মির্জাগঞ্জে দণ্ড প্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে দন্ডপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ঢাকার উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করে পরদিন পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মজিদবাড়িয়া ইউনিয়নের সত্তার হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার এবং সুবিদখালীর আবদুল গনি মাস্টারের ছেলে গিয়াস মাহমুদ।

পুলিশ জানায়, আসামী শাকিল হাওলাদারকে ২০১৮ সালে বেতাগী থানায় দায়েরকৃত মাদক মামলায় এক বছর এবং অপর আসামী গিয়াস মাহমুদকে ২০১৭ সালে ঢাকা কোর্টে দায়েরকৃত এন আই অ্যাক্টথর মামলায় এক বছর সাজা প্রদান করে আদালত। তারপর থেকে ওই দুই আসামী পলাতক ছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ওই দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




বিয়ের আগে হবু স্ত্রীকে কোন প্রশ্ন অবশ্যই করবেন?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিয়ে প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। ঝোঁকের বসে কিংবা আবেগাপ্লুত হয়ে বিয়ে করলে পরবর্তীসময়ে আফসোস করতে হয়।

এ কারণে বিয়ের আগে নারী-পুরুষ উভয়েরই উচিত সব বিষয়ে খোলামেলা কথা বলা। না হলে বিয়ের পর দেখা দিতে পারে একাধিক সমস্যা।

তাই বিয়ের আগে উভয়েরই সব বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া উচিত। বিশেষ করে বিয়ের আগে পুরুষরা হবু স্ত্রীকে অবশ্যই কয়েকটি প্রশ্ন করুন। জেনে নিন কোনগুলো-

১. বর্তমানে বেশিরভাগ নারীই স্বাবলম্বী। আপনার হবু স্ত্রীও যদি কর্মজীবী হন তাহলে তাকে আগেই জিজ্ঞাসা করে নিন, বিয়ের পরও কি তিনি কাজ করবেন?

কারণ তার উত্তর শুনেই আপনি নিজেদের ভবিষ্যতের বিষয়ে পরিকল্পনা করতে পারবেন। আর সেভাবেই পরিবারকে বোঝাতে হবে।

২. নারী-পুরুষ নির্বিশেষে সবারই রান্না জানা উচিত। তবে নারীরাই বেশিরভাগ সময় রান্নার ভার নেন, এ কারণে তাকে জিজ্ঞাসা করতেই পারেন, তিনি রাঁধতে জানেন কি না।

৩. স্ত্রীর বন্ধুবান্ধব নিয়ে আপনার চিন্তা করার তেমন প্রয়োজন নেই। তবে তার কাছের বন্ধুদের সম্বন্ধে জেনে রাখা ভালো। কারণ বিপদে আপদে তাদের সাহায্য লাগতেই পারে।

৪. ঘর পরিষ্কার রাখা সবার পক্ষেই সব সময় সম্ভব হয় না। কারণ কর্মব্যস্ততার কারণে অনেকেই পরিষ্কার করার সময় পান না। হবু স্ত্রী ঘরের কাজ করতে পারেন কি না তা জেনে নিন।

৫. তুমি কি আমার উপার্জনে সন্তুষ্ট? এই প্রশ্নটি অবশ্যই করুন হবু স্ত্রীকে। বিয়ের আগে নিজের উপার্জন সম্পর্কে জানান। তিনি এই উপার্জনে সন্তুষ্ট থাকলেই বিয়ের পর আর্থিক বিষয়ের সমস্যা কাটাতে পারবেন।




যুদ্ধ না থামালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানিয়ে দিলো সৌদি

গাজায় যুদ্ধ না থামা পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি ও সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কোনো কথা বলবে না সৌদি আরব। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রাজকুমারী রীমা বিনতে বান্দর আল-সৌদ।

তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণকে সৌদি আরবের নীতির কেন্দ্রস্থলে রাখা হয়নি। সৌদি নীতির কেন্দ্রে রাখা হয়েছে শান্তি ও সমৃদ্ধিকে।

রাজকুমারী রীমা বলেন, সৌদি আরব এ বিষয়ে যথেষ্ট স্পষ্ট। যতদিন পর্যন্ত (ফিলিস্তিনে) সহিংসতা চলছে, হত্যাকাণ্ড অব্যাহত থাকছে, আমরা পরের দিন সম্পর্কে কথা বলতে পারি না।

ইসলাম ধর্মের পবিত্রতম ভূমি মক্কা-মদিনার দেশ সৌদি আরব আজ পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডে সই করে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করেছিল উপসাগরীয় প্রতিবেশী বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং উত্তর আফ্রিকার দেশ মরক্কো। কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওই চুক্তিতে সই করতে রাজি হয়নি সৌদি আরব।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনও রিয়াদকে রাজি করাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসনাধীন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা গ্যরান্টি এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার দাবি।

গত সেপ্টেম্বরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে চুক্তির বিষয়ে ‘আমরা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি’। যদিও স্বাধীন ফিলিস্তিন ইস্যু রিয়াদের কাছে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছিলেন তিনি।

তবে গত ৭ আগস্ট ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর বদলে যায় পরিস্থিতি। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৪০ জন প্রাণ হারান

এর প্রতিশোধ নিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এরই মধ্যে ২২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের ৭০ শতাংশই নারী, শিশু ও নবজাতক।

ইসরায়েল-হামাসের মধ্যে এই যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরেই সৌদি আরব জানিয়ে দেয়, তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নের আলোচনা স্থগিত করেছে।




হুথিদের নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করলেন বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু তারপরও লোহিত সাগরে ইসরায়েলি, মার্কিন ও পশ্চিমা জাহাজগুলোতে হুথিদের হামলা থামছে না। সর্বশেষ বৃহস্পতিবারই (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠটি। শেষমেশ খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও হুথিদের থামাতে না পারার ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা কাজ করছে কি না- প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, যদি বলেন, আমাদের পদক্ষেপগুলো হুথিদের আক্রমণ থামাতে কাজ করছে কি না, তাহলে বলব, না। আমরা কি পাল্টা হামলা অব্যাহত রাখব? হ্যাঁ।

মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে যে, দক্ষিণ লোহিতসাগর লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত হুথিদের দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রে বৃহস্পতিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার্থে হুথিদের ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর হামাসকে সমর্থন জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সবশেষ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইসরাইলগামী মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে তারা। এতে কেউ হতাহত না হলেও জাহাজটির বেশ ক্ষতি হয়।

এছাড়া হুথিদের লক্ষ্য করে মঙ্গলবার ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নাম গোপন রাখার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় চারটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর আগে বৃহস্পিতিবার (১১ জানুয়ারি) ও শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন জায়গায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে হুথি জানিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলের হামলা চলবে ততদিন তারাও হামলা চালিয়ে যাবে।

এদিকে, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের এসব হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়তে শুরু করেছে। লোহিত সাগর থেকে মিশরের সুয়েজ খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত, সেগুলো এখন আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে। এতে আগের তুলনায় জাহাজগুলোকে আরও ১০দিন বেশি চলতে হচ্ছে। এমনকি, এশিয়া থেকে ইউরোপ যেতে ৯ লাখ ১০ হাজার ডলারের অতিরিক্ত জ্বালানিও লাগছে। ফলে জিনিসপত্রের দামও বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: বিবিসি




মধ্যরাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগের চার কর্মী নিহত

নিহতরা হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷ নিহতরা সবাই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা য়ায়, শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের সময় জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ে যাচ্ছিলেন উপজেলা ছাত্রলীগের ৪ কর্মী ৷ ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়।দুর্ঘটনার বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, নিহতরা সবাই তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন ৷ ৪নং বাংলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠান ৷ সিলেটে নিয়ে যাওয়ার পথে আরও দুইজন মারা যান।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




উন্নত প্রযুক্তি সমৃদ্ধ আঙুলের রিং আনছে স্যামসাং, থাকছে যেসব ফিচার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বছরের প্রথম ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে নতুন গ্যালাক্সি এআই প্রযুক্তি এবং গ্যালাক্সি এস২৪ স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছে স্যামসাং। গতকাল  আয়োজিত ইভেন্টটির শেষ পর্যায়ে একটি নতুন স্মার্ট রিং টিজ করে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।



২৭ বছর পর আবারও ভারতে মিস ওয়ার্ল্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভারতে এবার অনুষ্ঠিত হতে চলেছে ৭১তম মিস ওয়ার্ল্ডের বিউটি পেজেন্ট। আগামী ফেব্রুয়ারি ১৮ থেকে ৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ২৭ বছর পর ভারত এই অনুষ্ঠানের আয়োজক দেশ হিসেবে থাকছে এবার। সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে।



মুকেশ আম্বানির চেয়েও বেশি সম্পদের মালিক তিনি 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বের ধনী পরিবারের তালিকায় শীর্ষে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মোট ২৫ লাখ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার এবং তার পরিবারের সদস্যদের।



১৭০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদন

চন্দ্রদীপ ডেস্ক: ২০২৩ সালে দেশের ১৬৮টি চা-বাগান থেকে ১০ কোটি ২৯ লাখ কেজি চা উত্পন্ন হয়। যা বাংলাদেশে চা চাষের ১৭০ বছরের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন। এর মধ্যে সিলেটেই রয়েছে ১৩৬টি চা-বাগান। দেশে চায়ের উৎপাদন শুরু হয় ১৮৫৪ সালে সিলেটের মালনি ছাড়া চা-বাগান থেকে। এদিকে সিলেটে রেকর্ড ভঙ্গ করে বর্তমান সময়ে চা  উৎপাদনে সংশ্লিষ্টরা মহাখুশি। তাই তারা মনে করেন এখন চা রপ্তানি জোরদার করা দরকার।

সূত্র জানায়, বাগানগুলোর আয়তন এরই মধ্যে আড়াই শতাংশ হারে বৃদ্ধি করার চেষ্টা চলছে। সংশ্লিষ্টরা মনে করেন, সব মিলিয়েই এই ইতিবাচক ফল পাওয়ার পেছনে রয়েছে সুষম আবহাওয়া, সঠিক পরিকল্পনা গ্রহণ, পুরোনো গাছ সরিয়ে নতুন চারা রোপণ করায় বেশি পরিমাণ চা উত্পাদিত হয়েছে। বাগানমালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান কামরান তানভীরুল রহমান উৎপাদনে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘উৎপাদনের পাশাপাশি উত্পাদকরা যাতে চায়ের ভালো দাম পান সেটাও মাথায় রাখতে হবে।’ তবে চা-বাগান মালিকরা মনে করেন, সিন্ডিকেটের কারণে তারা ইপ্সিত মূল্য পাচ্ছেন না। বাজারে যদিও চায়ের কেজি ২০০-৩০০ টাকা। কিন্তু তারা সর্বোচ্চ ১৮৫ টাকায় বিক্রি করেন। তারা বলেন, এই সিন্ডিকেট না ভাঙলে চা উৎপাদনের ভবিষ্যত্ আশঙ্কাজনক।

একটি সূত্র জানায়, এই সিন্ডিকেটের সঙ্গে কোনো কোনো বাগানমালিকরা তাদের বাগানে ‘লুজিং’ দেখিয়ে  অন্যরকম ‘সখ্য’ রয়েছে। তাই সিন্ডিকেট শক্তিশালী। অবশ্য এই বিষয়ে সরকারও কঠোর পদক্ষেপ নিয়েছে। যে সব বাগান লোকসান গুনবে সে সব বাগান ব্যাংক লোনসহ সরকারি সুযোগ-সুবিধার বাইরে থাকবে।

অন্যদিকে চা-বোর্ড সূত্র জানায়, গত কয়েক বছর ধরে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবারই প্রথম লক্ষ্যমাত্রা অর্জনে সফলতা এসেছে। ২০২৩ সালে দেশের          বাগানগুলো থেকে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ২০ লাখ কেজি। সেই হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে আরো ৯ লাখ কেজি বেশি চা উৎপাদন  হয়েছে। ২০২১ সালে দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদন হয়। ২০২২ সালে ১০ কোটি কেজি লক্ষ্যমাত্রা ধরা হলেও উত্পাদিত হয় ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি।

বাংলাদেশ চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি সংবাদ মাধ্যমকে বলেছেন, সবার সমন্বিত চেষ্টার ফলে এবার সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয়েছে বাগানমালিক, শ্রমিক, চা-বোর্ডের কর্মকর্তাদের জন্য। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতে পরিকল্পনা বাস্তবায়ন করা হয় উল্লেখ করে চেয়ারম্যান বলেন, বাগানগুলোতে পুরোনো চা-গাছ সরিয়ে নতুন গাছ লাগানোয় নজর দেওয়া হয়েছে। বাজারে অবৈধ পথে আসা চা যাতে ঢুকতে না পারে, বাগানমালিক ও শ্রমিকদের স্বার্থও যাতে সুরক্ষিত হয়, সে সব দিকেও খেয়াল রাখা হয়েছে। তিনি আরো জানান, সমতলে চা চাষের প্রণোদনা দেওয়া হয়েছে। বিনা মূল্যে চারা ও মেশিনারিজ বিতরণ করা হয়েছে। ফলে উত্তরাঞ্চল ও সমতলেও চা চাষের পরিমাণ বেড়েছে।




বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ আসাদ অমর নাম : রাষ্ট্রপতি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম। শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৯ জানুয়ারি) এক বাণীতে তিনি এ কথা বলেন।