নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামীকাল




ভোলার কাঁকড়া যাচ্ছে বিদেশে, বিকল্প কর্মসংস্থানে খুশি জেলেরা

বরিশাল অফিস :: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ভোলার মনপুরাসহ কয়েকটি দ্বীপের বেশিরভাগ জেলে পেশা পাল্টে বিকল্প কর্মসংস্থান হিসেবে বেছে নিয়েছেন কাঁকড়া শিকার। মৌসুমজুড়ে কাঁকড়া পাওয়া গেলেও দাম চওড়া থাকায় শীতের সময়ে কাঁকড়া শিকারে আগ্রহ বেশি থাকে জেলেদের।

অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় এ পেশায় ঝুঁকে পড়ছেন তারা।

ভোলার কাঁকড়ার চাহিদাও বেশ ভালো। এসব কাঁকড়া দেশের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে চীন, হংকং ও মালয়েশিয়াসহ বিদেশে।

তাই পরিবেশবান্ধব উপায়ে কাঁকড়া শিকার ও সংরক্ষণ করে একদিকে যেমন তারা লাভবান হচ্ছেন অন্যদিকে পারিবারিক সংকটও দূর হচ্ছে ভোলার জেলেদের।

জানা গেছে, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে মাছের সংকট দেখা দিয়েছে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে। আর এ কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। ঋলগ্রস্ত হয়ে পড়েছেন তারা। এই সংকট মোকাবিলায় এবার জেলেরা বিকল্প কর্মসংস্থান হিসেবে দলবদ্ধভাবে নেমে পড়েছেন কাঁকড়া শিকারে।

মনপুরা, চর কুকরি-মুকরি ও নিঝুম দ্বীপের প্রায় ১০ হাজার জেলে বিকল্প কর্মসংস্থান হিসেবে বেছে নিয়েছেন এ কাঁকড়া শিকার। আহরিত কাঁকড়া আড়তে বিক্রি করে পরিবারের খরচ জোগাড় করছেন তারা।

মনপুরার জেলে রতন দাস, শ্রীরাম, লক্ষণ, দিলিপ ও মোরশেদ জাফর বলেন, আগে আমরা মাছ শিকার করতাম। কিন্তু সারাদিন জাল বেয়েও তেমন মাছ পাওয়া যেতে না। এতে দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়েছি। এখন কাঁকড়া শিকার করি। এতে কিছুটা হলেও সংকট দূর হচ্ছে। প্রতি পিস কাঁকড়া ৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করি আড়তে। বেশি ধরতে পারলে বেশি লাভ।

আড়তদার নীরব দাস বলেন, জেলেদের কাছ থেকে কাঁকড়া সংগ্রহ করে তা ঢাকার আড়তে কেজি প্রতি ৮০০ থেকে ২ হাজার টাকা করে পাই। সেগুলো চলে যায় বিভিন্ন দেশে।

কীভাবে হচ্ছে কাঁকড়া শিকার প্রশ্নে জেলেরা জানান, উপকূলের ছোট ছোট খাল আর জঙ্গলের অল্প পানিতে সাবল, রড ও দড়ি নিয়ে মাটির ভেতর থেকে কাঁকড়া তুলে আনছেন তারা। এসব কাঁকড়া পানিতে পরিষ্কার করে আড়তে বিক্রি করেন।

ভোলার কাঁকড়া চাহিদা বেশি থাকায় পেশা পরিবর্তন করে অনেকেই হয়ে উঠছেন কাঁকড়া শিকারি। এমনটাই জানিয়েছেন মনপুরা ও চর কুকরি-মুকরির বেশ কয়েকজন আড়তদার। তারা বলছেন, দিন দিন কাঁকড়া শিকার জনপ্রিয় হয়ে উঠছে।

এদিকে বিকল্প কর্মসংস্থান হিসেবে কাঁকড়া শিকার আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করছে মৎস্যবিভাগ।

মনপুরা উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মাহমুদুল হাসান বলেন, কাঁকড়া শিকারের করে জেলেরা স্বাবলম্বী হয়ে উঠছেন। তাদের পরিবেশবান্ধব উপায়ে কাঁকড়া শিকার ও সংরক্ষণে আমরা সহায়তা দিচ্ছি। জেলেরাও বিকল্প পেশা হিসেবে ঝুঁকছেন কাঁকড়া শিকারে।

কাঁকড়া শিকারিদের তথ্য মতে জানা গেছে, জেলেদের আহরিত এসব কাঁকড়া ঢাকার উত্তরায় পাইকারি বাজার হয়ে চলে যায় চীন, মালয়েশিয়া এবং হংকংসহ বিভিন্ন রাষ্ট্রে। সারা মৌসুম কাঁকড়া হলেও শীতের মৌসুমে চাহিদা এবং দাম চড়া থাকে বলে মনে করছেন শিকারিরা।




আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার 

চন্দ্রদ্বীপ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।




জিএম কাদেরের স্ত্রী মনোনয়ন পাওয়ায় সমালোচনায় জাপার বিক্ষুব্ধরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী শেরিফা কাদের। ঢাকার ২০টি আসনের মধ্যে এই আসনটিতে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয় জাপার। যে কারণে এই আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রত্যাহার করা নেওয়া হয়। তারপরও নির্বাচনে পরাজিত হন শেরিফ কাদের, ৬ হাজারের কিছু বেশি ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয় তার। আর বিষয়টি নিয়ে সমালোচনা করেন জাপার বিক্ষুব্ধ অংশের নেতারা।




কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষণ অভিযুক্ত আটক

বরিশাল অফিস :: পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষক যুবক ফারুক আটক।

জানা গেছে, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের মাগুরা গ্রামের রাসেল খানের মেয়ে, পশ্চিম মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ১৩ বছরের এক ছাত্রীকে একই এলাকার প্রতিবেশী ফরিদ হাওলাদারের ছেলে ওমর ফারুক (২৩) বিবাহের প্রস্তাব সহ বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে মেয়ের দাদার ঘর সহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।

স্কুলছাত্রী একাধিকবার ধর্ষিত হওয়ার ঘটনাটি মাকে জানালে। ধর্ষিতার মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দিলে বিষয়টি অর্থের বিনিময় ধর্ষক ওমর ফারুক ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে মেয়ের মা শনিবার রাতে (১৩ জানুয়ারি) বাদী হয় কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ রাতেই ধর্ষক ওমর ফারুককে আটক করে থানায় নিয়ে আসে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।




অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণ শিল্প

এস এল টি তুহিন, বরিশাল :: কয়েক বছর আগেও ব্যাপক চাহিদাছিল বরিশালের জাহাজ নির্মাণ শিল্প। দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় প্রভাবক হয়ে উঠছিল এ খাত। কিন্তু বর্তমানে নানা প্রতিবন্ধকতায় শিল্পটি অস্তিত্ব সংকটের মুখে। কাজ না থাকায় সব ডকইয়ার্ডেই ঝুলছে তালা। এর পেছনে দায়ী করা হচ্ছে নৌ-রুটে যাত্রী সংকটকে। পাশাপাশি অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিও খাতসংশ্লিষ্টদের বিপদে ফেলেছে।

এ খাতের সঙ্গে জড়িতরা জানান, সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে বরিশালে গড়ে ওঠা জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। প্রতি বছর অন্তত পাঁচ-ছয়টি জাহাজ নির্মাণ করা হতো এখানকার প্রত্যেকটি ডকইয়ার্ডে। কিন্তু এখন নির্মাণ শূন্যের কোটায় নেমে গেছে। এমনকি মেরামতের কাজেও ব্যবহার হচ্ছে না ডকইয়ার্ডগুলো।

জাহাজ ও লঞ্চ মালিকরা বলছেন, পদ্মা সেতু চালুর পর এ অঞ্চলে নৌপথে যাত্রী সংকট তীব্র হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রতি মাসেই বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। এমন বাস্তবতায় জেলায় জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা।

সুরভী শিপিং লাইনসের পরিচালক রেজিন-উল কবির চন্দ্রদীপ নিউজকে বলেন, ‘বরিশালে এ ব্যবসার গোড়াপত্তন ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তখন বরিশালে দক্ষ কারিগর পাওয়া যেত না। ঢাকা থেকে শ্রমিক এনে বরিশালে জাহাজ নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। তাদের সহযোগী হিসেবে কাজ করে বরিশালের শ্রমিক ও কারিগররা এখন অনেক দক্ষ হয়েছেন। ফলে বাইরে থেকে আর শ্রমিক আনতে হয় না। দেশের যেকোনো স্থানের চেয়ে বরিশালে মজুরিও কম। এ কারণেই বরিশালে জাহাজ নির্মাণ করলে ৩০ শতাংশ ব্যয় সাশ্রয় হতো। কিন্তু বর্তমানে জ্বালানি তেল এবং এমএস প্লেটের মূল্য বৃদ্ধির পাশাপাশি নৌরুটে চরম যাত্রী সংকট এ শিল্পের জন্য অশনিসংকেত বয়ে এনেছে।’ তার মালিকানাধীন ক্রিসেন্ট নেভিগেশন কোম্পানি এক বছর আগেই ব্যবসা গুটিয়ে নিয়েছে বলেও জানান তিনি।

১৯৬৪ সালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী এলাকায় সাহেবের হাট খালের পাশে ছোট পরিসরে একটি ডকইয়ার্ড তৈরি করেন এখানকার লঞ্চ ব্যবসায়ী ও সাবেক পৌর চেয়ারম্যান প্রয়াত গোলাম মাওলা। সেখানে চারটি কাঠের লঞ্চ নির্মাণের মধ্য দিয়ে নৌযান নির্মাণের যাত্রা শুরু। এরপর গত এক দশকে বরিশালের কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে প্রায় ১০-১২টি ডকইয়ার্ড। এগুলোয় নির্মাণ করা হয় ছোট-বড় লঞ্চ, যাত্রীবাহী ও পণ্যবাহী জাহাজ। তবে এখন ডকইয়ার্ডগুলো নতুন করে কোনো নৌযান তৈরি হচ্ছে না। এর সঙ্গে জড়িত শ্রমিকদের বেশির ভাগই বেকার হয়ে পড়েছেন।

সুন্দরবন নেভিগেশনের স্বত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু চন্দ্রদীপ নিউজকে বলেন, ‘একটি শিপইয়ার্ডে অনেক শ্রমিক কাজ করে। প্রত্যেকটি চারতলা লঞ্চ ও কোস্টার নির্মাণ করতে এক থেকে দেড় বছরের বেশি সময় লেগে যায়। এ পুরোটা সময়ই শ্রমিক ও প্রকৌশলীদের বেতন-ভাতা বহন করতে হয়। কিন্তু এখন নানা সংকট চলছে। নৌ-রুটে যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে। তার ওপর সব ধরনের ব্যয় বেড়েছে। এমন পরিস্থিতিতে আমরা ব্যবসা গুটিয়ে বাঁচার পথ খুঁজছি।’

বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী বেশির ভাগ বিলাসবহুল নৌযানই তৈরি হতো এসব ডকইয়ার্ডে। দেশী-বিদেশী প্রযুক্তির মিশ্রণে স্থানীয় শ্রমিকরাই নির্মাণ করতেন এসব জলযান। এখন বৃহদাকার লঞ্চগুলো মেরামতের জন্যও এ ইয়ার্ডগুলো ব্যবহার হচ্ছে না। লঞ্চ মালিকরা বাইরে থেকে শ্রমিক এনে লঞ্চেই সারছেন মেরামতের কাজ।

এখনো বরিশালের নৌযান নির্মাণ শিল্পে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো বিনিয়োগে তেমন আগ্রহ দেখায়নি। উচ্চ সুদের হারের সঙ্গে ব্যাংক ঋণ পেতে দীর্ঘ কালক্ষেপণসহ অসামঞ্জস্যপূর্ণ শর্তের বেড়াজালের কথাও জানিয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তারা।




দুমকীতে ভাঙ্গনের ঝুঁকিতে রাস্তা : জিও ব্যাগ প্রকল্প বন্ধের অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী): ভাঙন রক্ষা প্রকল্পে পটুয়াখালীর দুমকীতে পায়রা নদী সংলগ্ন লেবুখালীর ভাড়ানি খালের পূর্ব পাড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ ফেলার কাজ দীর্ঘদিন বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এতে ওই খাল পাড়ের এলজিআরডি’র প্রায় ২ কোটি টাকা প্রকল্পের আরসিসি ঢালাইয়ের রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

পাউবো সূত্রে জানা যায়, পায়রা নদীর ভাঙন থেকে দুমকী উপজেলার লেবুখালির ভাড়ানি খালের পূর্ব পাড় রক্ষায় প্রায় ৮ মাস আগে প্রকল্পটির অনুমোদন দেয় পাউবো। প্রকল্প ব্যয় ধরা হয় ১ কোটি ৯৯ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে, এ পর্যন্ত প্রকল্পের মাত্র ৩৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে ঠিকাদার সূত্রে জানা গেছে।

সরেজমিনে প্রকল্প এলাকায় গেলে স্থানীয় বাসিন্দা আবুল সর্দারসহ অনেকেই বিষয়টিকে ভয়াবহ উল্লেখ করে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েকটি জিও ব্যাগ ফেলে চলে যায়। দীর্ঘদিন ধরে আর কোন খোঁজ খবর নেই তাদের। এতে রাস্তাটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ফলে স্থানীয় বসত বাড়ি, ভূমি অফিস, লেবুখালি বাজারগামী, পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে বলে জানান তারা।

অভিযোগ করে লেবুখালি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন বলেন, ঠিকাদারের গাফেলতির কারণে কাজটি এখনও সমাপ্ত হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি যাতে কাজটি দ্রুত সম্পন্ন হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্স ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো: সিরাজুল ইসলাম ১৮ হাজার জিও ব্যাগ ফেলে কাজ বন্ধ রাখার কথা স্বীকার করে বলেন, বাকি ৩৪ হাজার বস্তা ব্যাগ ফেলার জন্য কর্তৃপক্ষ টাকা-পয়সা দেয় না, ঠিকমত তহবিল দিলে যথা সময়েই কাজটা শেষ হত। তবে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কাজটি এ সপ্তাহে আবার ধরবো।

এ দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, গত ৮ জানুয়ারি ঠিকাদারকে তহবিল দেয়া হয়েছে। আশাকরি কাজটি পুণরায় শুরু হবে।




বরিশালে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

এস এল টি তুহিন, বরিশাল :: দেশে নির্বাচন যেতে না যেতেই বেড়েই চলেছে ঊর্ধ্বমুখী বিভিন্ন নিত্যপণ্যের বাজার। শীতের মৌসুম হলেও দাম কমেনি সবজির বাজারে। নির্বাচনের জন্য সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে বেড়েই চলছে,আদা,রসুন,আলু এবং পেয়াজ ও মুরগীরসহ প্রয়োজনীয় জিনিসপত্রের ।

রবিবার (১৪ জানুয়ারি) সকালে বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা, আদা ২০০ থেকে ২১০, পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১ শত টাকা করে। আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। অপর দিকে ব্রয়লার মুরগীর দাম কমলেও বেড়ে গেছে সোনালী এবং লেয়ার মুরগীর দাম। গত সপ্তাহে ব্রয়লার বিক্রি হয়েছে ২০০ টাকা করে। গতকাল ২০ টাকা কমে ১৮০ টাকা করে বিক্রি হয়েছে ব্রয়লার মুরগী দাম। তবে ১০ টাকা থেকে ১৫ সোনালী এবং লেয়ার মুরগীতে বেড়েছে। সোনালী বিক্রি হচ্ছে ৩ শত টাকা গত সপ্তাহে ছিলো ২৯০ টাকা, লেয়ার বিক্রি হচ্ছে ৩১০ টাকা। যা গত সপ্তাহে ছিল ২৯০ টাকা। হঠাৎ করে বেড়ে গেছে সবধরনের মাছের দাম। মাছ সরবরাহ কম থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। রুই কাতলা ৩০০ থেকে ৪ শত টাকা, কৈ মাছ ২২০ টাকা, শিং মাছ ২২০ টাকা, পাঙ্গাস ২০০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা, ইলিশ ৬ শত থেকে ১২ শতকা এভাবেই বাজারে সব ধরনের মাছের দাম বেড়ে গেছে। ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা হালি। দেশী হাস ও মুরগীর ডিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা।

বাজারে শীতকালীন সব ধরনের সবজি ৭০ থেকে ৮০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। তবে সীম বিক্রি হচ্ছে – ৮০ থেকে ৯০ টাকা করে।

বাজার ঘুরে দেখা গেছে, কোন দোকানেই মূল্য তালিকা টাঙ্গানো নাই। আবার দুই একটি দোকানে থাকলেও তা দোকানের পিছনে লাগানো। যা ক্রেতাদের চোখে পড়ার মত না। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছে ক্রেতারা।

বরিশালের পোর্ট রোড বাজারের মো: ইব্রাহীম হাওলাদার নামের এক ক্রেতা জানান, শীতের মৌসুমে এসেও সবজির দাম শুনে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের বিপাকে পড়তে হয়। সেই সকল সবজি আমাদের ক্রয় করা সম্ভাব হয় না। তরপরও আলু, পিঁয়াজ আর চিনির দাম কমলে আমাদের আর টেনশন করতে হয় না। আপনারা সাংবাদিকরা এটা নিয়ে লেখুন প্লিজ। সরকারকে বলুন, ঘরে ঘরে রেশনিং পদ্ধতি চালু করতে। এই টিসিবি ব্যবস্থায়, একটা থাকে তো আরেকটা থাকেনা। আর নিত্যপণ্যের দাম কমলে টিসিবি বা রেশনিং কিছুই চাইনা আমাদের।

তিনি বলেন, সরকার যখন মন্ত্রী পরিষদ গঠন করছেন ঠিক তখনই বাজারে চালের দাম বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। এটাও আমাদের জন্য ভোগান্তির কারণ। আটার দাম সেই কবে থেকে ৫৫-৬০ টাকা হয়ে আছে। সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের দাবী জানাই।

বরিশাল কীর্তনখোলা নদীর পাড়ে ডিসিঘাট সংলগ্ন পাইকারি বাজারের ব্যবসায়ী আলম হাওলাদার জানান, শীতের সবজির দাম এখন একটু কম। ভোলা, পটুয়াখালী ও বরিশালের বাকেরগঞ্জের চর এলাকা থেকে প্রচুর সবজি আসছে পাইকারী বাজারে। তবুও খুচরা বাজারে সিন্ডিকেটের কারণে চড়া দামে এ সকল সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের। এছাড়াও বাজারের অন্য সব প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রনে আনা একান্ত জরুলী।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, আমাদের ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রতিদিনেই বরিশালের বিভিন্ন বাজার মনিটরিং করা হচ্ছে। কোন দোকানে বা কোন ব্যক্তি কোন জিনিসের উপর মূল্যবৃদ্ধি রাখে তাহলে তাকে আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হচ্ছে। আমি আশা করি বরিশালের বাজার কয়েক দিনের মধ্যেই সকল পণ্যর দাম আরো নিয়ন্ত্রণে চলে আসবে।




কলকাতার সিনেমায় এবার বুবলী

চন্দ্রদ্বীপ ডেস্ক: জয়া আহসানের পর এবার বাংলাদেশের আরও এক নায়িকা পা রাখছেন কলকাতার সিনেমায়। তিনি বহুল আলোচিত নায়িকা বুবলী। বাংলাদেশের পরিচালক রাশেদ শাহার থ্রিলারধর্মী সিনেমায় আরও অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এ প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায় বাংলাদেশের পরিচালকের পরিচালনায় অভিনয় করলেন।




ইয়েমেনে হামলার পর ইরানকে ‘ব্যক্তিগত বার্তা’ পাঠাল যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর এরপরই ইরানকে ‘ব্যক্তিগত বার্তা’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।