দুমকীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

পটুয়াখালীর দুমকী উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন। এছাড়াও বক্তব্য দেন অধ্যক্ষ জামাল হোসেন, মাওলানা আবুল খায়ের, প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকী নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদারসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, দুমকী থানার এসআই দেলোয়ার হোসেন, প্রেসক্লাব দুমকীর সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম রিপন, জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








