কুয়াকাটায় বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্কুল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্কুল কর্তৃপক্ষ কাজ পরিদর্শনের সময় অনিয়ম দেখে এ সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, ঢালাইয়ের কাজে পরিমাণের কম সিমেন্ট ব্যবহার, উন্নতমানের খোয়ার পরিবর্তে রাবিশ ব্যবহার করা,মাটি-বালির উপরে বেইজ ঢালাই, বেশ কিছু স্থানে পরিমাণের কম রড ব্যবহার করেছে নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান আল-মদিনা মটরস। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে স্কুল ম্যানেজিং কমিটি নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

কাজ বন্ধের খবর শুনে ঘটনাস্থলে আসেন  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বে থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহেল।

স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. হযরত আলী বলেন, এই ওয়াশ ব্লকের নির্মাণ কাজের শুরু থেকে তারা অনিয়ম করে আসছে। আমরা যখন আসি তখন ভালো করে কাজ করে। চলে গেলেই অনিয়ম শুরু করে। তারা দিনের পরিবর্তে রাতে ঢালাই করে। এসব করে মূলত অনিয়ম করার জন্য।

মুসুল্লীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস হাসান জানান, সিডিউল অনুযায়ী কাজ করছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য নির্মিত ভবন তৈরীতে অনিয়ম মেনে নেওয়া যায় না।

এ কাজের দায়িত্বে থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহেল জানায়, স্কুল কর্তৃপক্ষ যে অভিযোগ করেছে তার সত্যতা পাওয়া গেছে। আমি বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান আল-মদিনা মটরসের দায়িত্বে থাকা মো.আজিজ জানান, এই উপজেলায় আমার অনেকগুলো কাজ চলমান। তাই বিভিন্ন জায়গায় যেতে হয়। রড কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগের  বিষয়গুলো আমার অজান্তে ঘটেছে। আমরা এটা সংশোধন করে নিব।

কলাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. জিহাদ হোসাইন জানান, আমি একটু অসুস্থ তাই ডাক্তার দেখাতে এসেছি। সে কারণে এই সমস্যাটা হয়েছে। আমি থাকলে এরকম ভুল হতো না। আমি জানার পর সংশোধন করার জন্য নির্দেশ দিয়েছি।




অসহায় শীতার্তদের খুঁজে খুঁজে কম্বল দিচ্ছেন পটুয়াখালীর পুলিশ সুপার

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালী জেলায় গত ১০ দিন ধরে কনকনে শীতের কবলে পড়েছেন বহু দরিদ্র মানুষ। তাদের এমন কষ্ট লাঘবে সহায়তার হাত বাড়িয়ে দিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের জন্য কম্বল ও শীতবস্ত্র নিয়ে গত ৭ দিন ধরে প্রতি রাতে শহরের লঞ্চঘাট, চৌরাস্তা, বাসস্টান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে খুঁজে খুঁজে অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করছেন তিনি।

পুলিশ সুপারের সহায়তামূলক এ কার্যক্রমে সাথে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মাইনুল হাসান, রফিউদ্দিন মুহাম্মদ জুবায়ের, মো. সাজেদুল ইসলাম সজল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীমউদ্দীনসহ একদল পুলিশ সদস্য।

এই বিষয়ে পুলিশ সুপার বলেন, আমাদের সমাজে বহু সচ্ছল ব্যক্তি আছেন, শীত নিবারণের জন্য তাদের শরীর ধাপে ধাপে বিভিন্ন পোশাকে আবৃত করেন। লেপ, কমফোর্ট থাকার পরও বাড়িতে ব্যবহার করেন রুম হিটার, গ্রীজার। অথচ সেই সকল বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা প্রত্যেকে যদি অন্তত একজন করে শীতার্তকে সহায়তা করেন তবে দরিদ্র জনগণকে শীতের কষ্ট ভোগ করতে হয় না।
তিনি সকলকে এই শীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত জেলা পুলিশ ও তার ব্যক্তিগত সহায়তায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রাখবেন।




মার্কিন সাম্রাজ্যবাদের রেজিম চেঞ্জ: মেনন

বরিশাল অফিস :: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল-২ আসনের নবনির্বাচিত রাশেদ খান মেনন এমপি বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের রেজিম চেঞ্জ এবং বিএনপি জামাতের ষড়যন্ত্র জনগণ ভোটের মাধ্যমে প্রতিহত করেছে, তারা মাটিতে শুয়ে পরে বলছে আমরা শুয়ে পরি নাই,তাদের কথা অক্ষমের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা আয়োজিত ঐক্যবন্ধ ওয়ার্কার্স পার্টির সভাপতি, তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকীতে বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,অমল সেনের আদর্শকে ধারণ করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পার্টিকে এগিয়ে নিতে পার্টি কমরেডসদের প্রতি আহবান জানান। স্মরণসভার শুরুতেই কমরেড অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পার্টি নেতৃবৃন্দ রেড স্যালুট প্রদান করেন।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ টিপু সুলতানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টির প্রবীণ জেলা নেতা কমরেড অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ,জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,অধ্যাপক মোতালেব হাওলাদার, জাকির হোসেন,শামিল শাহরোখ তমাল প্রমুখ।




সম্পর্ক ঘনিষ্ঠ করতে সম্মত হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।




‘বাংলাদেশের সঙ্গে শিগগিরই অংশীদারত্ব চুক্তি করবে ইইউ’

চন্দ্রদীপ নিউজ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে খুব শিগগিরই একটি অংশীদারত্ব চুক্তি করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেন, এই চুক্তির ভিত্তি হবে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং ইন্দো-প্যাসিফিক কৌশল।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন, আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ ও প্রাণবন্ত আলোচনা হয়েছে। নিরাপত্তাসহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এর মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, ইন্টারনেট সিকিউরিটি, অর্গ্যানাইজড ক্রাইম, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগের মতো বিষয়গুলো উল্লেখযোগ্য। এছাড়া রোহিঙ্গা সংকটের মানবিক, নিরাপত্তা ও প্রত্যাবাসনের দিক নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমাদের সম্পর্ক নতুন স্তরে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি, যার মূল ভিত্তি গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার। সামনে আমরা অংশীদারত্ব সহযোগিতা চুক্তি করবো।

বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, মূলত দুটি কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে চায় ইইউ। এক. বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন, দুই. ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান।

তিনি বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে আমরা ইইউর পক্ষ থেকে বিবৃতি দিয়েছি। আমরা সরকারকে স্বাগত জানিয়েছি।




মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে মুদ্রানীতি ঘোষণা




নাশকতার মামলায় ফখরুল-খসরুর জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দুই মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।




বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : পিটার হাস

চন্দ্রদীপ নিউজ : আগামী মাসগুলোতে ব্যবসা-বাণিজ্য, জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বুধবার মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান পিটার হাস।

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে পিটার হাস বলেন, ‘দুই প‌ক্ষের ম‌ধ্যে ব‌্যবসা-বা‌ণিজ‌্য, জলবায়ু ও রো‌হিঙ্গা সংক‌টে এ‌ক অপর‌কে কিভা‌বে সহ‌যো‌গিতা কর‌তে পা‌রি, সেটা নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি। আগামী মাসগু‌লো‌তে আমা‌দের পারস্প‌রিক স্বার্থ এগি‌য়ে নি‌য়ে যাওয়ার জন‌্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

পিটার হাস আরো বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আজ দেখা করার সু‌যোগ হ‌য়ে‌ছে। ভ‌বিষ‌্যতে আমা‌দের দুই প‌ক্ষের সম্প‌র্কের কার্যক্রম নি‌য়ে আমরা কথা ব‌লে‌ছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কিভা‌বে এগিয়ে নেব তা নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি।’

দুই দেশের ভবিষ্যত সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, ‘বাংলা‌দেশ-মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ম‌ধ্যে সম্পর্ক কিভা‌বে এগিয়ে নেওয়া যায় সে বিষ‌য়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী স‌ঙ্গে আলোচনা হয়েছে।




অর্থের জোগান আরও কমিয়ে নতুন মুদ্রানীতি

চন্দ্রদীপ নিউজ: মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার চলমান উদ্যোগের মধ্যে বাজারে অর্থের জোগান আরও কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক; এর অংশ হিসেবে নীতি সুদহার আরও এক দফা বাড়িয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য ‘সতর্ক ও সঙ্কুলানমুখী’ মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।

এ পরিবর্তনের ফলে এক দিন মেয়াদী রেপোর (পুনঃক্রয় চুক্তি) সুদ হার ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বেড়ে ৮ শতাংশ হয়েছে।

এর আগে সর্বশেষ গত নভেম্বর মাসে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাত দশমিক ৭৫ শতাংশ করেছিল বাংলাদেশ ব্যাংক।




পাটুরিয়ায় ৯ ট্রাকসহ ফেরিডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

চন্দ্রদীপ নিউজ : মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামের একটি ইউটিলিটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে। পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। নয়টি ট্রাকসহ পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল ফেরিটি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া ডিজিএম মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। ফেরিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।