দ্রব্যমূল্য রাতারাতি নিয়ন্ত্রণ হবে না: কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্রব্যমূল্য রাতারাতি নিয়ন্ত্রণ হয়ে যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ নিয়ে সরকার কাজ করছে। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার শুধু কথা নয়, কাজও করে যাচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যত পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিয়েছেন। সে অনুসারে কাজ শুরু করে দিয়েছে। রাতারাতি নিয়ন্ত্রণ হয়ে যাবে না। সরকার শুধু কথা বলছে এমন নয়। সরকার অ্যাকশনে আছে।

এ বিষয়ে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আইন ভঙ্গ করবে তারা যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, পুলিশ অনুমতি দেয়নি। অনুমতি ছাড়া ফ্রিস্টাইল কর্মসূচি নেওয়ার সুযোগ নেই। অনুমতি নেবে না, আর রাস্তায় ফ্রি স্টাইল কর্মসূচি করবে আমরা মেনে নেব তা মনে করার কোনো কারণ নেই।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ ত্রুটিপূর্ণ বলেনি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও নয়। নির্বাচনের ফলাফলের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ সংসদ অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। সংসদের প্রথম অধিবেশনেও যুক্তরাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করি। এর মানে কী দাঁড়ায়? আমাদের নির্বাচন ত্রুটিপূর্ণ বলেনি। সবাই একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে।

এ সময় সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব ও অগ্রাধিকার দেবে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদেরের সংসদের কার্যকারিতা নিয়ে বক্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পার্লামেন্ট ফাংশনাল না হলে তিনি কেন এলেন? স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি যা বলেছেন মনে হয় তুলকালাম কাণ্ড ঘটাবেন। নিয়ম লংঘন করে তিনি কথা বলেছেন। তার কথা বলার যথেষ্ট সুযোগ ছিল সামনে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।




শেকল বন্দি সেই গৃহবধুর চিকিৎসা জন্য প্রবাশিদের সহায়তা প্রদান

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদীতে “শেকলে বাঁধা স্বামীহারা নাজমার জীবন” শিরোনামে সংবাদ প্রকাশের পর অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের গৃহবধু নাজমার চিকিৎসা সহায়তায় প্রবাশিরা এগিয়ে আসায় অর্ধলাখ নগদ টাকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাতে নাজমার বাড়িতে গিয়ে তার বাবার হাতে সহায়তার অর্থ প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, মানসিক ভারসাম্যহীন শিকল বন্দি নাজমার সংবাদ দেখে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা ৪৭ হাজার পাঁচশ’ এবং এক জনপ্রতিনিধি দুই হাজার পাঁচশ’ টাকা তার সুচিকিৎসার জন্য আমার কাছে পাঠিয়েছেন। যা তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি (ইউএনও) আরও বলেন, ওই গৃহবধুকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুস সালাম
প্রমূখ।

উল্লেখ্য গত তিনবছর পূর্বে স্বামীর মৃত্যুর পরপরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে চার সন্তানের জননী নাজমা। এরপর দুই বছর যাবত নিজ বাড়িতে অর্থাভাবে বিনা চিকিৎসায় শিকল বন্দি হয়ে জীবন কাটছে গৃহবধু নাজমার।




বরিশালে শিক্ষাকারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল অফিস :: একতরফা প্রহসনের নির্বাচন বাতিল, বিতর্কিত শিক্ষাকারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।

বুধবার (৩১) জানুয়ারী নগরীর
সদররোডে সমাবেশ করে। আলহাজ সৈয়দ মাওলানা মোঃ নাসির আহমেদ কাউসারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তরা বলেন,বর্তমান শেখ হাসিনার ডামি নির্বাচনকে আমেরিকা সহ ইউরোপিয়ার ইউনিয়নগুলো সমর্থন না দেওয়ার কারনে তাদেরকে খুশি করার জন্য এই নীতির মাধ্যমে বাংলাদেশে সমকামিতা ঢুকিয়েছে। বক্তারা আরো বলেন এই সমকামিতা এদেশের কোন ধর্মের লোকজন মেনে নেবে না।

তারা আরো বলেন, গত ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে তাই সংসদকে বহাল রাখার জন্য সরকার দেশের মানুষকে ভিন্নখাতে প্রাবাহিত করার জন্য শিক্ষানীতির একটি ইস্যু তৈরী করেছে যাতে করে মানুষ আর নির্বাচন নিয়ে কোন ধরনের কথা না বলে। শেখ হাসিনা এখন সেই ফেরায়ূনের মত নিজেকে খোদা মনে করে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংশ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইসলামী আন্দোলন চরমোনাই পিস সাহেব তা কোনদিন সফল হতে দেবে না।

এ সময় আরো বক্তব্য রাখেন মাওঃ আব্দুর রহমান,মাওঃ মোঃ আরিফুর রহমান,হাফেজ মাওঃ নাসির উদ্দিন নাঈম,মাওঃ মোঃ আজিজুল হক,মাওঃ মোঃ রেজাউল করীম,মাওঃ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল বেড় করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়।




৪০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট, কর্মস্থল ঢাকা

 চন্দ্রদ্বীপ অনলাইন:  গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৪০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অভিজ্ঞতা: ০১ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১৮-৪৫ বছর
কর্মস্থল: ঢাকা (মহাখালী ব্র্যাঞ্চ)

আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪

 




বাসায় ফিরেছেন জাহিদ হাসান

জানা গেছে, মঙ্গলবার শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় নেওয়া হয়েছে এই অভিনেতাকে।

বিষয়টি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি  বলেন, শীতকালে জাহিদ ভাইয়ের এই সমস্যা হয়। এটা বড় কোনো ব্যাপার নয়। এখন তিনি সুস্থ। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান অভিনেতা। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।




সংরক্ষিত নারী আসনের ৪৮টি পাচ্ছে আওয়ামী লীগ, জাপা ২টি

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন বণ্টনের হিসাবে স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্যই বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় আওয়ামী লীগ ৫০ সংরক্ষিত আসনের মধ্যে সব মিলিয়ে পাচ্ছে ৪৮টি। আর বাকি দুটি পাবে জাতীয় পার্টি।

আজ বুধবার (৩১ জানুয়ারি) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় শরিক ও স্বতন্ত্র এমপিদের সমর্থন-সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের (ইসি) সচিবের কাছে জমা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে একদল প্রতিনিধি ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে চিঠি হস্তান্তর করেন।




এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

এর আগে, গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন, তথা সাইফার মামলায় ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। তার মাত্র সপ্তাহখানেক আগে ইমরানের বিরুদ্ধে এসব রায় দিলেন পাকিস্তানি আদালত। ব্যাপক চাপের মধ্যেও নির্বাচনী প্রতীক ছাড়াই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানের রাষ্ট্রীয় তোশাখানা পরিচালনা করে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। অন্যান্য দেশের সরকার ও রাজ্যের প্রধান, সংসদ সদস্য, আমলা, কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া মূল্যবান উপহার তোশাখানায় সংরক্ষণ করা হয়। নিয়ম অনুসারে, সংশ্লিষ্ট ব্যক্তিদের পাওয়া উপহার বা এ জাতীয় অন্যান্য উপকরণগুলোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রিপোর্ট করা বাধ্যতামূলক।

অভিযোগ উঠেছে, পিটিআই সরকারে থাকাকালে ইমরান খানের পাওয়া উপহারের যথাযথ বিবরণ প্রকাশ করেনি। এমনকি এ বিষয়ে পাকিস্তান তথ্য কমিশনের (পিআইসি) নির্দেশও উপেক্ষা করেছিল তারা।

২০২৩ সালের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

এ নিয়ে ব্যাপক নাটকীয়তার পরে দায়রা আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ে স্থগিতাদেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

কিন্তু সৌদি যুবরাজের কাছ থেকে পাওয়া একটি গহনা সেট তোশাখানায় জমা না দেওয়ার অভিযোগে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে গত মাসে নতুন একটি রেফারেন্স দায়ের করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

বুধবার জবাবদিহি আদালতের বিচারক মোহাম্মদ বশির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলাটির শুনানি পরিচালনা করেন। ওই কারাগারেই বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

মামলার রায়ে ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছরের জন্য যেকোনো সরকারি পদের অযোগ্য ঘোষণা করা হয়। একই সঙ্গে, তাদের প্রত্যেককে ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না বুশরা বিবি।




পিরোজপুরের সাবেক চেয়ারম্যান হত্যা মামলার প্রধান বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার’সহ র‍্যাবের হাতে গ্রেফতার ৪

বরিশাল অফিস :: পিরোজপুরের চাঞ্চল্যকর সাবেক চেয়ারম্যান কে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার’সহ তার সহযোগী আসামীদের গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে বরিশাল র‌্যাব ৮-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম তিনি জানান,বরিশাল এবং র‍্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল বুধবার ( ৩১ জানুয়ারী) দিবাগত রাত ৩ টার দিকে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন এলাকা হতে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী ও তার সহযোগী আসামী আটকে করেছে র‍্যাবের সদস্যরা।

আসামিরা হলেন,ফণি ভূষণ হালদারের ছেলে মিঠুন হালদার (৪৪),কুরিয়ানা গ্রামের সমীরণ হালদারের ছেলে সুষময় হালদার (১৮), একই গ্রামের মোঃ ফারুক হোসেন ছেলে
জালিস মাহমুদ (২৪),সংগীতকাঠি গ্রামের
দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৩)। সকলেই পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা।

তিনি জানান, সোমবার ( ৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর জেলার কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার ৪২ নং কুড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগদানের জন্য নিজ বাড়ি থেকে রওয়ানা করেন।

তিনি আরও জানান,এ সময় কুড়িয়ানা বাজারের পশ্চিম প্রান্তে পৌছা মাত্রই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামী মিঠুন হালদার (৪৪) এর নেতৃত্বে ২৫/৩০ জন সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদারকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে লাঠি, ইট দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকলে আসামীরা মৃত মনে করে চলে যায়।

তিনি জানান,পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরামর্শ দিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদারের স্ত্রী মালা মন্ডল (৪৫)

বুধবার( ৩১ জানুয়ারী) রাতে বাদী হয়ে পিরোজপুর জেলার নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান,হত্যার সাথে জড়িত ব্যক্তিরা আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে। তাদের জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-৮ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে র‍্যাব-৬ এর সহায়তায় বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর জেলার নেছারাবাদ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

 

 




গলাচিপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বশির হাওলাদারকে (৪৫) মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

সোমবার রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

অভিযুক্ত বশির একই এলাকার মৃত ফজলুল হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন ফার্নিচারের দোকানের মালামাল পরিবর্তন করছিল। এ সময় আসামি বশির হাওলাদার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে বশির হাওলাদারকে উত্তেজিত স্বজনরা ধরে মারধর করে পুলিশে দেন।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।




বইয়ের ভেতরে মিলল ২ কেজি গাঁজা, ডিবির জালে আটক ৩

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর জেলা সদরে বইয়ের মধ্য থেকে ২ কেজি গাঁজাসহ জেলা গোয়েন্দা পুলিশের জালে আটক হয়েছে ৩ বৃদ্ধ মাদক কারবারি।

মঙ্গলবার দিবাগত রাতে এসআই সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলা সদরের টাউন কালিকাপুরের কলাতলা রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন- জেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর এলাকার মৃত. আজিজ তালুকদারের ছেলে মোঃ জালাল তালুকদার (৫৫), বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত. আসমত আলী ফরাজীর ছেলে মোঃ আলম ফরাজী (৫২) এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার জট পুকুরিয়া এলাকার কাঞ্চনা গ্রামের মৃত. হরে কৃষ্ণ পালের ছেলে শ্রী ধ্রুব পাল (৫৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সাদা প্লাষ্টিকের বস্তায় বিভিন্ন প্রকারের বইয়ের মধ্যে কসটেপ দ্বারা পেচানো নীল রংয়ের পলিথিনের মধ্য থেকে এ গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃতদের নামে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নিমূর্লে আমরা বদ্ধপরিকর। আমাদের এ অভিযান চলমান থাকবে।