দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য : রাষ্ট্রপতি 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মীবাহিনী প্রয়োজন। দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য।



উপজেলা নির্বাচনে নৌকা থাকছে না

চন্দ্রদ্বীপ ডেস্ক:  উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কাউকে দলীয় প্রতীক নৌকা দেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



দুইবার বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখালেন বরিশালের মেয়ে নিপা

বরিশাল অফিস :: গিনেস ওয়ার্ল্ড বুকে ইতালির এক নাগরিকের গড়া রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বাংলাদেশের বরিশাল জেলার নুসরাত জাহান নিপা। চপস্টিক দিয়ে এক মিনিটে একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তুলেছেন তিনি। এর আগে, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে রেকর্ড করেছিলেন তিনি। বাংলাদেশ থেকে নারী হিসেবে পরপর দুইবার বিশ্বরেকর্ড করেছেন নিপা।
সোমবার ( ২২ জানুয়ারী) রাতে এ তথ্য জানিয়েছেন,বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা।

নিপা জানান, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরী করে এবং এবারে চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি ভাত খেয়ে ইতালীর রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন তিনি। এর আগের বারেও ইতালীকে পেছনে ফেলেছিলেন তিনি। এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালীর এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। আর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ^ রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ^ রেকর্ড করাটা বেশ কঠিন ছিলো। অনেক প্র্যাকটিস করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে। ২০২৩ সালের মার্চের দিকে করলেও সার্টিফিকেট পেয়েছেন ডিসেম্বরে।

নুসরাত জাহান বলেন, প্রথম রেকর্ড করার পর মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করতো। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো। বিশে^র দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো।

নিপা আরও বলেন, ইচ্ছা থাকলে সব হয়। যেমন আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশে^ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমার শহরকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। দুইবার বিশ^ রেকর্ড গড়েছি। এতে করে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি। অনেক ধরণের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেওয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে।

নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। এছাড়া বর্তমানে বেসরকারি কোম্পানীতে কর্মরত আছেন ।




এইচএসসিতে বরিশাল বোর্ডের বৃত্তি পেয়েছে ৬৬৩ শিক্ষার্থী

বরিশাল অফিস :: এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬৬৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।

সোমবার ( ২২ জানুয়ারী) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আফম বাহারুল আলম তিনি জানান, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬৬৩ জনকে বৃত্তি দেয়া হয়েছে। এর মধ্যে ৫৭ জনকে মেধা বৃত্তি ও ৬০৬ জনকে সাধারন বৃত্তি দেয়া হয়েছে। মেধা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ২৯ জন, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন করে পেয়েছেন। সাধারন কোঠার মধ্যে বিজ্ঞান বিভাগের ৩০৩, মানবিকের ১৫২ ও ব্যবসায় শিক্ষা বিভাগের ১৫১ জন বৃত্তি পেয়েছেন।

তিনি জানান, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের আগামী সাত দিনের মধ্যে ব্যাংক হিসাব খুলে জমা দিতে হবে। মেধা বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ৮২৫ ও এককালীন বছরে একহাজার ৮০০ টাকা কোর্সের মেয়াদ অনুযায়ী পাবেন।

তিনি আরও বলেন,সাধারন কোঠায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কোর্সের মেয়াদ অনুযায়ী মাসিক ৩৭৫ টাকা ও বছরে এককালীন ৭৫০ টাকা করে পাবেন। এর মধ্যে মেডিকেল কোর্সে অধ্যয়নরতরা পাবেন ৫ বছর। কারিগরি ও কৃষি, আইন ও বিবিএ এবং ডিগ্রি সম্মান কোর্সের শিক্ষার্থীরা পাবে ৪ বছর। ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা পাবে ৩ বছর। একইভাবে পাবে সাধারন কোঠায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা।

বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেয়া হয়েছে।




বিপিএলে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তামিম

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে একজন ব্যাটার যেসব রেকর্ড গড়তে পারেন তার সিংহভাগই তামিম ইকবালের দখলে। তার রেকর্ড বুকে এবার আরও একটি সংযোজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেছেন তামিম।



রাতে বাড়বে শীত, ঢাকাসহ বহু জেলায় শৈত্যপ্রবাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাজধানীতে শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে তারা।




কুয়াকাটায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি

বরিশাল অফিস:: শীত মানেই পিঠা-পুলির স্বাদ। শীতের মৌসুমে বাহারি রকম পিঠা বানিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করছেন কুয়াকাটার মৌসুমি পিঠা বিক্রেতারা। পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, পটুয়াখালীর কুয়াকাটার চৌরাস্তার পাশে এবং রাখাইন মার্কেট বাজারে রাস্তার পাশে কয়েকটি পয়েন্টে ভ্যানের মধ্যে গ্যাসের চুলা, সিলিন্ডার ও পিঠা তৈরির উপকরণ নিয়ে দুপুরের পরপরই হাজির হন মৌসুমি পিঠা বিক্রেতারা।

রিকশাচালক, দিনমজুর, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, এবং ঘুরতে আসা পর্যটক সহ ছোট বড় সব শ্রেণিপেশার মানুষ এই মৌসুমি পিঠা দোকানের ক্রেতা।সন্ধ্যার পরপরই ব্যস্ত হয়ে পড়েন এসব পিঠা বিক্রেতারা, কেউ দাঁড়িয়ে, কেউবা বসে খাচ্ছেন এবং কেউ পিঠার স্বাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন।

পিঠা কিনতে এসে অপেক্ষায় থাকা স্থানীয় ঝিনুক ব্যবসায়ী এমাদুল জানান, শীতের সময় চিতই, ভাপা, পাটিসাপটা পিঠা খেতে ভালো লাগে। বিশেষ করে নানা রকম ভর্তা দিয়ে গরম চিতই পিঠার স্বাদই আলাদা।

তিনি আরো বলেন, গরমের সময় এসব পিঠা ততটা খাওয়া যায় না। তা ছাড়া ভাপা পিঠাও বেশ মজার। এই শীতের সময় পিঠার জন্য দোকানে সিরিয়াল দেওয়া লাগে। বাজার কেন্দ্রিক থাকার সুবাদে বিকালের নাশতায় চিতই আর ভাপা পিঠা দিয়ে সেরে নেই।

পিঠা কিনতে আসা ব্যাংক কর্মকর্তা আলামিন হাওলাদার বলেন, শীত আর পিঠা একে অপরের সাথে সম্পর্কিত। ছোটোবেলায় মা মাটির চুলোয় পিঠা বানিয়ে দিতো আর সন্ধ্যার সময় বই নিয়ে পড়তে পড়তে পিঠা খেতাম। কর্মব্যস্ততার কারণে এসব পিঠা বানানোর সময় হয়ে উঠে না। তাই দোকানে আসলাম পিঠা বাসায় নিয়ে ছেলে মেয়েসহ একসঙ্গে খাওয়ার জন্য।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও পিঠা বিক্রেতা দম্পতি মামুনুর রশীদ ও শিউলি জানান, শীত আসতেই আমাদের কাজের চাপ বেড়ে যায়। পিঠা বানানো থেকে সবকিছু আমরা স্বামী স্ত্রী দুইজনে করি। ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করতে হয় আমাদের।

বেচাকেনা ভালো উল্লেখ করে এ দম্পতি আরও জানান ৫টি চুলায় পিঠা তৈরি করি আমরা। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে আমাদের এ কর্মযজ্ঞ।

চৌরাস্তার জিরো পয়েন্টের পিঠা বিক্রেতা দুই মামু ভাইগ্না বলেন, পাটিসাপটা, কুলি, চিতই, খিজানো পিঠা ও তেলের পিঠা বিক্রি করেন তারা। দামে কম ও মান ভালো হওয়ায় দোকানে প্রায় ক্রেতাদের ভিড় লেগে থাকে।

স্থানীয়দের ভাষ্য মতে, বছরের এই শীতকালীন সময়টা পিঠার বেচা-বিক্রি বেশি হয়। তাদের অর্জিত মুনাফার দ্বারা দোকানিরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। বর্তমানে চিতই, ভাপা, বরাপিঠা, পাটিসাপটাসহ ৫ থেকে ৬ ধরনের পিঠা তৈরি করছেন তারা। বিভিন্ন বাহারি রকমের ভর্তা সহ এসকল পিঠা খাওয়ার জন্য থাকছে নারিকেল এবং গুড়। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কারণে তাদের লাভের পরিমান দিন দিন কমে যাচ্ছে।

 




পটুয়াাখালীতে ৫’শ পিচ ইয়াবাসহ কারবারি আটক

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৫’শ পিচ ইয়াবাসহ মোঃ মিলন হাওলাদার (৩৭) নামে এক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটক ওই যুবক উপজেলার রতনদি ইটবাড়িয়া এলাকার মৃত. লাল মিয়া হাওলাদারের  ছেলে।

সোমবার(২২ জানুয়ারি) সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ড থেকে আসামি মোঃ মিলন হাওলাদারকে ৫’শ পিচ ইয়াবাসহ আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, তার নামে সংশ্লিষ্ট আইনে গলাচিপা থানায় মামলা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মাদক নিমূর্লে বদ্ধপরিকর। আমাদের এ অভিযান চলমান থাকবে।




বরগুনায় ধর্মঘট ভেঙে বাস চলাচল শুরু, থানায় মামলা

বরিশাল অফিস:: বরগুনা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ ছগীর হোসেনের ওপর হামলা ও অফিস ভাঙচুরের ঘটনায় মামলা গ্রহণের পর বাস চলাচল শুরু হয়েছে।

হামলার ঘটনায় সোমবার (২২ জানুয়ারি) দুপুরে মামলা দায়েরের পর বাস মালিক সমিতি ধর্মঘট তুলে নিয়ে বাস চলাচল শুরু হয়। এর আগে দুপুরে ছগীর হোসেন নিজেই বাদী হয়ে হামলাকারী তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এর আগে হামলার প্রতিবাদ সোমবার সকাল থেকে বরগুনার সঙ্গে দেশের সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

গত ২১ জানুয়ারি রাতে সদর উপজেলার খেজুতলা পৌর বাস টার্মিনালের জেলা বাস-মিনিবাস সমিতির কার্যালয়ে সাধারণ সম্পাদকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বরগুনা থানার ওসি এ কে এম মিজানুর রহমান মামলার এসব তথ্য নিশ্চিত করেছেন। ওই মামলার আসামিরা হলেন, বশির মৃধা, বায়জিদ ও জাদুমনি।

বরগুনা ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বাবলু  জানান, বরগুনা পৌর বাসস্ট্যান্ডে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুকে অভিনন্দন জানিয়ে ফেস্টুন লাগানোর সময় ছুটে গিয়ে তা বরগুনা বাস মালিক সমিতির সেক্রেটারি আলহাজ ছগীর হাওলাদারের ব্যক্তিগত জিপের উপরে পড়লে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

এতে সেক্রেটারি রাগের ওই শ্রমিককে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে বরগুনা বাস মালিক সমিতির দীর্ঘদিনের সেক্রেটারি আলহাজ ছগীর হোসেনের ওপর স্ত্রী সন্তানের সামনে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন শিপন জমাদ্দারের নেতৃত্বে জনৈক বশিরসহ আরও কয়েকজন হামলা করে ও অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।

এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে বরগুনা জেলা বাস মালিক সমিতির সদস্যরা ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে।বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হোসেন শিপনও ঘটনার একই বর্ণনা দেন।

এ ব্যাপারে বরগুনা থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, গতকাল রাতে ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় বশির নামের একজনকে ১ নম্বর আসামি করে থানায় মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।




আটবার সাংসদ আ স ম ফিরোজ, বাউফলবাসীর চাওয়া মন্ত্রী

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালী-২ (বাউফল) আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এ আসনে নৌকার জয়জকার। স্বাধীনতার পর থেকে দশবার আওয়ামী লীগের মনোনয়ন পান আ স ম ফিরোজ। যার মধ্যে আটবার নির্বাচিত হন প্রবীণ এ রাজনীতিবিদ। এর মধ্যে চারবার আওয়ামী লীগ সরকার গঠন করলেও মন্ত্রীর আসনে স্থান হয়নি তার। স্বাধীনতার পর কোনো সরকারের আমলেই বাউফলে মন্ত্রী হননি কেউ।

বাউফল উপজেলার জনগণনের দাবি, জেলার সব আসনে বিভিন্ন সরকারের আমলে মন্ত্রী পেলেও বাউফল পায়নি। যার ফলে এবার আ স ম ফিরোজকে মন্ত্রী পরিষদে চান উপজেলার মানুষ।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর ৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন প্রয়াত আজিজ খন্দকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১৯৭৯ সালে নৌকার মনোনয়ন নিয়ে প্রথমবার নির্বাচিত হন আ স ম ফিরোজ। সেই ১৯৭৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত নয়বার মনোনয়ন পান তিনি। নির্বাচিত হন সাতবার। শুধু ২০০১ সালে তিনি বিএনপির শহিদুল আলম তালুকদারে কাছে পরাজিত হন। আর ২০০৬ সালে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ১৯৭৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সাতবার নির্বাচিত হলেও চারবার (১৯৯৬, ২০০৮,২০১৪ ও ২০১৮) সরকার গঠন করে আওয়ামী লীগ। বাকি তিনবার (১৯৭৯, ১৯৮৬ ও ১৯৯১) ছিলেন বিরোধী দলে।

দীর্ঘদিন প্রায় ৩৫ বছর এমপি হলেও মন্ত্রীপরিষদে স্থান হয়নি বর্ষীয়ান এ রাজনীতিবিদের। ২০০৮ সালে নবম জাতীয় সংসদে হুইপ ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে দ্বাদশ জাতীয় সংসদে শেষ বাজেট অধিবেশেনে প্যানেল স্পিকারের দায়িত্ব পালন করেন  আ স ম ফিরোজ। ছিলেন সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতিও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দশমবারের মত নৌকার টিকেট নিয়ে ১ লাখ ২১ হাজার ৩৪১ ভোটের ব্যবধানে অষ্টমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন আ স ম ফিরোজ।