দুমকীতে চোরাই গরুসহ ট্রাক আটক

চন্দ্রদীপ নিউজ: পটুয়াখালীর দুমকী উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ৬টি চোরা গরু সহ একটি ট্রাক আটক করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ৬ টি চোরাই গরু ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে গত রাত ভোর ৫ টার সময় মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ৭ নং ওয়ার্ডে পৌছেঁ। পরে এখানেও খবর পেয়ে পুলিশ ও স্হানীয় জনতা আবার ধাওয়া দিলে ট্রাক ফেলে চোর পালিয়ে যায়। জনতা উদ্ধার করে ট্রাক ও গরু দুমকী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বর্তমানে গরুসহ ট্রাকটি দুমকী থানা হেফাজতে আছে।




মহিপুরে বাবা-ছেলেকে পিটিয়ে জখম

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর মহিপুর থানায় জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বাবা -ছেলেকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

সোমবার সকাল ৯ টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্বডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত অবস্থায় মো.বাছেদ ঘরামী (৭০) এবং তার ছেলে মো. মিজানুর ঘরামী (৩৭) কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে বাছেদ ঘরামীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

আহত মো.মিজানুর ঘরামী জানান, ডালবুগঞ্জ এলাকায় তাদের পৈত্রিক জমি রয়েছে, যা দীর্ঘ ৫০/৬০ বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি। প্রতিবেশী সোহরাফ হোসেন গং’রা জোর পূর্বক জমি দখল করতে একাধিকবার আমাদের উপর হামলা, নির্যাতন, অত্যাচার চালিয়ে আসছে। পূর্বপরিকল্পিত ভাবে আমার এবং আমার বাবাকে হত্যার উদ্দেশে্ লাঠি সোটা নিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। এ ঘটনার সাথে বারেক হাওলাদার, রহিম গাজি, খলিল গাজি, শাহা গাজি, রাব্বি মৃধা জড়িত ছিল বলে তিনি উল্লেখ করেন।

তবে বক্তব্য নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




বাউফলে শ্বশুরবাড়ি পুড়িয়ে দিলেন জামাই

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মাদকাসক্ত জামাইয়ের কাছে মেয়ে না দেয়ায় শ্বশুরের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

চাচা শ্বশুর শাহ আলম হাওলাদারেরও বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময়ে শ্বশুর রফিকুল হাওলাদার ও চাচা শ্বশুর শাহ আলম হাওলাদারের দুটি বাড়িঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

জানা যায়, তিন বছর আগে আগে স্থানীয় রফিকুল ইসলামের মেয়ে আখি বেগমের সঙ্গে বিয়ে হয়েছিলো একই বাড়ির ফয়সাল হাওলাদারের। বিয়েতে রাজি ছিলো না আখির বাবা। সম্প্রতি ফয়সাল মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ে এবং কয়েকবার পুলিশের হাতে আটক হন ফয়সাল। মেয়েকে বাসায় নিয়ে এসে ফয়সালের সঙ্গে ডিভোর্সের ব্যবস্থা করেন আখির বাবা রফিকুল। দুপুরে আখিকে নিয়ে যেতে শ্বশুর বাড়িতে আসে ফয়সাল।
এ সময় আঁখিকে নিয়ে যেতে চান তিনি। বাধা দিলে শাশুড়িকে মারধর করেন ফয়সাল। তখন আখি জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসার খবর পেয়ে ফয়সাল কেরোসিন ঢেলে শ্বশুরের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। একই আগুনে তার চাচা শ্বশুর বাক-প্রতিবন্ধী শাহ আলম হাওলাদারের ঘরও পুড়ে যায়।

ফয়সাল ও আখির দেড় বছরের একটি কন্যা সন্তান আছে।

ভস্মীভূত ঘর মালিক বাক-প্রতিবন্ধী শাহ আলম হাওলাদারের স্ত্রী নুন নাহার বলেন, বউ দিতে না চাওয়ায় আমার ভাসুরের ছেলে ফয়সাল তার শ্বশুরের ঘরে আগুন দিয়েছে। পাশাপাশি ঘর হওয়ায় সেই আগুন আমার ঘরেও লাগছে।

প্রতিবেশী সবুজ সরকার বলেন, ’সোমবার দুপুর ১২টার দিকে ফয়সাল তার শাশুড়িকে মারধর করে। অসুস্থ শাশুড়ি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে ফাঁকা ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় ফয়সাল।’

বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ খান বাবুল বলেন, ‘ফয়সাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফয়সালের পরিবারকে বেশ কয়েকবার বলার পরেও তারা ফয়সালকে সংশোধন করেনি বলেই এই ঘটনাটি ঘটেছে।

বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, মাদকাসক্ত ফয়সাল দুটি ঘরে অগ্নিসংযোগ করে। ফয়সালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




আসতে শুরু করেছেন বিপিএলের বিদেশি ক্রিকেটাররা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রচণ্ড শীতে কাঁপছে পুরো দেশ। তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে বাতাসে জনজীবন অনেকটাই স্থবির। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী আর অফিসযাত্রী, কলকারখানায় খেটে খাওয়া মানুষ ছাড়া খুব দরকার না পড়লে বাকিরা কেউ ঘর থেকেও বের হচ্ছেন না।

কিন্তু এমন বৈরী আবহাওয়ার মধ্যেও মিরপুরের শেরে বংলা জাতীয় স্টেডিয়াম সরগরম। ক্রিকেটার, প্রশিক্ষক, ফ্র্যাঞ্চাইজি আর সাপোর্টিং স্টাফদের পদচারণা ও কলতানে মুখর বিসিবি একাডেমি মাঠ।

রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়া বাকি তিন দল দুর্দান্ত ঢাকা, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন চলছে এখন শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমিতে।

বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালিত রংপুর রাইডার্স নিজেদের প্রস্তুত করছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের মাঠে। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন চলছে সাকিব আল হাসানের রূপগঞ্জ মাস্কো সাকিব একাডেমি মাঠে।

খুলনা টাইগার্স আবাসিক অনশীলন করছে বিকেএসপিতে থেকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্র্যাকটিস করছে পূর্বাচলের পিকেএসপি মাঠে।

সময় বয়ে যাচ্ছে দ্রুত। আর মাত্র ৯৬ ঘণ্টা পর শুক্রবার দুপুর ২টায় চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল।

শুরুতে স্থানীয় তথা দেশি ক্রিকেটার দিয়ে অনুশীলন শুরু করলেও ধীরে ধীরে এক-দুই দল করে প্রায় সব দলের বিদেশি ক্রিকেটার আসতে শুরু করেছেন।

দুর্দান্ত ঢাকার দুই লঙ্কান রিক্রুট চতুরাঙ্গা ডি সিলভা এবং লাহিরু সামারকন আজই রাজধানীতে পা রেখেছেন। দলের সঙ্গে শেরে বাংলায় অনুশীলনেও যোগ দেন।

ঢাকার মিডিয়া ম্যানেজার শামসুল আরেফিন জাগো নিউজকে জানিয়েছেন, তাদের আরও জনাদুয়েক বিদেশি ক্রিকেটার আগামী এক-দুদিনের মধ্যে চলে আসবেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে প্রথম দিন বিদেশি কোটা পূর্ণ করেই মাঠে নামবে দুর্দান্ত ঢাকা।

অন্যদিকে মিডিয়া ম্যানেজার খান নয়নের দেওয়া তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা আসার কথা ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের ফাস্টবোলার ম্যাথিউ ফোর্ড। এছাড়া পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ আসবেন আগামীকাল মঙ্গলবার।

জানা গেছে, ১৯ জানুয়ারি ঢাকার বিপক্ষে চ্যাম্পিয়নদের হয়ে খেলতে আসবেন আরেক বিদেশি। দ্বিতীয় ম্যাচের আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরকে সমৃদ্ধ করতে চলে আসবেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।




হার্ট অ্যাটাকের যেসব লক্ষণ এড়িয়ে যাবেন না 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  হার্ট অ্যাটাক হওয়ার জন্য আগে থেকেই অসুস্থ থাকাটা জরুরি নয়। বরং আপাত দৃষ্টিতে সুস্থ মানুষেরও হার্ট অ্যাটাক হতে পারে।হার্ট অ্যাটাকের লক্ষণগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকলে, হাসপাতালে যেতে দেরি হতে পারে। ফলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে।



কোন রক্তের গ্রুপের মানুষেরা কেমন হয়?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মানুষের রক্তের গ্রুপ যে তার স্বভাব সম্পর্কে অনেককিছু বলে দিতে পারে, তা কি আপনি জানতেন? মজার বিষয় হলেও সত্যি যে, আপনার রক্তের গ্রুপ আপনার স্বভাব বা বৈশিষ্ট্য সম্পর্কে অনেককিছু বলে দিতে পারবে। এমনটাই জানা গেছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষণা থেকে। আপনারও নিশ্চয়ই কৌতুহল হচ্ছে যে আসলে রক্তের গ্রুপ মানুষের বৈশিষ্ট্য বরে দিতে পারে কি না? চলুন জেনে নেওয়া যাক-



টিভিতে আজকের দিনে যত খেলা




ইয়েমেন উপকূলে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।



সরকারি কলেজ তদারকি করবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয় : মতবিনিময়ে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এছাড়া জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজগুলো পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।



আওয়ামী লীগের যৌথ সভা ‘স্বতন্ত্র-নৌকা’ বিভেদ ভুলে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের নির্বাচনকেন্দ্রিক বিভেদ ভুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।