পটুয়াখালীতে ট্রাক জব্দ, উদ্ধার ৬ গরু হস্তান্তর

বরিশাল অফিস :: পটুয়াখালীর দুমকীতে ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার করেছেন থানা পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার চরগরবদী ফেরিঘাট থেকে ৬টি গরুবোঝাই ট্রাক আটক করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

উপজেলার লেবুখালী পাগলার মোড় এলাকার পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের অভিযান চলাকালীন একটি গরুবোঝাই ট্রাককে পুলিশের সন্দেহ হলে থামাতে বলেন। পুলিশ দেখে দ্রুত ট্রাক নিয়ে উল্টো পথে পালানোর চেষ্টা করেন চালক।এক পর্যায়ে পগলার মোড় হয়ে ট্রাকটি দুমকী বাউফল মহাসড়কে ঢুকে যান। পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে পথিমধ্যে চরগরবদী ফেরীঘাট এলাকায় গরুসহ ট্রাক ফেলে রেখে চালক ও চোর চক্র পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে যান।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ট্রাকটি মূলত পটুয়াখালীর উদ্দেশে রওনা দিয়েছিল। পুলিশ দেখে দুমকীর রাস্তায় ট্রাক গরু ফেলে রেখে চালকসহ চোর চক্র পালিয়ে যান। গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিষের বোতল হাতে তরুণীর অনশন

বরিশাল অফিস :: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন কলেজ পড়ুয়া এক তরুণী।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল থেকে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের ২ নম্বর আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নেন তিনি। বিষয়টি জানাজানি হলে রাব্বির বাড়ির সামনে ভীড় জমায় উৎসুক জনতা। তরুণী কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গামরবুনিয়া গ্রামের বাসিন্দা।

অনশনকারী তরুণী জানান, তিনি পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রায় তিন বছর আগে তার সঙ্গে একই কলেজের অনার্স পড়ুয়া লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের রাব্বির সঙ্গে কলাপাড়া পরিচয় হয়। পরে মোবাইল ফোনে প্রেম বিনিময় ঘটে। প্রেম গভীর হলে তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন এবং গোপনে বিয়ে করে একসঙ্গে বসবাস করতে থাকেন।

এমনকি পটুয়াখালী শান্তিবাগ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ৯ মাস একসঙ্গে থাকেন তারা। কিন্তু বিয়ের বিষয়টি রাব্বির পরিবার জানলেও কোনো কিছু না বলেই ভাড়া বাসা ছেড়ে রাব্বি লাপাত্তা হয়ে যায়।

ওই তরুণী বলেন, রাব্বী আমাকে কোনো দিনই তার বাড়িতে নিয়ে যায়নি। আমিও অনেক যোগাযোগের চেষ্টা করে রাব্বিকে না পেয়ে ব্যর্থ হয়ে যাই। কয়েকদিন পর ফের রাব্বি আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরে গত ২১ ডিসেম্বর কুয়াকাটার একটি হোটেলে কাজী ডেকে নিয়ে সেখানে আবারও কাবিন হয় আমাদের। শেষে কোনো উপায় না পেয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে বিষের বোতল হাতে অনেশন শুরু করি। মঙ্গলবার সকালে রাব্বির বাড়িতে যাওয়ার পর রাব্বির মা তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

এ ঘটনায় ওই বাড়িতে গিয়ে রাব্বিকে খুজে পাওয়া না গেলেও তার বাবা শাহিন প্যাদা বলেন, আমার ছেলেকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যায়। পরে তাকে কুয়াকাটায় নিয়ে বিয়ে করেছে ওই খারাপ মেয়েটা। আমরা মামলা করেছি। এছাড়া ওই মেয়ের বেশকিছু আপত্তিকর ভিডিও রয়েছে আমার কাছে। আমার ছেলে ওই মেয়ের সঙ্গে কোনোদিনই ভাড়া বাসা নিয়ে থাকেনি। সব মিথ্যা এবং বানোয়াট।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমেই জানলাম। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে গাঁজাসহ আটক ১

বরিশাল অফিস :: বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোনতাজ উদ্দিন মোশারফ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালিত হয়। আটক মোশারফ কুমিল্লা জেলার দাউকান্দি থানার কলাসোনা গ্রামের বাসিন্দা।

বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর দক্ষিণ আলেকান্দার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মোশারফকে আটক করে তাদের একটি বিশেষ দল।

এ ঘটনায় কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলায় মোশারফকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।




বরিশালে বিপুল পরিমানে কারেন্ট জাল ও মাছ সহ আটক

বরিশালে অঞ্চলের নৌপুলিশের “বিশেষ কম্বিং অপারেশন ২০২৪” উপলক্ষে পৃথক অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির মাছ সহ ২১ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়।

এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় ১২ লক্ষ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ সহ ২১ জনকে আটক করা হয়েছে।এছাড়া ২টি মোবাইল কোর্ট ও ১টি নৌযান আটক করা হয় বলে জানাযায়।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বরিশালের কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়। এসময় বিপুল পরিমান কারেন্ট জাল ও মাছ সহ মোট ২১ জনকে আটক করা হয়।এসময় চারটি নিয়মিত মামলা সহ একটি নৌযান আটক এবং দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের এই “বিশেষ কম্বিং অপারেশন ২০২৪” অব্যাহত থাকবে বলে জানান তিনি।




বরিশালে শ্রমিক নেতাকে কুপিয়ে জখম

বরিশাল অফিস :: নগরীর রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মোল্লাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজনে। কোতয়ালি মডেল থানাধীন বসুন্ধরা হাউজিংয়ের নিজ বাসার সামনে মঙ্গলবার দিবাগত রাতে ১০/১২ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহত সুমন মোল্লাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক নেতা সুমন মোল্লা অভিযোগ করে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তার ওপর হামলায় স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ জড়িত। তার (কাউন্সিলর) সহযোগিরাই পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করেছে।

তবে সুমন মোল্লার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। তাছাড়া এ হামলার সাথে আমার কোন লোক জড়িত নেই। কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিচুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।

তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে কারা জড়িত তা নিশ্চিত হওয়া না গেলেও সুমন হামলাকারী কয়েকজনের নাম বলেছেন। ওসি আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




বরিশাল নগরীর সাতটি মরা খালে যৌবন ফেরানোর চেষ্টা

বরিশাল অফিস :: কীর্তনখোলা নদী থেকে বরিশাল নগরীতে প্রবেশ করা ২৪টি খাল দখল ও দুষনে যখন হারিয়ে যেতে বসেছে, ঠিক তখনই সাতটি খালের যৌবণ ফেরাতে খনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের প্রাণপন প্রচেষ্টায় মরা খালগুলো পুনরায় নতুন করে প্রান ফিরে পাঁচ্ছে। দখল ও দুষনে হারিয়ে যেতে বসা নগরীর মধ্যকার সাতটি খালে পানির প্রবাহ ফেরাতে গত কয়েকদিন থেকে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ফলে নগরীর কোলঘেঁষে বয়ে যাওয়া আমানতগঞ্জ, জেলখাল, রূপাতলী খাল, পলাশপুর খাল, সাগরদী খাল, চাঁদমারী খাল এবং ভাটারখাল দীর্ঘদিন পরে হলেও অস্তিত্ব ফিরে পেতে যাচ্ছে।

একই সাথে ম্যাপ অনুযায়ী উদ্ধার হচ্ছে দখলকৃত খালের পাড়। খনন কাজ শেষ হলে নগরীর প্রায় সাড়ে পাঁচ লাখ বাসিন্দা জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি লাভ করবে বলে জানিয়েছেন সচেতন নগরবাসী।

সূত্রমতে, পর্যায়ক্রমে নগরীর মধ্যে থাকা ১১০ কিলোমিটার দীর্ঘ ছোট-বড় খালগুলোকেও সংস্কারের আওতায় আনা হবে বলে। খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার পূর্বে বরিশালে ৪৬টি খালের অস্তিত্ব ছিলো। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে তা কমে দাঁড়িয়েছে ২৪ টিতে। বর্তমানে বড়-ছোট মিলিয়ে টিকে থাকা ২৪টি খাল অস্তিত্ব সংকটে পরেছে। আর হারিয়ে গেছে ২২টি খাল। দখল-দূষণ আর অপরিকল্পিত নগরায়নের কারণে অস্তিত্ব সংকটে পরা মরাখালে পানি প্রবাহ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

সূত্রে আরও জানা গেছে, প্রাথমিকভাবে নগরীর মধ্যকার গুরুত্বপূর্ণ সাতটি প্রধান খালের খনন কাজ শুরু করা হয়েছে। যেকারণে আনন্দে ভাসছে ওইসব এলাকার বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, নগরীর সাতটি খাল খননে ছয় কোটি ৭ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু করা হয়েছে। এরমধ্যে ১ কোটি ৩৫ লাখ টাকায় পলাশপুর খালের এককিলো সাতশ’ মিটার, এক কোটি নয় লাখ টাকায় আমানতগঞ্জ খালের দুইকিলো ৫০ মিটার, দুই কোটি ৬৭ লাখ টাকায় সাগরদী খালের নয় কিলোমিটার, ২৮ লাখ টাকায় রূপাতলী খালের এক কিলোমিটার, ৩২ লাখ টাকায় চাঁদমারি খালের এককিলো ৪২১ মিটার, চার লাখ টাকায় ভাটার খালের ১৬০ মিটার এবং ২৮ লাখ ৬৭ হাজার টাকায় জেল খালের দুই কিলোমিটারের খনন কাজ শুরু করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, প্রথম পর্যায়ে নগরীর জলাবদ্ধতা ঠেকাতে সাতটি খালের ১৯ কিলোমিটার অংশে পানি প্রবাহ ফিরিয়ে আনতে খাল খননের কাজ শুরু করা হয়েছে।

নগরীর বাসিন্দা নাজমুল সানি বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি কিংবা স্বাভাবিক জোয়ারে খাল উপচে সড়কে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন থেকে খালগুলো সংস্কারের দাবি উঠলেও বিগত দুইজন সিটি মেয়র জলাবদ্ধতা দূর করতে কোন ধরনের পদক্ষেপই গ্রহণ করেন। তিনি আরও বলেন, বর্তমান মেয়র দায়িত্বগ্রহণের পর পরই স্থানীয় সংসদ সদস্যর হাতে পরিকল্পনা করে খাল খননের কাজ শুরু করেছেন। এসব খাল সঠিকভাবে খনন করা হলে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে নগরবাসী।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওলিদ বলেন, চলতি বছরের জুন মাসের মধ্যে প্রথমধাপের খাল খননের কাজ শেষ করা হবে। এরমাধ্যমে আগামী বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে নগরবাসীর। উল্লেখ্য, নগরীর মধ্যকার সাতটি খাল খননের জন্য ২০২২ সালে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম উদ্যোগ গ্রহণ করে প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ শুরু করতে গিয়ে তৎকালিন সিটি করপোরেশন কর্তৃপক্ষের বাঁধার মুখে পরেন। এখন সেই বাঁধা কেটে গেছে নবনির্বচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত দায়িত্ব গ্রহণ করার পর। তাই নানা বাঁধা বিপত্তি পেরিয়ে পানি উন্নয়ন বোর্ড সাতটি খালের খনন কাজ শুরু করেছে। জনগুরুত্বপূর্ণ সাতটি খালের খনন কাজ শুরু করায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে ধন্যবাদ জানিয়ে নগরীর বাসিন্দা তানভির আহম্মেদ অভি বলেন, জাহিদণ্ডখোকন ভাই বরিশাল নগরীর উন্নয়নে এখন আর কোন বাঁধা নাই।

নগরী এখন ‘ইমার্জেন্সী রোগী’ ॥ বরিশাল নগরীর দায়িত্ব গ্রহণের পর একসাথে সব কাজে হাত দিতে হচ্ছে। একটা বাদ দিয়ে আরেকটা ধরার কোন সুযোগ নেই। বরিশাল এখন ইমার্জেন্সী রোগী। তাই দ্রুত চিকিৎসার জন্য আমি যথাসাধ্য কাজ করছি। কথাগুলো বলেছেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সিটি মেয়র বলেন, গত ১০ বছরে চরম অবহেলিত অবস্থায় ছিলো প্রাচ্যের ভেনিস বরিশাল নগরী। নানারোগে নগরীর রন্ধ্রে রন্ধ্রে রোগ বাসা বেঁধেছে। তাই বরিশালকে পুনরায় সুস্থ করে তুলতে হবে। যেকারণে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে।

মেয়র আরও বলেন, নগরীর জলাবদ্ধতা দূর করতে ইতোমধ্যে সাতটি খালের খনন কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি খালে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে। খালের দুইপাড়ে সৌন্দর্য্য বর্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতিসম্প্রতি সাগরদী খালের দুইপাড়ের এক কিলোমিটারের অধিক ওয়াক ওয়ে ও সাইকেলিং ওয়ে নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে। সেখানে নির্দিষ্ট দূরত্ব পর পর থাকবে সাধারণ মানুষের বিশ্রামের বেঞ্চ।

আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে। মানুষ যেন খালের তীরে বসে অবসর সময় কাটাতে পারেন সেই ব্যবস্থা করা হবে। মেয়র খোকন সেরনিয়াবাত বলেন, আমি একটি ড্রেন পরিস্কার করতে লোক পাঠিয়েছিলাম। তারা ফেইল করেছে। ড্রেইনটির ম্যানহোল নেই। আর ময়লা জমে ভেতরে পাথরের মতো শক্ত হয়ে গেছে। এখন সেটা ভাঙতেও কষ্ট হচ্ছে। ড্রেনগুলো নিয়মিত মেইনটেন্যান্স না করলে জলাবদ্ধতা তো হবেই। আর বরিশাল নগরীতে সেটাই হয়েছে। খালগুলোকে মশা তৈরির কারখানা বানানো হয়েছে। বিগত ১০ বছরে নগরীতে পরিকল্পিতভাবে কোনো কাজই হয়নি।

বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নে ব্যাপক আন্তরিক। প্রধানমন্ত্রী চাচ্ছেন প্রাচ্যের ভেনিসের হারানো গৌরব ফিরিয়ে আনতে। তাই সিটি মেয়রসহ নগরবীদদের পরামর্শ নিয়ে পরিকল্পনা অনুযায়ী বরিশাল নগরীকে বসবাসের উপযোগী শহরে রূপান্তরের পাশাপাশি প্রাচ্যের ভেনিসের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।




বরিশালে লক্ষ্যমাত্রার ২৫ ভাগ ধান-চালও সংগ্রহ হয়নি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ‘সরকারি গুদামে ধান দিলে আমাগো লস। খোলা বাজারে বেচলে মণপ্রতি এক-দ্যারশো টাহা বেশি পাই। ফাও লস কইরা লাভ কি?’ কথাগুলো বলছিলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের মনির হোসেন। তার প্রধান পেশা কৃষিকাজ। কয়েক বছর সরকার নির্ধারিত দামে খাদ্য গুদামে ধান-চাল দিয়েছেন। কিন্তু এখন আগ্রহ নেই তার।



ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান




বরগুনা চেম্বার অব কমার্সের শীতবস্ত্র বিতরণ

বরিশাল অফিস :: বরগুনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও গরিব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে বালিকা বিদ্যালয় সড়কে ৫ শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সারা দেশে শৈত্য প্রবাহের কারণে শীতে স্থবির হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সেই মুহূর্তে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন বরগুনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ।শীতবস্ত্র পেয়ে আনন্দিত এ সকল মানুষ।




বরিশালে আগাম ইরি-বোরো চাষে ব্যস্ত কৃষকরা

বরিশাল অফিস :: বরিশাল জেলার অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত আগৈলঝাড়া উপজেলা। এই উপজেলায় আগাম ইরি-বোরো চাষে নেমেছে কৃষক-কৃষানিরা। চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে জমিচাষদিয়ে ধানগাছের চারা রোপন করার জন্য এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

 

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মন্ডল জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১০হাজার ৪শ ১০ হেক্টর জমিতে উপশি ও হাইব্রিড ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪০ হেক্টর জমি। তবে আগাম চাষ বেড়েছে অনেক বেশী। বাকী ১০হাজার ২শ ৩০ হেক্টর জমিতে চাষ হবে হাইব্রীড ধান।

 

উপজেলার বাকাল গ্রামে কৃষক রিপন বলেন, জমিতে বলদ (গরু) দিয়ে মইদিতে টাকার দরকার আমরা গরিব মানুষ টাকা নাই। আমার দিনমজুর, মানুষের জমিতে কাজকরে রোজগা করে পরিবার চালাই। আমাদের কাছে টাক না থাকায় নিজেরা মইদিয়ে জমি সমান করে ধানবিজ লাগানোর জন্য জমি তৈরিকরছি। পেটেরদায়ে কাজ করছি। কাজের সময় শীত মনে হয়না।

কৃষক জাহিদুল হক স্যানামত বলেন, এবছর আমরা পুরাতন পানিতে ধানচারা রোপন করছি। পুরাতন পানিতে ধানচারা রোপন করাতে আমাদেও পানি সেচ ও চাষ খরচ লাগেনা। আমারে অনেক খরচ বেচেযায়। আমরা প্রায়জমিতে চারারোপনের কাজ শেষ করে ফেলেছি। সরকার আমাদের সার ও ধানবীজ দিয়েছে। আমরা আসাক ত রি চলতি বছর আমাদেও ধানের ফলন ভালো হবে।

বরিশাল আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসার পিযূষ রায় বলেনছেন,’আমারা চলতি বছর উপজেলার ১ হাজার কৃষককে ধানবীজ ও সারদিয়েছি এবং ৫ হাজার কৃষককে ধানবীজ দিয়েছি।’চলতি বছর ঘন কুয়াশার কারণে ধানেরবীজ তলায় কিছুটা ক্ষতির প্রভাব পরেছে।’যে ক্ষতি হয়েছে তা বড় ধরনের কোন ক্ষতিনা। জমিতে আগাম যে বীজরোপন করা হয়েছে তাতে কো ক্ষতির প্রভাব ফেলতে পারেনাই’।’চলতি বছর প্রকৃতির কোন দূর্যোগ বা বৈরীআবহাওয়া না হলে এবছরও বাম্পার ফলনের সম্ভাবনা আছে।’এবছর আমাদের লক্ষ্যমাত্রার ছাড়িয়ে যাবার সম্ভবনা রয়েছে’।