‘ফিফা দ্য বেস্ট’ হলেন মেসি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ম্যানসিটির গোলমেশিন আর্লিং হল্যান্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের সেরার মুকুট পরলেন ফুটবল ছন্দের জাদুকর লিওনেল মেসি। এবারও ‘ফিফা দ্য বেস্ট’ হলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই ফুটবলার।



সর্বনিম্ন তাপমাত্রা বরিশালে

চন্দ্রদীপ নিউজ : চার দিন ধরে তীব্র ঠান্ডায় বরিশালসহ গোটা দক্ষিণের জেলাগুলোর জীবনযাত্রা থমকে পড়ার উপক্রম হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় বরিশালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই তীব্র শীতে বেশি ভুগছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। দিনের বেলা ঘন কুয়াশায় রাস্তাঘাট ফাঁকা থাকায় শ্রমজীবীদের আয়ে টান পড়েছে। সন্ধ্যার পর প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও বস্তিবাসী।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ রাতে প্রথম আলোকে বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বরিশালে। এই অবস্থা আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, এর আগে ২০২১ সালের শীত মৌসুমে বরিশালের তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমেছিল।




ভোলার মনপুরায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

বরিশাল অফিস :: ভোলার মনপুরায় বিরল প্রজাতির ৮০ কেজি ওজনের একটি জলপাই রঙের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে তা মেঘনায় অবমুক্ত করেছে বন-বিভাগের কর্মকর্তারা।

সোমবার বিকালে ৯টায় মনপুরার ঈশ্বরগঞ্জ সংলগ্ন বালুর চর থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। এরপর সেটিকে সাকুচিয়া এলাকায় দখিনা হাওয়া সি-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

স্থানীয় পরিবেশ কর্মী জাকারিয়া আহমেদ জানান, ‘আজ সকাল ৯টায় মনপুরার ঈশ্বরগঞ্জ সংলগ্ন বালুর চর থেকে কচ্ছপটি উদ্ধার করেন বন-বিভাগের কর্মকর্তারা।




তীব্র শীতে বিপর্যস্ত বরিশালের ফসল উৎপাদন

বরিশাল অফিস :: দক্ষিণাঞ্চলসহ সারাদেশে গত তিন-চার দিন ধরে হিমেল হাওয়া, প্রচণ্ড শীত ও কুয়াশা অব্যাহত রয়েছে। তবে উত্তরাঞ্চলের তুলনায় তাপমাত্রা কিছু বেশি হলেও শীতের তীব্রতা মোটেও কম নয় বরিশালে। শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ফসলের উৎপাদনও ব্যাহত হচ্ছে চাষীরা’।

কীটনাশক স্প্রে করলে তা কুয়াশায় ধুয়ে যাচ্ছে, ফলে সুফল মিলছে না বলে দাবী কৃষকদের।

পিরোজপুর,ঝালকাঠি ও বরিশালের বাকেরগঞ্জের কৃষকদের অভিযোগ, অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের চারা, ঝরে পড়ছে সরিষার ফুল। তীব্র ঠান্ডায় কৃষক জমিতে কাজ করতে পারছে না। অনেকে বোরো বীজতলায় পলিথিন দিয়ে ঢেকে কিংবা নানা রকমের কীটনাশক স্প্রে করেও তেমন কোনও সুফল পাচ্ছেন।’

চলতি মৌসুমে ছয় জেলায় শীতকালীন সবজি চাষের জন্য ৪০ হাজার ৪১১ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার টন সবজি। মৌসুমের শুরু থেকেই বাজারে দাম ভাল থাকলেও অব্যাহত ঘন কুয়াশার কারণে সিম ও ফুলকপি ক্ষেতে পোকার আক্রমণ, ডগা পঁচা রোগে গাছের ক্ষতি হয়েছে, হ্রাস পেয়েছে উৎপাদনও।

অন্যদিকে, বরিশালের বানারীপাড়ার বাইশারীতে ভাসমান সবজি চাষীদের দুর্ভোগ সবচেয়ে বেশি বলে দাবী কৃষকদের।

আবুল হাওলাদার নামের এক কৃষক জানান,’আমরা এখানের উদ্যানে করলা, টমেটো, বেগুন ও সিমসহ শীতকালীন প্রায় সব সবজির চাষ করেছি। কিন্তু কুয়াশার কারণে গাছের গোড়া পঁচে বেশকিছু সবজি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বরিশাল বিভাগের ৪১১ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।বিভাগের ৬ জেলায় ৫১ হাজার টন শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে কুয়াশা ও শীতের প্রভাবে লক্ষ্যমাত্রা পূরণে ক্ষতির আশঙ্কা রয়েছে।




ঝালকাঠিতে শিবির সভাপতি গ্রেপ্তার

বরিশাল অফিস :: ঝালকাঠি সদর থানার একটি বিস্ফোরক মামলার পালাতক আসামি জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. সায়েমকে (২৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাত ১২ টার দিকে শহরের বিআইপি কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ডিবির একটি দল রোববার গভীর রাতে ঝালকাঠি শহরের বিআইপি কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় বিস্ফোরক মামলার পালাতক আসামি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেপ্তার করে।

সোমবার সকালে তাকে সদর থানায় সোপর্দ করা হলে তাকে আদালতে পাঠায়। আদালত তাকে জামিন নামঞ্জুর করে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়।

 




বরিশালে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ

বরিশাল অফিস :: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার  দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল আশ্রয়ণ প্রকল্প ও রাস্তার পাশে অবস্থানরত সুবিধাবঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল আলিম উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতে বিপর্যস্ত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কম্বল পেয়ে বেজায় খুশি হয়েছেন।




অধিনায়কের নাম ঘোষণা করল ফরচুন বরিশাল

বরিশাল অফিস :: আর মাত্র তিন দিন পরই মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। এই আসরে অভিজ্ঞতা ও শক্তির দিক থেকে বেশ শক্তিশালী ফরচুন বরিশাল। দলটিতে আছেন জাতীয় দলের সব চেয়ে তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে গুঞ্জন উঠেছিল সিনিয়রদের ছাপিয়ে বরিশালের নেতৃত্ব দেওয়া হতে পারে মেহেদী হাসান মিরাজকে। তবে তামিমের কাঁধেই উঠেছে অধিনায়কের দায়িত্ব।

সোমবার (১৫ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, তামিমই অধিনায়ক হবে বরিশালের। ম্যাচ বাই ম্যাচ তো অধিনায়ক করা হয় না ওভাবে। আশা করি, পুরো টুর্নামেন্টেই তামিম অধিনায়কত্ব করবে।

এর আগে প্রথম দিনের অনুশীলনের আঙুলে চোট পেয়েছিলেন তামিম। এরপর অনুশীলন বন্ধ করেন তিনি। তবে চোট কাটিয়ে সম্প্রতি ব্যাটিং করা শুরু করেছেন তামিম। গত কয়েক দিনের অনুশীলনে তামিমের উন্নতি দেখে খুশি কোচ বাবুল এবং তামিম নিজেও।

তামিমের ফিটনেস সম্পর্কে বাবুল বলেন, তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও বলেছে যে ব্যাটিং করে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছে, ভালো লাগছে। শতভাগ ফিট আছে। আমার কাছে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। মিরপুরেই মনে হয়েছিল ভালো। আরও ভালো শেপে আছে।

ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েল্লালাগে, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ, দীনেশ চান্দিমাল, নুয়ান থুসারা ও ডেভিড মিলার।

 




বরিশালে লাহারহাট লঞ্চঘাটে দুই গ্রুপের সংঘর্ষ  

বরিশাল অফিস :: বরিশাল জেলার সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাটের প্রবেশ টিকিটে অতিরিক্ত চাঁদা আদায়ের কারণে বিআইডব্লিউটিএ নদী বন্দর কর্মকর্তা আঃ রাজ্জাক হোসেনের কাছে লিখিত অভিযোগ দেয়ায় মেসার্স রাত্রি এন্টারপ্রাইজের পরিচালক মোঃ ইলিয়াস আহম্মেদ রাসেল নামে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠে।

আজ (১৫ জানুয়ারি) দুপুরে বরিশাল বিআইডব্লিউটিএ নদী বন্দর অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন লাহারহাট লঞ্চঘাটের সাবেক ইজারাদার ও মেসার্স রাত্রি এন্টারপ্রাইজের পরিচালক মোঃ ইলিয়াস আহাম্মেদ রাসেন তিনি জানান, লাহারহাট লঞ্চঘাট সাধারণ মানুষকে জিম্মি করে পাঁচ টাকার টিকিট অতিরিক্ত পাঁচ টাকা ( দশ টাকা) আদায় ও বিভিন্ন সময় অতিরিক্ত টাকা নিয়ে হয়রানি করে থাকে বর্তমান ইজারাদারা।

আমি এর প্রতিবাদ হিসাবে বরিশাল বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার আঃ রাজ্জাক হোসেনের কাছে লিখিত অভিযোগ দিলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা না নিলেও আমাকে আজ (১৫ জানুয়ারী) দুপুরে তার অফিসে ডাকেন। আমি এসে দেখি সেই জায়গায় লাহারহাট লঞ্চঘাটের বর্তমান ইজারাদার গোলাম কুদ্দুস মল্লিকের লোকজন ঘোরাঘুরি করে। আমি পোর্ট অফিসারের কক্ষে প্রবেশের সময় তারা আমাকে জিজ্ঞেসা করে আমি তাদের বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছি এটা বলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি বলেন, এক পর্যায়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে। শুধু হুমকিতে থেমে থাকেনি পোর্ট অফিসারের সামনেই আমার উপরে ভাড়াটিয়া লোকজন মিলে হামলা করার চেষ্টা করে। এক পর্যায়ে অফিসের লোকজন এসে পরিস্থিতি শান্ত করে। পড়ে আমি অফিস থেকে নিচে নেমে একটি চায়ের দোকানে চা খেতে বসলে সাংবাদকর্মীরা ঘটনা সম্পর্কে জানতে চাইছে সে সময় আমি তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলি। এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান ইজারাদার মোঃ গোলাম কুদ্দুস মল্লিকের ভাড়াটিয়া ধলু মোল্লা, ফরিদ মৃধা, সরোয়ার মৃধা, রাকিব মৃধা,লোকমান হোসেন, মনির মোল্লা, সুমন মল্লিক, তপু মল্লিকসহ অজ্ঞাত ১০/১৫ জন মিলে আমার উপরে একাধিক বার হামলা করতে আসে। এক পর্যায়ে স্থানীয় জনতা পরিস্থিতি শান্ত করে দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়৷ আমি দেশের মানুষের উপকার জন্য অন্যয়ের প্রতিবাদ হিসাবে অতিরিক্ত টাকার আদায় নিয়ে যদি এমন ভাবে ক্ষিপ্ত হয়। তাহলে এই দেশে গণতন্ত্র কোথায়? অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় যদি এধরনের হামলার শিকার হতে হয়। তাহলে একসময় সাহসী লোক আস্তে আস্তে অন্যায়ের প্রতিবাদ করা থেকে সন্ত্রাসীদের ভয়ে হারিয়ে যাবে। আমি চাই ঘাট থেকে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা অচিরেই বন্ধ করা হোক।

অভিযোগের বিষয়ে সরোয়ার মৃধা নামের এক যুবক বলেন, আমাদের কাছে বিআইডব্লিউটিএ’ কর্তৃপক্ষ টাকা পায়, সেই টাকা পরিশোধ করার সময় পোর্ট অফিসারের সামনে ড্রাইভারের সাথে কথা বার্তা বিষয় নিয়ে আমাকে মারধরের চেষ্টা করে। তিনি আরও বলেন, লাহারহাট ঘাট থেকে একটি স্পিডবোট চালানোর জন্য কাগজপত্র তৈরী করে। আমরা তাদের একটি স্পিড বোট চলাচলের জন্য বলি কিন্তু রাসেল আহম্মেদ দশটি সিরিয়াল চায়। কিন্তু আমরা দশটি স্পিড বোট চলাচলের জন্য সিরিয়াল দিতে অস্বীকার করায় আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় লোকজন পাঠিয়ে ঝামেলা করে।

বিষয়টি শুনে সংবাদকর্মীরা ঘটনা স্থান বিআইডব্লিউটিএ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ: রাজ্জাক হোসেনের অফিসে গেলে তাকে না পাওয়া। পরবর্তীতে মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেনি।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আমার কাছে এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায় নি।যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।




বরিশালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন চারজন

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ীসহ বরিশালের একই আসনে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন চারজন সংসদ সদস্য। তারা হলেন, বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের এসএম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মহিব্বুর রহমান মহিব ও পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের শ. ম রেজাউল করিম।

এরমধ্যে বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নৌকা প্রতীক নিয়ে ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন রিপন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ ফারুক শামীম নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য নৌকা প্রতীকের প্রার্থী এসএম শাহজাদা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক মেজর (অব.) আবুল হোসেন পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনবারের সাবেক এমপি মোঃ মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৮ হাজার ৫৭৬ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের নির্বাচিত অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পিরোজপুর-১ আসনে আবারো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেও এবার মন্ত্রীত্ব পাননি শ. ম রেজাউল করিম।

 




বিদ্যুৎকেন্দ্রে কর্মরত চীনা শ্রমিকের মৃত্যু

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে রেন ঝি (৪০) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রেন ঝি ওই বিদ্যুৎকেন্দ্রের চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান নান থং সিং জিং এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, সকালে ওই ব্যক্তি নিজেই ইজিবাইক চালাচ্ছিলেন। এ সময় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীতজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।