বাউফলে শাশুড়িকে মারধরের ঘটনায় জামাই গ্রেপ্তার

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে মাদক সেবনের প্রতিবাদ করায় শাশুড়িকে হাত-পা বেঁধে মারধর করে জামাই ফয়সাল।

এ ঘটনায় শ্বশুরের দায়ের করা মামলায় জামাই মো. ফয়সাল হোসেন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সকালে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
ফয়সাল কাগুজিরপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

জানা গেছে, বিয়ের পর থেকেই মাদকাসক্ত হয়ে পড়ে ফয়সাল। এ নিয়ে প্রায়ই ফয়সাল ও তার স্ত্রী আঁখি বেগমের মধ্যে ঝগড়াঝাটি হতো। ফয়সালের এই মাদকসেবনে প্রতিবাদ করে শাশুড়ি নাসিমা বেগম। এতে ক্ষুব্ধ হয়ে গত সোমবার দুপুর ১২টার দিকে শাশুড়িকে মারধর করেন ফয়সাল। এ ঘটনায় ওইদিন রাতে শ্বশুর রফিক হাওলাদার বাদী ফয়সালসহ চার ব্যক্তির নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত সোমবার রাত ৯টার দিকে স্থানীয়রা ফয়সালকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ফয়সালকে গ্রেপ্তার করে গতকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




অনলাইনে বিপিএলের টিকিট কাটবেন যেভাবে 

চন্দ্রদ্বীপ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসর। ১৯ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। প্রায় দেড় মাসের এই ক্রিকেট উৎসবে ব্যাপক দর্শক সমাগম আশা করছে আয়োজক বিসিবি। নতুন আসরে চমক দিতেও প্রস্তুত তারা।




ফ্ল্যাট প্রতারণা মামলায় ‘ধাক্কা’ খেলেন নুসরাত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতের নির্দেশে অনেকটা ‘ধাক্কা’ খেলেন তৃণমূলের তারকা সংসদ সদস্য নুসরাত জাহান। মঙ্গলবার (১৬ জানুয়ারি) আলিপুর আদালতের বিচারক আদেশ দেন মামলার শুনানিতে কয়েকদিন নুসরাতকে হাজিরা দিতেই হবে।




মুদ্রানীতি ঘোষণা আজ




হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

চন্দ্রদ্বীপ ডেস্ক: লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ফিলিস্তিনের গাজার বাইরেও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।




শেখ হা‌সিনাকে অভিনন্দন জা‌নিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: পুনরায় প্রধানমন্ত্রী নির্বা‌চিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রি অর্পো।




পাটুরিয়ায় ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট একটি ফেরি ডুবে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে।




এবার বরগুনায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু : ভুল চিকিৎসার অভিযোগ

বরিশাল অফিস : খতনা করাতে গিয়ে রাজধানীর ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু আয়ানের মৃত্যুর পর এবার বরগুনা জেলার বামনা উপজেলায় একটি অবৈধ বেসরকারি হাসপাতালে এক প্রসূতি ও তার নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

তারা জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয় প্রসূতি মেঘলা আক্তারকে। অনুমোদনহীন এই হাসপাতালে তাকে সিজার অপারেশন করেন এক হাতুড়ে ডাক্তার। ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল ঐ হাসপাতালটি সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

অনুসন্ধানে জানা গেছে, সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও আশপাশে হাজার হাজার অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ব্যবসা করলেও স্বাস্থ্য বিভাগ ঠিকমতো মনিটরিং করছে না। উল্টো তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা পাওয়ার অভিযোগ রয়েছে। এগুলো দেখভাল করার জন্য মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তর, বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তারা রয়েছেন। পাশাপাশি রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সমন্বয়ে মনিটরিং কমিটি। কিন্তু এসব কমিটি ঠিকমতো কাজ করছে না। মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত ৯০ ভাগ কর্মকর্তা নিয়মিত নির্ধারিত হারে মাসোহারা পেয়ে থাকেন। এ কারণে আয়ান ও মেঘলা আক্তারের মতো কত মানুষ যে অবহেলা ও ভুল চিকিৎসায় মারা যাচ্ছে তার কোন হিসাব নেই।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, দায়িত্বে অবহেলা, ভুল চিকিৎসায় যারা জড়িত এবং এসব মনিটরিং যারা করছেন না তাদের বিরুদ্ধে তদন্ত করে, জেল-জরিমানা করে কিছুই হবে না। এদের কারণে শিশু আয়ান ও প্রসূতি মেঘলার মতো প্রতিদিনই অনেকের জীবন যাচ্ছে, এটা হত্যার শামিল। তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (ক্যাপিটাল পানিশমেন্ট) নিতে হবে। তাহলেই অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক করে মানুষ মারার বাণিজ্য কমে আসবে বলে তারা জানান।

এদিকে অবৈধ ও অননুমোদিত সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যখাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে অনেক সমস্যা রয়েছে। আমি বলেছি দুর্নীতির ব্যাপারে ছাড় দেব না। এই অননুমোদিত, লাইসেন্স ছাড়া হাসপাতাল , ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার-এগুলো চলতে দেওয়া যাবে না। বিষয়টি আমি এক দিনে পারব না। কিন্তু আমার মেসেজ হচ্ছে যে এই অননুমোদিত ক্লিনিক, হাসপাতাল বন্ধ করে দিতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আমি নিজেও ভুক্তভোগী এগুলোর জন্য।’




দশমিনায় দুই শিক্ষার্থীকে ব্যাট দিয়ে পেটাল কিশোর গ্যাং

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার দশমিনায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে বিদ্যালয়ে ঢুকে দুই শিক্ষার্থীকে ক্রিকেট ব্যাট দিয়ে বেদম পিটিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

হামলায় নেতৃত্ব দেন উপজেলার আলোচিত কিশোর গ্যাং লিডার দুই সহোদর ইয়াসিন ও আরাফাত। ওই সহোদর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুল মুন্সির ছেলে।

হামলার শিকার দুজন হলেন- উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছাণি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. শাহিন (১৭) ও মো. মিহাদুল ইসলাম। তারা দুজনই দশমিনা হাসপাতালে ভর্তি।

আহত দুই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ঘটনার দিন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চলছিল। ওই দিন বিদ্যালয়ের মাঠে বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে তাদের বিদ্যালয়ের ভলিবল প্রতিযোগিতা থাকায় তারা দুজন অংশ নিতে সেখানে যান। পরে সেখানে গেলে কিশোর গ্যাং লিডার ইয়াসিন – আরাফাতের নেতৃত্বে ১০-১২ জন তাদের দুজনকে ক্রিকেট ব্যাট দিয়ে প্রকাশ্যে বেদম মারধর করেন।

আহত দুজনের মধ্যে মো. মিহাদুল ইসলাম দাবি করেন, ৩ মাস আগে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী হামিদুলের সঙ্গে তার সিনিয়র – জুনিয়র নিয়ে তর্কবিতর্ক হয়। ওই তর্কবিতর্কে জের ধরে তাদের ওপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে ইয়াসিন-আরাফাতের ফের এমন কাণ্ডে জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয় দশমিনা থানার ওসি নূরুল ইসলাম মজুমদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




বাউফলে ঘরের জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

মো: আল-আমিন (পটুয়াখালী): বাউফলে ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে সোনার গহনা, রুপা, মোবাইল ফোন ও নগদ অর্থ সহ দামি মালামাল নিয়ে গেছে দুবৃর্ত্তরা।

উপজেলার কেশবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ফাজিলপুর গ্রাম ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভরিপাশা গ্রামে সোমবার (১৫ জানুয়ারী) গভীর রাতে মোতাহার শিকদার (৭৫) ও সাইদুর রহমান (২৫) নামের দুটি পরিবারের ঘরে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে,গত সোমবার (১৫ জানুয়ারী) গভীর রাতে বাউফল উপজেলার কেশবপুর ইউনিযনের ৭নং ওয়ার্ড ফাজিলপুর গ্রামের মৃত্যু টুলু শিকদারের ছেলে মোতাহার শিকদারের (৭৫) সিঁধ কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভরিপাশা গ্রামের মৃত্যু হেলাল উদ্দিন মৃধার ছেলে মোঃ সাইদুর রহমান (২৫) এর বসত ঘরের জানালার গ্রিল কেটে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের নারী পুরুষের হাত-পা বেঁধে কয়েক ভরি সোনার চেইন, কানের পাশা, রুপার চেইন ও নুপুর সহ নগদ টাকা নিয়ে যায়।

এ সময় ডাকাতরা যাওয়ার সময় ডাকাতির বিষয়ে পুলিশকে ও স্থানীয় কাউকে কিছূ না বলার জন্য হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান গাজী ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তাইমুর রহমান বাবুল ডাকাতির ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ ইউনিয়নে প্রায়ই চুরি,ডাকাতির ঘটনা ঘটে থাকে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ দেখছি না। ডাকাতির ঘটনাকে পুলিশ চুরির ঘটনা বলে দায় এড়িয়ে যায়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, কেশবপুরে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।