বরিশালে পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

বরিশাল অফিস :: মানসিক ভারসাম্যহীন সন্তান সম্ভাবা নারীকে (৩৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলো ফায়ার সার্ভিসের কর্মীরা। একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই পাগলী একটি কন্যাসন্তান প্রসব করেছে।

তবে নবজাতক কন্যা সন্তানটির বাবা হয়নি কেউ। বর্তমানে মা ও তার নবজাতক মেয়ে দুইজনেই সুস্থ আছেন। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলা হাসপাতালের।

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ টিপু সুলতান জানান, বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তান সম্ভাবা মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর থেকে সে পর্যবেক্ষনে ছিলো। বৃহস্পতিবার সকালে হাসপাতালে ওই নারী বাচ্চা প্রসব করেন। মানসিক ভারসাম্যহীন ওই নারী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান জানান, বিষয়টি নজরে আসার পর ওই নারীর নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহন করা হয়। শিশুটির ভবিষ্যত নিশ্চিত করার জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বেবিহোমে হস্তান্তর করা হবে।

বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, বুধবার দুপুরে উপজেলার বাটাজোর-শৌলকর রাস্তায় মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।




বিরোধী দলীয় নেতা-উপনেতা-চিফ হুইপ পদে মনোনয়ন চূড়ান্ত করল জাপা




সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সমাবেশ ও লাল পতাকা মিছিল

বরিশাল অফিস :: বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার উদ্যোগে আজ (১৮ জানুয়ারী) সকাল ১১ টায় মহাত্মা অশ্বিনী কুমার টাউন হলের সামনে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক। বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা.মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন।

এ সময় বক্তারা বলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট দীর্ঘ ৪২ বছর ধরে শ্রমিকদের সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। বর্তমানে সময়ে গার্মেন্টস-টেক্সটাইলের মত প্রাতিষ্ঠানিক খাত থেকে শুরু করে ব্যাটারিচালিত রিক্সা-ইজিবাইকসহ পরিবহন খাতেও শ্রমিক আন্দোলনের লড়াকু সংগঠন হিসেবে সারাদেশে শ্রমিক ফ্রন্ট শ্রমিকদের আস্থা অর্জন করছে।

বক্তারা বলেন, নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বরং বিভিন্ন জায়গায় এখনো শ্রমিকদের জিম্মি করে চাঁদা নেয়া হচ্ছে অথবা অযৌক্তিক ভাবে ট্রাফিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে ইজিবাইকের লাইসেন্স দেওয়ার মাধ্যমে এই খাতভুক্ত লক্ষাধিক শ্রমিকদের ট্রাফিক হয়রানি ও চাঁদাবাজি থেকে মুক্তি দিতে হবে। পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর থেকে অপ্রশস্ত মহাসড়কে গাড়ির চাপ বেড়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।

বক্তারা মহাসড়কে সাইড লেন নির্মাণ এবং গুরুত্বপূর্ণ স্থানে পার্কিং স্ট্যান্ড নির্মাণ করতে হবে,এবং শ্রমিক স্বার্থবিরোধী অত্যাবশকীয় পরিসেবা বিল প্রত্যাহার করার দাবি জানান। বক্তারা সোনারগাঁও টেক্সটাইলে গতবছরের বকেয়া বেতন পরিশোধ করাসহ যুগোপযোগী বেতনস্কেল চালু করার দাবি জানান।

এ সময়ে বক্তারা আরো বলেন,গত ৭ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রের কফিনে শেষ পেরেকঠোকা হয়ে গেছে। যারা জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আসে তারা শ্রমিকদের কথা কখনোই চিন্তা করে না। এই অবৈধ সরকার শুধুমাত্র ব্যবসায়ীদের কাছে দেশ বর্গা দেয়ার জন্য জনসমর্থনবিহীন একটা পাতানো নির্বাচন করে সংসদ গঠন করেছে। বক্তারা অবিলম্বে এই জনবিচ্ছিন্ন সরকারের পদত্যাগ দাবি করেন।

 




প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ইইউয়ের অভিনন্দন




বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান- উদ্বোধন

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (সেনা ও নৌ শাখা) এবং রোভার স্কাউট গ্ররুপের উদ্যোগে বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) সকাল ১১টায় পরিচ্ছন্নতা অভিযান-২০২৪ কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কার্যক্রমের উদ্বোধন করেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ।

এ সময় তিনি বলেন, বিএনসিসি ও রোভার স্কাউটের এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

এখন থেকে প্রতিমাসের প্রথম সপ্তাহে ০১ দিন করে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। এভাবে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণাসহনবিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে দেশ ও বিদেশে পরিচিতি লাভ করবে এবং অচিরেই একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অতিদ্রæত একটি কাউন্সিলিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে যেখানে একজন মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা শাখার ২/লেফটেন্যান্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, নৌ শাখার পি.ইউ.ও. হোসনেয়ারা ডালিয়া এবং রোভার স্কাউটের গ্ররুপ সম্পাদক লিডার দিলআফরোজ খানম উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউট গ্ররুপের ক্যাডেটগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 




হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না

চন্দ্রদ্বীপ ডেস্ক:  হজ নিবন্ধনের দ্বিতীয় দফার সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে। এদিন বিকেল ৩টা পর্যন্ত পবিত্র হজে যেতে নিবন্ধন করেছেন মাত্র ৪৪ হাজার ২৯৭ জন। এখনও ফাঁকা ৮১ হাজার ৯০৪ কোটা। যদিও রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করার সুযোগ রয়েছে। শেষ সময়ে আরও হাজার তিনেক ব্যক্তি নিবন্ধন করতে পারেন বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয়। তবে সময় আর বাড়ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।




২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

চন্দ্রদ্বীপ ডেস্ক :  আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।




নির্বাচনে নিয়ে টিআইবির রিপোর্ট অসত্য: তথ্য প্রতিমন্ত্রী

চন্দ্রদীপ নিউজ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, নির্বাচনে নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট অসত্য। তাদের তথ্য গোজামিলে ভরা ও বিভ্রান্তিকর।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, আন্তর্জাতিক কোনো জার্নাল তাদের এই গবেষণা প্রকাশ করবে না। যদি প্রকাশ করে তাহলে প্রমাণ হবে তাদের এই গবেষণা সঠিক। এই গবেষণায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়নি।

তিনি বলেন, তারা মানুষের মতামতকে তথ্য হিসেবে দেখিয়েছে। ৪২ হাজার কেন্দ্র থেকে মাত্র ৫০টি কেন্দ্রের ফলাফল নিয়ে পুরো নির্বাচন ঘিরে তৈরি রিপোর্ট কখনো সঠিক হতে পারে না।

তথ্য প্রতিমন্ত্রী প্রশ্ন রাখেন, এত অল্প কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে কি করে এমন রিপোর্ট প্রকাশ করা সম্ভব?




শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

চন্দ্রদীপ ডেস্ক : তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় কুড়িগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, সরকারি নির্দেশনার আলোকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণার জানায়, আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হওয়ার পর এই সিদ্ধান্ত জানতে পেরে তারা বাড়ি ফিরে যান।

তবে সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, সকালে তারা যথারীতি স্কুলে আসেন, অ্যাসেম্বলি করার পর মেইলে স্কুল বন্ধের নির্দশনা আসে। সে অনুযায়ী স্কুল বন্ধ ঘোষণা করা হয়।
স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বায়েজীদ বোস্তামী জানান, প্রচণ্ড ঠাণ্ডার কারণে স্কুলে আসতে অনেক কষ্ট হতো।

অনেকে অসুস্থ হয়ে পড়ত। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুশি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, সব প্রতিষ্ঠান প্রধানকে ইতিমধ্যে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেশ উদ্দিন সরকার জানান, পরবর্তী সময়ে তাপমাত্রার উন্নতি হলে স্কুল খুলে দেওয়া হবে।




অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া

 

মো:আল-আমিন, পটুয়াখালী : শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত মা-মেয়ে জাহানারা বেগম (৫৫) ও লুৎফুন নাহারে লিমার (৩০) গ্রামের বাড়িতে শোকাবহ শুনসান নীরবতা ও নিস্তব্ধতা বিরাজ করছে।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের বাড়িতে এই চিত্র দেখা যায়।

স্বজনদের মাঝে বিরাজ করে শোকর ছায়া। নিহত জাহানারা বেগমের ভাসুর সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ মল্লিক জানান, তার ছোট ভাই আব্দুল লতিফ মল্লিক এর স্ত্রী জানারা বেগম এবং লুৎফুন নাহার লিমা ভাতিজি। নিহতদের মরদেহ বিকেলে বরিশালে পৌঁছে। শহরের কলেজ এভিনিউ রোডের বাসার কাছে সন্ধ্যায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাউফলের কারখানা গ্রামের বাড়িতে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভাইয়ের ইচ্ছেতে বরিশালেই দাফন করা সম্ভাবনা রয়েছে।

তিনি আরো জানান, আমেরিকা প্রবাসী ছোট ভাই আব্দুল লতিফ মল্লিক এর স্ত্রী দীর্ঘ চার বছর ধরে দুরেরোগ্য ক্যান্সারে ভুগছিলেন, জাহানারা বেগমের একমাত্র মেয়ে লিমাও পাঁচ বছর ধরে আমেরিকায় বসবাস করলেও মায়ের অসুস্থদের জনিত কারণে দেড় মাস আসে দেশে আসে। লিমা গতকাল রাতে বরিশাল থেকে অ্যাম্বুলেন্স যোগে মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে মা ও মেয়ে নিহত হন।

লিমার চাচি জানান, তাদের পরিবারের একমাত্র মেয়ে সন্তান ছিল লিমা। কার মেয়ে না থাকায় রিমাকে সে মেয়ের মতো ভালোবাসতেন, এই অকাল মৃত্যুতে তারা শোকাহত।

এদিকে শোকের ছায়া বিরাজ করছে জাহানারা বেগমের বাবার বাড়ি কাশিপাড়া ইউনিয়নের আনারসি গ্রামে।
তার ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলী খান বলেন, খুব আদরের ছোট বোন ছিল জাহানারা বেগম, বিয়ের আগ পর্যন্ত সংসদ রান্নাবান্না তিনি করতেন। বোনের সাথে ভাগ্নির মৃত্যুতে তাদের সম্পর্কের সূতা ছিড়ে গেল বলে মনে করেন তিনি। নিহত জাহানারা বেগম প্রয়াত সিরাজ খানের ৫ মে ও দুই ছেলের মধ্যে ষষ্ঠ ছিল।

এছাড়াও একই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের স্বজন লতিফ মল্লিকের মামাতো ভাই আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি মল্লিক (২৬)। রাব্বিদের পত্র বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে ও তবে বাবা পরে দশমিনা উপজেলার আদম পুরায় শ্বশুর বাড়ি বাড়ি বসবাস করায়  রাব্বি এখানেই বড় হয়।
সন্ধ্যার পরে রাব্বির মরদেহ দশমিনের আদমপুরা গ্রামে পৌঁছে এবং রাত আটটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে বরিশালের একটি হাসপাতালে চাকরি করতো। বাপ্পির স্বজনদের মধ্যেও বিরাজ করছে  শোকের ছায়া।