ভারত–ইংল্যান্ড টেস্টসহ টিভিতে খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভারতের সঙ্গে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি ইংল্যান্ড। একইদিন যুব বিশ্বকাপেও ম্যাচ রয়েছে ভারতের। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে দুটি সেমিফাইনালও রয়েছে।



বিসিএস পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে তরুণী

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন ওই তরুণীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে চট্টগ্রাম বিভাগের ৭৩৪ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে বুধবার ২০০ নম্বরের বাংলা পরীক্ষায় ৬২৪ জন অংশ নেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, বুধবার বিসিএস লিখিত পরীক্ষায় প্রিয়তি জান্নাত নামে এক তরুণী প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। আসল পরীক্ষার্থীর প্রবেশপত্রের ছবি পাল্টে তিনি এসেছিলেন। পরে যাচাই করে প্রক্সি দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।




বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ১০ পুরুষ কারা জানেন?

তবে বিশ্বে একাধিক মানুষের পছন্দের উপর সমীক্ষা চালিয়ে ও জনপ্রিয়তার নিরিখে কিছু জিনিস নির্ধারণ করা হয়। তেমনই সম্প্রতি তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম পুরুষের। মিলিয়ে নিন আপনার পছন্দের কেউ আছেন কি না সেই তালিকায়-

সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় প্রথমেই রয়েছেন কিম তেই হিউং। যাকে ভি নামেই চেনেন সবাই। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের দল বিটিএসের অন্যতম সদস্য তিনি। ব্যান্ডে পারফর্ম করার পাশাপাশি নিজে গান লেখেন, কম্পোজ করেন এবং গান। গত ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগদানের আগে ভি লেওভার নামে একটি অ্যালবাম প্রকাশ করেন, যা শ্রোতামহলে সমাদৃত হয়। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে সম্প্রতি তিনি অ্যান্টি-টেরোরিজম ইউনিটে প্রশিক্ষণ নিচ্ছেন।

তালিকায় ভি এর পরেই আছেন প্রাক্তন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের। এই ফুটবলারের প্রেমে পড়েননি এমন ফুটবলপ্রেমী কমই আছেন। বিশেষ করে নারীরা। একাধিক জেনারেশন ধরে তার রূপের ভক্ত মানুষ। ভোটিংয়ে ২ নম্বরে রয়েছেন ডেভিড বেকহ্যাম।

৩য় অবস্থানে আছেন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী রায়ান রেনল্ড। ডেডপুল-এ ওয়েড উইলিয়মসনের চরিত্রে নজর কেড়েছিলেন রায়ান। এছাড়া তিনি অভিনয় করেছেন সার্ভিং ইন সাইলেন্স: দ্য মার্গারেথ ক্যামারমেয়ার স্টোরি, ন্যাশানাল ল্যাম্পুনস ভ্যান উইল্ডার, ফিন্ডারস ফি, জাস্ট ফ্রেন্ডস, ডেফিনিটলি, মেবি, দ্য প্রোপোসাল, দ্য অ্যামিটিভিল হরর, দ্য চেঞ্জ-আপ, স্মোকিং এসেস, অ্যাডভেঞ্চারল্যান্ড, বেরিড, সেফ হাউস ও ক্রিমিনাল চলচ্চিত্রে।

হেনরি কাভিল, যিনি সুপারম্যান হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। বিশ্বের আকর্ষণীইয় পুরুষের তালিকায় হেনরি আছেন ৪ নম্বরে। ২০১৩ সালে ম্যান অব স্টিল করে নজর কেড়েছিলেন এই অভিনেতা।

তালিকায় এর পরের অবস্থানেই আছেন বলিউডের অন্যতম সুদর্শন ও জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। এক রাতে সুপারস্টার হয়েছেন তিনি কহো না প্যায়ার হ্যায় ছবির পর। ৫০ বছর বয়সেই তিনি তার সৌন্দর্য ও ফিটনেস দিয়ে নজর কেড়েছেন বিশ্বের বহু নারী ভক্তের।

এরপর রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, শক্তিশালী অ্যাভেঞ্জার থর অভিনেতা ক্রিস। তারপর আছেন এক সময়ের বিশ্বের সবচেয়ে সুপুরুষ জর্জ ক্লুনি। এখন তালিকায় সপ্তম। ৬১ বছরের জর্জ ক্লুনি প্রজন্মের পর প্রজন্ম আকর্ষণীয় পুরুষের তালিকায় রয়েছেন।

ব্র্যাড পিটকে কীভাবে ভুলবেন? মোস্ট হ্যান্ডসাম পুরুষদের তালিকায় ব্র্যাড রয়েছেন অষ্টম স্থানে। তারপরের অবস্থানেই আছেন রায়ান গলসিং, লম্বা ও পেশিবহুল চেহারার অভিনেতা। ছবি ও টেলিভিশন দুই জায়গায় অভিনয় করে সেরা আকর্ষণীয় পুরুষদের তালিকায় নবম তিনি।

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বা সুদর্শন পুরুষের তালিকায় টম ক্রুজ থাকবে না, সেকথা কেউ স্বপ্নেও ভাবতে পারবেন না। বিশ্বের অন্যতম জনপ্রিয় সেরা এই হলিউড অভিনেতা২০২৪ সালে আকর্ষণীয় পুরুষদের তালিকায় আছেন দশম স্থানে।

সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, গিক ফর গিক




হুথিদের ‘লাগাম’ টানতে চীনের সাহায্য চাইছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাম টানতে এবার চীনের কাছে সাহায্য চাইছে যুক্তরাষ্ট্র। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে ইরান যেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বোঝায় সেজন্য তেহরানকে বোঝাতে বার বার চীনের কাছে সহায়তা চেয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ বিষয়ে বেইজিংয়ের কাছ সহায়তা পাওয়ার কোনো ইঙ্গিত মেলেনি।

ফিন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক বৈঠকে ইন্টারন্যাশনাল লিয়াইসন ডিপার্টমেন্ট অব চায়নাস কমিউনিস্ট পার্টির প্রধান লিউ জিয়ানচাওয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।

গত সপ্তাহে এক বিবৃতিতে লোহিত সাগরের রুটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানায় চীন। বিশ্বব্যাপী জাহাজ চলাচলের ১৩ শতাংশই লোহিত সাগরকে কেন্দ্র করে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেখানে নির্বিচারে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ৫শ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে ইসরায়েল এবং হামাসের সংঘাতে হামাসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুথিরা বলছে, লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলার ঘটনা মানবিক এবং এটা তাদের নৈতিক দায়িত্ব।

তবে লোহিত সাগরে হুথিদের হামলার পাল্টা জবাব হিসেবে ইয়েমেনে এই গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

গাজায় তিন মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদকে বলেছেন, ফিলিস্তিনি জনগণকে যে ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে তা কোনো কিছু দিয়েই বৈধতা দেওয়া যাবে না।

দক্ষিণ খান ইউনিসের চার বর্গ কিলোমিটার (১.৪ বর্গমাইল) এলাকা থেকে প্রায় ৯০ হাজার বাসিন্দা এবং ৪ লাখ ২৫ হাজার বাস্তুহারা লোকজনকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

এই বিপুল পরিমাণ বেসামরিক নাগরিক গাজার অন্য সব শহর থেকে খান ইউনিসে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। বিশেষ করে খান ইউনিসে এখন হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) সকালে ওই হামলা চালানো হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ কাতায়েব হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকটি গ্রুপের ব্যবহৃত কয়েকটি স্থানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইরাক এবং সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ওপর হামলার জবাবে সরাসরি এসব হামলা চালানো হয়েছে।




হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ফাইল শেয়ার করা যাবে আরো সহজে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বর্তমানে সারা বিশ্বে খুব জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। ব্যবহারে সহজ পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই জনপ্রিয়। তাইতো ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা দিতে নতুন ফিচার নিয়ে আসছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।



সম্পর্ক কখন ভেঙে দেওয়া জরুরি?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সম্পর্ক টিকিয়ে রাখতে দু’জনেরই সমান প্রচেষ্টা থাকা জরুরি। যার প্রেমে পড়ে একটা সময় তাকে ছাড়া বেঁচে থাকাই অসম্ভব মনে হতো, বাস্তবতা হলো, তাকে ছাড়াই হয়তো আপনাকে বেঁচে থাকতে জানতে হবে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যেতে পারে। হয়তো এমন কোনো বাস্তবতা আপনার সামনে আসতে পারে, যার পর আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।



আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি। যেখানে মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা উদীয়মান হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। মারুফাসহ আরও দুই ক্রিকেটারকে টপকে উদীয়মান ক্রিকেটারের এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ফোবে লিচফিল্ড। ছেলেদের ক্রিকেটে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।



বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ লেখক ও গবেষক

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন ১৬ লেখক ও গবেষক। বুধবার (২৪ জানুয়ারি) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ১১টি ক্যাটাগরিতে এবার লেখকদের পুরস্কৃত করা হবে।



নির্বাচনের আগে আটক ২৫ হাজার বিরোধী নেতাকর্মী‌কে মুক্তির আহ্বান 

whatsapp sharing button

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলা‌দে‌শের দ্বাদশ জাতীয় নির্বাচ‌নের আগে আটক ২৫ হাজার বিরোধী নেতাকর্মীর মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই স‌ঙ্গে সংস্থা‌টি নির্বাচনকালীন সময়ে সংঘটিত সব সহিংসতার সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।



বরিশালে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বরিশাল অফিস :: বরিশাল জেলার হিজলা উপজেলায় অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার ( ২৪ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অভিযান করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এএইচএম রাসেদ।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী হাকিম সালেহা সুমি এ অভিযানের নেতৃত্ব দেন।

উপ-পরিচালক রাদেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুপুর দেড়টার দিকে হিজলা উপজেলার চর দুর্গাপুর গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের আরবিসি ইটভাটায় অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করায় এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।’পরে একই এলাকার একই অভিযোগে এমএমবি ব্রিকস গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও উভয় ভাটার ২০ লাখ তৈরি ইট ধ্বংস করা হয়েছে।

অভিযানে বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী সহ এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ও ফায়ার সার্ভিস, বরিশাল সহযোগিতা করেন।