বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী দেশটি।




গাজায় ইসরায়েলের দুই মাস যুদ্ধবিরতির প্রস্তাব




চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৬.৬ ডিগ্রি, কমেছে ঢাকায়ও




বরিশালে অবৈধ ইটভাটা পুড়ছে কাঠ,উজাড় হচ্ছে বনাঞ্চল

বরিশাল অফিস :: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বরিশালে বাড়ছে একের পড় এক অবৈধ ইটভাটা। এমনকি কয়লা ব্যবহার করে ইট পোড়ানোর কথা থাকলেও নামেমাত্র কয়লা রেখে পোড়ানো হচ্ছে কাঠ । যাতে উজাড় হচ্ছে বরিশালের বনাঞ্চল। এতে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশের, তেমনি প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে উপর। অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে এসব ইটভাটা চলছে। তবে তাদের দাবী জনবসংকট ও ম্যাজিস্ট্রেট সংকটে অভিযান ব্যাহত হচ্ছে।

জানা গেছে, বরিশাল বিভাগে বৈধ ইটভাটার সংখ্যা ৪৯৫টি। আর অনিবন্ধিত ইটভাটা রয়েছে ২৩০টি। এই তথ্য নিবন্ধনের আবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে যারা আবেদন করেনি তারা অবৈধভাবে ইটভাটা চালালেও অবৈধ তালিকায়ও তাদের নাম নেই।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে আগে ১২টি ইটভাটা থাকলেও ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ২৫টিতে। খান ব্রিকসে সেখানে প্রকাশ্যেই পোড়ানো হয় কাঠ ও ড্রাম চুঙ্গির মাধ্যমে ইট পুরানো হচ্ছে যা পরিবেশে জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে।

ইটভাটা মালিক কবির হাওলাদার জানান ,পরিবেশ অধিদপ্তরকে টাকা দিলে বৈধ এবং অবৈধর পার্থক্য থাকে না। যারা ঠিকভাবে টাকা দেয় না, তাদেরকে ইটভাটা বন্ধের জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু পরে যোগাযোগ করলেই আবার সব ঠিক হয়ে যায়।’

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) বরিশাল জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট লিংকন বাইন বলেন, ‘কাঠ পুড়িয়ে ইট তৈরির কারণে বন উজাড় হচ্ছে। ফসলি জমি, গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ মারাত্মভাবে হুমকির মুখে পড়ছে। কিন্তু ছাড়াপত্র দেওয়ার পরে তদারকির যে দায়িত্ব রয়েছে সেটা সঠিকভাবে পালন করছে না পরিবেশ দপ্তর।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ বলেন,’ আমাদের ম্যাজিস্ট্রেট সংকটে কারণে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসনের কাছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট চেয়ে পাওয়া যায় না। তাই আমরা বিভিন্ন সময় হেড অফিস থেকে ম্যাজিস্ট্রেট এনে অভিযান পরিচালনা করছি। তারপরও আমরা চেষ্টা করছি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার।

 




আইসিইউতে ফারুকী, দোয়া চাইলেন তিশা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরওয়ার ফারুকী। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

মোস্তফা সরওয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। চিকিৎসকের কাছে নিতেই বললো এনজিওগ্রাম করাতে, করা হলো। ছোট একটা ব্রেইনস্ট্রোক হয়েছে তার। নিউরো আইসিইউতে অবজারভেশনে রয়েছে। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।

মোস্তফা সরয়ার ফারুকী একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন।

এছাড়াও ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই খ্যাতিমান নির্মাতা।




গাজায় ৯৪ জন অধ্যাপককে হত্যা করেছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯৪ জন অধ্যাপককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া আরও কয়েকশ শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী গাজার সংঘাতে নিহত হয়েছে। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের লক্ষ্য করে ইচ্ছাকৃত ভাবেই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বাড়ি-ঘরে হামলা চালানোর আগে কোনো ধরনের সতর্কতাও জারি করা হচ্ছে না।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় লাশের সারি যেন থামছেই না। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৭৮ জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

সেখানে লড়াই থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতায় কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, যুদ্ধ শেষ হলেও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না।

তার এমন মন্তব্যের পরই গাজা এবং পশ্চিমতীরে নতুন করে হামলা বেড়ে গেছে। এদিকে হোয়াইট হাউজ বলছে, দ্বি-রাষ্ট্রিক সমাধানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্পষ্টভাবেই ভিন্ন চিন্তা করছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পাল্টা জবাব হিসেবে গাজায় আক্রমণ চালায় ইসরায়েল। হামাসকে নির্মূলের অজুহাতে এখন পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে অভিযানের নামে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী।

গাজার দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে প্রতিদিনই বিমান হামলা ও স্থল অভিযান চালানো হচ্ছে। গাজায় এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।




হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ এড়াতে ৫ উপায়




শীতে হজমশক্তি ভালো রাখার ৫ উপায়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শীতের সময়ে উষ্ণতা ধরে রাখার জন্য শীতের পোশাক, কম্বলের পাশাপাশি আমরা খাবারের ওপরেই নির্ভরশীল হয়ে পড়ি। কারণ অনেক খাবার আছে যেগুলো আমাদের ভেতর থেকে শরীর উষ্ণ রাখতে কাজ করে। এসময় আমরা এমন অনেক মুখরোচক খাবারও খেয়ে ফেলি যা আসলে পেটের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। এ ধরনের খাবার খাওয়ার ফলে পেট ফাঁপা, বদহজম এবং অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। তবে চিন্তার কারণ নেই। শীতের মৌসুমে আপনার হজমক্ষমতা ভালো রাখার কিছু উপায় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক-



আজ সারাদিনে যে খেলা দেখবেন টিভিতে




ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্বে পুতুল