স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বরিশাল অফিস :: ১৬ বছরের কিশোরী এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আসামি সাগর খানকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ওই স্কুল ছাত্রীকে অভিযুক্ত সাগর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত ১২ ডিসেম্বর বিকেলে সাগর তার মায়ের সাথে দেখা করানোর কথা বলে ভিকটিম স্কুল ছাত্রীকে পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সাগরসহ অন্যান্য অভিযুক্তরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে ভিকটিম কৌশলে ঘর থেকে বের হয়ে বাড়িতে গিয়ে তার স্বজনদের বিষয়টি জানায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে কাঠালিয়া থানা থেকে সাগরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর সহযোগিতা চাওয়া হয়। পরে ছায়াতদন্ত করে র‌্যাব সদস্যরা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।




শীতে স্কুল বন্ধে যে নির্দেশনা দিল মাউশি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সারা দেশে তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে শিশুরা। এ কারণে তীব্র শীতে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে সেখানে স্কুল বন্ধ রাখা যাবে।



ঝালকাঠিতে আ.লীগ নেতাকে হত্যার দায়ে প্রেমিকা আটক

বরিশাল অফিস :: ঝালকাঠি জেলা শহরের কৃষ্ণকাঠি এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিকের (৫০)পরকীয়া প্রেমিকা শিরিন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় আওয়ামী লীগ নেতা রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে রিপনের মরদেহ উদ্ধার করেছ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিতুল ইসলাম তিনি বলেন, আমাদের কাছে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। এ ঘটনার সঙ্গে পরকীয়ার কোনো কারণ থাকতে পারে। ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় প্রেমিকা শিরিন বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত রিপন মল্লিক পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে।

 




সন্তানের জন্য দোয়া চাইলেন মাহি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি।



গাজা থেকে এক চতুর্থাংশ সৈন্য প্রত্যাহার করলো ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধরত ইসরায়েলের চার ডিভিশনের মধ্যে এক ডিভিশনের সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।



বিএনপি-জামাত নির্বাচনে জনগণের কাছে কাছে পরাজিত হয়েছে: রাসেদ খান মেনন 

বরিশাল অফিস :: বরিশাল (২) উজিরপুর-বানারীপাড়া আসনের দ্বাদশ সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী ও বাংলাদেশের ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় সভাপতি কমরেড রাসেদ খান মেনন এমপি বলেছেন, বিএনপি-জামাত শুয়ে পড়ে এখন বলছে আমরা মাটিতে পড়ি নাই। তারা চেয়েছিল নির্বাচনকে নস্যাৎ করতে সেখানে তারা ব্যার্থ হয়ে এখনও সেই চেষ্টা করে যাচ্ছে। আমি মনে করি জনগণ তাদেরকে প্রত্যাখান করে সঠিক সিদ্ধান্ত গ্রহন করেছে। আমি মনে করি বিএনপি-জামাত নির্বাচনে জনগণের কাছে কাছে পরাজিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬) জানুয়ারী বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে এক সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করতে এসে তিনি সংবাদকর্মীদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন।

তিনি আরো বলেন, গত ৭ই জানুয়ারী একটি অবাধ,সুষ্ট নির্বাচন হয়েছে তবে কিছু কিছু স্থানে প্রশাসনের কঠোর প্রদক্ষেপ গ্রহন করার কারনে কেন্দ্রে ভোট গ্রহনে ব্যাহত হয়েছে। প্রকৃত অর্থে সরকার একটি সফল নির্বাচন করতে সক্ষম হয়েছে।

বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল ইনকিলাব পত্রিকার ব্যুরো প্রধান নাসিম-ইল আলম,বরিশাল বেতারের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এ্যাড. নজরুল ইসলাম চুন্নু।

এছাড়া আরো উপস্থিত ওয়াকার্স পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড.শেখ মোঃ টিপু সুলতান প্রমুখ।

এসময় রাসেদ খান মেনন এমপি আরো বলেন এখানকার সিটির কর্মকর্তারা অবৈধ দখল মুক্ত করে খালগুলো খনন করে জলাবদ্ধ দুর করার মাধ্যমে বরিশালকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর বরিশালে দিকে আলাদা তার সুদৃষ্টি রয়েছে তাই আমরা তারসাথে আলাপ আলোচনা করে বরিশালকে একটি পর্যটন শহর গড়ে তোলার জন্য কাজ করে যাওয়ার আশ্বাস দিয়ে যান।

মতবিনিময় অনুষ্ঠানে এসময় বরিশালের বিভিন্ন ইলেক্টনিক্স,জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী,ফটো সাংবাদিক সহ অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




প্রবাসীদের রেমিট্যান্স অর্থনীতির মূল চালিকাশক্তি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন। প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটা ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।




দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 




শীতের মধ্যেই যে বিভাগে বৃষ্টি হতে পারে আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় শীতে কাবু হয়ে পড়েছেন বিভিন্ন জনপদের মানুষ। আবহাওয়ার এই অবস্থার মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর।




পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২১০ শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভার ১৩০ বছরে এই প্রথম পৌরসভাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২১০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ১৫ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

গতকাল বেলা ১১টায় পটুয়াখালী পৌরসভা প্রাঙ্গণে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও শিক্ষাবৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী প্রাক্তন কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় মেধাবী শিক্ষার্থী বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ রেলওয়ের সাবেক অডিটর জেনারেল রাধেশ্যাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক মো. বাবুল হোসেন, অভিভাবক মো. তোফাজ্জেল হোসেন, অভিভাবক মো. আসাদুজ্জানান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার পারুল।

আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন, কাউন্সিলর মো. নিজামুল হক, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার, কাউন্সিলর মো. শাহরিয়াহ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. আল আমিন, সামিয়া আক্তার অন্তি, মো. হাসিবুল আহসান ও তানজিলা আক্তার।