এমবাপ্পের গোল, আট পয়েন্টে এগিয়ে পিএসজি

চন্দ্রদীপ নিউজ: জয়ের ধারা অব্যাহত রেখেছে পিএসজি। গতরাতে লসকে হারিয়েছে ২-০ গোলে। তাতে দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকে এগিয়ে গেছে আট পয়েন্টে। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পিএসজির।

দুইয়ে থাকা নিসের পয়েন্ট ৩৫।

এর আগে শনিবার রেনের কাছে নিস হেরে যাওয়ায় আরও পিছিয়ে পড়ে দলটি। এই সুযোগে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে আধিপত্য ছিল পিএসজিরই।

তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট পর্যন্ত। ব্রাডলি বারকোলা জাল খুঁজে পেলে এগিয়ে যায় পিএসজি।দ্বিতীয়ার্ধেও আক্রমণে দাপট দেখালেও গোল পাচ্ছিল না লুইস এনরিকের দল। অবশেষে ৮৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল জয় নিশ্চিত করে।

এ নিয়ে লিগে এটি তাঁর ১৯তম গোল। ম্যাচ জেতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পিএসজি কোচ এনরিকে,’পুরো ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। আমি মনে করি, সবসময়ই আমার দল প্রতিদ্বন্দ্বিতা করে, আজও তার ব্যতিক্রম ছিল না।’



স্মার্টফোনে আসছে নিউক্লিয়ার ব্যাটারি চার্জ থাকবে ৫০ বছর

চন্দ্রদীপ ডেস্ক : চীনের বেটাভোল্ট নামের একটি কম্পানি পারমাণবিক শক্তি সংবলিত ব্যাটারি তৈরি করেছে। কয়েনের চেয়ে ছোট ক্ষুদ্রাকার নিউক্লিয়ার ব্যাটারিটি অবিশ্বাস্য রকমের শক্তিশালী হবে। বেইজিংভিত্তিক কম্পানিটির দাবি, এই ব্যাটারি সংবলিত ফোন চার্জ করা ছাড়াই ৫০ বছর সচল রাখা যাবে। এর ফলে চার্জার ও পাওয়ার ব্যাংক ব্যবহারের প্রয়োজন পড়বে না।

তীব্র গরমেও ব্যাটারিতে বিস্ফোরণ ঘটবে না। ব্যাটারিটির নাম দেওয়া হয়েছে ‘বিভি১০০’। এর আকার ১৫ বাই ১৫ বাই ৫ মিলিমিটার। শক্তি উৎপাদনের জন্য ব্যাটারিটি নিকেল আইসোটোপ (নিকেল-৬৩) ব্যবহার করবে এবং ১০০ মাইক্রোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

আপাতত ব্যাটারিটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বড় পরিসরে উৎপাদন শুরু হলে ফোন, ড্রোন, রোবট, স্যাটেলাইট ও মহাকাশযানে এটি ব্যবহার করা যাবে। ফলস্বরূপ বিরামহীনভাবে উড়বে ড্রোন, বহুগুণ বাড়বে ইলেকট্রিক গাড়ির রেঞ্জ। বেটাভোল্ট জানিয়েছে, নিউক্লিয়ার ব্যাটারি হলেও এটি থেকে রেডিয়েশন ছড়ানোর ভয় নেই।

মানবদেহের ভেতরে বসানোর উপযোগী মেডিক্যাল ডিভাইস, যেমন—পেসমেকার ও কক্লিয়ার ইমপ্লান্টসেও ব্যাটারিটি ব্যবহার করা যাবে। ২০২৫ সালেই ১ ওয়াট শক্তি সংবলিত ব্যাটারি নিয়ে আসার পরিকল্পনা করছে বেটাভল্ট। উল্লেখ্য, মারস রোভারে নিউক্লিয়ার ব্যাটারির ব্যবহার এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে এসব ব্যাটারি আকারে বড় এবং ওজনে ভারী। প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। দামও বেশি।

সূত্র : টম’স গাইড




বাউফলে চোর সন্দেহে লঞ্চ থেকে তুলে নিয়ে যুবককে নির্যাতন

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার বাউফল উপজেলায় চোর সন্দেহে লঞ্চ থেকে এক যুবককে উঠিয়ে স্পিডবোটে করে নিয়ে যাওয়া হয়। এরপর নির্জন জায়গায় নিয়ে চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য রাতভর চলে নির্যাতন।

আহত ওই যুবককে উদ্ধার করে রোববার সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ধূলিয়া লঞ্চঘাট থেকে ওই যুবককে গতকাল শনিবার সন্ধ্যায় তুলে নিয়ে যাওয়া হয়।

আহত ব্যক্তির নাম মো. সোহাগ মুন্সি (২৭)। সোহাগ চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামের বাসিন্দা ওমর আলী মুন্সির ছেলে। তিনি পেশায় একজন জেলে।

আহত যুবকের স্বজন, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বাবা ওমর আলীর সঙ্গে রাগারাগি হয় সোহাগের। এর জেরে শনিবার বিকেলে কালাইয়া লঞ্চঘাট থেকে এমভি ইগল লঞ্চে করে ঢাকায় যাচ্ছিলেন সোহাগ। সন্ধ্যা সোয়া সাতটার দিকে লঞ্চটি ধূলিয়া ঘাটে পৌঁছায়। ওই সময় সোহাগের প্রতিবেশী মো. লোকমান খানের (৩০) নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল স্পিডবোটে করে সেই ঘাটে আসে। তাঁরা লঞ্চে উঠে সোহাগকে জোর করে স্পিডবোটে তুলে নিয়ে যান।

স্বজনেরা আরও বলেন, গত বুধবার রাতে লোকমান খানের দুটি ও আলী আহম্মেদ খানের চারটি গরু চুরি হয়। ওই ছয়টি গরু চুরির সন্দেহে তাঁরা সোহাগকে ধরে নিয়ে যান। তাঁরা প্রথমে সোহাগকে চর রায়সাহেব এলাকায় নদীর পাড়ে নিয়ে মারধর করেন। পরে মোটরসাইকেলে করে একটি মাছের ঘেরের কাছে নিয়ে দ্বিতীয় দফায় নির্যাতন করেন। এরপর আকবর আলীর ঘরে নিয়ে আটকে আবার নির্যাতন করা হয়। সেখান থেকে রোববার বেলা ১১টার দিকে চরওয়াডেল খানকা এলাকায় নিয়ে মারধর করা হয়। গরু চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য সোহাগের হাত ও পায়ের আঙুলে সুই ফোটানো হয়। পরে স্থানীয় চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষয়টি জানেন। তাঁর হস্তক্ষেপে সোহাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, গরু চুরির অভিযোগে ওই যুবককে মারধর করা হয়েছে। যেহেতু চুরির কোনো প্রমাণ নেই, তাই তাঁকে (সোহাগ) স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।

সোহাগের বাবা ওমর মুন্সি বলেন, তাঁর ছেলে যদি অপরাধী হন, তাহলে পুলিশের হাতে না দিয়ে আটকে রেখে নির্যাতন করা কোন আইনে আছে? তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এ বিষয়ে কথা বলার জন্য লোকমানের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। তাঁর বড় ভাই মো. ফোরকান বলেন, গরু চুরির বিচারের খবর পেয়ে সোহাগ পালিয়ে যাচ্ছিলেন। এ কারণে তাঁকে ধরে আনার পর কয়েকটি চড়থাপ্পড় দেওয়া হয়েছে। নির্যাতনের অভিযোগ সত্য নয়। তবে সোহাগকে আটকে রাখা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে তাঁকে কেউ জানাননি। তবে কাউকে চুরির অভিযোগে আটক করে মারধর করার সুযোগ নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে মিলিছে রোদের দেখা, জনমনে স্বস্তি

বরিশাল অফিস :: দক্ষিণাঞ্চলে গত তিন-চার দিন ধরে হিমেল হাওয়া,প্রচন্ড শীত ও কুয়াশা অব্যাহত থাকার পড়ে আজ সোমবার (১৫ জানুয়ারী) মেঘলা আকাশে কিছুটা রোদের দেখা মিলেছে। তবে সে রোদের তাপমাত্রা বেশি নয়। শীতের হিমেল হাওয়া অব্যাহত রয়েছে এখনো।

তারপরও বরিশালের জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিতে শুরু করেছে সকালে থেকে বরিশালে বিভিন্ন সড়কে আগের কয়েকদিনের চেয়ে লোকজনের ও গাড়ির সংখ্যা বৃদ্ধি দেখা গেছে। এতে করে সাধারণ নিম্ন আয়ের মানুষের তাদের মাঝে এক ধরণের চাঞ্চল্যতা দেখা গেছে কাজের সন্ধানে বের হচ্ছে তারা, খুলতে শুরু হয়েছে বিভিন্ন অফিসও দোকান।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বরিশালের আকাশ মেঘলা হলেও সকাল থেকে কিছুটা রোদের দেখা মিলেছে ও উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল হাওয়ায় এখনো শীত অনুভূত হচ্ছে। মাঝে-মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এ অঞ্চলে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার ভোরে থেকে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯ টার রোদের দেখা মেলে। তাই তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস হয়। কিন্তু সূর্য ডোবার সাথে সাথে আবারো শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানান তিনি।




নির্বাচন নিয়ে জাতিসংঘের বিবৃতিকে ‘পক্ষপাত’ বলছে সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) দেওয়া বিবৃতির প্রতিবাদ জানিয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে, ‘বিবৃতি ভুলভাবে উপস্থাপন করেছে এবং মানবাধিকার নিয়ে রাজনীতীকরণ ও পক্ষপাত করেছে ওএইচসিএইচআর।’

গত ৮ জানুয়ারি নির্বাচন ইস্যুতে ওএইচসিএইচআরের দেওয়া বিবৃতি নিয়ে রোববার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিষয়ে সম্প্রতি ওএইচসিএইচআরের যে বিবৃতি প্রকাশিত হয়েছে, সেটি সরকারের নজরে এসেছে। ওএইচসিএইচআর দুর্ভাগ্যবশত তাদের নিয়ম লঙ্ঘন করেছে। বিবৃতিতে বাস্তবকে ভুলভাবে উপস্থাপন করার পাশাপাশি মানবাধিকার নিয়ে রাজনীতীকরণ ও পক্ষপাতমূলক মূল্যায়নের পুনরাবৃত্তি হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সঠিক পর্যবেক্ষণ তুলে ধরছে।

এতে আরও বলা হয়, গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখার জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি অনুযায়ী ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কয়েকটি ভোটকেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের দিন শান্তিপূর্ণ ছিল, যেটা অনেক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীরা তুলে ধরেছেন।

সরকার একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে বিশ্বাস করে। তবে দুঃখজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের বিধানের অসাংবিধানিক দাবির অজুহাতে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে সহিংসতা ও নিরপরাধ মানুষ হত্যার আশ্রয় নিয়েছিল। যেমন দলটি জাতীয় নির্বাচনের আগে করেছিল। শুধু গত ২৮ অক্টোবর থেকে বিএনপি কর্মীরা নিরীহ নাগরিক ও কর্তব্যরত আইন প্রয়োগকারী কর্মীসহ ২৪ জনকে হত্যা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বিচারে গণগ্রেপ্তার, হুমকি, জোরপূর্বক গুম, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা ব্ল্যাকমেইলিং সংক্রান্ত যে অভিযোগ ওএইচসিএইচআরের, তা ভিত্তিহীন। গ্রেফতারের সংখ্যা নিছক অতিরঞ্জন। যারা সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত বা উসকানি দিয়েছিল, তাদের বিরুদ্ধেই গ্রেফতারি এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনের শাসন বজায় রাখতে ও সব নাগরিকের অধিকার রক্ষার জন্য এ ব্যবস্থা প্রয়োজনীয় ছিল।

পাবলিক স্টেটমেন্টে তথ্য ব্যবহারের আগে অফিস থেকে সত্যতা যাচাই করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সংবিধানের চেতনা, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি ও মানবাধিকার সমুন্নত রাখতে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট দ্বারা পরিচালিত হবে। বাংলাদেশ গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং যেকোনো বৈধ উদ্বেগের বিষয় সমাধান করতে সর্বদা প্রস্তুত থাকে। বাংলাদেশ জাতিসংঘ ও এর মানবাধিকার ব্যবস্থার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।




সঙ্গী অনাহার ও শীত, জীবনযুদ্ধ চলছে গাজ়ায়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গত কাল থেকে ইয়েমেনে হামাস-সমর্থক হুথি জঙ্গিদের উপর হামলা শুরু করেছে আমেরিকা ও ব্রিটেনের যৌথ বাহিনী। সম্প্রতি লোহিত সাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিদেশি জাহাজগুলিকে আক্রমণ করছিল হুথিরা।

প্রবল শীত। মাথার উপর ছাদ নেই। অস্থায়ী ত্রিপলের ছাউনিতে কোনও মতে রাতটুকু কাটানো। তা-ও রাত কাটবে কি না, সেই অনিশ্চয়তা নিয়েই। যুদ্ধে এ পর্যন্ত ২৩,৮৪৩ জনের মৃত্যু হয়েছে গাজ়া স্ট্রিপে। আরও অসংখ্য দেহ ধ্বংসস্তূপের নীচে পড়ে রয়েছে। আন্তর্জাতিক আদালতে ইজ়রায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। ইজ়রায়েলের অবশ্য দাবি, হামাস প্রথম হামলা চালিয়েছিল। তারা আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ চালিয়েছে। যুদ্ধের একশো দিনের মাথায় টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন গাজ়া স্ট্রিপে। বিদ্যুৎ নেই। জানুয়ারির ঠান্ডা ও ভুখা পেট নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন লাখো মানুষ। গত ২৪ ঘণ্টায় আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে ইজ়রায়েলি হামলায়। জখম ৩১২ জন।

গত কাল থেকে ইয়েমেনে হামাস-সমর্থক হুথি জঙ্গিদের উপর হামলা শুরু করেছে আমেরিকা ও ব্রিটেনের যৌথ বাহিনী। সম্প্রতি লোহিত সাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিদেশি জাহাজগুলিকে আক্রমণ করছিল হুথিরা। তারই জবাব। এর পর থেকে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও আতঙ্ক আরও বেড়েছে।

প রাতভর গোলাবর্ষণ চলেছে দক্ষিণ গাজ়া স্ট্রিপের খান ইউনিস এবং রাফায়। ইজ়রায়েলেরই নির্দেশে প্রাণ বাঁচাতে উত্তর গাজ়া থেকে অসংখ্য মানুষ এই অঞ্চলে চলেছে এসেছেন। কিন্তু তার পর থেকে দক্ষিণে বিধ্বংসী হামলা চালানো শুরু করেছে ইজ়রায়েলি বাহিনী। গত দু’রাতে ৫৯ জনের মৃত্যু হয়েছে এই অঞ্চলে। জখমের হিসেব নেই। ইজ়রায়েলের দাবি, খান ইউনিসে তারা ৭ জঙ্গিকে হত্যা করেছে। উত্তর গাজ়ার মাঘাজি এলাকায় আরও ২০ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আভিভ।

সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে, রাফা ও খান ইউনিস শহর জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। সাদা ব্যাগে রাখা মৃত দেহের সামনে দাঁড়িয়ে এক বাসিন্দা বলেন, ‘‘কেউ কি আমাদের কথা ভাবছে? কেন সবাই চুপ করে রয়েছেন?’’ একটি বাড়ির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েছিলেন রাফার বাসিন্দা ফায়াদ আবু রেলা। রাতের অন্ধকারে এই বাড়িতে এসে পড়েছিল বোমা। ঘুমের মধ্যেই মারা গিয়েছেন অনেকে। ফায়াদ আক্ষেপ করে বলেন, ‘‘মানুষগুলো তো শুধু বাঁচতে চেয়েছিল। ওদের তো কারও সঙ্গে কোনও যোগ নেই…। ওদের কেন নিশানা করা হল?’’

ইজ়রায়েলর তরফে জানানো হয়েছে, তাদের স্থলবাহিনী ও যুদ্ধবিমান গাজ়ায় ৭০০-রও বেশি রকেট লঞ্চার ধ্বংস করেছে। শুক্রবার থেকে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গাজ়ায়। অপারেটরের তরফে জানানো হয়েছে, প্রচণ্ড বোমাবর্ষণের জেরে এই অবস্থা। ২৩ হাজারের বেশি মৃত্যুর বোঝা কাঁধে নিয়েও লক্ষ্যে অবিচল ইজ়রায়েল। তারা জানিয়েছে, হামাসকে নিশ্চিহ্ন না করা ইস্তক যুদ্ধ থামবে না।

দ্য হেগের আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা চলছে, সেই প্রসঙ্গ টেনে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোয়ান বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি ইজ়রায়েলকে দোষী সাব্যস্ত করা
হবে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এর উপর আমাদের আস্থা আছে।’’ জবাবে ইজ়রায়েলের বিদেশ মন্ত্রী ইজ়রায়েল কাৎজ় বলেছেন, ‘‘যে দেশের আর্মেনিয়ায় গণহত্যা চালানোর মতো অতীত রয়েছে, তারা আবার আমাদের বলছে। তা-ও কোনও প্রমাণ ছাড়া।’’




ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে কেন?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মেয়েদের তো বটেই, ছেলেদের রক্তে আয়রনের ঘাটতিও এখনকার দিনে বড় সমস্যা। আর রক্তে আয়রনের অভাব পরে সৃষ্টি করতে পারে নানা জটিলতা। কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হবেন?

কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে পড়লেও আমরা তেমন গুরুত্ব দিই না শরীরকে। তখন এই ভাবনাই মাথায় ঘোরে যে, প্রচুর কাজে ক্লান্ত হয়ে পড়ছে শরীর। বিশ্রাম নিলেই আবার চাঙ্গা হয়ে উঠবেন, এই ভাবনাই থাকে অনেকের। কিন্তু সমস্যাটা হতে পারে আরও গভীর। মেয়েদের তো বটেই, ছেলেদের রক্তে আয়রনের ঘাটতিও এখনকার দিনে বড় সমস্যা। আর রক্তে আয়রনের অভাব পরে সৃষ্টি করতে পারে নানা জটিলতা।

কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হবেন?

শারীরিক ক্লান্তি ছাড়াও শরীরে আয়রনের ঘাটতির নানা লক্ষণ রয়েছে। সকালে ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে শরীর। ছড়িয়ে মুখে, চোখে ফ্যাকাসে ভাব। কোষে অক্সিজেনের ঘাটতির কারণে অল্পেই হাঁপ ধরা। সঙ্গে রয়েছে মাথা ধরার মতো সমস্যা। ত্বকের জেল্লা হারিয়ে যাওয়া। কমবেশি এই ধরনের লক্ষণগুলি শরীরে নিয়মিত দেখা দিলে বুঝতে হবে, এ নেহাতই কর্মব্যস্ততার ক্লান্তি নয়। তখন চিকিৎসকের পরামর্শ মতো করাতে হবে হিমোগ্লোবিন পরীক্ষা। তা হলে ধরা পড়বে রক্তাল্পতা ও আয়রনের ঘাটতির প্রমাণ।

রক্তে আয়রনের মাত্রা বাড়াতে প্রথমেই দরকার এমন খাবার, যাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। খাবারে প্রাপ্ত আয়রন দু’ধরনের— হিম আয়রন ও নন-হিম আয়রন। হিম আয়রন পাওয়া যায় মাছ, মাংস, ডিমে। এ ধরনের আয়রনের প্রায় শতকরা ৪০ শতাংশ সরাসরি শরীর শোষণ করতে পারে। আর নন-হিম আয়রন পাওয়া যায় উদ্ভিজ্জ খাবার থেকে। তবে সব আয়রন শরীর শোষণ করতে পারে না। তাই আয়রন-সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে, যাতে শরীর তা শোষণ করতে পারে। যেমন ভাতের সঙ্গে শাক ভাজা খাওয়ার সময়ে দু’ফোঁটা লেবুর রস দিতে পারেন। এতে আয়রনের শোষণ শরীরে হবে ভাল হবে। পালংয়ের মতো শাক, ব্রকোলি, ডাল, বিন, বাদাম, বেদানা, নানা ধরনের বীজ, ব্রাউন রাইস, নানা সিরিয়াল বা দানাশস্য, হোল হুইট খেতে পারেন। আবার ভিটামিন এ এবং সি-সমৃদ্ধ খাবার তালিকায় রাখলে তা আয়রন শোষণ করতে শরীরকে সাহায্য করে।

শরীরে আয়রনের ঘাটতি দূর করতে অনেকে আবার চিকিৎসকের পরামর্শ ছাড়াই আয়রন সাপ্লিমেন্ট খান। এই ধরনের সাপ্লিমেন্ট থেকে পেটব্যথা, পেট খারাপের মতো বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া তা না খাওয়াই শ্রেয়।




শীতে শিশুদের গোসল করানোর পদ্ধতি ?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যদি সন্তানের ঠান্ডা লাগার ধাত থাকে, সে ক্ষেত্রে সকালের দিকে স্নান করিয়ে নেওয়াই ভাল। বেলা বাড়লে রোদের তেজ কমতে থাকে। ঠান্ডা লাগার আশঙ্কা থেকেই যায়।

সারা বছরই সর্দিতে নাজেহাল অবস্থা হয়। দু’দিন অন্তর সন্তানকে নিয়ে হোমিয়োপ্যাথ চিকিৎসকের কাছে ছোটেন। এই সমস্যা শীতে আরও গুরুতর হয়। ঠান্ডা লাগার ভয়ে রোজ স্নানও করাতে পারেন না। কিন্তু তাতে যে খুব সুবিধে হয় তা-ও নয়। বাচ্চাকে স্নান না করিয়ে না কি হিতে বিপরীত হচ্ছে। তবে চিকিৎসকেরা বলছেন, স্নানের সময় এবং পদ্ধতিতে সামান্য পরিবর্তন আনলে এই সংক্রান্ত যাবতীয় সমস্যার নিষ্পত্তি হবে। শুধু তাই নয়, সামগ্রিক সুস্থতার জন্য পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি। তাই নিময় মেনে নিয়মিত স্নান করাতে হবে শিশুদের। তবে মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। যদি সন্তানের ঠান্ডা লাগার ধাত থাকে, সে ক্ষেত্রে সকালের দিকে স্নান করিয়ে নেওয়াই ভাল। বেলা বাড়লে রোদের তেজ কমতে থাকে। ঠান্ডা লাগার আশঙ্কা থেকেই যায়।

সন্তানকে স্নান করানোর আগে আর কোন কোন বিষয় মাথায় রাখবেন?

১) জলের তাপমাত্রা কেমন

শিশুকে যে জলে স্নান করাচ্ছেন, তার তাপমাত্রা কেমন সেই বিষয়টি মাথায় রাখতে হবে। শীত বাড়ছে মানেই খুদেকে খুব গরম জলে স্নান করাতে হবে, এমন কোনও যুক্তি নেই। আবার অনেকেই মনে করেন, কনকনে ঠান্ডার মধ্যেও কলের জলে স্নান করা উচিত। শিশুদের জন্য তা-ও ঠিক নয়। কবোষ্ণ জলে শিশুদের স্নান করান। স্নানের জলের জন্য ঠান্ডা-গরমের সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি।

২) মোছার দিকে নজর দি

কোনও রকমে স্নান করিয়েই ছেড়ে দেবেন না। রোমকূপের গোড়ায় গোড়ায় জল জমে থেকেও বাচ্চাদের সর্দি-কাশি হতে পারে। তাই গা যেন একেবারে শুকনো করে মোছা হয়, সে দিকে নজর দিন।

৩) স্নানের পরই গরম জামা পরান

স্নান করানোর আগেই ঠিক করে রাখুন বাচ্চাকে কী পোশাক পরাবেন। স্নানঘরে আগে থেকে সেগুলি রেখেও দিয়ে আসতে পারেন। স্নান করানোর পর, ভাল করে মুছিয়ে সেই পোশাক পরিয়ে তবেই বাইরে বার করুন। ভেজা গায়ে স্নানের ঘর থেকে বার করলে চট করে ঠান্ডা লেগে যেতে পারে।




কাঁচা ছোলা কেন খাবেন?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ছোলা কাঁচা, সেদ্ধ বা তরকারি হিসেবেও খাওয়া যায়। কাঁচা ছোলা ভিজিয়ে এবং খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে প্রচুর আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। আমিষ শক্তি দেয় এবং অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।



আজ টিভিতে খেলা?