মির্জাগঞ্জে নৌকা টাঙিয়ে সওজের জমি দখল

 

মো:আল-আমিন, পটুয়াখালী: মহাসড়কের পাশে এক সারিতে তিনটি নতুন ঘর। সামনে টাঙানো নৌকা। সন্ধ্যা নামলে জ্বলে ওঠে লাল-নীল বাতি। দেখে মনে হয় আওয়ামী লীগের বড় কোনো পার্টি অফিস।

কিন্তু সরজমিন জানা যায় এর বাস্তব চিত্র। নৌকাকে চালান বানিয়ে অভিনব কায়দায় সড়ক ও জনপদের জমি দখল দেয়া হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার ব্রিজের পশ্চিম পাশে নৌকা টাঙিয়ে সড়ক ও জনপদের জমি দখল নিয়ে ঘর উত্তোলন করেছে মো. মনিরুজ্জামান মনির ফকির, মো. আতিক ফকির ও মো. শফিকুল ইসলাম ফকির নামে তিন ব্যক্তি।

উপজেলার প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটা শুনেও নীরব প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর। মনিরুজ্জামান মনির একজন প্রবাসী ছিলেন। সে দীর্ঘদিন দুবাইতে ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই তিন ব্যক্তি আওয়ামী লীগের কোনো সংগঠনের সঙ্গেও জড়িত নয়। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা মহাসড়কের ৬০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু এসব নিয়মকে তোয়াক্কা না করে সরকারি জমি দখল নিয়ে ঘর উত্তোলন করেন তারা।
এভাবে অবৈধভাবে দখলকৃত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুললে দিনে দিনে সংকুচিত হবে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি।

স্থানীয় লোকজন বলেন, হঠাৎ দেখি তারা সামনে একটি নৌকা ঝুলিয়ে দ্রুত সরকারি জমি দখল করে ঘর তৈরি করেন। নৌকা দেখে কেউ কিছু বলতে সাহস করে না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল বেপারী বলেন, এরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। জানামতে কোনো দিন ছিলও না।

অভিযুক্ত মনিরুজ্জামান মনির ফকির, আতিক ফকির ও সফিকুল ইসলাম শফিক ফকির বলেন, এটা আমদের জমি। আমাদের নিকট কাগজপত্র আছে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান বলেন, বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করবো।

বরগুনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ জানান, সরজমিন সার্ভেয়ার পাঠিয়ে তদন্ত করা হবে। আমাদের জমি দখল করা হলে তা উচ্ছেদের জন্য ব্যবস্থা নেয়া হবে।




বরিশালে ২৪৪ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশালের আগৈলঝাড়ায় হাজার হাজার নারী-পুরুষসহ সকল বয়সী শিশুদের পদচারনায় রামানন্দের আঁক গ্রামে বসেছে ২শ ৪৪ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা।

রবিবার ( ১৫ জানুয়ারি) ভোর রাতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া পৌষ সংক্রান্তির গোসাই নবান্ন উপলক্ষে অনুষ্ঠিত সংকীর্ত্তন চলবে সোমবার রাত পর্যস্ত।

সোমবার পুবের আকাশ ফর্সা হতেই শুরু হয়েছে ২শ ৪৪ বছরের ঐতিহ্যবাহী ওই মারবেল খেলার মেলা। দিনের আলো বাড়ার সাথে সাথে বাড়তে থাকে লোক সমাগম। মেলায় আগৈলঝাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন
বয়সী হাজার হাজার শিশু ও নারী-পুরুষ মেলায় এসেছে ‘মারবেল খেলা’য় অংশগ্রহণ করার জন্য।

আয়োজকরা জানিয়েছেন- উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামে মা সোনাই চাঁদ আউলিয়া মন্দির আঙ্গিনায় অনুষ্ঠিত ২শ ৪৪ বছরের ঐতিহ্যবাহী বার্ষিক সংকীর্ত্তন ও গোসাই নবান্ন উৎসব উপলক্ষে অন্যান্য বছরের মত এ বছরও মন্দির আঙ্গিনার আশপাশের এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মারবেল খেলার প্রতিযোগীতা।

মারবেল খেলার মূল রহস্য সম্পর্কে স্থানীয় বাসিন্দারা বলেন, শীতকালে মাঠ-ঘাট শুকিয়ে যাওয়ায় তাদের পূর্ব পুরুষেরা মেলার এই দিনে মারবেল খেলার প্রচলন শুরু করে।
গ্রামীণ ঐতিহ্যর ধারক হিসেবে আজও তারা মারবেল খেলার ধারা অব্যাহত রেখেছেন। এই দিনটিকে ঘিরে রামানন্দেরআঁক গ্রামে কয়েকদিন পর্যন্ত উৎসব আমেজ বিরাজ করে ।

স্থানীয় অধিবাসীরা তাদের মেয়ে-জামাইসহ অন্যান্য আত্মীয়-স্বজনদের পিঠা পায়েসের নিমন্ত্রণ জানানোর সাথে ই মার্বেল খেলায় আমন্ত্রণ জানান। এলাকার প্রতিটি বাড়ির আত্মীয়, স্বজন ও দর্শনার্থীদের ভিড়ে ওই গ্রাম হয়ে ওঠে লোকে-লোকারণ্য। বাড়িতে বাড়িতে চিড়া, মুড়ি, খেঁজুর গুড়ের পিঠা খাওয়ার ধুম পরে যায়। ঐতিহ্যবাহী এই মেলায় প্রধান আকর্ষণ ছিল সকল বয়সী নারী-পুরুষের মারবেল খেলার প্রতিযোগিতা।

সরেজমিনে দেখা গেছে, মন্দির এলাকার আশপাশের এলাকা জুড়ে মারবেল খেলার আসর পেতেছে বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা। বাড়ির আঙ্গিনা, অনাবাদী জমি, বাগান ছাপিয়ে রাস্তার উপরও বসেছে মারবেল খেলার আসর। এর সাথেই রামানন্দেরআঁক মাদ্যমিক বিদ্যালয়ের মাঠে বসেছে বাঁশ-বেত শিল্প সামগ্রী, মনিহারী, খেলনা, মিষ্টি, ফল, চটপটি, ফুচকাসহ হরেক রকমের খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পন্যের
দোকানের পশরা।

শিক্ষার্থীরা জানিয়েছে- তারা মারবেল খেলার কথা শুনে মেলা দেখতে এসেছেন। ব্যতিক্রমধর্মী এই মেলা তাদের ভীষণ ভাল লেগেছে বলেও জানান তারা। তারা নিজেরাও মারবেল খেলেছেন। মেলায় মারবেল খেলার জন্য স্থানীয় নারী, পুরূষসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লোকজন এসেছেন। কাক ডাকা ভোর থেকে মেলা চলে গভীর রাত পর্যন্ত।

মন্দির কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এবং মেলা পরিচালনা কমিটির সভাপতি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, শিশু বিশেষজ্ঞ ডা. বিধান চন্দ্র (বিসি) বিশ্বাস গোসাই নবান্ন ও মেলার উৎপত্তি সম্পর্কে বলেন, এই গ্রামের ছয় বছর বয়সী সোনাই চাঁদ নামে এক মেয়ের বিয়ের বছর না ঘুরতেই তার স্বামী মারা যায়। স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়িতে একটি নীম গাছের নীচে সদ্য বিধবা কিশোরী দেবাদিদেব মহাদেবের আরাধনা ও পূজার্চনা শুরু করেন।

পূজার্চনা থেকে সাধনা। এক সময় সাধনার উচ্চ মার্গে সিদ্ধ হলে সোনাই চাঁদের অলৌকিক কর্মকান্ড এলাকা ছাপিয়ে বাইরেও প্রচার পায়। সোনাই’র জীবদ্দশায় আনুমানিক ১৭৮০ খ্রিঃ ‘ সোনাই চাঁদ আউলিয়া মন্দির’ স্থাপন করা হয়। সোনাইর মৃত্যুর পরেও তার স্থাপিত মন্দির আঙ্গিনায় চলে নাম সংকীর্ত্তন ও নবান্ন উৎসব। স্থানীয়দের উদ্যোগে ২০১২ সালে ওই মন্দিরটি পুনঃমির্মাণ করা হয়।

পঞ্জিকা মতে, প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন নাম সংকীর্ত্তন ও গোসাই নবান্ন মহাউৎসবকে সামনে রেখে এই মেলা অনুষ্ঠিত হওয়ায় এই উৎসবকে ঘিরে গ্রামীণ ঐতিহ্যর ধারক মারবলে খেলার মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সোনাই চাঁদের দেহত্যাগের পর ওই বাড়িটি ‘সোনাই আউলিয়ার’ বাড়ি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করে।

প্রতি বছরের মতো এবছরও মেলা উলক্ষে বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্ত্তন শেষে সোয়া মণ (৫০ কেজি) চালের গুড়ার সাথে সোয়া মণ গুড়, ৫০ জোড়া (১শ পিচ) নারকেল ও প্রয়োজনীয় অন্যান্য খাদ্য উপকরণ মিলিয়ে তৈরী করা হয় গোসাই নবান্ন। ওই নবান্ন (মলিদা) মেলায় আগত দর্শণার্থীদের প্রসাদ হিসাবে পরিবেশন করা হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম পার্বণ পৌষ
সংক্রান্তিতে ২শ ৪৪ বছর ধরে ওই গ্রামে এই দিন উৎসব ও মারবেল মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

এস এল টি / এসকে/ বরিশাল




বরিশালে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল অফিস :: ‘বরিশাল সদর উপজেলায় নগরীর ৫ নং পলাশপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ১ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।’পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়’।

সোমবার ( ১৫ জানুয়ারী) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির।

হুমায়ুন বলেন,’২০১৩ সালের ২৩ অগাস্ট ১৩ বছর বয়সি শিশুটি ঘরে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী রাসেল শিশুটিকে প্রথমে ধর্ষণ করেন।’পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আরেক শিশুর সহযোগিতায় ঘরের পেছনে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।’

‘ঘটনার কিছুক্ষণ পর শিশুটির মা ঘরে এলে রাসেল ও তার সহযোগীকে পালিয়ে যেতে দেখেন বলে জানান তিনি।’ঘটনার পরদিন ২৪ অগাস্ট শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন’।

হুমায়ুন আরও জানান,’২০১৪ সালের ৩০ জানুয়ারি তৎকালীন কাউনিয়া থানার এসআই কামাল হোসেন দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন’।

দণ্ডিত আসামী রাসেল (৩২) নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৮ নম্বর গুচ্ছগ্রামের বাসিন্দা।




বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়ায় ব্রাণকাঠি গ্রামে ভালোবেসে ঘর বেধে চম্পা (২২) নামের এক গৃহবধুকে প্রেমিক স্বামীর যৌতুকের নির্মম বলি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামী সুমন বেপারী দুই বছরের মেয়ে তানহাকে নিয়ে পলাতক রয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুরহস্য উদঘাটনে ১৫ জানুয়ারি সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে ওই দিন বাদ আসর জানাজা শেষে উপজেলার মহিষাপোতা গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ ব্যপারে নিহত চম্পার মা রেবা বেগম বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চম্পার বাবা-মা ও ভাইসহ স্বজনদের অভিযোগ- জামাতা সুমন বেপারী তার ব্রাণকাঠি গ্রামে সম্প্রপ্রতি ৬ শতক সম্পত্তি ক্রয় করেন। ওই সম্পত্তি ক্রয় করতে গিয়ে সে ঋণগ্রস্থ হয়ে পড়ায় তা পরিশোধের জন্য স্ত্রী চম্পাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন।

মেয়ের সুখের কথা ভেবে চম্পার দরিদ্র বাবা-মা সমিতি থেকে ঋন নিয়ে জামাতাকে ১৫ হাজার টাকা দেন। এতে সুমন সন্তুষ্ট না হয়ে স্ত্রীর কাছে আরও টাকা দাবি করেন। এ নিয়ে তাদের সংসারে কলহ সৃষ্টি হয়।

সুমন টাকার দাবিতে গালাগালসহ স্ত্রীকে নানাভাবে মানসিক ও শারিরীক নির্যাতন শুরু করে। ফলে গত ৮/৯দিন পূর্বে চম্পা শিশু কন্যাকে নিয়ে বানারীপাড়া পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে পিতা কুটিয়াল আনোয়ার মল্লিকের বাড়িতে এসে ওঠেন। ঘটনার দিন রবিবার সন্ধ্যায় সুমন শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে যেতে চাইলে দু’জনের মধ্যে কথাকাকাটি হয়।

এ সময় সুমন স্ত্রী চম্পাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতে তেড়ে গেলে শ্বশুর-শাশুড়ি তাকে নিবৃত করেন। পরে সুমন তার বাড়ি ফিরে যান। সন্ধ্যা ৭টার দিকে চম্পা তার দুই বছরের শিশু কন্যা তানহাকে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের ব্রা²ণকাঠি গ্রামে স্বামীর বাড়ি ফিরে যান। সেখানে যাওয়ার পরে তাদের মধ্যে পুনরায় ঝগড়াঝাটি হয়। ওই দিন রাত ১০টার দিকে চম্পাকে অচেতন অবস্থায় তার শাশুড়িসহ প্রতিবেশীরা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চম্পার শ্বশুর তৈয়ব আলী বেপারী ও শাশুড়ি আলেয়া বেগমের দাবি ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে চম্পা আত্মহত্যা করেছে।

অপরদিকে চম্পার পরিবারের দাবি- তাকে মারধর করে হত্যার পরে ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হচ্ছে। এদিকে আদরের চম্পাকে হারিয়ে তার পরিবারে বইছে শোকের মাতম। বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, চম্পার প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




ইয়েমেনগামী অস্ত্র জব্দের সময় সমুদ্রে হারিয়ে যান দুই মার্কিন সেনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই নেভি সিল কমান্ডো ইয়েমেনগামী অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জন্য জাহাজে করে একটি অস্ত্রের চালান পাঠিয়েছিল।




বাংলাদেশকে এখন আর কেউ ভিক্ষুকের দেশ মনে করে না : শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হসিনা বলেছেন, বাংলাদেশকে এখন আর কেউ দুর্ভিক্ষের দেশ, ভিক্ষুকের দেশ মনে করে না। এখন সবাই মনে করে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।




দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার)।




বিশ্বের সর্বোচ্চ ভবনের তকমা হারাচ্ছে বুর্জ খলিফা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বের সর্বোচ্চ ভবন এখন পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফা। তবে অচিরেই এ তকমা হারাতে চলেছে বিল্ডিংটি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে বুর্জ খলিফার চেয়ে উঁচু ও অভিজাত টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছে। ভবনের প্রাথমিক নাম দেওয়া হয়েছে জেদ্দা টাওয়ার।




ইসরায়েলের বিরুদ্ধে মামলা করায় দ. আফ্রিকা নোবেল পুরস্কারের দাবিদার : কলম্বিয়ার প্রেসিডেন্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার আইনি দল নোবেল পুরস্কারের দাবিদার বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনি জনগণের সুরক্ষায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) দেশটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।




শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।