বিপিএল শুরু : কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা, যে একাদশ নিয়ে লড়াইয়ে দুই দল

চন্দ্রদীপ নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতেছে দুর্দান্ত ঢাকা। ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ম্যাচ দিয়ে মোসাদ্দেকের সঙ্গে লিটন দাসেরও বিপিএলে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিপিএলের উদ্বোধনের ঘোষণা করেন।

তার আগেই হয় টস।

অনেক বিদেশি এখনো দেশে এসে না পৌঁছানোয় দুই দলই হাতে থাকা শক্তি নিয়ে লড়াইয়ে নেমেছে। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে নেমেছে শক্তিশালী স্কোয়াড গড়া কুমিল্লা। অপরদিকে জাতীয় দলের দুই তারকা পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামকে একাদশে রেখেই লড়াইয়ে নেমেছে ঢাকা।

দুর্দান্ত ঢাকা একাদশ
মোসাদ্দেক হোসেন (অধিনায়ক) তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আরাফাত সানি, ইরফান শুক্কুর, সাইফ হাসান, নাইম শেখ, দানুশকা গুনাথিলাকা, উসমান কাদির, চতুরঙ্গা ডি সিলভা, ক্রসপুল্লে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি, মাহিদুল ইসলাম, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ম্যাথু ফ্রড, মুশফিকুর রহমান।




যেদিন থেকে শীত কমবে জানাল আবহাওয়া অফিস

চন্দ্রদীপ ডেস্ক: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে শৈত্যপ্রবাহ আরও বেশ কয়েক দিন থাকতে পারে। সেই সঙ্গে পাঁচ বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। রাতে তাপমাত্রা আরও কমতে পারে। এ ছাড়া আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম। অর্থাৎ শীত থাকছে আরও কয়েক দিন।

শুক্রবার সকাল ৯টায় আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দিনেও শৈতপ্রবাহ বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে। আর সেই সঙ্গে পাঁচ বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আর বৃদ্ধির সম্ভাবনা কম




ভারতে পিকনিকের নৌকা ডুবে নিহত ১৬

চন্দ্রদীপ ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলের একটি হ্রদে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নৌকাডুবির ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক। নৌকাটিতে তারা পিকনিক করছিলেন। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

ভাদোদরা শহরের হারানি লেকে নৌকাটি ডুবে গেছে। ভাদোদরার ফায়ার অফিসার জিতু পারমার জানিয়েছেন, প্রথমে ১১ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রাখেন। পরে এক শিক্ষকসহ আরও ৪ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

তবে নৌকাটিতে ঠিক কত জন যাত্রী ছিল তা জানা যায়নি।

গুজরাট রাজ্যের হীরা ব্যবসার জন্য পরিচিত একটি শহরভাদোদরা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে শিক্ষার্থীরা পিকনিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।




বরিশালের গৌরনদীতে একক ফল বাগান (পেয়ারা) প্রদর্শণী পরিদর্শন

বরিশাল অফিস :: বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ব্লকের একক ফল বাগান (পেয়ারা) প্রদর্শণী পরিদর্শন করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী) সকালে গৌরনদী উপজেলার মাহিলাড়া ব্লকের বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারিপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের একক ফল বাগান ( পেয়ারা) প্রদর্শণী পরিদর্শন করেন পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, জনাব মাহবুবুল হক পাটওয়ারী। এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন,প্রকল্প পরিচালক সুলতান আহম্মেদ , ডিপিডি সাবিনা ইয়াসমিন ও মনিটরিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার শেখ, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত জেলার দু’বারের শেষ্ঠ, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপসহকারি কৃষি কর্মকর্তা মিঠুন বনিক, কৃষক জনাব মজিবুর রহমান বিপ্লব প্রমুখ।




বরিশালে বিএম কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা ভিভাগের ১ম পূর্ণমিলনী ও আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯জানুয়ারী) সকাল ১১টায় বিএম কলেজ ময়দানে অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সরকারী ব্রজমোহন কলেজের আয়োজনে সরকারী ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ব্যবস্থাপনা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর
আহবায়ক প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাণিসম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর (৫) আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

এ সময় সম্মানিত অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট ছিলেন সরকারী ব্রজমোহন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.এ.এস কাইয়ুম উদ্দীন, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র ও বরিশাল মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র ও বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম।

এরপূর্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের উদ্ধোধন করেন পাণিসম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সহ বিভিন্ন অতিথি বৃন্দ। পরে প্রধান অতিথিকে ক্রেস্ট
প্রধান করা সহ ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেয় আয়োজক কমিটি নেতৃবৃন্দ।

 




অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ দিয়ে নিজের যে ক্ষতি করছেন




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট

বিপিএল

ঢাকা-কুমিল্লা
বেলা ২-৩০ মি.

চট্টগ্রাম-সিলেট
সন্ধ্যা ৭-৩০ মি
গাজী টিভি ও টি স্পোর্টস

৪র্থ টি-টোয়েন্টি
নিউজিল্যান্ড-পাকিস্তান
দুপুর ১২-১০ মি
পিটিভি স্পোর্টস

অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ২টা, স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ লিগ

হিট-সিক্সার্স
বেলা ২-৪০ মি
স্টার স্পোর্টস ২

অ্যাডিলেড টেস্ট-৩য় দিন
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৫-৩০ মি
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

এসএ২০
কেপটাউন-পার্ল
রাত ৯-৩০ মি
স্পোর্টস ১৮-১

ফুটবল

এশিয়ান কাপ ফুটবল
ইরাক-জাপান
বিকেল ৫-৩০ মি
টি স্পোর্টস ডিজিটাল

ভিয়েতনাম-ইন্দোনেশিয়া
রাত ৮-৩০ মি.
টি স্পোর্টস ডিজিটাল

হংকং-ইরান
রাত ১১-৩০ মি., টি স্পোর্টস ডিজিটাল

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন
৩য় রাউন্ড
সকাল ৬টা, সনি স্পোর্টস ২, ৩ ও ৫




জিএম কাদের তাদের জাপার সংসদীয় দলের নেতা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসন পাওয়া জাতীয় পার্টি (জাপা) তাদের চেয়ারম্যান জিএম কাদেরকে সংসদীয় দলীয় নেতা হিসেবে মনোনীত করেছে।

পাশাপাশি জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে সংসদীয় দলের উপনেতা এবং দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সংসদীয় দলের চিফ হুইপ করা হয়েছে।

জাপা নেতারা জানিয়েছেন, তারা এ সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানাবেন। সন্ধ্যার পর জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের সভা হয়। ওই সভায় সংসদীয় দলের নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচিত করা হয়।

তবে এর আগে বিকেলে দলটির মহাসচিব মুজিবুল হক জানিয়েছিলেন, জাপার সংসদীয় দলের প্রথম সভা ছিল আজ। সভায় ১১ সংসদ সদস্যের মধ্যে ১০ জন অংশ নেন। তারা এ সভায় সর্বসম্মতিক্রমে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত করেন। রোববার তাদের দলের এ প্রস্তাব স্পিকারকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত হয়েছে।

এসময় মুজিবুল হক আর বলেন, সংসদে বিরোধীদল জাপা। যারা স্বতন্ত্র হয়েছেন, তারা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন। তারা পদ ছেড়ে এসে জোট করবেন কি না, সেটা নিশ্চিত নয়। আমরা বিশ্বাস করি, স্পিকার জাতীয় পার্টিকেই বিরোধীদল হিসেবে স্বীকৃতি দেবেন।

এর কয়েক ঘণ্টা পর জাপা মহাসচিবের বক্তব্যকে ভুল ও তথ্যবিভ্রাট উল্লেখ করে দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছে। আসলে এটি ভুল ও তথ্যবিভ্রাট।

তিনি বলেন, সংসদের বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপের নাম ঘোষণা করার এখতিয়ার স্পিকারের।




বাড়তে পারে শীত, বৃষ্টির পূর্বাভাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে। আর সেই সঙ্গে পাঁচ বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। রাতে তাপমাত্রা আরও কমতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আর বৃদ্ধির সম্ভাবনা কম।

মাঘের শীতে গতকাল বৃহস্পতিবার কষ্টের মাত্রা বাড়িয়েছে বৃষ্টি। খুলনা, যশোর, বরিশালসহ দেশের দক্ষিণের নানা স্থানে অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাজধানীতেও। এতে মানুষের কষ্ট বেড়েছে।

পুরো রংপুর বিভাগসহ গতকাল ১০ জেলায় বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। সরকার আগেই ঘোষণা করেছিল, কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে।

জানা গেছে, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকাগুলোর মধ্যে চার জেলায় স্কুল বন্ধ করা হয়েছে। কোনো কোনো স্থানে মাধ্যমিক স্কুল বন্ধ হলেও প্রাথমিকের ক্লাস চলেছে। আবার কোনো স্থানে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হওয়ার পর ক্লাস বন্ধের ঘোষণা পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে। আর সেই সঙ্গে পাঁচ বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। রাতে তাপমাত্রা আরও কমতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আর বৃদ্ধির সম্ভাবনা কম। অর্থাৎ শীত থাকছে আরও কয়েক দিন।

দক্ষিণের বিভিন্ন স্থানে বৃষ্টি যে হবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই দক্ষিণের বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় যশোরে, ২২ মিলিমিটার। আর চুয়াডাঙ্গায় ২০ ও সাতক্ষীরায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়।

বৃষ্টিতে এসব এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের। গত বুধবার সন্ধ্যায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় চুয়াডাঙ্গায়। প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার কোনো ঘোষণা না এলেও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের প্রভাব পড়ে সেখানে। এতে প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়।




পাটুরিয়ায় ফেরিডুবিতে নিখোঁজ হুমায়ুনের বাড়িতে স্বজনদের আহাজারি

এস এল টি তুহিন, বরিশাল :: মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন হুমায়ুন কবির নামের এক ইঞ্জিনচালক। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্ত্রী রজি আক্তার।

হুমায়ুন কবিরের স্ত্রী রজি আক্তার কান্নাজড়িত কণ্ঠে চন্দ্রদীপ নিউজকে বলেন, আমাকে ফোন দিয়ে তিনি (হুমায়ন) বলেন, আগামী শুক্রবার বাড়িতে আসব, পাঞ্জাবি ধুয়ে রেখো ছেলেকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে। এ কথাই যে শেষ কথা হবে তা বুঝতে পারিনি। স্কুল পড়ুয়া দুই মেয়ে ও একমাত্র ছেলের পড়ালেখার খরচ কে বহন করবে।

১০ বছর বয়সী ছেলে ইয়াসিন চন্দ্রদীপ নিউজকে জানায়, শুক্রবার সকালে বাবা বাড়িতে এসে আমার মার্কসিট দেখার কথা ছিল। মার্কসিট দেখে আমাকে নিয়ে দুপুরে নামাজ পড়তে যাবে মসজিদে এ কথাই ছিল বাবার সঙ্গে শেষ কথা।

একাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ে কামুন্নাহার চন্দ্রদীপ নিউজকে বলেন, আমার বাবা গত মঙ্গলবার রাতে মাকে শেষবারের মত কল দেয়। কল দিয়ে বলে শীতে মেয়েদের যেন কষ্ট না হয়। কষ্ট হলে তার ব্যবহৃত পোশাক ব্যবহার করতে বলে। বাবা আমাদের প্রতিদিন ১০-১২ বার কল দিত। এখন আমাদের খোঁজ নিবে কে। আমাদের পরিবারের একমাত্র কর্মক্ষম হল বাবা। আমাদের লেখাপড়া কিভাবে চলবে তা নিয়ে অনিশ্চয়তা পড়ে গেছি।

এ সময় নবম শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়ে নূরি জান্নাত ক্ষোভ প্রকাশ করে বলে, আজ দুই দিন হলেও আমার বাবার কোন খোঁজ জানি না। এটা কেমন কথা। আমরা সরকারের কাছে আমার বাবার লাশটা অন্তত ফেরত চাই।

সাবেক ইউপি সদস্য মো. মনসুর আলী বলেন , হুমায়ন ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। সে অনেক ভাল মনের মানুষ ছিল। আমরা স্থানীয়রা তাকে আমাদের মসজিদের সভাপতি করেছি। এই শুক্রবার বাড়িতে আসার কথা।

ঘন কুয়াশার কারণে বুধবার (১৭ জানুয়ারি) সকালে পাটুরিয়া ঘাটে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে যায়। এ ফেরির মাস্টার ছিল হুমায়ুন কবির। তিনি ২০১১ সালে বিআইডব্লিইটিএ তে যোগদান করে।

হুমায়নের ছোট ভাই রফিকুল ইসলাম শাওন জানান, আমরা দুর্ঘটনার খবর শোনার পরে ঘাটে চলে আসি। পরে ট্রলার নিয়ে নদীতে ভাইয়ের লাশ খুঁজছি।ভাইয়ের লাশ উদ্ধারে কোন পদক্ষেপ দেখছি না সরকারের। বৃহস্পতিবার মাত্র একটি ট্রাক উদ্ধার করা হয়েছে কিন্তু ভাইয়ের লাশ উদ্ধারে কোন গতি নেই।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার মো. ইয়াসিন আরাফাত রানা চন্দ্রদীপ নিউজকে জানান, হুমায়ন কবির একজন সরকারি চাকরিজীবী। সরকারি বিধি মোতাবেক তার জন্য সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।