রাশমিকার ডিপফেক ভিডিও যুবক গ্রেফতার

রাশমিকার ডিপফেক ভিডিও কাণ্ডটি ঘটিয়েছেন ২৪ বছরের এক যুবক। কেউ বলছেন, তাকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। কারও দাবি উত্তরপ্রদেশ থেকে এ যুববকে ধরা হয়েছে। তার নাম ইমানি নবীন। তিনি অন্ধ্রের গুন্টুর জেলার বাসিন্দা। ঠিক কোন উদ্দেশ্য নিয়ে রাশমিকার ছবিতে কারসাজি করেছিলেন, তা গ্রেফতারের পর জানা গেছে। সেই সঙ্গে রাশমিকাও কথা বলেছেন এ নিয়ে।

গত নভেম্বরে একটি এক ব্রিটিশ-ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রযুক্তিগত কারচুপি করে এতে রাশমিকার মুখ স্থাপন করা হয়। গত ১০ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি এবং ৬৬ই ধারায় দিল্লি পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছিল।

প্রায় ৫০০ প্রোফাইল ঘেঁটে খুঁজে বের করা হয় মূল হোতাকে। কিন্তু কেনো এমন কাণ্ড ঘটালেন তিনি তা পুলিশের জেরার মুখে নবীন স্বীকার করেন। তিনি রাশমিকার অনেক বড় ভক্ত। জানিয়েছেন, রাশমিকার একটি ফ্যানপেজ চালাতেন তিনি। এক প্রশ্নের জবাবে নবীনের জবাব, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশাতেই তিনি এ কাজ করেছিলেন। তার ফলও পান তিনি। ফলোয়ার বাড়ে। তবে পরে পুলিশের ভয়ে সব তথ্য মুছে দিলেও পার পাননি এ যুবক।

অন্যদিকে দিল্লি পুলিশের সক্রিয়তা দেখে তাদের ধন্যবাদ জানিয়েছেন রাশমিকা। তিনি এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে লেখেন, ‘অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ। এমন একটা সময়ে সবার সমর্থন পেয়ে কৃতজ্ঞ আমি। পাশপাশি সব যুবক-যুবতীকে মনে করিয়ে দেব যে, কারও অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও ব্যবহার করা উচিত নয়।’




ফোনে বিরক্তিকর কল ব্লক করার কৌশল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অচেনা নম্বর থেকে হুটহাট কলের জন্য অনেকেই বিড়ম্বনায় পড়েন। আবার এসব কলে প্রতারণার শিকার হন হরহামেশাই। সবারই কমবেশি এই অভিজ্ঞতা আছে। মূলত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি বিরক্তিকর এই ফোন কলের মুখোমুখি হয়।



জীবনে ভালোবাসা পায়নি কেন?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রেমে পড়ার ইচ্ছা একটি সহজাত অনুভূতি যা প্রাপ্ত বয়সে এসে তৈরি হওয়া স্বাভাবিক। প্রেম এবং সম্পর্কের খুঁটিনাটি বুঝতে পারলে তা আপনার জীবনকে জানার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেশিরভাগ মানুষ তার প্রেম সম্পর্কে ঠিকভাবে বোঝে না বা প্রত্যাশা অনুযায়ী ভালোবাসা পায় না। জীবনে মনের মতো ভালোবাসা পাওয়াটা নির্ভর করে অনেককিছুর ওপরেই। অনেক কারণই থাকতে পারে যার ফলে আপনার জীবন থাকে ভালোবাসাহীন। চলুন জেনে নেওয়া যাক-



পাটুরিয়ায় ফেরিডুবি ৫ দিনেও খোঁজ হুমায়ুন

বরিশাল অফিস :: পাটুরিয়া নৌ- রুটের পাটুরিয়া ঘাটে ফেরী ডুবির ৫ দিনেও খোঁজ মেলেনি ফেরীর ইঞ্জিন মাস্টার (যন্ত্রচালক) হুমায়ুন কবিরের (৩৯)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিভাংগা গ্রামে চলছে শোকের মাতম।

বাড়িতে তাঁর এক স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পাটুরিয়ায় ৫ নং ঘাটের কাছে ঘন কুয়াশার কারণে গত বুধবার সকালে রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে যায়। ফেরীতে থাকা ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনোও নিখোঁজ আছেন হুমায়ুন।

তাঁর মেয়ে কামরুন্নাহার বলেন,ফেরী ডুবির ঘটনা ঘটেছে পাঁচ দিন এখন পর্যন্ত আমার বাবার খোঁজ মেলেনি। আমরা বাবাকে ফেরত চাই। সাবেক ইউপি সদস্য মো: মনসুর আলী বলেন,হুমায়ুন কবির ছিল তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। এখন তাদের ভরনপোষণ এর জন্য কেউ রইল না। দুটি মেয়ে ও ছেলে পড়াশোনা এখন অনিশ্চিত।
আশাকরি সরকার তাদের দায়িত্ব নেবে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন,সে একজন সরকারি চাকরিজীবী। তাই সরকারি বিধি মোতাবেক তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেখ হাসিনাকে বেলারুশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো।



তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৮৩ জনের প্রাণহানি

চন্দ্রদীপ ডেস্ক: সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আবহাওয়া বেশ শীতল হয়ে উঠেছে। তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ। দেশটিতে গত সপ্তাহে শীত-তুষারপাত ও ঝড়ে ৮৩ জনের প্রাণহাণি ঘটেছে। খবর সিবিএসের

প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার কারণে টেনেসিতে প্রাণ হারান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা যান।

এ ছাড়া মৃত্যুর খবর আসে ইলিনয়, পেনসিলভেনিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি অঙ্গরাজ্য থেকে।

গত সপ্তাহে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণের কিছু অংশে তীব্র শীত জেঁকে বসে। এ সময় বাড়িঘর ও ব্যবসায়িক দপ্তরগুলো তীব্র ঠান্ডার কারণে উষ্ণ রাখতে গিয়ে বিদ্যুত উৎপাদনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে।




৯ মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচন

মো: আল-আমিন (পটুয়াখালী): ঠিক ৫ বছর পরেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণের মাধ্যমে পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন আগামী ৯’ই মার্চ দেশের ৯টি পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পৌরসভাগুলোতে ভোটগ্রহণ করতে কমিশন ফাইল অনুমোদন করেছে।

তিনি আরও বলেন, সবগুলো পৌরসভাতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনের খবর ছড়িয়ে পরায়, পটুয়াখালী পৌর এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।




পটুয়াখালী-৪: নির্বাচনের পরও থামছে না সহিংসতা, আত্মগোপনে অনেক নেতাকর্মী

মো: আল-আমিন (পটুয়াখালী): গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অুনষ্ঠিত হয়েছে। ভোটের আগে থেকেই পটুয়াখালী-৪ (কলাপাড়া – রাঙ্গাবালী) আসনের মহিপুরের কয়েকটি ইউনিয়নে ছড়িয়ে পরে উত্তেজনা। নির্বাচনের ১৫ দিন পার হলেও থামছে না সহিংসতা। এখন পর্যন্ত অন্তত অর্ধশত নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন। মারধরের ভয়ে এখনও বাজার ঘাটে উঠতে পারছেন না অনেকে। আত্মগোপনে চলে গেছেন বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা। মামলা করতেও সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। যার ফলে কোণঠাসা হয়ে পরেছে দীর্ঘদিনের পরীক্ষিত আওয়ামী লীগের নেতারা। এতে ঝিমিয়ে পড়েছেন মাঠ পর্যায়ের সাধারণ কর্মীরা।

সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যায় লতাচাপলী ইউনিয়নের ডংকুপাড়া গ্রামের বটতলা নামক স্থানে প্রতিপক্ষের হামলার শিকার হন বরিশাল বিএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র আসাদ মোল্লা। নৌকার প্রতীকের কর্মী আব্দুর রহিম মুসুল্লী ও তার ছেলে রাব্বী মুসুল্লী কুপিয়ে আসাদ মোল্লাকে রক্তাক্ত জখম করেছেন। তার মাথায় ছয়টি ও হাতে একটি কোপের চিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত আসাদ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসাদ মোল্লা লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা এবং কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লার ভাতিজা। তার বাবার নাম ফারুক মোল্লা। এ ঘটনায় আসাদ মোল্লার মামা নাসির গাজী বাদী হয়ে মহিপুর থানায় চারজনের নামে একটি মামলা দায়ের করেছে।

এ প্রসঙ্গে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, শুক্রবার রাতেই থানায় মামলা হয়েছে। তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার একই সময় আলীপুর থ্রিপয়েন্ট এলাকায় হামলার শিকার হন ইসমাইল ফরাজী নামের এক যুবক। নৌকার কর্মীরা হাতুরি দ্বারা পিটিয়ে ইসমাইল ফরাজীর দুই পায়ের হাটু পর্যন্ত থেতলে দিয়েছেন। ইসমাইল ফরাজী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি আছেন। সে লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের পান্না মিয়া ফরাজীর ছেলে।

এর আগে নির্বাচনের পরদিন আলীপুর চৌরাস্তায় নৌকার কর্মীদের হামলার শিকার হন মোশাররফ মোল্লা। তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পায়ের হাটু পর্যন্ত থেতলে দেয়া হয়েছে। সপ্তাহখানেক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় আনা হয়েছে। হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানের ক্ষত ভালো হলে দু’পায়ের অপারেশনের সিদ্ধান্ত দিয়েছেন চিকিৎসক। মোশাররফ মোল্লা লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা এবং কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লার ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি (রোববার) রাতে ফলাফল ঘোষণার পর থেকে আজ সোমবার (২২ জানুয়ারি) এখন পর্যন্ত পটুয়াখালী-৪ আসনের মহিপুরের লতাচাপলী, মহিপুর, ধুলাসার, ডালবুগঞ্জ ইউনিয়ন ও কুয়াকাটা পৌর এলাকায় অন্ততপক্ষে অর্ধশত হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থক বেশ কয়েকজন নেতাকর্মী ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার মতো ঘটনাও ঘটেছে। এছাড়া পরিবহন কাউন্টার ও শ্রমিক সংগঠনগুলোতে এসেছে নতুন নেতৃত্ব।

লতাচাপলী ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের আলীপুরস্থ নির্বাচনী অফিস ভাঙচুর, প্রদীপ ও স্বপন নামের ২ জন সংখ্যালঘুর বাড়িতে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়ছে।

এছাড়া আলীপুরের বাজার পাহারাদার আব্দুর রহিম, ভ্যানচালক হাচান প্যাদা, মুরগী ব্যবসায়ী আলী হোসেন, মাছ ব্যবসায়ী সোহাগ, ইউপি সদস্য মিজান মুসুল্লী হামলার শিকার হয়েছেন। এখনো দোকান খুলতে পারছেন না অপু গাজী, আবু বক্কর মল্লিক। এমন অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লাসহ অনেক নেতারা।

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন, প্রতিনিয়ত আমার হাত, পা কেটে ফেলার বিভিন্ন হুমকি ধামকি আসছে। আমি চাই এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হোক। সুষ্ঠু ধারায় রাজনীতি চলুক।

লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান বিশ্বাস বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়গুলো উপজেলা নেতাদের অবহিত করা হচ্ছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

এদিকে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থাকা নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পৌর আ’লীগের কার্যালয়ের সাইনবোর্ড টানিয়েছেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার। তবে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ লাভ করতে পারেন নি। কুয়াকাটা পৌরসভায় দু’টি দলীয় কার্যালয় হওয়ায় বিভ্রান্তিতে পরেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা।

এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা বলেন, পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের কোণঠাসা করার জন্য বর্তমান মেয়র নির্বাচনী অফিস দলীয় কার্যালয় বানিয়েছেন। যা সম্পূর্ণ দলের গঠনতন্ত্র পরিপন্থি। তিনি জাতীয় পার্টির সাবেক নেতা, এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় সদস্য পদ পাননি। বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরকে অবহিত করা হয়েছে বলে তিনি দাবী করেছেন।

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার বলেন, কুয়াকাটায় আওয়ামী লীগের কার্যালয় একটি। মেয়র আনোয়ার হাওলাদার যেটি করেছেন ওটি নির্বাচনী অফিস।
তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তী যারা সহিংসতা করছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী পরবর্তী কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে স্বীকার করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, নির্বাচনী পরবর্তী সহিংসতা রোধে মহিপুর থানা পুলিশ সবসময় সতর্ক আছে। যারা সহিংসতা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পটুয়াখালী-৪ সংসদীয় আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে টানা দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যক্ষ আলহাজ্ব মহিববুর রহমান মহিব। তিনি বর্তমানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। হেভিওয়েট এ দুই প্রার্থীর কর্মী সমর্থকরা জড়িয়ে পরেছেন নির্বাচন পরবর্তী সহিংসতায়।




পটুয়াখালীতে গোলের রসে তৈরি হচ্ছে গুড়

এস এল টি তুহিন,বরিশাল;: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বিস্তীর্ণ লোনাজল ভূমিতে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে গোল গাছের বাগান।’গুড়ের তৈরি পায়েস কিংবা মুখরোচক খাবার পছন্দ করেন না এমন মানুষ কমই আছে।

কিন্তু মিষ্টিতে সুগার থাকায় সুস্বাদু বাহারি রকম খাবার খেতে পারেন না অনেকেই।’তবে প্রকৃতির সৃষ্ট গোল গাছের বাগান থেকে আহরিত রস কিংবা গুড়ে সুগার কম থাকায় দিনে দিনে ক্রেতাদের কাছে এর কদর বেড়েছে কয়েকগুন।

 

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বিস্তীর্ণ এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল থাকায় প্রাকৃতিকভাবে জন্ম নিচ্ছে গোলগাছ। কিন্তু চাহিদা বাড়লেও ক্রমশই ধ্বংস করা হচ্ছে বাগান।’ফলে বাগানের পাশাপাশি কমছে গাছিদের সংখ্যাও।’গোল বাগান বিনষ্টের ফলে গুড় উৎপাদন কমে যাওয়ায় এখন অনেক গাছিরও পেশার পরিবর্তন হয়েছে।

শীতের শুরুতেই বিকালে গাছের ডগা কেটে হাড়ি পাতেন গাছিরা। রাতভর হাড়িতে জমা রস কাকডাকা ভোরে সংগ্রহ করেন তারা। পরে চাতালে জাল দিয়ে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তৈরী করা হয় গুড়।’আর এসব গুড় গাছিরা বিক্রি করছেন ১৭০ থেকে দুই’শ টাকা কেজি দরে। বিশেষ করে রোগাক্রান্ত মানুষের কাছে লবনাক্ত এই গুড়ের চাহিদা অনেক।

কলাপাড়ার নীলগঞ্জ ইউপির নবীপুর গ্রামের গাছি জীবন হাওলাদার জানান, উপজেলার নীলগঞ্জ, তেগাছিয়া, নবীপুর গ্রামের ২৫ জন কৃষক এই কাজের সাথে সম্পৃক্ত। ডায়াবেটিস আক্রান্ত রোগীরা বাড়িতে গিয়ে অগ্রিম টাকা দিয়ে আসেন গুড়ের জন্য। কিন্তু ক্রমাগত বাগান ধংসের ফলে এখন ক্রেতাদের চাহিদা মেটাতে পারছেন না।

একই গ্রামের রিতা রাণী জানান,৬০ বছর ধরে এই কাজ করছি। শুরুতে প্রতি ১৫ থেকে ২০ কলস রস পেতাম। এখন ৫ থেকে ৬ কলস রস পাই। এর আগে আমার ছেলে মেয়ে ও পুত্রবধুও এই কাজে করতেন তারা এখন পেশার পরিবর্তন করে ভিন্ন পেশায় যোগ দিয়েছেন।

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,’গোলগাছ মানুষের ঘর নির্মাণসহ প্রকৃতি রক্ষায় একটি বড় ভূমিকা পালন করে। গুড় থেকে বিশাল একটা অর্থ আয়ের পাশাপাশি হাজারো মানুষ এর উপর নিভর্রশীল হয়ে জীবীকা নির্বাহ করে।

তিনি বলেন,’গোলবন সংরক্ষনসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আন্ধারমানিক নদী তীরসহ লোনাজল ভূমিতে গোলচারা রোপন করা হবে।এই গোল গাছ রক্ষা করাসহ সব ধরনের ব্যাবস্থা গ্রহণের আশ্বাস করা হবে।




বরিশালে ২২ শতাংশ জমিতে বোরো আবাদ সম্পন্ন

বরিশাল অফিস :: বরিশাল বিভাগের বোরো আবাদের লক্ষ্যমাত্রার মাত্র ২১ দশমিক আট শতাংশ জমিতে বোরো আবাদ সম্পন্ন করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) বিকালে এ তথ্য জানিয়েছেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অতিরিক্ত পরিচালকের কার্যালয় থেকে দেওয়া তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের ৬ জেলায় এ বছর ২ লাখ ৫ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে উফসি জাতের বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার ৬৫৫ হেক্টর জমিতে। হাইব্রিড জাত ৭৭ হাজার ৭ হেক্টর ও স্থানীয় জাত ২ হাজার ৪২০ হেক্টরে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এর মধ্যে রবিবার পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৩ হাজার ২৩৬ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আবাদ হওয়া জমির মধ্যে ২৩ হাজার ২৪০ হেক্টরে হাইব্রিড, ১৮ হাজার ৪৭৯ হেক্টরে উফসি ও ১ হাজার ৫১৭ হেক্টরে স্থানীয় জাত রয়েছে।

বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ৪৯ ভাগ জমিতে আবাদ হয়েছে পিরোজপুর জেলায়। সর্বনিম্ন তিন দশমিক ৪০৫ ভাগ জমিতে আবাদ হয়েছে পটুয়াখালী জেলায়। এছাড়া ঝালকাঠি জেলায় ৩১ দশমিক ৬ ভাগ, বরিশাল জেলায় ২৫ দশমিক ২৭, বরগুনা জেলায় ৬ দশমিক ৯১৮ ও ভোলা জেলায় ৭ দশমিক ৬৩৫ ভাগ জমিতে আবাদ হয়েছে।

বিভাগের মধ্যে সবচেয়ে বরিশাল জেলায় বেশি বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জেলায় ৬৩ হাজার ১৫০ হেক্টরে বোরো আবাদে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৯৫৭ হেক্টরে আবাদ হয়েছে।

এরপরে রয়েছে ভোলা জেলা। এ জেলায় ৬৩ হাজার হেক্টরে বোরো আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮১০ হেক্টরে আবাদ হয়েছে।

পিরোজপুর জেলায় লক্ষ্যমাত্রার ৩৪ হাজার ৭০ হেক্টরের মধ্যে ১৬ হাজার ৬৯৪ হেক্টরে আবাদ হয়েছে। ঝালকাঠিতে ১৩ হাজার ৭৫০ হেক্টরের লক্ষ্যমাত্রার ৪ হাজার ৩৪৫ হেক্টরে আবাদ হয়েছে এবং পটুয়াখালীতে ২০ হাজার ৫৬০ হেক্টরের মধ্যে ৭০০ হেক্টরে আবাদ হয়েছে। এছাড়া বরগুনার ১০ হাজার ৫৫২ হেক্টরের মধ্যে ৭৩০ হেক্টরে আবাদ হয়েছে।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিনয় ভুষন মন্ডল বলেন, সাধারণত নভেম্বর মাস থেকে বরিশালে বোরো আবাদ শুরু হয়। ১৫ মার্চ পর্যন্ত আবাদ চলবে।

রবিবার পর্যন্ত যা চাষাবাদ হয়েছে তা সন্তোষজনক মন্তব্য করে তিনি বলেন, ‘শীত, কুয়াশা ও বৃষ্টিতে বোরো চাষিদের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। শীতের হাত থেকে বোরো বীজ রক্ষায় পলিথিন কিনতে হচ্ছে। এছাড়া ছত্রাকের হাত থেকে রক্ষায় ওষুধ দেওয়া ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হচ্ছে। এতে কৃষকদের বাড়তি ব্যয় গুণতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের বর্তমানে একটু সচেতন থাকতে হবে। আবাদ করা বোরো বীজে ছত্রাকনাশক ওষুধ ছিটিয়ে দিতে হবে। এছাড়াও গোড়া পচন থেকে রক্ষায় ক্ষেতে পানি থাকলে অপসারণ করতে হবে।’