আবারও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্টকার্ড পাবেন মুক্তিযোদ্ধারা




বিএনপি গণতন্ত্রের নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি গণতন্ত্রের নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে। ওদের ভোট চুরি জনগণ মেনে নেয়নি। ১৯৯৬ সালে ভোট চুরির অপরাধে নাকে খত দিয়ে বিদায় নিতে বাধ্য হয় খালেদা জিয়া। তারা এখন গণতন্ত্রের নামে আন্দোলন করছে, অথচ গণতন্ত্রর ‘গ’ ও জানে না।




জাপার নেতারা বিক্ষুব্ধ

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় পার্টির নির্বাচনের ভরাডুবির জন্য দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়ী করেছেন দলটির বিক্ষুব্ধ নেতারা। তাদের দাবি, নির্বাচন উপলক্ষ্যে সরকার জাতীয় পার্টিকে ভরপুর টাকা দিয়েছে। নির্বাচনে বেশি আসন ছাড় দিতেও রাজি ছিল। কিন্তু নিজেদের ব্যর্থতার কারণে জাতীয় পার্টি সেটা আদায় করতে পারেনি। তার জন্য দলের মহাসচিব চুন্নু বেশি দায়ী বলেও মনে করেন তারা। দলটির বিক্ষুব্ধ নেতারা জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে চান বলে জানিয়েছেন।




শেখ হাসিনার উপহার পেলেন বরিশালের আশ্রয়ণ প্রকল্পে ৫ শতাধিক পরিবার

বরিশাল অফিস :: বরিশালসহ সারাদেশে সত্যপ্রবাহ বইছে এতে করে জনজীবন বিপর্যস্ত তাই বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে আজ (১৪ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সদর উপজেলার গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের ৫ শতাধিক উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর আবদুল মতিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর এ্যাডঃ মাহবুবুর রহমান মধু, চেয়ারম্যান চরবাড়িয়া ইউনিয়ন মাহাতাব উদ্দিন সুরুজ।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরিশাল আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন।




বরিশালে ৬ লাখ টাকার অবৈধ বেহুন্দী জাল জব্দ

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর কাঠেরচর এলাকা থেকে ছয়টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের অভিযানে ছয় লাখ টাকা মূল্যের ছয়টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেছেন বাবুগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

পরবর্তীতে জব্দ জাল উপজেলা প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতের মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।




সবাই মিলে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব: জাহিদ ফারুক

এস এল টি তুহিন,বরিশাল :: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তার স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশের।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন একটি সমৃদ্ধশালী উন্নত স্মার্ট বাংলাদেশের।

আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় মেয়াদে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তার প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বিগত পাঁচ বছরের আপনাদের নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কর্মতৎপরতা মন্ত্রণালয়কে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।

আগের ধারাবাহিকতা বজায় রেখে মন্ত্রণালয়ের ভাবমূর্তি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। নির্ধারিত বাজেট বরাদ্দের মধ্যে সবোর্চ্চ সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কাজ ধীর গতিতে করা যাবে না, যথাযথ গতি ও প্রক্রিয়া কাজ সম্পাদন করতে হবে। প্রকল্পের কাজ ঠিকাদাদের দেওয়ার সময় তাদের আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। বছরের শুরুতে যার যার এলাকার প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধান প্রকৌশলীদের আরও আন্তরিক হতে হবে। প্রত্যেকে যার যার অধীনস্থদের কাজ তদারকি করবেন। শুধুমাত্র প্রয়োজনীয় প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠাতে হবে। এ বছর এপিএতে (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) পানিসম্পদ মন্ত্রণালয় চার নম্বরে রয়েছে। আগামীতে লক্ষ্য হতে হবে এক অথবা দুই নম্বর অর্জনের।




বরিশালের স্কুলগুলোতে এখনও পৌঁছায়নি ৭ লাখ বই

বরিশাল অফিস :: বরিশাল জেলার স্কুলগুলোতে এখনও পৌঁছায়নি প্রায় ৭ লাখ নতুন বই। শিক্ষা বিভাগ থেকে দ্রুতই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার কথা বলা হলেও তা আসেনি শিক্ষার্থীদের কাছে। সপ্তম,অষ্টম ও নবম শ্রেণির মোট ১১টি বই এখন পর্যন্ত পায়নি শিক্ষার্থীরা।

এদিকে সারা দেশের ন্যায় গত ১ জানুয়ারি বরিশালেও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এর পর থেকেই শুরু হয় নতুন কারিকুলামে পাঠদান পদ্ধতি। তবে মাধ্যমিক শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণির সব বই বিতরণ সম্পন্ন হলেও সপ্তম শ্রেণির দুটি, অষ্টম শ্রেণির তিনটি ও নবম শ্রেণির ছয়টি বই এখনো পায়নি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নতুন বছরে বই পেলেও এখনও দুই-একটি বই পাইনি। এতে নতুন শিক্ষা কারিকুলামের মূল্যায়নে আমরা পিছিয়ে পড়ব। শুরুতে এসব বই হাতে পেলে আমরা উপকৃত হতাম।

বরিশাল জেলার ৪৬৯ মাধ্যমিক বিদ্যালয়,২৩৮টি দাখিল মাদ্রাসাসহ বেশ কিছু মাদ্রাসায় এ বছর বইয়ের চাহিদা ৩৭ লাখ ৯০ হাজার কপি। কিন্তু বই মিলেছে ৩১ লাখ ৯ হাজার কপি। এত বড় সংখ্যার বই সংকটে বিড়ম্বনায় শিক্ষকরাও।

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান বলেন, শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত এসব বই পৌঁছে যাবে। সব বই না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা বার বার শিক্ষকদের কাছে জানতে চাইছে। এতে কিছুটা বিড়ম্বনা হচ্ছে।

বরিশাল জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির হোসাইন বলেন, অল্প কিছু বই এখনও আসেনি সেগুলো দ্রুত এসে পড়বে। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই বই পৌঁছে যাবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।




বরিশাল থেকে ফেরার পথে ফল খেয়ে সপরিবারে অসুস্থ পরীমণি

বরিশাল অফিস :: সম্প্রতি বরিশাল থেকে ঢাকায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ঢাকাই ফিরেই ছেলে রাজ্যকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। শুধু সেই নয়, পরীসহ বাসার সবাই অসুস্থ। কারণ সবার হয়েছে ফুড পয়জনিং।

বিষয়টি নিয়ে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকোভার করলেও পুণ্য (রাজ্য) এখনো হসপিটালাইজড!’

বেশ কিছু কাজ জমে আছে পরীর হাতে। এগুলো প্রসঙ্গেও ফেসবুকে তিনি বলেন, ‘নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল (শনিবার) আমার ওয়েব ফিল্ম ‘‘কাগজের বউ’’র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি।’

ছবি: পরীমণির ফেসবুক

সবাইকে সতর্ক করে এই নায়িকা আরও লিখেছেন, ‘শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস, শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল।’

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত চলচ্চিত্র ‘কাগজের বউ’। চয়নিকা চৌধুরী পরিচালিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ডিএ তায়েব ও মামনুন ইমন। এর মাধ্যমে বছরের প্রথম ছবি হিসেবে বড় পর্দায় দেখা যাবে পরীমণি।




বরিশালে আগৈলঝাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বরিশাল অফিস :: বরিশালের আগৈলঝাড়ায় কনকনে শীতের তীব্রতা থেকে রেহাই পেতে অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের দুই হাজার ছয়শ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়  থেকে বরাদ্দকৃত দুই হাজার ছয়শ কম্বল শনিবার উপজেলা পাঁচটি ইউনিয়নের  চেয়ারম্যানদের কাছে বিতরণের জন্য প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ঠ ইউপি  চেয়ারম্যানগন ৪৫টি ওয়ার্ডের অসহায়, দুস্থদের মধ্যে ওই সকল কম্বল বিতরণ করেছেন।

রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার ও গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু জানান, সরকারের বরাদ্দকৃত কম্বল পেয়ে তাৎক্ষনিকভাবে আমরা রাজিহার ও গৈলা ইউনিয়ন পরিষদে উপস্থিত দুস্থদের মাঝে বিতরণ করেছি। পরে সংশ্লিষ্ঠ মেম্বরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কম্বলগুলো প্রেরণ করা হলে  মেম্বরগণ স্থানীয় অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করেছেন।

কম্বল বিতরেন সময়ে উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন পরিষদ সচিব গৌতম পাল, গৈলা ইউনিয়ন পরিষদ সদস্য তরিকুল ইসলাম চাঁন, মশিউর রহমান সরদার, সৌরভ মোল্লা প্রমুখ।

 




ষষ্টবারের মতো এমপি নির্বাচিত রাশেদ খান মেনন

এস এল টি তুহিন, বরিশাল :: ষষ্টবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

এর আগে ১৯৯১ সালে তিনি (মেনন) এ আসনের সংসদ সদস্য ছিলেন। এরপর তিনি ঢাকা-৮ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে ষষ্টবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলার নাতী এ কে ফাইয়াজুল হক রাজু পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খান মেননের শতভাগ বিজয় নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর জোটের ভাগাভাগির কারণে দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। শুরু থেকে তিনি (ইউনুস) দিন-রাত সমানতালে রাশেদ খান মেননকে সাথে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন। ফলে তার (মেনন) জয় পেতে অনেক সহজ হয়েছে।

বামপন্থী সংশোধনবাদী ধারার রাজনৈতিক নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ১৯৯১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রীসভায় তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ২০১৮ সালের জানুয়ারি মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপূর্বে ২০০৮ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পীকার বিচারপতি আবদুল জব্বার খানের ছেলে রাশেদ খান মেনন ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংগঠনে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশেদ খান মেনন অংশগ্রহণ করে বীরত্বের ভূমিকা পালন করেন। পাকিস্তান আমলে বাংলার কথা বলার জন্য তাকে সাত বছর সশ্রম কারাদ- ভোগ করতে হয়েছিল।