বরিশালে চলছে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা

বরিশাল অফিস:: বরিশালে মহাত্মা অশ্বিনী কুমার দত্তে’র ১৬৯ তম জন্মদিন উপলক্ষে সরকারি বরিশাল কলেজ মাঠে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা। মেলার বিভিন্ন স্টলে এসেছে হাতে তৈরি বিভিন্ন রঙ-বেরঙের পিঠা, চকলেট কেকসহ বিভিন্ন শীতকালীন পিঠা, সুস্বাদু মিষ্টি পান।

এছাড়া রয়েছে গ্রামীন রাধাচক্কর, শিশুদের বিভিন্ন খেলনাসহ মৃৎশিল্পের বিভিন্ন আইটেমের আসবাবপত্র। মেলায় ঘুরতে আসা নগরীর বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকগণ আলাপকালে বলেন, ‘এই শীত মৌসুমে পেছনে ফেলে আসা দিনগুলোতে আমরা দেখতাম বরিশাল সহ জেলার বিভিন্ন এলাকায় আয়োজন করা হত বিভিন্ন গ্রামীন মেলা। আমরা সেসময় পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে এসে মেলা থেকে বিভিন্ন খেলনা ও বাসা-বাড়িতে ব্যবহারের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতাম। এখন এসব যেন মনের ভিতর সব স্মৃতি হয়ে আছে ।’

এ ব্যাপারে মেলা কমিটির আয়োজক সভাপতি স্নেহাংশুকুমার বিশ্বাস বলেন, ‘বর্তমান সময়ে এই বরিশালে আগের মত তেমন কোন কিছু হয় না। আমরা প্রতিবছর অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উপলক্ষে নগরবাসীকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য এই মেলার আয়োজন করে থাকি। আমাদের দুই দিনব্যাপী মেলায় ৩০ টি স্টল রয়েছে। স্টলগুলোতে বোন-ভাবিরা তাদের হাতের তৈরি শীতের পিঠা উপস্থাপন করেছে, যা আজকাল অনেক বাসা-বাড়িতে তৈরি করে খাবার সময় হয় না।’

আজ শুক্রবার মেলার শেষদিনে মেলার মাঠে ও অশ্বিনী কুমারদত্তের স্মরণে দর্শকদের জন্য থাকবে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, সংগীতসহ নৃত্য পরিবেশনা। আলোচনা সভায় অংশগ্রহণ করবেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এছাড়া আরও যারা আলোচনায় অংশগ্রহণ করেন বিএম কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ূম উদ্দীন আহমেদ, সরকারি বরিশাল কলেজ উপাধ্যক্ষ প্রফেসর অলকা রানী সরকার, বীর প্রতীক কে এস মহিউদ্দিন মানিক, সাংবাদিক মুরাদ আহমেদ, উদীচী সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শুভঙ্কর চক্রবর্তী ও মিন্টু কুমার প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে অশ্বিনী কুমার দত্তের ১৬৯ তম জন্মদিন উপলক্ষে সরকারি বরিশাল কলেজ মাঠে দুই দিনব্যাপী অশ্বিনী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মেলা কমিটি।




৬ দফা দাবিতে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারীদের সংবাদ সম্মেলন

বরিশাল অফিস:: সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের ৬ দফা দাবিতে ফকিরবাড়ি রোডস্থ বরিশাল জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১২ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাসুম গাজীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সোনারগাঁও টেক্সটাইল লি: শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মো: ইমরান, কোষাধ্যক্ষ মোশারেফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি, ইউনিয়নের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি বিজন শিকদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে আমরা লড়াই-সংগ্রাম করে আসছি। ২০২০ সালের মার্চ মাসে হঠাৎ করে মালিক কারখানা বন্ধ করে দেয়। যার পর ১১ মাস শ্রমিকরা ধারাবাহিকভাবে আন্দোলন করার পর মালিক কারখানা পুনরায় চালু করতে বাধ্য হয়। ২০২১ সালে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দসহ আন্দোলনকারীদের সাথে বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের ৬ দফা দাবি মেনে কারখানা চালু করে। এই ৬ দফার মধ্যে অন্যতম ছিল ৯ মাসের বকেয়া বেতন পরিশোধ, ২০১৮ সালের গেজেটঘোষিত বেতনস্কেল চালু করা, ৮ ঘন্টা কর্মঘন্টা চালু করা, শ্রমিক ইউনিয়ন গঠনের কার্যক্রমে সহায়তা করা ইত্যাদি। এর মধ্যে ৯ মাসের বকেয়া বেতন ৪৫ কিস্তিতে পরিশোধের প্রক্রিয়া শুরু করেও বেতনের ১৫ শতাংশ পরিশোধ করা শেষে বাকি ১০% পরিশোধ করা নিয়ে মালিক গতবছর থেকেই টালবাহানা শুরু করেছে। ২০২৩ সালের মধ্যে ৯ মাসের বকেয়া বেতন সমুদয় পরিশোধ করার কথা থাকলেও মালিক বকেয়া বেতনের ১০ শতাংশ পরিশোধ করেননি এবং সেটা কবে পরিশোধ করবেন তাও সুস্পষ্টভাবে কিছু বলেননি।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ‘২০১৮ সালে টেক্সটাইল খাতের জন্য সরকারি গেজেটে একটি বেতনস্কেল ঘোষণা করা হয় যা ২০২৪ সালে এসেও সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষ বাস্তবায়ন করেনি। সরকার কর্তৃক ঘোষিত ন্যুনতম মজুরী বাস্তবায়ন না করা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সালের ১৪৯(১) ধারার সুস্পষ্ট লক্ষণ। কর্তৃপক্ষের এই বেআইনি আচরণ নিয়ে আমরা কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবার কাছে ৪ বছর ধরে লিখিত অভিযোগ জানিয়ে আসলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষ থেকেই কার্যকর পদপক্ষেপ দেখা যায়নি এবং আমাদের বেতনস্কেল ও বাস্তবায়ন হয়নি। অথচ ২০২১ সালে কারখানা খোলার সময়ে প্রশাসনের উপস্থিতিতে মালিক কর্তৃপক্ষ ২০১৮ সালের বেতনস্কেল চালু করার শর্তে রাজি হয়েই কারখানা খুলেছিল।’

বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে এই নিম্নমানের বেতন নিয়ে জীবনযাপন মুশকিল উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ বছর আগের সরকার ঘোষিত বেতনস্কেলও বর্তমান বাজারের জন্য মোটেই যথেষ্ট নয়, কিছুদিনের মধ্যে ২০২৪ সালের জন্য নতুন বেতনস্কেল ঘোষিত হতে যাচ্ছে। তবুও মালিক শ্রমিকদের এতটুকু বেতন বৃদ্ধি করতেও রাজি নয়। ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা ডিউটি করেও আমরা ওভারটাইম পাইনা, এমনকি শ্রম আইনে স্বীকৃত অর্জিত ছুটির টাকা নিয়েও কর্তৃপক্ষ অনিয়ম করেন। এ বছরেও আমরা সরকার ঘোষিত ন্যূনতম মজুরী বাস্তবায়নের কোন আশ্বাস পাচ্ছিনা। জানুয়ারি মাসের বেতনে যদি যুগোপযোগী বেতনস্কেল দেয়া না হয় তাহলে আমাদের সামনে কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া আর কোন রাস্তা খোলা থাকবেনা। শ্রমিকদের সামনে রাজপথে অবস্থান নেয়া ছাড়া আর কোনো উপায় থাকবেনা।

৬ দফা দাবি:

১। প্রতিশ্রুতি মোতাবেক মূল বেতনের বৃদ্ধিকৃত ২৫ শতাংশ’র বকেয়া ১০ শতাংশ বেতন পরিশোধ করতে হবে।

২। যুগোপযোগী বেতনস্কেল চালু কর, অবিলম্বে বার্ষিক ইনক্রিমেন্ট দাও।

৩। ছুটি দেয়া নিয়ে অনিয়ম দূর কর, অর্জিত ছুটির মজুরির হিসাব বছরান্তে পরিশোধ কর।

৪। কোম্পানির লভ্যাংশে শ্রমিকের অংশ বেতনের সাথে পরিশোধ কর।

৫। প্রতি শিফটে ৮ ঘন্টা ডিউটি, ওভারটাইমে মূল বেতনের দ্বিগুণ মজুরি প্রদান কর। সব শিফটে নাস্তার ব্যবস্থা কর।

৬। অব্যাহতি প্রদান করলে বা স্বেচ্ছায় অবসরে গেলে শ্রম আইন অনুযায়ী শ্রমিক কর্মচারীদের সমুদয় পাওনাদি পরিশোধ করতে হবে।

 




রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ কাস্টমসের সব কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় অর্থপাচার প্রতিরোধসহ রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘পেশাগত দক্ষতা, ডিজিটাল ব্যবস্থাপনা ও যৌক্তিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি, মজবুত অর্থনীতির ভিত গঠন, অপবাণিজ্য রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ, অর্থপাচার প্রতিরোধসহ রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।’

শুক্রবার (২৬ জানুয়ারি) ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪’ উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন তিনি।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য ‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’- সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে একাধারে সরকার গঠন করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রত্যয়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্ব অর্থনীতির এই সংকটময় মুহূর্তেও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমাদের সরকার সফল হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলের স্বপ্ন জয় করেছি আমরা, মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ।’

তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল ও গ্যাস পাইপলাইন প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, বিভিন্ন মেগা প্রকল্পের কাজ অচিরেই সম্পন্ন হওয়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এসব প্রকল্প বাস্তবায়নের অক্সিজেন হলো রাজস্ব। ন্যায়ানুগভাবে রাজস্ব আহরণ করার লক্ষ্যে আধুনিক রাজস্বনীতি প্রণয়ন, ডিজিটাল কাস্টমস সেবা, উন্নত তথ্য ভাণ্ডার নির্মাণ, ওয়ানস্টপ সার্ভিস প্রদান, অংশীজনদের সঙ্গে আস্থা ও সহযোগী অংশীদারত্ব গঠনসহ উত্তম পেশাদারত্বের নানান উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কাস্টমস।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরপরই শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা জাতীয়করণের মাধ্যমে এসবের ওপর জনগণের অংশীদারত্ব নিশ্চিত করেন। অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা গঠনের পাশাপাশি অর্থনৈতিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে তিনি জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন। ফলে দেশে রাজস্ব আদায়ের বহুমুখী খাত তৈরি হয় এবং সম্ভাবনা বাড়ে। ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিলো ৯১ মার্কিন ডলার। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে তা বাড়িয়ে ২৭৭ মার্কিন ডলারে উন্নীত করেন। জাতির পিতার আমলে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৯ শতাংশ অতিক্রম করে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়তে রাজস্ব সৈনিকদের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আমাদের লক্ষ্য হলো ২০৪১ সালের মধ্যে ভিশন-২০৪১ বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।’ প্রধানমন্ত্রী এসময় আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ এর সার্বিক সাফল্য কামনা করেন।




পুষ্টিগুণে ভরা লাউ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ। এটি খেলে পেট ঠান্ডা থাকে। হজমের সমস্যা হয় না। শরীরের জন্য খুবই উপকারী এই সবজি দিয়ে নানা রকম রান্না সহজেই রেঁধে ফেলা যায়।



আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ




মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা




কাল আওয়ামিলীগের শান্তি সমাবেশ

চন্দ্রদীপ নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও বিএনপিকে রাজপথে কোনো ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ। ভোটের আগের মতো বিএনপির সামনের দিনের কর্মসূচির দিনগুলোতে নিজেরাও নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই অংশ হিসাবে আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) বিএনপির কালো পতাকা মিছিলের দিন শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে এদিন রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ডে এবং পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা বলছেন, কর্মসূচি ঘিরে বিএনপি অতীতের মতোই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করতে পারে। এ কারণে আওয়ামী লীগ নেতাকর্মীরা সামনের দিনগুলোতেও রাজপথে সজাগ ও সতর্ক থাকবে।

বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ যুগান্তরকে জানান, শান্তি সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি রয়েছে তাদের। তিনি বলেন, বেলা ২টা থেকে প্রতি থানা ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ দলে দলে সমাবেশে যোগ দেবেন। বেলা তিনটায় প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।




দ্বিতীয়বার অঙ্গদান: বাংলাদেশে একজনের কিডনি দুইজনের দেহে

চন্দ্রদীপ অনলাইন : বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ব্রেইন ডেড মানুষের কিডনি অন্য মানুষের শরীরে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। মৃত ঘোষণা করা ৩৮ বছর বয়সি একজন পুরুষের কিডনি দুজন কিডনি আক্রান্ত মানুষের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আরেকটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে।

এদিন রাত সাড়ে ৮টায় কিডনি প্রতিস্থাপনের কাজ শুরু হয়। অস্ত্রোপচারে সময় লাগবে সাড়ে চার ঘণ্টার মতো।

বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দিন আহমেদ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট পদ্ধতি এমন একটি পদ্ধতিতে ক্লিনিক্যালি ডেড বা ব্রেইন ডেড রোগীর কিডনি নিয়ে অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়।

বিএসএমএমইউ উপাচার্য শারফুদ্দিন আহমেদ কিডনিদাতা এবং গ্রহীতাদের বিস্তারিত পরিচয় দেননি।

তিনি জানান, ৩৮ বছরের একজন পুরুষকে বৃহস্পতিবার ব্রেইন ডেড ঘোষণা করা হয়। তিনি মস্তিষ্কে আঘাতজনিত কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

‘পাঁচদিন আগে আমাদের হাসপাতালে আসেন তিনি। তিনি পুরোপুরি অজ্ঞান ছিলেন। এর আগেও তিনি আমাদের আইসিইউতে ছিলেন। চিকিৎসায় ভালো হয়ে বাড়ি ফিরেছিলেন। এবারও পাঁচদিন ছিলেন। আজকে আমরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছি।’

গত বছরের ১৯ জানুয়ারি বিএসএমএমইউতে প্রথমবারের মতো একজন মৃত মানুষের শরীর থেকে কিডনি নিয়ে তা অপর দুজনের শরীরে প্রতিস্থাপন করা হয়।

সারাহ ইসলাম নামে ২০ বছরের এক তরুণীকে ১৮ জানুয়ারি ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা। সেদিন রাতেই তার কিডনি প্রতিস্থাপন করা হয় দুজন নারীর শরীরে। সারাহর চোখের কর্নিয়া দেওয়া হয় অপর দুজনকে।

সেই কিডনি নিয়ে সুস্থভাবে বেঁচে আছেন শামীমা আক্তার নামে এক নারী। তবে অন্যজনের মৃত্যু হয়েছে।




বরিশালে সেতু নির্মাণ : তিন মাসের কাজ শেষ হয়নি দুই বছরেও

বরিশাল অফিস :: তিন মাসের একটি সেতু নির্মাণ প্রকল্পের কাজ দুই বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু আর সংযোগ সড়ক না করায় চরম দুর্ভোগে রয়েছেন তিন গ্রামের হাজারো মানুষ। প্রতিদিন সেতুটি পার হতে কাঠের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে শিশু শিক্ষার্থী ও বয়স্করা কাঠের সিঁড়ি দিয়ে পরে আহত হচ্ছেন।

ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ধামুরা থেকে শের-ই বাংলা বাজার সংলগ্ন হাকিম ডাক্তারের বাড়ির সামনের। বাধ্য হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা কার্যালয়।

সূত্রমতে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে হাকিম ডাক্তারের বাড়ির সামনে একটি আরসিসি সেতু ও এর দুই পাশে ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য ৯০ লাখ ২৮ হাজার ৪৮৭ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১ সালের জুলাই মাসে দরপত্র আহবান করার পর কাজটি পায় মেসার্স মৌ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের সেপ্টেম্বর মাসে কাজ শুরুর পর ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার কথাছিলো। কিন্তু বিভিন্ন অজুহাতে কাজটি শেষ করতে পারেনি ঠিকাদার। দুই বছর
আগে সেতুর আংশিক নির্মাণ করলেও প্রকল্পে অধিকাংশ কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধামুরা, বরাকোঠা ও উত্তর বরাকোঠা গ্রামের বাসিন্দাদের চলাচলের প্রধানতম সড়ক হওয়ায় এলাকাবাসী বাধ্য হয়ে নির্মানাধীন সেতুরর আশিংক অংশে সুপারি গাছের সিঁড়ি দিয়ে চলাচল করছেন।

ধামুরা গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, সেতুটি নির্মাণের সময় বিকল্প কোন সড়ক করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা প্রকৌশলীও তা নজরদারি করেনি। যেকারণে সড়কের বিকল্প ব্যবস্থা না থাকায় গ্রামবাসীদের চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, সেতুটি নির্মাণ হলেও সংযোগ সড়ক না করায় দুর্ভোগ আর শেষ হয়নি।

বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সহিদুল ইসলাম মৃধা বলেন, প্রায় দুই বছর ধরে নির্মানাধীন সেতুটি সংযোগ সড়ক ছাড়া পরে রয়েছে। এতে করে ওইসব
এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তি লাঘবে ঠিকাদারকে একাধিকার তাগিদ দেওয়া সত্বেও ঠিকাদার তাতে কোন কর্নপাত করেননি। শেষে উপায়অন্তুর না পেয়ে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উজিরপুর উপজেলার প্রকৌশলী সুব্রত রায় বলেন, কাজটি তিন মাসের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার দুই বছরেও কাজটি শেষ করেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে সেতুর কাজ কিংবা সংযোগ সড়ক করেনি। তাই ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করার জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, চুক্তি বাতিল হলেই নতুন করে নির্মাণ কাজ শুরু করা হবে।

 




ফিলিস্তিন-ইসরায়েল: মার্কিন সিনেটে ‘দ্বিরাষ্ট্র সমাধানে’র পক্ষে ভোট ডেমোক্র্যাটদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের আল আকাস অঞ্চলে ‘ইসরায়েল এবং ‘ফিলিস্তিন’ নামের দু’টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সদস্য। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে ৫১টিতে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই দলের শীর্ষ নেতা। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অবশ্য বিরোধী দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ।