বরিশালে ৬ দফা দাবীতে ছাত্র ফ্রন্টের লাল পতাকার র‌্যালি

বরিশাল অফিস :: জাতীয় শিক্ষাক্রম ২০২১ স্থগিত কর, কাগজ-কলম সহ শিক্ষা উপকরণের দাম কমাও, পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত কর,সন্ত্রাস-দখল দারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করা,স্বৈরাচারী ফ্যাসিবাদী দুঃশাষনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করা সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪) জানুয়ারী শিক্ষা-গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার ৪ দশক উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল শাখার আয়োজনে নগরীতে লাল পতাকার র‌্যালি ও অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর সমাজতান্ত্রি ছাত্র ফ্রন্টের সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ।

এ সময় অঅরো বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, বরিশাল সমাজান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক সুজন আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পূর্বে ছাত্র ফন্টের আয়োজনে লাল পতাকার র‌্যালি বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর সমাবেশস্থলে এসে শেষ হয়।

 




বরিশালে জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত

বরিশাল অফিস :: শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে বুধবার( ২৪ জানুয়ারি) সকাল ১০ টায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, বরিশাল পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ জিহাদুল কবির,

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস,বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন সহ ১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বক্তব্য প্রদান করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 




এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। যেখান থেকে তারকা-নির্মাতারা বিশ্ব সেরার পুরস্কার নিজেদের ঘরে তোলেন। আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৬তম আসর। ইতোমধ্যে অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে।



বরিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৬

বরিশাল অফিস :: বরিশাল – পটুয়াখালী মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার ( ২৪ জানুয়ারী) বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা বরিশালে উদ্দেশ্যে যাওয়ার সময় প্রাইভেট ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ৬ জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

তিনি জানান, বরিশালে থেকে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী কলাপাড়ার দিকে
যাচ্ছিল। বিপরীত দিক থেকে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান তিনি বরিশালের উদ্দেশ্যে সরকারি গাড়ি ব্যবহার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দবদবিয়া ব্রিজ অতিক্রম করার সময় তার গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ মোট ৬ জন আহত হয়। স্থানীয় জনগণ ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের তাবাসসুম(২৩) ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী রাস্তা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় একটি সড়ক দুর্ঘটনায় কিছুটা আহত হয়। তাকে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি এখন সুস্থ আছেন। বাকি সদস্যরা গুরুতর আহত হলে তারা চিকিৎসা নিচ্ছেন।




সেরা করদাতা পুরস্কার পেল ৫৪ প্রতিষ্ঠান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২২-২০২৩ অর্থ বছরের সর্বোচ্চ করদাতা হিসাবে ৫৪ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। বুধবার (২৪ জানুয়ারি) এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সম্মাননা প্রদান করা হয়। এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল বাহার সম্মাননা স্মারক তুলে দেন।



বিয়ে করলেন অভিনেত্রী-উপস্থাপিকা মৌসুমী মৌ

জানা গেছে, মৌ-এর স্বামী আরিফ পড়াশোনা করেছেন বুয়েটে। বর্তমানে একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিয়ের খবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মৌ-এর স্বামী আরিফ লিখেছেন, ‘কবি কী বলেছেন, মনে আছে কিছু? আমি তো প্রেমে পড়িনি! প্রেম আমার ওপরে পড়েছে। আলহামদুলিল্লাহ, আমিই তার প্রেমে পড়েছি। পড়েছি তো পড়েছি, বিয়ে না করে আর উঠতে পারিনি।’ সবশেষ তিনবার আলহামদুলিল্লাহ লিখে সবার কাছে দোয়া চেয়েছেন আরিফ।

অন্যদিকে, মৌ’র প্রায় এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার। এর মধ্যে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও করছেন তিনি। ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার।




কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ মার্চ

বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

জাহাংগীর আলম বলেন, এই ২৩৩টি নির্বাচনের মধ্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।

জাহাংগীর আলম আরও বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।




উপকূলে দাদন ব্যবসায়ীদের ফাঁদে জেলে-কৃষক

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী জেলা শহর হতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী। এ উপজেলার অধিকাংশ মানুষের পেশা মৎস্য ও কৃষি। আর এই পেশায় যারা রয়েছেন তাদের বেশির ভাগই অসচ্ছল। স্বল্প পুঁজির সাথে মৎস্য আড়ত ব্যবসায়ীদের থেকে দাদন (অগ্রিম টাকা) নিয়ে তারা সরঞ্জাম কিনে মাছ ধরতে যান ও কৃষিকাজ করেন। এতেও অনেক সময় ঘাটতি পড়লে তারা দ্বারস্থ হন স্থানীয় সুদ কারবারি মহজনদের কাছে। এদের থেকেও চড়া সুদে টাকা নিয়ে মাছ ধরার ট্রলার পরিচালনা করেন তারা।
কিন্তু মাছ ধরার মৌসুমে আশানুরূপ মাছ না পাওয়া গেলে সেই ‘দাদন ও সুদ’ এর টাকা গলার কাটা হয়ে ঝুলে থাকে জেলেদের।

একই চিত্র কৃষিতেও। যতদিন যাচ্ছে কৃষকরা ঝুঁকছেন রবি ফসল আবাদে। এখানেও দাদন ও সুদের কারবার রমরমা। ব্যবসায় লোকসান হলে নির্ধারিত সময়ে সুদের টাকার কমিশন অথবা মূলধন পরিশোধ করতে না পারলে লাঞ্ছিত হতে হয়। হামলা-মামলা ও জেলহাজতে যাওয়ার নজির রয়েছে। যার ফলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার অনেক কৃষক ও জেলেরা ভিটেমাটি ছেড়ে কেউ কেউ গ্রাম ছাড়া হয়েছেন। আর কেউবা ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন এখনো।

উপকূলের এসব মানুষ মৎস্য ও কৃষি কাজ ছাড়া বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় তারা বাধ্য হয়ে সুদ ও দাদনের ওপর নির্ভর করে ব্যবসা করছেন।

প্রান্তিক ওইসব মানুষ বলছেন, ব্যাংকের নানাবিধ ঝামেলার কারণে সেদিকে ছুটছে না তারা।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী দাদন ব্যবসা বা মহজনি প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও গ্রামগঞ্জে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী মহজনরা। এসব ব্যবসায়ীর চড়া সুদ আর নানা পন্দিফিকিরে নিঃস্ব হচ্ছে মৎস্য ও কৃষির নির্ভরশীল মানুষরা। তবুও বাধ্য হয়ে মহাজনদের দারস্থ হচ্ছেন তারা।

জানা গেছে, বৈশাখ থেকে আশ্বিন এই ছয় মাস সাগরে মাছ ধরেন জেলেরা। এর মধ্যে তিন মাস ইলিশ ধরার মৌসুম। এ সময় জেলে ট্রলার প্রতি মৎস্য আড়ত থেকে দাদন দেয়া হয় দুই-চার লাখ টাকা। আর সম্পদ অনুযায়ী স্থানীয় সুদি মহাজনরা চড়া সুদে নির্ধারিত পরিমাণে টাকা দিয়ে থাকে। এসব টাকা পরিশোধের জন্য মেয়াদ দেয়া হয় বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত। সুদ ও দাদনের এই টাকা নিতে জেলেদের নিরাপত্তা হিসেবে স্টাম্পে স্বাক্ষরসহ জমা দিতে হয় ব্যাংকের ফাঁকা চেক।
মৌসুম শুরু হতে শেষ পর্যন্ত মাছ ধরে ঋণের টাকা পরিশোধ করতে না পারলে নানা ঝক্কিঝামেলায় পড়তে হয় জেলেদের। হামলা-মামলা এড়াতে সম্পদ বিক্রি করে পরিশোধ করতে হয় ঋণ। সুদি কারবারিদের ঋণের ফাঁদে পা ফেলছেন অসচ্ছল জেলে-কৃষকরা। তবে ঋণ প্রদানে কৃষকের ক্ষেত্রে উল্টো চিত্র। এখন মাঠজুড়ে রবি ফসল তরমুজ, মুগ, খেসারি আবাদ চলছে। চাষিদের অগ্রিম দাদন দিয়ে রেখেছেন দাদন ব্যবসায়ীরা। বিনিময়ে নির্দিষ্ট ব্যবসায়ী ছাড়া তারা কোনো বাজারে ফসল বিক্রির জন্য তুলতে পারবেন না। দাদন নেয়ার ফলে আড়তদারের মনগড়া দরে ফসল বিক্রি করতে হয় কৃষকদের।

জেলে ও কৃষকরা জানান, মাছ ও ফসল সবই আল্লাহ প্রদত্ত। কেউ লাভবান হচ্ছেন আবার অনেকে হচ্ছেন নিঃস্ব। তবুও তারা এই পেশায় রয়েছেন। সুদের টাকায় ঝামেলা বেশি হলেও এটি সহজে পাওয়া যায়। যার জন্য জেলেও কৃষকদের এ দিকে ঝোক বেশি। ব্যাংকের ঋণ পেতে ঝামেলা অনেক। অনেক কাগজপত্র ছাড়াও অন্যান্য ব্যাংকে দরকার হয় সরকারি চাকরিজীবী নিশ্চয়তাকারী। যা তাদের অনেকের নেই।

বিভিডিএসের সভাপতি সামসুল আরেফিন বলেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষক ও জেলেরা নিরূপায়। তারা সব হারিয়ে সুদে টাকার দিকে হাত বাড়ায়। এর ফলে ব্যবসায় লোকসান হলে তাদের সর্বস্ব কেড়ে নেয় সুদি ব্যবসায়ীরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অনেকে অসহায় হয়ে পরলে মহজনদের থেকে টাকা নেয়। সময় মতো পরিশোধ করতে না পারলে হেনস্তার শিকার হয়। আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা সুদ কারবারিদের থেকে টাকা নেয়া বন্ধে মানুষকে নিরুৎসায়ী করছি এবং ব্যাংকমুখী হওয়ার জন্য আহ্বান করেছি।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী দাদন ব্যবসা বা মহাজনি কারবার সম্পূণ নিষিদ্ধ। এসব ব্যবসা বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করেন সচেতন মহল।




রাঙ্গাবালীতে এখনও পৌঁছেনি নবম শ্রেণির পাঠ্যবই

 

মো:আল-আমিন, পটুয়াখালী: বছরের প্রথমদিন শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব হয়েছে। সেদিনই নতুন শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার কথা। কিন্তু অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাক্রম অনুযায়ী পর্যায়ক্রমে নতুন বই হাতে পেলেও আজ (বুধবার) পর্যন্ত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নবম শ্রেণির কোনও বিষয়েরই বই পায়নি স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা। ফলে উপজেলার ২৩টি স্কুল-মাদরাসার নবম শ্রেণির প্রায় দুই হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষাক্রম অনুযায়ী উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক হাজার ২০০ শিক্ষার্থীর জন্য ১৩টি বিষয়ের ১৫ হাজার ৬০০ বইয়ের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চাহিদা দেওয়া হয়েছে। একইসঙ্গে এ উপজেলার ১১টি মাদরাসার ৮৭০ জন নবম শ্রেণির শিক্ষার্থীর জন্য ১৪টি বিষয়ের ১২ হাজার ১৮০টি বইয়ের চাহিদা দেওয়া হয়।

জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে দেওয়া চাহিদা অনুযায়ী অন্যান্য শ্রেণির বেশিরভাগ বই গতবছরের ডিসেম্বর মাসেই সরবরাহ করা হয়। কিন্তু বই উৎসবের ২৩ দিন হয়ে গেলেও এখনও পৌঁছেনি নবম শ্রেণির বই। ফলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নবম শ্রেণির পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষার্থী ও শিক্ষকরা।

আরও জানা গেছে, শুধু নবমই নয়, এখনও মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পাঁচটি বিষয়ের বই হাতে পায়নি শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে শিক্ষা বিভাগ বলছে, এক হাজার ৩৪০ জন শিক্ষার্থীর জন্য দেওয়া চাহিদা অনুযায়ী পাঁচ বিষয়ের ৬ হাজার ৭০০ বই এখন পর্যন্ত রাঙ্গাবালীতে পৌঁছেনি। যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানেও সেসব বই সরবরাহ করা যায়নি।

রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার বলেন, ‘অন্যান্য এলাকার শিক্ষার্থীরা সব বই পেয়েছে। অথচ এখনও আমাদের শিক্ষার্থীরা নবম শ্রেণির কোনও বইই পায়নি। অষ্টম শ্রেণিতেও কোনও কোনও বই পায়নি। নতুন কারিকুলাম হওয়ায় পুরানো বই দিয়েও পড়ানো যাচ্ছে না। এর ফলে পাঠদান তো ব্যাহত হচ্ছেই।’

উপজেলার উত্তর কাজির হাওলা মোহসেনিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল বারেক বলেন, ‘অষ্টম ও নবম শ্রেণির কোনও বইই আমরা এখনও পাইনি।’

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর বলেন, ‘বিষয়টি নিয়ে আমি এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি। তারা জানিয়েছেন দুই দিনের মধ্যে নবম শ্রেণির সব বই এবং অষ্টম শ্রেণির পাঁচ বিষয়ের বাকি বই পাঠিয়ে দেবেন।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘রবিবার জেলার মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসক স্যারও বিষয়টি অবগত। সংশ্লিষ্টরা বলছেন দুই দিনের মধ্যে বই সরবরাহ করার ব্যবস্থা করবেন।’




তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা