জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত

চন্দ্রদীপ ডেস্ক : জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সিইএনটিসিওএম)। খবর বিবিসির।

ওই বিবৃতিতে বলা হয়, সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তরপূর্বাঞ্চলের একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনা নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ওয়ানওয়ে ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। তবে এই প্রথম ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলায় সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল।




সিজারিয়ান অপারেশনে নবজাতকের পিঠ কেটে ফেললেন ডাক্তার

বরিশাল অফিস :: বরগুনার তালতলী উপজেলায় এক চিকিৎসকের বিরুদ্ধে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পিঠ কেটে ফেলার অভিযোগ উঠেছে। চিকিৎসকের অবহেলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করছেন স্বজনেরা।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দোয়েল ক্লিনিক এ- ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘাটে।

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, উপজেলা শহরের হোটেল ব্যবসায়ী ইব্রাহিম খলিল সোহাগের স্ত্রী লিপি আক্তার প্রসবব্যথা নিয়ে শনিবার দুপুরে হাসপাতাল সড়কের দোয়েল ক্লিনিক এ- ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন।

পরে সন্ধ্যায় ওই ক্লিনিকের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ রুনা রহমান সিজারিয়ান অপারেশন করার সময় নবজাতকের পিঠ কেটে ফেলে।

নবজাতকের বাবা ইব্রাহিম খলিল সোহাগ বলেন, সিজারিয়ান অপারেশন ১ ঘন্টা পরে কন্যা শিশুটির গায়ে কাপড় পেঁচিয়ে আমার হাতে তুলে দেয়। পরবর্তীতে অনবরত কান্না করতে থাকে এ সময় শিশুটির শরীরে রক্ত দেখতে পাই। পরে গায়ের কাপড় খুলে ডানবাহুর নিচে ছুরির আঘাতে কেটে যাওয়ার ক্ষত দেখতে পাই।

বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানালে তারা কোন সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে ডাঃ রুনা রহমানের কাছে জিজ্ঞাসা করলে সে সাংবাদিকদের কাছে কথা বলতে রাজি হয়নি। বরগুনা সিভিল সার্জন ডাঃ ফজলুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




বঙ্গবন্ধুর সমাধিতে ববির চার সংগঠনের শ্রদ্ধা নিবেদন

বরিশাল অফিস :: মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৪টি সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে উপাচার্যর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদ এবং গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক নূরউদ্দিন, গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের সভাপতি আরিফ সিকদার এবং সাধারণ সম্পাদক মহিন সরদার কালুসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ডিন, রেজিস্ট্রার, ৪টি হলের প্রাধ্যক্ষ, প্রক্টরসহ অন্যান্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য সকলকে সাথে নিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বহিতে স্বাক্ষর করেন।




বরিশালে বাসাবাড়িতেই গড়ে উঠছে হাসপাতাল-ক্লিনিক

বরিশাল অফিস :: সরকারি বিধি উপেক্ষা করে বরিশাল জেলার গৌরনদীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দালাল নির্ভর এসব প্রতিষ্ঠানে সেবা নিতে এসে প্রতারণার শিকার হন রোগীরা। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নেন না স্থানীয় স্বাস্থ্য প্রশাসন।

সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনুমোদন পেতে প্রয়োজনীয় ভৌত সুবিধা, সার্বক্ষণিক ডাক্তার, ডিপ্লোমা নার্স, ওয়ার্ডবয়, আয়া, ক্লিনারসহ জনবল, যন্ত্রপাতি, স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকা আবশ্যক। প্রথমত ১০ বেডের একটি ক্লিনিকের অনুমোদনের ক্ষেত্রে শুধু রোগীর ওয়ার্ডের জন্য প্রতি বেডে ৮০ বর্গফুট করে মোট ৮০০ বর্গফুট জায়গা লাগবে। সেই সঙ্গে অস্ত্রোপচার রুম, পোস্ট অপারেটিভ রুম, ওয়াশ রুম, ইনস্ট্রুমেন্ট রুম, লেবার রুম, ডক্টরস ডিউটি রুম, নার্সেস ডিউটি রুম, অপেক্ষমাণ রুম, অভ্যর্থনাকক্ষ, অফিস রুম, চেইনঞ্জিং রুম, স্টেরিলাইজার রুম, ভাণ্ডার রুমসহ সামঞ্জস্যপূর্ণ অন্তত ১৩টি রুম থাকতে হবে।

দ্বিতীয়ত পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রয়োজনীয় সংখ্যক টয়লেট, প্রশস্ত সিঁড়ি, জেনারেটরসহ প্রয়োজনীয় ক্ষেত্রে (ভবন তিনতলার অধিক হলে) লিফটের ব্যবস্থা থাকতে হবে। অপারেশন রুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, টেবিল, পর্যাপ্ত লাইট, সাকার মেশিন, অ্যানেসথেসিয়া মেশিন, ডায়াথারমি মেশিন, জরুরি ওষুধসমূহের ট্রে, রানিং ওয়াটার, অক্সিজেন, আইপিএসের ব্যবস্থা থাকতে হবে।

তৃতীয়ত সাধারণ বর্জ্য, ধারালো বর্জ্য, জীবাণুযুক্ত বর্জ্য, তরল বর্জ্যসহ সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনাও থাকা অত্যাবশ্যকীয়। জনবল কাঠামোতে বিশেষজ্ঞ ডাক্তার, তিন জন ডিউটি ডাক্তার, ছয় জন ডিপ্লোমা নার্স, ওয়ার্ডবয়, আয়া, ক্লিনারসহ প্রয়োজনীয় অন্যান্য কর্মকর্তা-কর্মচারী থাকতে হবে সার্বক্ষণিক।

কিন্তু এসবের কোনো নিয়মই মানছে না গৌরনদী উপজেলার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার না রাখার নীতিগত সিদ্ধান্ত থাকলেও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধা কিলোমিটারের মধ্যেই ১০ থেকে ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। এ ছাড়া গৌরনদী বন্দর রোড, টিএন্ডটি মোড়, বাটাজোর হাট, বাকাই হাট ও হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় ছোট বড় প্রায় ৪০টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। আর অলিগলিতে ব্যাঙের ছাড়ার মতো গড়ে উঠেছে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার।

বিশেষ করে সরকারি হাসপাতালের উত্তর ও পশ্চিম প্রান্তের প্রাচীর ঘেঁষেই ৮ থেকে ১০টির মতো ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই প্রয়োজনীয় ভৌত (কক্ষ) সুবিধা ও প্যাথলজিক্যাল পরিবেশও নেই। অধিকাংশ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে পরিবেশ, ফায়ার সার্ভিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নেই।

প্রয়োজনীয় যন্ত্রপাতি, বর্জ্য ব্যবস্থাপনা, ডিউটি ডাক্তার, ডিপ্লোমা নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়োজনীয় জনবল নেই। ক্লিনিক-ডায়াগনস্টিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পরিবেশ।

উপজেলা ঘুরে দেখা গেছে, সরকারি বিধান না মেনেই বাসা-বাড়িতে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। অনুমোদনের যে-সব বৈশিষ্ট্য পূরণ করতে হয় তার বালাই নেই। এরমধ্যে অনেকে অনুমোদন পেয়েছে, আবার নিয়ম না মেনে আবেদন করে অনুমোদনের অপেক্ষায় আছেন।

নড়াইলে খেজুরের রস খেয়ে অসুস্থ ৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি
গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওহাব শিকদার বলেন, গৌরনদীর বেসরকারি ১৬টি হাসপাতাল ও ১৪টি ডায়াগনস্টিক সেন্টার আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য। সরকারি বিধিমোতাবেক যে সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র সঠিক আছে তাদেরকেই আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য করা হয়। সরকারি নিয়ম নীতি অনযায়ী ঢাকার পপুলার হাসপাতালও চলতে পারে না। সেখানে উপজেলা পর্যায়ে সম্পূর্ণ সঠিকভাবে চলা সম্ভব না। তার দাবি, উপজেলা পর্যায়ে পোস্ট অপারেটিভ রুম থাকার বাধ্যবাধকতা নেই। তবে আমরা চেষ্টা করি ভালো সেবা দেওয়ার। রোগীর অবস্থা গুরুতর দেখলে তা দ্রুত বরিশাল পাঠানোর পরামর্শ দেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, রেজিস্ট্রেশন ও নবায়নবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা রয়েছে। নরপোটিক্স লাইসেন্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, পোস্ট অপারেটিভ রুম না থাকায় ৩ ডিসেম্বর গৌরনদী গ্রিন লাইফ হসপিটালকে ২০ হাজার টাকা ও বাটাজোর নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অনুমোদন ছাড়া যেগুলো রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 




বরিশালে পাঁচ জাটকা ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল অফিস :: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দসহ ৫ খুচরা ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন বিচারক মারজানুর রহমান।

জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে রোববার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার কাজল হাওলাদার, একই এলাকার রিয়াজ সরদার, বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া এলাকার মো. শাওন হাওলাদার ও চন্দ্রমোহন এলাকার মো. দেলোয়ার হোসেন ও নগরীর বেলতলা এলাকার মিলন হোসেন।

বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, অভিযানে পাঁচ ভ্রাম্যমাণ খুচরা ব্যবসায়ীকে জাটকা মাছসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার দ্বীন এ আলম ও বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।




বরিশাল বিশ্ববদ্যালয়ের সৌন্দর্যবর্ধনে পাশে থাকবে আকিজ গ্রুপ

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনে পাশে থেকে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার আমন্ত্রণে আকিজ গ্রুপের এজিএম, বিটিএল হেড (ইভেন্ট এন্ড আউটডোর) আজম বিন তারেকের নেতৃত্বে একটি টিম ২৮ জানুয়ারি রবিবার বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় উপাচার্য তাদেরকে সাথে নিয়ে বরিশাল বিশ্বিবদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলম, সহকারী প্রক্টর ফরহাদ উদ্দীন, উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক (গ্রেড-৪) সুব্রত কুমার বাহাদুরসহ অন্যান্যরা।

পরিদর্শন শেষে আকিজ গ্রুপের টিমটি বিশ্ববিদ্যালয়ের পুকুর সংষ্কারসহ নানারূপ সৌন্দর্যবর্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে থেকে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

 




ইন্দুরকানীতে টগড়া ফেরিঘাটে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে খাস জমিতে অবৈধ স্থাপনা করায় উচ্ছেদ অভিযান করেন উপজেলা প্রশাসন। দুইদিন ব্যাপি এ অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ব্ক্কর সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ।

রবিবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার টগড়া ফেরিঘাট এলাকায় টগড়া মৌজার ১নং খাস খতিয়ানে রাস্তা শ্রেণির দাগের উপর দুই পাশে থাকা ৩৩টি দোকান উচ্ছেদ ও ৩টি দোকান সম্পূর্ন ভেঙ্গে দেওয়া হয় । এই মহাসড়ক দিয়ে পিরোজপুর পাথরঘাটা হয়ে কুয়াকাটা পর্যন্ত শত শত যানবাহন ও পন্যবাহী যান চলাচল করে ।

প্রতিনিয়ত ফেরিঘাটের দুই পাশের দোকানগুলোর কারনে ফেরিতে উঠানামায় চরম ভোগান্তির স্বীকার হতে হয় । এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, রাস্তা শ্রেনির দাগের নদী শ্রেণি দাগের উপর মোট ০.৬৫০ একর জমি উদ্ধার করা হয়েছে । তারা দীর্গদিন ধরে অবৈধভাবে স্থাপনা করে জনগনের ভোগান্তি সৃষ্টি করেছে । জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে ।

 




প্রায় চার মাসের যুদ্ধের পরও হামাসের ৮০ শতাংশ সুড়ঙ্গ অক্ষত




সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে : প্রধানমন্ত্রী 




কলাপাড়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষনের দায়ে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদন্ড প্রদান করা হয়।

রোববার দুপুরে পৌর শহরের ভোক্তা সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মো.শাহ সোয়াইব মিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় তার সহযোগিতায় ছিলেন উপজেল স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ।

উপজেল স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ জানান, পৌর শহরের ফেরিঘাট এবং নতুন বাজার এলাকায় পাঁচ ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর এ জরিমানা আদায় করে। এরা হলো রুচিতা হোটেল ৮ হাজার টাকা, আজাদ মেডিকেল হল ৫ হাজার টাকা, মা-বাবার দোয়া মেডিকেল হল ৭ হাজার টাকা, চব্বিশ ঘন্টা মেডিকেল হল ৫ হাজার টাকা ও তাজউদ্দীন মৃধার মুদি দোকানে ২ হাজার টাকা।