২০ অথবা ২১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু হতে পারে?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামী ২০ অথবা ২১ জানুয়ারি ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু করার পরিকল্পনা নিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইপিবির সচিব বিবেক সরকার।

দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়।

১৯৯৫ সাল থেকে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। রীতি অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মেলা শুরু হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ২০২১ সাল পর্যন্ত ঢাকার শেরে বাংলা নগরে এ মেলা অনুষ্ঠিত হয়। অবশ্য মহামারি করোনার কারণে ২০২১ সালে এ মেলা হয়নি।

২০২২ সালে মেলার ভেন্যু পরিবর্তন হয়ে পূর্বাচলে চলে যায়। মেলার স্থায়ী ঠিকানা পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)। রাজধানীর কুড়িল ফ্লাইওভার এলাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। এখানেই ২০২৩ সালেও ১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু হয়।

তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের বাণিজ্যমেলা ১ জানুয়ারি আয়োজন করা সম্ভব হয়নি। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী নিরঙ্কুশ জয়লাভ করেছে। এরই মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভাও গঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছেন নতুন প্রতিমন্ত্রী।

এ পরিস্থিতিতে এবারের বাণিজ্যমেলা কবে শুরু হতে পারে জানতে চাইলে ইপিবির সচিব বিবেক সরকার  বলেন, আমরা ২০ অথবা ২১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু করতে চাচ্ছি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সামারি পাঠিয়েছি। এখন ডেট পেলেই মেলা শুরু করতে পারবো।

তিনি বলেন, নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এখন আশা করছি, অল্পসময়ের ভেতরে হয় তো ডেট নিতে পারবো। ২০ বা ২১ জানুয়ারি মেলা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তবে, এটি নির্ভর করছে সরকারপ্রধানের ওপর।

মেলার স্টল বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বেশিরভাগ স্টল বরাদ্দ দিয়ে দিয়েছি। হয় তো কিছু বাকি থাকতে পারে। এখন সবকিছু নির্ভর করছে ডেটের ওপর। ডেট পেলেই এ সপ্তাহের ভেতরে সব কাজ শেষ করে ফেলতে পারবো।




ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে গেলে বন্ধ করুন এই ৫ ফিচার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  স্মার্টফোন ব্যবহার করে মানুষ আজকাল  প্রায় কাজ করে থাকেন। তাই স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এর জন্য ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়াই দায়ী নয়। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কতগুলো প্রযুক্তিগত কারণ আছে, যেগুলো সাধারণত উপেক্ষা করা হয়ে থাকে। স্মার্টফোনে এমন ৫টি ফিচার থাকে যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু বেড়ে যায়।



কেন শীতে লবঙ্গ খাবেন ?




আজ টিভিতে খেলা ?




যেমন ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর মুহূর্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দীর্ঘ ৭০ বছর রাজত্বের পর ২০২২ সালের ৮ ডিসেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুটা কীভাবে হয়েছে এবং ওই মুহূর্তগুলো কেমন ছিল— সে ব্যাপারে কিছু ধারণা পাওয়া গেছে।



কেমন থাকবে আজকের আবহাওয়া?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশের ১৩ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থার মধ্যেই আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।



নির্বাচন নিয়ে ৬ আন্তর্জাতিক সংস্থার বিবৃ‌তি প্রত্যাখ্যান সরকারের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক ছয়টি নাগরিক সংগঠনের বিবৃ‌তি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিবৃতিতে উত্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।



হাড় কাঁপানো শীতে সীমাহীন ভোগান্তি

চন্দ্রদীপ ডেস্ক : পৌষের শেষদিকে এসে তীব্র শীতে কাঁপছে দেশ। ১৩ জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। উত্তরের হিমেল বাতাসে রাজধানীসহ সারা দেশের মানুষই এখন শীতে কাবু। স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের তীব্রতার মধ্যে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে আসতে পারে বৃষ্টি। এতে শীত আরও তীব্র হবে।

১৮-১৯ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, উত্তরাঞ্চলের বেশকিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আরও দু-এক দিন এই অবস্থা থাকতে পারে। তবে রোববার রাতে দু-এক জায়গায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১৭ তারিখ রাত থেকে আবার আকাশ মেঘলা হবে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও দু-এক দিন কুয়াশা থাকবে। তারপর কমবে। আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এছাড়া নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৯ ডিগ্রি, সৈয়দপুরে ৯ ডিগ্রি, রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি এবং পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।




সংরক্ষিত নারী আসনে ১০ জন নির্বাচিত হবেন স্বতন্ত্রদের ভোটে

চন্দ্রদীপ নিউজ : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল চলতি মাসেই ঘোষণা করা হবে। সংসদের প্রথম অধিবেশনে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক ১০ জন সংরক্ষিত নারী এমপি স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেতেও জোর তদবিরে নেমেছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের পদধারী, ছাত্রলীগের সাবেক নেত্রী, আইনজীবী, উদ্যোক্তা, উন্নয়ন সংস্থার কর্মকর্তা, শিক্ষক, অভিনেত্রীসহ বিভিন্ন মাধ্যমের তারকারা।

দলীয় ও স্বতন্ত্র জোটের মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এ ক্ষেত্রে সদ্যঃসমাপ্ত সংসদের নারী এমপিদের অনেককে বাদ দিয়ে আনা হতে পারে নতুন মুখ। বর্তমান নারী এমপিদের আমলনামা এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য নারী নেত্রীরা গণভবনে যাওয়া-আসা বাড়িয়ে দিয়েছেন।

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে ৭১ জন এমপিকে দলীয় মনোনয়ন না দিয়ে যে সংস্কার শুরু হয়েছে, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১১টি আসনে বিজয়ী জাপার দুটি সংরক্ষিত আসনে দলের দুই কো-চেয়ারম্যান শেরীফা কাদের ও সালমা ইসলামের মনোনয়ন অনেকটা নিশ্চিত। এর বাইরে ৪৮ জনের মনোনয়ন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তাই আওয়ামী লীগের সাবেক এমপিদের পাশাপাশি অনেকেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টায় আছেন।

সাধারণ নির্বাচনের মতো এই নির্বাচনেও বেশ কিছু নতুন মুখ আসবে বলে জানা গেছে।



চন্দ্রদীপ নিউজে সংবাদ প্রকাশের পড়ে বরিশালে ৫ শতাধিক কম্বল পেল সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষ

বরিশাল অফিস :: খুব শীত করতেছিলো গায়ে দেওয়ার মতন কিছু ছিলনা শেখ হাসিনা আমাগো কম্বল দিছে হেইয়া ডিসি স্যার আমাগো দিয়া গেছে আল্লার কাছে দোয়া করি এমনি ভাবে কথা গুলো বলছিলেন বয়স ষাটোর্ধ্ব বরিশাল অভ্যন্তরীণ নৌ-পরিবহন ঢাকা বরিশাল টার্মিনালে বসবাস করেন সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল কালাম মিয়া।

শনিবার ( ১৩ জানুয়ারি) রাত ১১ টার দিকে, বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ শতাধিক দুস্থ আসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এ সময় নিজের কম্বল পেয়ে এমনি আক্ষেপের কথা বলছিলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ। বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম নিজেই শীতার্তদের গায়ে শীতবস্ত্র কম্বল জরিয়ে দেন।

এ সময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, আমি বিভিন্ন গণমাধ্যমসহ চন্দ্রদীপ নিউজে প্রকাশিত সাংবাদের মাধ্যমে জানতে পারি লঞ্চ ঘাটের সুবিধা বঞ্চিতও ছিন্নমূল মানুষগুলো শীতে খুব কষ্ট করে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।উল্লেখ্য, হাড়কাঁপানো শীতে বরিশালে অসহায় নিম্ন আয়ের মানুষ এই শিরোনামে ( ১৩ জানুয়ারি) বিকালে চন্দ্রদীপ নিউজে একটি নিউজ প্রকাশিত হয়। সেই নিউজ জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয় যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেন জেলা প্রশাসক