বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল অফিস :: র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর রোববার  সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি বিকেলে গৌরনদী উপজেলার সাউদেরখাল ব্রিজ এলাকার উত্তর পাশে অভিযান চালিয়ে ২১৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো-কটকস্থল গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন মোল্লা ও একই গ্রামের মৃত ইসকেন্দার খানের ছেলে চাঁন মিয়া খান।




বরিশালে ভেজাল সারে কৃষকের সর্বনাশ!

বরিশাল অফিস :: বরিশাল অঞ্চলে চাষাবাদে ১১ ধরনের সার ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে টিএসপি, ডিএপি, জিংক, বোরিক অ্যাসিড, সলুবর, জিপসাম, মিশ্র ও ম্যাগনেসিয়াম সালফেট। সারগুলোতে মিলেছে ভেজাল উপাদান। যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাবের পাশাপাশি ক্ষতি করছে কৃষিজমির। কৃষকেরা উদ্বিগ্ন হলেও এসব সার উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কৃষি বিভাগ।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বলছে, গত তিন বছরে প্রায় ১ হাজার নমুনা পরীক্ষায় ভেজাল মিলেছে ২০০ ধরনের সারে। গত বছরও ৩৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতেও ভেজাল পাওয়া যায় ৬০টিতে।

ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের বছরে ১ হাজার সারের নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। গত বছর আমরা ৩৩৩টি নমুনা পরীক্ষা করেছি, গত ৭ মাসে আমরা মাত্র ৩০টি নমুনা পেয়েছি। অথচ এই সময়ে অন্তত ২৫০টি নমুনা আসার কথা ছিল। বাজেট স্বল্পতার কারণে এমনটা হয়েছে।’

কৃষকেরা বলছেন, সপ্তাহে একাধিকবার সার কিনতে হয়। এর মধ্যে একটি চালানের সার ভেজাল হলে ফলন, ফসল, মাটি ও টাকা সব শেষ হয়ে যায়। যেহেতু সার নকল বের হয়েছে, সেহেতু সরকারের উচিত দ্রুত ভেজাল সার বিরোধী অভিযান শুরু করা।

সার বিক্রেতারা বলছেন, ভালো সার না পেলে কৃষকেরা সার কিনবে না। আগে ভেজাল সারের বিরুদ্ধে অভিযান চলত, এখন চলে না। বাজারে ভেজাল সার ভরে গেছে। সরকার বাজার মনিটরিং করলে আমাদের সবার লাভ।

ভেজাল সার নিয়ে কৃষক-ব্যবসায়ীরা উদ্বিগ্ন হলেও বরাদ্দের অভাবে পর্যাপ্ত নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বরিশাল কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ওসমান বলেন, সার পরীক্ষা একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট পরিমাণে বাজেট পেতে দেরি হয়েছে, এজন্য নমুনা পরীক্ষা পিছিয়েছে। এই সুযোগে বাজারে যদি ভেজাল সার ঢুকে থাকে, তবে তা দ্রুত সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভেজাল প্রমাণিত সারের নিবন্ধন বাতিলসহ কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে প্রতি বছর ৩ লাখ ৬৮ হাজার ২০৪ মেট্রিক টন সারের ব্যবহার হয়। ৩৬২ জন সার ডিলার ও ২ হাজার ৫০৫ জন খুচরা সার বিক্রি করছেন।

 




বিনাচিকিৎসায় ২ বছর ধরে শিকল বন্দি মানুষিক ভারসাম্যহীন নাজমা

বরিশাল অফিস :: ‘সাত-আট বছর থেকে মানষিক রোগে আক্রান্ত হয়ে পরেন গৃহবধু নাজমা আক্তার (৩৫)।’তবে তিন বছর পূর্বে স্বামী রহিম হাওলাদারের মৃত্যুর পরপরই পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।’পরিবারের অস্বচ্ছলতার কারনে সুচিকিৎসা করাতে পারেনি বৃদ্ধ বাবা’।

তবে স্থানীয় বিভিন্ন কবিরাজের কাছে চিকিৎসা করিয়েছেন,’তাতে লাভ হয়নি। ফলে গত দুই বছর যাবত শিকল বন্দি হয়েই মানববেতর জীবনযাপন করে আসছেন তিন মেয়ে ও এক ছেলের জননী নাজমা। এ মর্মান্তিক ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের। মানসিক ভারসাম্যহীন নাজমা সালতা গ্রামের বৃদ্ধ উমর আলী হাওলাদারের মেয়ে।

রোববার সকালে সরেজমিন নাজমার বাড়িতে গিয়ে দেখা গেছে,’ছোট্ট একটি টিনের চালাঘরের খুঁটির সঙ্গে শিকল দিয়ে এক পা বেঁধে রাখা হয়েছে নাজমাকে। ঝড়-বৃষ্টি, শীত-গ্রীষ্মে ওই চালাঘরের মেঝেতে খরের ওপর শুয়ে কিংবা ঘরের দরজার সামনে বসে সারাদিন শিকলে বন্দি হয়েই দিন কাটে তার। নাজমার বৃদ্ধ মা মনোয়ারা বেগম জানান,’তিন বছর আগে মারা যায় নাজমার স্বামী রহিম হাওলাদার। এরপর পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। অন্যত্র যাতে চলে যেতে না পারে সেজন্য গত দুই বছর যাবত তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে।

তিনি আরও জানান,’যেখানে আমাদের তিন বেলা খাবার জুটেনা সেখানে মেয়েকে সুচিকিৎসা করাই কিভাবে? তাই বাধ্য হয়েই মেয়েকে শিকল দিয়ে বেধে রেখেছি।

স্থানীয় বাসিন্দা রিফাত সরদার,’মাসুম ফকির জানান, পরিবারটি এতটাই অস্বচ্ছল যে মানসিক ভারসাম্যহীন গৃহবধুকে সুচিকিৎসা করানোর মত সক্ষমতা তাদের নেই।

এছাড়াও পরিবারের একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিও ষাটোর্ধ্ব বয়স্ক। তার ওপরই সাত সদস্যের ভরনপোষনের দায়িত্ব।’পরিবারটি প্রকৃতপক্ষেই মানববেতর জীবনযাপন করে আসছে। রাষ্ট্রীয় ও সমাজের বৃত্তবানদের সহযোগিতায় সুচিকিৎসা পেয়ে শিকল বন্দি নাজমা আবার স্বাভাবিক
জীবনে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের’।

‘বরিশাল গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান,’বিষয়টি কেবলই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারলাম। এবিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন।




জাতীয় অর্থনৈতিক পরিষদ ও বাংলাদেশ পরিকল্পনা কমিশন পূর্নগঠন

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ও বাংলাদেশ পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পর নতুনভাবে এগুলো গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



ইউএস গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ; যুদ্ধ চালানোর পর্যাপ্ত অস্ত্র আছে হামাসের

চন্দ্রদ্বীপ ডেস্ক: দখলদার ইসরায়েলের বিরুদ্ধে— এখনো আরও কয়েক মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র হামাসের কাছে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। এছাড়া ইসরায়েলের দখলকৃত স্থানগুলোতেও কয়েক মাস অব্যাহতভাবে হামাসের যোদ্ধারা রকেট ছুড়তে পারবে বলেও জানিয়েছেন তারা। শনিবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।



বারবার ওয়াসার দায়িত্বে তাকসিম এ খান, যা বললেন মন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বারবার কেন ঢাকা ওয়াসার দায়িত্বে বর্তমান এমডি? এমন প্রশ্নে সাংবাদিকরা আমাকে বিভিন্ন সময় শক্ত করে ধরেছেন। বারবার সমালোচনা হয়েছে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে নিয়ে। তারা বলেছেন, কেন বারবার ওয়াসা এমডি হিসেবে বর্তমান এমডি থাকেন। কেন এতবার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।



হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১ জানুয়ারি) দুপুরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে  (বিবিসিএফইসি) বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।



বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু না, আমার কাছে ক্ষমতা হলো দেশে মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আবার পেয়েছি।



কলাপাড়ায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে চাকরিতে নিয়োগ দেয়ার কথা বলে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।

গত বুধবার ভুক্তভোগী মো: মাহবুব এলাহী বাদী হয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান ও ম্যানেজিং কমিটির সদস্য মো: আব্দুল মান্নানকে আসামি করে আদালতে মামলা করেছেন।

জানা যায়, অফিস সহকারী পদে চাকরিতে নিয়োগ দেয়ার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মোস্তাফিজুর রহমান মাদ্রাসায়  ডোনেশন বাবদ মাহবুব এলাহীকে ১০ লাখ টাকা  দেয়ার জন্য বলেন। তারা লিখিতভাবে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। তার পিতা মোস্তাফিজুরকে আট লাখ টাকা। আব্দুল মান্নান নগদ দুই লাখ টাকাসহ মোট দশ লাখ টাকা গ্রহণ করেন।

মাহবুব উল্লেখ করেন, তারা প্রতারণার আশ্রয় নিয়ে ২য় আসামি আব্দুল মান্নানের ছেলে ফয়সাল শরীফকে মাদ্রসার অফিস সহকারী পদে চাকরিতে নিয়োগ প্রদান করেন। এরপরে দশ লাখ টাকা ফেরত চাইলে আসামিরা তাদেরকে টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাকে জীবনের তরে  শেষ করে দেবে বলে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মোস্তাফিজুর রহমানের সঙ্গে  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।




টানা হারের পর পাকিস্তানের রেকর্ড জয়

চন্দ্রদীপ ডেস্ক : অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের টেস্ট সিরিজ হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৪ ম্যাচেই হেরেছিল তারা।

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচসহ সব মিলিয়ে টানা ৮ ম্যাচে হারের পর আজ ক্রাইস্টচার্চে সিরিজে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়ে জয়খরা কাটিয়েছে পাকিস্তান। সেটাও রেকর্ড গড়ে। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে আগে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে কম রান করে জয় পাওয়া রেকর্ড এটি।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তুলেছে ১৩৪। ছোট এই সংগ্রহ নিয়ে বোলিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ৯২ রানে অলআউট করেছে শাহিন আফ্রিদির দল। এর আগে ২০২১ সালে স্কোরবোর্ডে সর্বনিম্ন ১৫৬ রান তুলে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া, যদিও পাকিস্তানের এ জয়কে সান্ত্বনাই বলা ভালো। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে।