দুইটায় ত্রিশ মিনিটের সময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু কে গার্ড অব অর্নার করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তৃতীয় জানাযা শেষে পরে পানপট্টি নিজগ্রামের মা -বাবা’র পাশেঁ দাফন কাজ সম্পূর্ণ করে এ বীর মুক্তিযোদ্ধাকে চির বিদায় দেয়া হয়।




সামনে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে : কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অদূর ভবিষ্যতে সরকারের সামনে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



জাপার দুই নেতাকে অব্যাহতি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ পার্টির কো- চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়কে অব্যাহতি দেওয়া হয়৷ দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ অব্যাহতি দেন৷



ভোলার বাজারে ইলিশ সরবরাহ বাড়লেও ক্রেতা নেই

বরিশাল অফিস :: বাজারে ইলিশ সরবরাহ বাড়লেও ক্রেতা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ধরা পড়ছে ছোট সাইজের ইলিশ। এতে কিছুটা মন খারাপ জেলেদের। এদিকে দাম বেশি হওয়ায় অখুশি ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, এসময়ে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। জালে কাঙ্ক্ষিত ইলিশ উঠে আসলেও এর বেশিভাগই ছোট। তাই হাসি নেই জেলেদের মুখে। ওই এলাকার জেলে মো. সোহেল জানান, বেশ কয়েকদিন ধরে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে জাল ফেলে ছোট ইলিশ পাচ্ছি। বড় সাইজের ইলিশ তেমন একটা উঠে না। ছোট সাইজের ইলিশের দাম কম হওয়ায় তেমন লাভ হচ্ছে না।

তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. আব্দুল খালেক জানান, নদীতে বড় সাইজের ইলিশের পরিমাণ কম হওয়ায় পাইকারি আড়তে বিক্রি করা যাচ্ছে না। জেলেরা যে ইলিশ পাচ্ছেন তার বেশি ভাগই ছোট সাইজের। ছোট ইলিশ আড়তে নিতে চায় না। যার ফলে এসব ইলিশ স্থানীয় বাজারের মৎস্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে। সকালে শহরের বিভিন্ন বাজারে দেখা যায়, নদীর ইলিশ, পোয়া, পাঙাশসহ বিভিন্ন মাছের ব্যাপক সবরাহ। মৎস্য বিক্রেতারা ওই সব মাছ নিয়ে সকালে ছুটে এসেছেন।

মো. সোয়েব নামের এক ক্রেতা জানান, বাজারে ইলিশসহ নদীর মাছের ব্যাপক সরবরাহ থাকলেও বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকিয়ে বসে আছেন যা ক্রয় ক্ষমতার বাহিরে।

তিনি জানান, ভোলার চারদিকে নদী হওয়ায় মাছের পরিমাণ বেশি। আর নদীর মাছ কারো চাষ করতে কিংবা খাবার দিতে হয় না। এ জন্য তারা সরকারিভাবে মনিটরিং ব্যবস্থার দাবি করেন।

মো. ইসমাইল হোসেন নামের এক মাছ ব্যবসায়ী জানান, বাজারে ইলিশ উঠেছে কিন্তু ক্রেতা নেই। বড় সাইজের ইলিশ খুঁজছেন ক্রেতারা। ঘাট থেকে আমরা বেশি দামে কিনে বিক্রি করতে হয়।

তিনি জানান, খুচরা বাজারে ৩৫০-৪০০ গ্রামের ইলিশের হালি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২০০ টাকা, ৫০০ গ্রামের ইলিশের হালি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা, ৭০০-৯০০ গ্রামের ইলিশের হালি ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা ও ১ কেজি ওজনের ইলিশের হালি সাড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার টাকা।

এছাড়াও পোয়া মাছের কেজি ৫০০-৮০০ টাকা, কোরালের কেজি ১২০০-১৪০০ টাকা ও পাঙাশের কেজি ৮০০-১২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানান, কয়েকদিনের মধ্যে নদীতে বড় সাইজের ইলিশের দেখা মিলবে। তখন বাজারে বড় সাইজের ইলিশেরও সরবরাহ বাড়তে। বিক্রেতারা যে ইচ্ছেমতো দাম হাঁকিয়ে বসে আছেন তার জন্য আমরা দ্রুত বাজার মনিটরিং ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নিবো।