বরিশালে আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা ফেসবুকে সরব

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই প্রচন্ড শীতের মাঝে সারাদেশের মতো বরিশালে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া। জেলাজুড়েই ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে নির্বাচনী তোড়জোড়। কেউ কেউ এলাকায় শীতবস্ত্র বিতরণসহ নানা উন্নয়নমূলক কাজ করে জনগনের মনজয় করার চেষ্টা করছেন।

পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন এলাকার নির্বাচিত সংসদ সদস্য, জেলা থেকে কেন্দ্রীর নেতাদের কাছে। দলীয় মনোনয়ন পেতে শুরু হয়েছে লবিং ও তদবির। তুমুল প্রচারনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

অনেক প্রার্থী সাধারণ জনগনের সমর্থন পেতে এলাকায় ব্যাপক পোস্টারিংও করেছেন। তবে এবার আর দলীয় প্রতীকে নির্বাচন চাচ্ছেন না সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা। এমনকি অধিকাংশ সম্ভাব্য প্রার্থীরাও দলীয় প্রতীকের বাহিরে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী মার্চে সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। এরমধ্যে চলতি মাসের শেষার্ধে প্রথমধাপের নির্বাচনের তফসলি ঘোষণা করার কথা রয়েছে। এ খবরেই বরিশালের দশটি উপজেলার সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধে ক্ষমতাসীন দলেয় মনোয়ন পেতে লবিং ও তদবির শুরু করেছেন। সেক্ষেত্রে সরকারি দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি কিংবা প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে এখনো নির্বাচন ঘিরে কোন তৎপরতা দেখা যায়নি।

সূত্রমতে, উপজেলা পরিষদ নির্বাচনটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতো উন্মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ। নির্বাচনে নৌকা প্রতীক থাকবে কি থাকবেনা তা নিয়ে দলের ভেতরে চলছে আলাপ-আলোচনা। একাধিক সম্ভাব্য প্রার্থী ও সচেতন ভোটাররা জানিয়েছেন, স্থানীয় এ নির্বাচনে নৌকা প্রতীক থাকলে নির্বাচন প্রতিযোগিতামূলক হবেনা। তাই নির্বাচনকে গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক করতে হলে নৌকা প্রতীকের বাহিরে থেকে সম্ভাব্য সকল প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এরমাধ্যমে নির্বাচন যেমন গ্রহণযোগ্যতা পাবে, তেমনি প্রার্থীর গ্রহণযোগ্যতাও প্রকাশ পাবে।

সূত্রে আরও জানা গেছে, অধিকাংশ উপজেলার বর্তমান চেয়ারম্যানদের ওপর আস্থা রাখতে চাচ্ছেন সাধারণ ভোটাররা। তবে কয়েকটি উপজেলায় নতুন মুখের প্রার্থী দেওয়ার চিন্তা করছেন স্থানীয় সংসদ সদস্যরা। আবার আওয়ামী লীগের কতিপয় সুবিধাভোগী নেতা অত্যন্ত সু-কৌশলে ভেতরে ভেতরে সংসদ সদস্যদের সাথে পাল্লা দিতে ষড়যন্ত্র করে দলের একাধিক নেতাদের সম্ভাব্য প্রার্থী করে ফেসবুকে প্রচারনা শুরু করেছেন। এমনকি কতিপয় সম্ভাব্য প্রার্থী সরকার দলীয় মনোনয়ন বাগিয়ে নিতে অর্থের মিশন নিয়ে মাঠে নেমেছেন বলেও এলাকায় চাউর হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সদর উপজেলায় এবার আওয়ামী লীগের নতুন মুখের প্রার্থী আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় নির্বাচন ও এর আগের সিটি করপোরেশন নির্বাচনে ওই উপজেলার বর্তমান চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু’র বিরুদ্ধে নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগ উঠেছে। যেকারণে খোঁদ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ওই আসনে দলীয় মনোনয়নে সম্ভাব্য চেয়াম্যান প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীরা মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের নাম জোরেশোরে প্রচার করছেন। সড়কপথে জেলার প্রবেশদ্বারের উপজেলা গৌরনদীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিগত আন্দোলন সংগ্রামে বিএনপি-জামায়াতের হাতে রাজপথে একাধিকবারের নির্যাতিতা নারী নেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী’র পাশাপাশি এবার সম্ভাব্য একাধিক প্রার্থী ফেসবুকে প্রচারনা চালাচ্ছেন। তারা হলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইটালী প্রবাসী কামরুল ইসলাম দিলীপ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মামুন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান।

সম্ভাব্য ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মোস্তাফিজুর রহমান রনি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাদ্দাম হোসেন। আগৈলঝাড়া উপজেলায় এখন পর্যন্ত বর্তমান চেয়াম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাতের বাহিরে কোন সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ পায়নি। উজিরপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল।

বানারীপাড়ার বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক। বাবুগঞ্জে বর্তমান চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মৌরিন আক্তার আশা মনি।

মুলাদী উপজেলার বর্তমান চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুর প্রতিদ্বন্ধী হওয়ার ঘোষণা দিয়েছেন মুলাদী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এইচএম আমিনুল ইসলাম নাগর। তিনি (নাগর) আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি।

হিজলা উপজেলার বর্তমান চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু ও মেহেন্দীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান একেএম মাহফুজ উল আলমের পাশাপাশি ওই দুটি উপজেলায় এবার শক্ত প্রার্থী প্রতিদ্বন্ধীতা করার আভাস মিলেছে। বাকেরগঞ্জের তিনবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম চুন্নু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

নির্বাচনে অংশগ্রহনের জন্য তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। ওই আসনের নির্বাচিত সংসদ সদস্যর সাথে তার বিরোধ চলে আসলেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আবারও প্রার্থী হবেন।

পাশাপাশি ওই উপজেলায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ফেসবুকে প্রচারনা চালাচ্ছেন সংসদ সদস্যর আস্থাভাজন হিসেবে পরিচিত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

সার্বিক বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। তাই দলে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও বেশী। তবে জনসমর্থন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচার বিবেচনা করে কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষণা করা হবে বলে আমরা শতভাগ বিশ্বাস করছি। পাশাপাশি কেন্দ্র থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে আমরা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করার জন্য কাজ করবো।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। সদ্য সমাপ্ত সরকারের পাতানো দ্বাদশ নির্বাচনে বিশ্ব দেখেছে তাদের (আওয়ামী লীগের) দলের স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে ব্যালটে সিলমারা হয়েছে। যা খোঁদ স্বতন্ত্র প্রার্থীরাই অভিযোগ করেছেন। তাই এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেনা।




আগুন পোহাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হয়ে ৮০ বছরের বৃদ্ধা মৃত্যু

বরিশাল অফিস :: তীব্র শীত নিবারনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ৮০ বছরের বৃদ্ধা চানবরু বেগম। সোমবার ( ২২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে জেলার উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দী গ্রামে ঘটনাটি ঘটে।

সত্যতা নিশ্চিত করেছেন,উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান তিনি জানান ,নিত্যনন্দী গ্রামের চানবরু বেগম তার স্বামীর মৃত্যুর পর থেকে বসতঘরে একাই বসবাস করে আসছিলেন। রাতে তীব্র শীত থেকে বাঁচতে কুপি বাতি জ্বালিয়ে আগুন পোহাতে ছিলেন।

জানান, একপর্যায়ে তিনি আগুন না নিভিয়ে ঘুমিয়ে পড়লে কুপির আগুন তার বসত ঘরের কাঠ ও টিনে লেগে চারদিকে ছড়িয়ে পরে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে বসত ঘরের আগুন নিয়ন্ত্রনে আনেন। পরবর্তীতে অগ্নিদ্বগ্ধ চানবরু বেগমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনা এটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 




বরিশালে প্রতিযোগিতা এবং অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার ( ২২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু উদ্যানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন স্কুলের সহযোগিতায় (অনূর্ধ্ব-১৬) ছাত্র ছাত্রদের নিয়ে অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা এবং মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন,বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম,বরিশাল জেলা তথ্য অফিস উপপরিচালক মোঃ রিয়াদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। ১৭টি ইভেন্টে এই অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 




বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল মেট্রোপলিটন (বিএমপির) রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ সোমবার (২২) জানুয়ারী পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় মাস্টার প্যারেড পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম ।

প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্স এর পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় মাস্টার প্যারেড গ্রাউন্ডে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

 




দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল কে হচ্ছে?

চন্দ্রদ্বীপ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল কে হচ্ছে? নির্বাচনের ১৫ দিন পার হলেও বিষয়টি এখনো সুরাহা হয়নি। আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। তার আগেরই বিষয়টি নিয়ে মুখ খুললেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।




প্রতারণার মামলায় কারাগারে ডোম-ইনোর এমডি




রামমন্দিরের উদ্বোধন আজ




বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :  দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ এয়ারপোর্ট ছেড়েছিল এশিয়ান চ্যাম্পিয়নের তকমা নিয়ে। ছিল ভারতকে হারানোর সুখস্মৃতি। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্লুমফন্টেইনে তা খুব একটা কাজে লাগলো না বাংলাদেশের জন্য। নিজেদের প্রবল প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশের যুবারা।




বরিশালে সূর্যমুখি তেলবীজের আবাদ ও উৎপাদন বাড়ছে

বরিশাল অফিস :: বরিশালে সূর্যমুখির আবাদ ক্রমে বানিজ্যিক রূপলাভ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই থেকে উপকারী এ তেল বীজ উৎপাদনের কারিগরি সহায়তা প্রদানের পরে সূর্যমুখির আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছে দায়িত্বশীল মহল।

চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে সূর্যমুখি আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছেন কৃষিযোদ্ধারা। এ অঞ্চলে এবার ১২টি তেল মাড়াই মেশিন সরবরাহ করেছে ডিএই। গত বছর রবি মৌসুমে এ অঞ্চলে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে ১৪ হাজার টনেরও বেশী সূর্যমুখি উৎপাদনের পরে এবার প্রায় ১৬ হাজার টন লক্ষ্য নির্ধারন করেছে কৃষি মন্ত্রণালয়। ইতোমধ্যে ৮০ ভাগেরও বেশী জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।

১৯৭৫ সাল থেকে দেশের উপকূলীয় জেলা বরিশাল ও পটুয়াখালী ছাড়াও বিভিন্ন এলাকায় সূর্যমুখীর পরীক্ষামূলক আবাদ শুরু হলেও নানা প্রতিকূলতায় দীর্ঘ প্রায় পাঁচ দশকেও এর খুব বড় ধরনের সম্প্রসারণ ঘটেনি। তবে গত তিন বছর ধরে সূর্যমুখির আবাদ বাড়ছে। ডিএই’র মতে গত বছর দেশে ১৪ হাজার ৭শ হেক্টরে প্রায় ২৮ হাজার টন উৎপাদনের পরে চলতি মৌসুমে ১৬ হাজার ২৩০ হেক্টরে প্রায় ৩২ হাজার টন সূর্যমুখি উৎপাদনের লক্ষ্য রয়েছে।

তবে এখনো দেশে সূর্যমুখী তেল-এর তেমন কোন বাণিজ্যিক উৎপাদন না হওয়ায় অত্যন্ত সম্ভাবনাময় এ তেল বীজের আবাদ ও উৎপাদনও বাড়ছে না বলে মনে করছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা। এবার বরিশাল সহ কয়েকটি এলাকায় ডিএই থেকে বেশ কিছু ক্রাসিং মেশিন সরবরাহ করায় কৃষকরা সম্ভাবনাময় এবং মানবদেহের জন্য উপকারী সূর্যমুখি আবাদ ও উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন বলে জানা গেছে।

বছর কয়েক আগে কয়েকটি এনজিও উপাকূলীয় এলাকায় সূর্যমুখী আবাদে কৃষকদের মাঝে বীজ সরবরাহ করলেও প্রাকৃতিক বিপর্যয়ে ফলন সংকট সহ বিপণন ব্যবস্থার অভাবে পরবর্তিতে তার কোন সম্প্রসারণ ঘটেনি। এবারো এনজিও বেসরকারী সংস্থা ব্র্যাক বীজ সরবরাহ করছে। বিএডিসি’র বীজ দপ্তরে এখনো এ তেল বীজের সরবরাহ কাঙ্খিত নয়।

অপরদিকে গত কয়েক বছর ধরেই রবি মৌসুমে একাধিক ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগে সূর্যমুখীর উৎপাদনে বিপর্যয় ঘটে। এছাড়া প্রতি বছরই আবাদকৃত জমির সূর্যমুখী ফুলের বাগানে টিয়া পাখির আক্রমনে এ তেলবীজ পাখির পেটে চলে যাওয়ায়ও কৃষকরা যথেষ্ট হতাশ হয়ে পড়েছিলেন।

কৃষকরা টিয়ার আক্রমন বাঁচিয়ে বীজ ঘরে তুলতে পারছিলেন না। তবে টিয়া পাখি তাড়াবার প্রযুক্তি সহ ঘূর্ণিঝড় থেকে সূর্যমুখী রক্ষায় নানা কৌশল অবলম্বন সহ কৃষকরা নিজেরাই তেল উৎপাদন করতে পাড়ায় এখন সূর্যমুখী আবাদে আস্থা অনেকটাই ফিরে এসেছে। ‘বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট-বারি’ এ পর্যন্ত ‘কেরানী-ডিএস-১’ , ‘বারি সূর্যমুখী-২’, ‘বারি সূর্যমুখী-৩’ ও ‘হাইসান-৩৩’ নামের উন্নত জাতের উচ্চ ফলনশীল সূর্যমুখী ফুলের একাধিক নতুন জাত উদ্ভাবন করেছে। তবে এসব সূর্যমুখীর বীজ ও আবাদ প্রযুক্তি কৃষক পর্যায়ে দ্রুত পৌঁছে দেয়ার তাগিদ দিয়েছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, সূর্যমুখী তেল জনস্বাস্থ্যের জন্য যেমন যথেষ্ট উপকারী ও পুষ্টিকর তেমনি নিরাপদ। কৃষি বিজ্ঞানীদের মতে বারি উদ্ভাবিত সূর্যমুখীতে ৪০-৪৫% পর্যন্ত তেল পাওয়া যায়। ক্যালসিয়াম, কপার, আয়রন, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সূর্যমুখী তেলে ভিটামিন-ই ও ভিটামিন-কে রয়েছে। বনস্পতি এ তেল ভেষজগুনেও সমৃদ্ধ। সেলেনিয়াম সমৃদ্ধ সূর্যমুখী তেল ক্যান্সার প্রতিরোধী।

পাশপাশি রক্তের ক্ষতিকর কোলেস্টরল, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে সূর্যমুখী তেলে ‘ওমেগা-৬’ এবং ওমেগা-৯’ রয়েছে। এ তেল শারীরিক দুর্বলতা সহ মানসিক চাপ হ্রাসেও সহায়তা করে। এমনকি মাইগ্রেন সমস্যা ছাড়াও হাঁপানি, গ্যাস্ট্রিক, আলসার ও হাড়ের জোড়া ব্যাথা নিরাময়েও সূর্যমুখী তেল সহায়ক ভূমিকা পালন করে থাকে। চিকিৎসা বিজ্ঞানীদের কাছে সূর্যমুখী একটি উৎকৃষ্ট তেল ফসল হিসেবে বিবেচিত হয়ে আসছে। পৃথিবীর বেশীরভাগ দেশেই এ তেলবীজ গুরুত্বপূর্ণ একটি তেল ফসল হিসেবে বিবেচিত। সূর্যমুখীর বীজে ৪০-৪৫% পর্যন্ত লিনোলিক এসিড রয়েছে, অথচ এ তেলে কোন ক্ষতিকারক ইরোসিক এসিড নেই। বারি উদ্ভাবিত বীজ থেকে সূর্যমুখীর ফলন হেক্টর প্রতি ১.৭ থেকে ৩টন পর্যন্ত হয়ে থাকে বলে ডিএই’র বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানিয়েছেন।

সূর্যমুখী উৎপাদনে এর জীবনকাল জাত ভেদে ৯০ থেকে ১২০ দিন। তবে উন্নত বীজ, পরিমিত সার প্রয়োগ সহ আবাদ পরবর্তী সুষ্ঠু পরিচর্যা এ তেল ফসল উৎপাদনের অন্যতম পূর্বশর্ত বলে জানিয়েছেন ডিএই’র কারিগরি বিশেষজ্ঞরা।




এইচএসসি পাসে নিয়োগ দেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে (এমআরএ) ‘অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)

পদের বিবরণ
jagonews24

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিক ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা mra.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ২২ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।