দশমিনায় যানজটে নাকাল শিক্ষার্থী ও পথচারীরা

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের পূজাখোলা, সদর রোড ও নলখোলায় অবৈধভাবে সড়কের দুই পাশে অটোরিকশা, মাহিন্দ্রা ও মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির স্ট্যান্ড গড়ে তোলায় যানজটে নাকাল হচ্ছেন পথচারীরা।

অবৈধভাবে এ স্ট্যান্ডের ফলে চলমান স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের ভোগান্তি চরমে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার পূজাখোলা – নলখোলা এলাকায় পূর্ব দিক থেকে ঢোকার প্রবেশপথ এটি। পটুয়াখালী জেলা শহর থেকে দশমিনা-গলাচিপা ও বাউফল উপজেলা তিনটি সড়কের মাথা এসে নলখোলা এলাকায় মিশেছে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ মোড়। এ মোড়ে সড়কের দুই পাশসহ চলাচলের জায়গাতেও সারি সারি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়েছে। পথচারীরা কষ্ট করে মোড়টি পারাপার হচ্ছেন। সড়কের দুই পাশে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় অনেকে ঝুঁঁকি নিয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করতে হচ্ছে। বড় কোনো গাড়ি এলেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

দশমিনা সদরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুর রসিদ তালুকদার সরকারি ডিগ্রি কলেজ ও ডা: ডলি আকবর মহিলা কলেজ রয়েছে। আর এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শুরু ও ছুটির সময় শিক্ষার্থীদের ব্যাপক যানজটে আটকে থাকতে হয়।

দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, পুরো সড়কটি দখল করে অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। পূজাখোলা মোড় থেকে শুরু করে নলখোলা সড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয় বিভিন্ন ধরনের গাড়ি। হেঁটেও যাওয়ার উপায় থাকে না। ফুটপাথসহ সব জায়গায় এসব গাড়ি রাখা হয়। দ্রুত এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

গাড়ি রাখার বিষয়টি স্বীকার করে দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, থানা পুলিশের উদ্যোগে অটোরিকশা ও মাহিন্দ্রা চালকদের প্রশিক্ষণ দেয়া হবে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে বাধ্য করা হবে। আর অটোরিকশা ও মাহিন্দ্রা থেকে যাত্রীরা যাতে ডান পাশে না নামতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিজা নাজ নীরা বলেন, অটোরিকশা ও মাহিন্দ্রার জন্য নলখোলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে স্ট্যান্ডের জায়গা নির্ধারণ ও বালু বরাটের কাজ শেষ করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নতুন স্ট্যান্ডে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হচ্ছে।




বাউফলে ৩ দিন সকাল-সন্ধ্যা বিদ্যুৎ বন্ধ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে বুধবার থেকে শনিবার (১৮- ২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পটুয়াখালী পল্লী বিদ্যুতের এজিএম (ও অ্যান্ড এম) প্রকৌশলী গগন সাহা এ তথ্য জানান।

জানা যায়, ৩৩ কেভি বিদ্যুতের সার্কিটের আন্ডার সাইজ তার ও কন্ডাক্টর (৭৮ স্প্যান, লোহালিয়া – কাশিপুর) পরিবর্তনের জন্য এমন প্রদক্ষেপ নেওয়া হয়েছে। কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সেজন্য বিদ্যুৎ বিতরণ লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ, বিদ্যুৎ এর সংশ্লিষ্টতা আছে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন পটুয়াখালী পল্লী বিদ্যুতের এজিএম (ও অ্যান্ড এম) প্রকৌশলী গগন সাহা।




এমপি-ওসি সেজে সরকারি দপ্তরে ফোন করে গালমন্দ, টাকা দাবি

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় ওসির নাম ভাঙিয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তিকে হুমকি-ধমকি দিয়ে টাকা দাবি করছে প্রতারক চক্র। টাকা দিতে অস্বীকৃতি জানালে করা হচ্ছে অকথ্য ভাষায় গালমন্দ।

অন্যদিকে পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদার পরিচয় দিয়ে হজে নেওয়ার কথা বলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে মোটা টাকা দাবি করা হচ্ছে। অনেকে প্রভাবিত হয়ে প্রতারক চক্রের বিকাশ বা নগদে পাঠিয়ে দিচ্ছেন টাকাও। পরে প্রতারক চক্রের সেসব নাম্বারে ভুক্তভোগী ফোন দিলে পাচ্ছেন বন্ধ বা হুমকি-ধমকি।

তবে এমপি বলছেন, প্রতি বছরই এমন ঘটনা ঘটছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মরত সুজানা বলেন, দশমিনা থানার ওসি পরিচয় দিয়ে তাকে ফোন করে টাকা দাবি করা হয়।
একই অফিসের মো. বশির বলেন, নগদের ২০ হাজার টাকার একটি ভুয়া ম্যাসেজ তার ফোনে পাঠিয়ে ওসি পরিচয় দিয়ে তাকে ফোন করা হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে তুইতুকারি করে ২০ হাজার টাকা ফেরত চেয়ে গালমন্দ করা হয়।
তিনি বলেন, একইভাবে বিভিন্ন সরকারি দপ্তরে ফোন করে একইভাবে হুমকি-ধমকি ও গালমন্দ করা হচ্ছে।

দশমিনা থানার ওসি মো. নূরুল ইসলাম মজুমদার বলেন, একটি নম্বর থেকে প্রতারক চক্র ফোন করে টাকা দাবি করছে। একজন উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। থানায় একটি ডায়েরি হয়েছে এবং প্রতারককে ধরার চেষ্টা চলছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

এমপি এসএম শাহজাদা বলেন, আমার নাম ভাঙিয়ে শিক্ষকদের ফোন করে হজে নেওয়ার কথা বলে টাকা দাবি করা হচ্ছে। প্রায় প্রতি বছরই প্রতারকরা এমন ঘটনা ঘটাচ্ছেন। তিনি সবাইকে সতর্ক এবং কাউকে টাকা না দেওয়ার অনুরোধ জানান।




তীব্র শীতে কাঁপছে সাগর পাড়ের হতদরিদ্র মানুষ

 

মো:আল-আমিন, পটুয়াখালী: তীব্র শীতে কাঁপছে সাগর পাড়ের হতদরিদ্র মানুষ। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ার গ্রামীন জনপদ।

বৃহস্পতিবার সকাল নয়টায় সর্বনিম্ন ১১.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। বেকায়দায় পড়েছে গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলে ও নিম্ন  আয়ের শ্রমজীবিরা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভীড় করছে অনেক হতদরিদ্র মানুষ।
এদিকে হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

মহিপুর এলাকার মৎস্য ব্যবসায়ী মো.মাহতাব মিয়া বলেন, তার একটি ট্রলার ১৭ জন জেলেসহ গভীর সাগরে রয়েছে। গভীর সাগরে এখানের চেয়েও আর বেশি শীত অনুভূত হয়। শীত এবং ঘন কুয়াশার জেলেরা বেশ বেকায়দায় পড়েছেন।

একই এলাকার মাৎস্য শ্রমিক মিজান বলেন, এমনিতেই আমরা বরফ দেওয়া মাছ মাথায় করে টানি। তারপরও এত শীত পড়েছে যে এক বেলা মাছ টানার কাজ করলে অন্য বেলা একেবারে কাহিল হইয়া যাই।

তবে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শীত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একই সাথে ঘন কুয়াশা বিরাজ করতে পারে।




বরিশালে মাঘের কনকনে শীতের মধ্যে বৃষ্টি, নাকাল জনজীবন

বরিশাল অফিস :: একদিকে অব্যাহত কুয়াসা ও মাঘের হাড় কাঁপানো শীত, অন্যদিকে বৃষ্টি, এ দুইয়ে মিলিয়ে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বরিশাল নগরীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এভাবে প্রায় এক ঘণ্টা বেশি ধরে নামে বৃষ্টি পড়ায় সবচেয়ে বেশি দূর্ভোগে পড়েছে শহরের নিম্ন আয়ের মানুষ ও অনার্সের পরিক্ষার্থী শিক্ষার্থীরা । পরে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত বরিশালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। এসময় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিস।

এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত কোন সূর্যের দেখা মিলেনি। হিমেল বাতাসের কারণে সূর্যের উত্তাপ ছড়াতে পারছে না। এ কারণে শীত বেশি অনুভ‚ত হচ্ছে। ফলে বেশি কষ্টে রয়েছে নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষ। তীব্র ঠান্ডা দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এছাড়াও বরিশালে আবহাওয়া প্রতিদিনই পরিবর্তন হচ্ছে।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বৃষ্টি থেমে গেলে তাপমাত্রা আরও কমে আসবে। এছাড়া মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। শীতের কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচল এবং মানুষের অনাগোনা কম। অন্যদিকে হাড় কাঁপানো শীতে মধ্যে নগরীর লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে অলিগলিতে আগুন জ্বেলে চলে হাত-পা সেঁকেছে মানুষ।




২৪ ঘণ্টায় বেড়েছে করোনা শনাক্তের হার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৭১ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৯ জনেই রইলো।



চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করুন নতুনরাও

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির ক্যাশ এরিয়া বিভাগ ইউনিভার্সাল অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল (১৭ জানুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।



জ্বরে মুখের স্বাদ নষ্ট? ফেরাবেন যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শীতের সময়ে জ্বরের সমস্যা দেখা যায় প্রায় প্রতি ঘরেই। শুধু জ্বর না, সঙ্গে থাকে সর্দি-কাশিও। শীতে এ ধরনের অস্বস্তিকর সমস্যা চলতেই থাকে। ফলে এসময়ের মজার সব খাবার উপভোগ করা তো হয়ই না, উল্টো মুখের স্বাদ চলে যায়। তখন যা খাওয়া হয় তাই তেতো স্বাদের লাগে। আবার জ্বর, সর্দি, কাশিতে শরীর হয়ে পড়ে দুর্বল। মুখের এই রুচি চলে যাওয়ার সমস্যা কীভাবে দূর করা যায়



চিকিৎসার জন্য ছেলেকে ভারতে নিয়ে গেলেন পরীমণি




আজকের দিনে যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অ্যাডিলেডে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়াবে। সন্ধ্যায় মাঠে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। এএফসি এশিয়া কাপে আছে তিনটি ম্যাচ।