একদিনে ১৫৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গাজায় ইসরায়েলের বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ২৪ হাজার ২৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ হাজার ১৫৪ জন। নিহতের অধিকাংশই শিশু ও নারী।

এদিকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের নেটিভট শহরে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা থেকে চালানো রকেট হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

অন্যদিকে ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এমন অবস্থায় তেহরানে নিয়োজিত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফেরার আদশে দিয়েছে ইরাক সরকার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ‘সদরদপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।

সূত্র: আল-জাজিরা




তুফান-এ শাকিব খান আসছেন ‘গডফাদার’ হয়ে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গত বছরের শেষের দিকে শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণের ঘোষণা দেন ‘দামাল’, সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফি। বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ’র প্রযোজনায় নির্মিত হবে ছবিটি।



মাধ্যমিক বিদ্যালয় তাপমাত্রা ১৭, প্রাথমিক বিদ্যালয় ১০ এর নিচে নামলে বন্ধ হতে পারে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  তাপমাত্রা বেশি কমে গেলে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করার বিষয়ে গতকাল  নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রাথমিকের বিষয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি।



যে কারণে আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া উচিত নয়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সাম্প্রতিক বছরগুলোতে সোশ্যাল মিডিয়ায় অনলাইন সেলিব্রিটি হিসাবে প্রভাবশালীদের উত্থান অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছে। যদিও ইনফ্লুয়েন্সার হওয়ার সম্ভাবনা লোভনীয় হতে পারে, তবে এটি স্বীকার করা অপরিহার্য যে, এই ক্যারিয়ারের পথ সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। সোশ্যাল মিডিয়ার প্রভাবের জগতে প্রবেশ করার আগে সতর্কভাবে চিন্তা করার জন্য কিছু বিষয় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, কেন আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া উচিত নয়-



আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু আজ। রাতে আছে ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি।আজ টিভিতে যা দেখবেন :



‘ক্ষমা করে দাও, তোমাকে বাঁচাতে পারিনি’ কেঁদে কেঁদে বললেন বাবা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দখলদার ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫৮ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলিদের বর্বর হামলায় সেখানে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। এতে করে প্রতিদিনই গাজায় অবতারণা হচ্ছে হৃদয়বিদারক দৃশ্যের।



ড. রেজোয়ান সিদ্দিকী আর নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দৈনিক দিনকালের ভরপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী  ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।



ঘন কুয়াশাতে পটুয়াখালী – বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ৩

মো: আল-আমিন (পটুয়াখালী): ঘন কুয়াশায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের সঙ্গে রাজিব পরিবহনের ধাক্কায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১টা দিকে জেলার সদর উপজেলার বদরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পরিবহন দুটি ঢাকা থেকে ছেড়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনটি না দেখে সরাসরি এসে রাজিব পরিবহন পেছন দিক থেকে ধাক্কা দেয়।

রাজিব পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ও গ্রিন লাইন পরিবহনের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত যাত্রীদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাজিব পরিবহনের এক যাত্রী বলেন, ঢাকা থেকে রাজিব পরিবহন করে কুয়াকাটা যাচ্ছিলাম, তবে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের সঙ্গে পেছন থেকে এসে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। আমি গাড়ির ড্রাইভারের মুখে শুধু এটুকুই শুনেছি তিনি ইন্নালিল্লাহ বলে ডাক দিয়েছেন, এর মধ্যে বিকট শব্দ হয় আমরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে দ্রুত নেমে যাই। রাজিব পরিবহনের সামনে যারা ছিল তারা বেশি ক্ষতি হয়েছে তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের কর্মীদের সংবাদ দিলে, তারাও এসে উদ্ধার অভিযান চালায়। তাদের গাড়িতেই আহতদের দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

বরিশাল অফিস :: বরিশালের হিজলা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার একটি ক্লিনিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার ও বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন হাওলাদারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আম্মান হাওলাদার, মাসুদ সিকদার, মো. আনিচ, বরকত সিকদার এবং অপর পক্ষের আলমগীর হাওলাদার, সোলায়মান হাওলাদার ও সোয়েব হাওলাদার। এর মধ্যে প্রথম চারজন এনায়েত হাওলাদারের অনুসারী ও বাকি তিনজন হিরন হাওলাদারের অনুসারী।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার বলেন, সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। তাই আমরা স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের পক্ষে কাজ করেছি। এ কারণে মনোনয়ন পেয়েও দ্বৈত নাগরিকত্ব থাকায় প্রার্থিতা বাতিল হওয়া ড. শাম্মীর অনুসারীরা আমাদের ওপর ক্ষুব্ধ ছিলেন।

এনায়েত হাওলাদারের অভিযোগ, উপজেলার রেমিডি মেডিকেল সার্ভিসেস নামের ক্লিনিকে অন্তঃসত্ত্বা রোগীর অস্ত্রোপচারের জন্য রক্ত দিতে যান তার অনুসারী মাসুদ সিকদার। তিনি রক্ত দিয়ে বের হওয়ার পর হিরন হাওলাদারের অনুসারী সোলায়মান, আলমগীর ও লোকমানের নেতৃত্বে ৬/৭ জন তার ওপর হামলা করেন। তারা বেধড়কভাবে মাসুদ সিকদারকে মারধর করেছেন। খবর পেয়ে এনায়েত হাওলাদারের আম্মান হাওলাদার সেখানে যান। তখন তার ওপরও হামলা করেন হিরন হাওলাদারের অনুসারীরা।

তিনি আরও জানান, হামলাকারীরা আম্মান, আনিচ ও বরকত সিকদারসহ ৬/৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সম্পর্কে বরজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন হাওলাদার জানান, সোমবার কলেজে এনায়েত হাওলাদারের লোকজন আমাদের অপমান করেন। আজকের হামলার বিষয়ে কিছুই জানি না। ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি দুই ভাই ও ভাতিজা গুরুতর আহত। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বলেন, দুই পক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন। তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 




নকল করায় ৪১ পরীক্ষার্থীকে শাস্তি দিলো বরিশাল শিক্ষাবোর্ড

বরিশাল অফিস :: নকলের দায়ে বরিশালে ৪১ জন এইচএসসি পরীক্ষার্থীকে শাস্তি প্রদান করা হয়েছে। এরা সবাই ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছিলো। বোর্ডের শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন ধাপে এই সাজা প্রদান করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ও চন্দ্রদীপ নিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শৃঙ্খলা কমিটির ৪০ তম সভার সিদ্ধান্ত মোতাবেক অপরাধের ধরণ ও প্রকৃতি অনুযায়ী দোষী সাব্যস্ত করে ক খ ও গ শ্রেণিভুক্ত করা হয়েছে।ক শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ৩৩ জন। এদের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।

খ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ৭ জন। এদের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ২০২৪ সালের পরীক্ষায়ও অংশ গ্রহণ করতে পারবে না। রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৫ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।

গ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে একজন। এই পরীক্ষার্থীর ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের পরীক্ষায়ও অংশ নিতে পারবে না সে। রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।