এবার সিনেমার পর্দায় মাইকেল জ্যাকসন!

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিনোদন কিংবা ক্রীড়া দুনিয়া, রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত নানা গল্প নিয়ে বায়োপিক অনেক হয়েছে। আকাশচুম্বী সাফল্য ধরাও দিয়েছে মূল চরিত্রে অভিনয় করা অভিনেতার ভাগ্যে। এবার সে তালিকায় সংযোজন ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসন। নতুন খবর হলো তাকে নিয়ে বানানো হচ্ছে বায়োপিক।




নতুন মন্ত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা




বরিশাল সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

বরিশাল অফিস :: বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪নং ওয়ার্ডের বাসিন্দা মো: আইয়ুব আলী হাওলাদারের ছেলে মো: রহমতুল্লাহ রাকিব (২৫) ঝালকাঠিতে মোটর বাইক দূর্ঘটনায় নিহত হয়েছে। একই ঘটনায় মো: শান্ত নামের আরেক যুবক মারাত্মক ভাবে আহত হয়েছে। শনিবার( ১৩ই জানুয়ারী) সকালে ৮ ঘটিকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তাদের পরিবার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঝালকাঠি-খুলনা মহাসড়কের গাবখান সেতু টোল প্লাজার একটু আগে বিটিসিএল পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় ২জন গুরুতর আহত হয়।

উদ্ধারকারীরা আরও বলেন,আমরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে শেবাচিমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো: রহমতুল্লাহ রাকিবকে মৃত ঘোষণা করে এবং চালক মো: শান্তকে অর্থপেডিক ইউনিটে ভর্তি করার নির্দেশ
প্রদান করেন।

এ বিষয় মৃত রহমতুল্লাহ রাকিব এর প্রতিবেশী ২৪ নং ওয়ার্ডের হামিদ খান সড়কের বাসিন্দা মো: বাবু জানান, মো: শান্ত এবং রহমতুল্লাহ রাকিব দুজনে বরিশাল থেকে খুলনা রওনা করেছিল। কিন্তু পথিমধ্যে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় দূর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুজনকে প্রথমে ঝালকাঠি এবং পরবর্তীতে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে শেবাচিম কর্তৃপক্ষ মো:
রহমতুল্লাহ রাকিবকে মৃত ঘোষণা করেছে এবং শান্তকে ভর্তি করেছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এসআই মো: আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনার বিষয়টি মৌখিক ভাবে শুনেছি লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




সফলতার দশ বছরে পবিপ্রবিতে প্রফেশনাল এমবিএ

মো: আল-আমিন (পটুয়াখালী): দেশের দক্ষিণাঞ্চলে ‘পটুয়াখালী কৃষি কলেজ’-এর ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এ রূপান্তর শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক উদ্যোগ। এটি দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যার প্রধান লক্ষ্যই ছিল এই গ্রামীণ অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলে দেওয়া। বিভিন্ন অনুষদ, বিভাগ, প্রোগ্রাম সমন্বিতভাবে চালু করার কারণে সম্প্রতি উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নয়রের পথ আরও বেগবান হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ (বিবিএ) প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। বর্তমানে অনুষদটিতে ৬টি বিভাগের অধীনে সর্বমোট ২৫ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। অনুষদের ৬ টি বিভাগের মাঝে ৪টি বিভাগ (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) থেকে নিয়মিত স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ২০১৪ সালে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম প্রোগ্রাম চালু হয়। বর্তমানে এ প্রোগ্রামটি সফলতার দশ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পন করেছে। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে চালু হওয়া পবিপ্রবির প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম (যার পূর্বনাম-ইএমবিএ) থেকে এ পর্যন্ত ৪১২ জন শিক্ষার্থী এমবিএ ডিগ্রি অর্জন করেছে। বর্তমানে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ৮০ জন শিক্ষার্থী বিভিন্ন বর্ষে ও মেজরে অধ্যয়নরত আছেন।

৪র্থ সেমিস্টারে অধ্যয়নরত ছাত্র সাদমান ফয়জুল বলেন, ‘বর্তমানে চাকরির বাজারে কোনো ভালো চাকরির জন্যে যে সকল শর্ত দেওয়া থাকে, তার মাঝে শুরুতেই থাকে এমবিএ ডিগ্রির আবশ্যকতা। কাজের ক্ষেত্রে এ ডিগ্রি প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করে আসছে।’

এমবিএ ডিগ্রী প্রাপ্ত সাবেক শিক্ষার্থী ওমর ফারুক জানায়, ‘এ প্রোগ্রাম পেশাগত জীবনে খুবই কার্যকরী ভূমিকা পালন করছে।’

প্রোগ্রামটির দশ বছর পূর্তিতে ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ও প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের সাবেক ডিরেক্টর প্রফেসর মো. জাকির হোসেন বলেন, ‘প্রফেশনাল এমবিএ প্রোগ্রামটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ব্যবসায় শিক্ষা ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিসহ গত ১০ বছর ধরে নানাবিধ যুগপযোগী চাহিদা পূরণ করে আসছে।’

ব্যবসায় প্রশাসন অনুষদের বর্তমান ডিন ও প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের উপদেষ্টা প্রফেসর আবুল বাশার খান বলেন, ‘প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি করেছে। পাশাপাশি ডিগ্রিধারী শিক্ষার্থীদের জ্ঞান, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা বৃদ্ধিতে সহয়তা করছে।’

‘প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম’ প্রশাসনিক কমিটির সদস্য মো. মমিন উদ্দিন বলেন, ‘এসডিজি-৪ কে মাথায় রেখে এ প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। এখানে বিভিন্ন পেশা ও পর্যায়ে কর্মরত ব্যক্তিরা তাদের পেশাগত উন্নতির লক্ষ্যকে সামনে রেখে প্রফেশনাল এমবিএ করেছেন এবং করছেন। এমবিএ ডিগ্রি প্রাপ্ত সাবেক শিক্ষার্থী যারা বরিশাল বিভাগে কর্মরত ছিলেন তাদের অধিকাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট এবং অন্যান্য নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এতে স্পষ্ট প্রতীয়মান হয়, পবিপ্রবির প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম কোয়ালিটি সম্পন্ন এবং লিডারশিপ গঠনের একটি আকর্ষণীয় প্লাটফর্ম।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘প্রফেসনাল এমবিএ প্রোগ্রামটা চাকরিজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে। চাকরিরত অবস্থায় দক্ষতার বৃদ্ধির জন্য এ প্রোগ্রাম চালু থাকা দরকার।’




বরিশালে নদী তীরের মাটি কাটায় ১৫ শ্রমিককে জরিমানা

বরিশাল অফিস :: ইটভাটার জন্য নদী তীরের মাটি কেটে নেওয়ার অপরাধে বরিশালের বাবুগঞ্জে ১৫ শ্রমিককে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

বাবুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের জাম্বিয়া খাতুন মাদ্রাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদের তীরে অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের এ অভিযানে নদী তীর থেকে মাটি কাটা অবস্থায় তিনটি ট্রলারসহ ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

এরা হলেন-সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা আমিরুল ইসলাম (২৩), বাবুল গাইন (২৭), সিরাজুল ইসলাম (৩৬), মনিরুল সরদার (৪০), জাকির গাজী (২৫), শাহিন সরদার (৩৬), আসাদুল (৩৫), ইয়াকুব (৩০), নজরুল ইসলাম (৪৫), রায়হান সরদার (৪০), মনিরুল ইসলাম (৪২), আল আমিন (৩৪), আসাদুল(৩৬) ও ইউনুচ (৫১), অজিয়র (৩৫)।

শ্রমিকরা জানান, তারা বাবুগঞ্জের ফাতেমা ব্রিক্সের হয়ে কাজ করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শাকিলা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, আটক ১৫ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে এ জরিমানা করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান।

এদিকে অভিযানে আটক তিনটি ট্রলারকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা।




ফের তাপমাত্রা নামল ৯.৩ ডিগ্রিতে, কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন

চন্দ্রদ্বীপ ডেস্ক : আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। প্রায় এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে শীতে বিপর্যস্ত এ জেলা। গত ৬ দিন ধরে কুয়াশার মেঘে সূর্য ঢাকা থাকায় দুর্ভোগে বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে এ জনপদ। তীব্র শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে শিশু ও বয়োজ্যেষ্ঠরা।




বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ ?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ‘নিরাপদ দেশ’ এই কথাটি ঠিক অনেকেই বিশ্বাস করতে পারছেন না। জোর গলায় অনেকেই বলবেন, সব দেশেই আছে মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি, অসৎ মানুষ। কিন্তু জানেন কি? এমন একটি দেশ আছে যেখানে এসবের কিছুই হয় না। এমনকি এখানে পুলিশ বন্দুক বহন করে না।

অবিশ্বাস্য হলেও সত্যি, এখনো পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলো মানুষের জন্য খুবই নিরাপদ। এই দেশগুলোতে গিয়ে পর্যটকরা কখনই তাদের জীবন নিয়ে কোনো ভয় অনুভব করবেন না। বরং এখানকার অধিবাসীরা তাদের পরিবার নিয়ে সুখ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন। বলছিলাম এমনই একটি দেশ আইসল্যান্ডের কথা, এটি একটি নর্ডিক দেশ এবং ইউরোপের একটি অংশ হিসেবে বিবেচিত হয

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং বিজনেস ইনসাইডার ওয়েবসাইট অনুসারে, আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। গ্লোবাল পিস ইনডেক্সও এই দেশটিকে এক নম্বর নিরাপদ দেশের মর্যাদা দিয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, এই দেশের ১১ শতাংশ এলাকা বরফে ঢাকা। বিশ্বে উষ্ণতা বাড়তে থাকলে অচিরেই এই দেশটি ডুবে যাবে।

জেনে অবাক হবেন যে আইসল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কোনো টিউশন ফি নেয় না, তারা শুধু শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন এবং রেজিস্ট্রেশন ফি নেয়। সেই সূত্রে বলা যায় এখানে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম চলে এখানে। অনেকেই বুঝতেই পারছেন যে শিক্ষা যেখানে এমন, সেখানে এই দেশ গরিব হতে পারে না! ঠিকই ধরেছেন, দেশটি ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। এই দেশের জনসংখ্যাও খুবই কম এবং মাথাপিছু আয় ৫৫ হাজার ৮৯০ পিপিপি ডলার। এর থেকে অনুমান করা যায় এটি একটি ধনী দেশ।

এখানকার অধিবাসীরা এত শান্তিতে বসবাস করেন যে, এখানে পুলিশকেও বলপ্রয়োগ করতে হয় না। এই কারণেই পুলিশ সদস্যদের কাছেও বন্দুক নেই, তারা কেবল পেপার স্প্রে এবং লাঠি ব্যবহারে বিশ্বাসী। এই দেশে সমকামী বিয়ের অনুমতি রয়েছে, রয়েছে নারী-পুরুষের সমান বেতন দেওয়ার বিধান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে ১৪ জানুয়ারি থেকে রজব মাস গণনা শুরু। আর ৮ ফেব্রুয়ারি উদযাপিত হবে শবে মেরাজ।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নায়েব আলী মন্ডল।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব রুহুল আমীন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।




সর্দি-কাশি ওষুধের বিকল্প হিসাবে ৩ খাবার ?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সুস্থ থাকতে ওষুধের উপর ভরসা রাখার পাশাপাশি, কিছু খাবারও খেতে হবে। যেগুলি ঠান্ডা লাগার জীবাণু প্রতিহত করবে। রইল তেমন কিছু খাবারের সন্ধান।

সর্দি-কাশির সমস্যা হল বারোমাসের। শীতকালে এ সবের বাড়বাড়ন্ত হয় ঠিকই, তবে সব দোষ শীতকালের নয়। অনেকেই আছেন, যাঁদের ঠান্ডা লাগার সমস্যা সারা বছর ধাওয়া করে। আর শীত আসতেই একটু বেশি কাবু হয়ে পড়েন। সর্দি, কাশি, হাঁচি কিছুতেই যেতে চায় না। ওষুধ খেয়েও স্বস্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। সুস্থ থাকতে ওষুধের উপর ভরসা রাখার পাশাপাশি, কিছু খাবারও খেতে হবে। যেগুলি ঠান্ডা লাগার জীবাণু প্রতিহত করবে। রইল তেমন কিছু খাবারের সন্ধান।

রসুন

ঠান্ডা লাগলে রসুন খেতে পারেন। রসুনে রয়েছে অ্যালিসিনের মতো অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। যা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সর্দি-কাশির জীবাণুর সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। শরীর সহজে দুর্বল হতে দেয় না। তবে রান্নায় রসুন খাওয়ার চেয়ে কাঁচা খেতে পারেন। বেশি উপকার পাবেন।

হলুদ

খালিপেটে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস অনেকেরই। হলুদে রয়েছে কারকিউমিন, যা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান নামে পরিচিতি। ঠান্ডা লাগার সমস্যা থেকে রেহাই পেতে তো বটেই, এ ছা়ড়াও প্রদাহজনিত সমস্যা দূর করতে, হাঁটুর ব্যথা কমাতেও হলুদের জুড়ি মেলা ভার। হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে হলুদ খেতে পারেন। কমে যাবে কয়েক দিনে।

দই

ঠান্ডা লাগলে দই খেতে চান না অনেকেই। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, ঠান্ডা লাগলেও দই খেতে পারেন। কোনও সমস্যা হবে না। বরং দ্রুত সেরে ওঠা যাবে। কারণ, দইয়ে রয়েছে প্রোটিন ও ক্যালশিয়ামের মতো উপাদান। যা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সেই সঙ্গে এতে হজমশক্তিও উন্নত হয়।




দুই দিনের সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী