অবশেষে গ্রেপ্তার মুখ্যমন্ত্রী সোরেন

চন্দ্রদীপ ডেস্ক : অবশেষে গ্রেপ্তার হলেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ও ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) সভাপতি হেমন্ত সোরেন। বুধবার (৩১ জানুয়ারি) রাতে দেশটির আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করেছে । খবর এনডিটিভি।

জেএমএমের সংসদ সদস্য মহুয়া মাঝি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ইডি হেফাজতে রয়েছেন। তিনি ইডি দলের সঙ্গে রাজ্যপালের কাছে গিয়েছিলেন পদত্যাগপত্র জমা দিতে।

২০০২ সালের আইন প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ৫০ ধারার অধীন একটি জমি কেলেঙ্কারির মামলায় অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোরেনকে গত মাসে তলব করেছিল ইডি। রাজ্যের রাজধানী রাঁচিতে অবৈধ খনন ও জমি কেলেঙ্কারির দুটি মামলা ইডিতে তদন্তাধীন।

আর্থিক দুর্নীতির মামলায় ইডি হেমন্ত সোরেনকে ৯ বার তলব করেছে। প্রতিবারই তিনি সেই তলব এড়িয়ে গিয়েছেন। ব্যক্তিগত কাজে দিল্লি থেকে ২৭ জানুয়ারি রাঁচির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হয় গণমাধ্যমে। পরে ২৯ জানুয়ারি সকাল থেকেই সোরেনের দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় ইডি।




আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আজ  শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান ভাষা আন্দোলনের অমর শহীদের স্মৃতিতে এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইয়ের এ উৎসবে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনের মাঠে ৬৩৫ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০ প্রতিষ্ঠান ১৭৩ ইউনিট এবং সোহরওয়ার্দী উদ্যান অংশে ৫১৫ প্রতিষ্ঠান ৭৬৪ ইউনিট বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে। গত বছরের মতো রমনা কালী মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে শিশুচত্বর। প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এর পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য নির্মাণ করা হচ্ছে ওয়াচ টাওয়ার।




অভিনেত্রী মাহির খবর কি?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সদ্য অনুষ্ঠিত নির্বাচনে দাঁড়ান বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহি। নির্দল প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক চিহ্নে নির্বাচন লড়েন। কিন্তু নায়িকার নেত্রী হওয়ার স্বপ্ন পূরণ হল না। তবে নির্বাচনী প্রচারে নেমে ভোটারদের কাছে একের পর এক অঙ্গীকার করেছিলেন মাহিয়া মাহি। ভোটে জিতলে আর অভিনয় করবেন না বলেও ঘোষণা করে দেন। তবে শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি। ফের অভিনয় জীবনেই ফিরতে চাইছেন বাংলাদেশের এই নায়িকা।

নির্বাচনের জন্য বেশ ক’দিন রাজশাহীতে ছিলেন তিনি। তবে হারতেই ঢাকায় ফেরেন। সম্প্রতি মাহি বলেন, ‘‘আমি সংসদ অধিবেশন নির্বাচিত হলে, এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি— নানা বিষয়ে ব্যস্ত থাকতে হত। তাই নির্বাচনী প্রচারের সময় বলেছিলাম, নির্বাচনের পর অভিনয় ছেড়ে দেব। আসলে অভিনয় করার সময়ই তো পেতাম না নির্বাচিত হলে। এখন এলাকার মানুষের খোঁজ-খবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই। আমি আগের মতো সুখে-দুঃখে তাঁদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দু’দিনই যথেষ্ট। বাকি দিন আর কী করব? ঠিক করেছি, বাকি দিনগুলোতে শুটিং-ডাবিং-অভিনয় নিয়েই ব্যস্ত থাকব।’’

অভিনয়ে ফিরতে চান মাহি খবর ছড়িয়ে পড়তেই নাকি চারটি ছবির প্রস্তাবও পেয়ে গিয়েছেন তিনি। তবে এখনও কোনও চিত্রনাট্যই চূড়ান্ত করতে পারেননি নায়িকা। মাহি বলেন, ‘‘আমি ছবিটিতে অভিনয় করব এটা নিশ্চিত। তবে চুক্তিবদ্ধ হওয়ার পরই সব কিছু জানাতে চাই।’’ তাঁর ‘আনন্দ অশ্রু’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।




জিরা ভেজানো পানি পান করলে ত্বকের যে ৫ উপকার হয়




আজ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেবেন পুতুল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. সায়েমা ওয়াজেদ পুতুল আজ (বৃহস্পতিবার) আগামী ৫ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের (আরডি) দায়িত্ব গ্রহণ করবেন। গত ১ জানুয়ারি সংস্থাটির আঞ্চলিক কমিটির অধিবেশনে তাকে এ পদে মনোনীত করা হয়।



সেনাপ্রধানকে বহিষ্কার করছেন জেলেনস্কি




জিশান-আরিফুলের ফিফটিতে বাংলাদেশের বড় জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে জটিল সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। যেখানে সহজ হিসাব— বড় ব্যবধানে জয়। সে কারণেই হয়তো নেপালের লক্ষ্য তাড়ায় দ্রুত জয়ের তাড়না দেখিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। যদিও দ্রুত জয় পাওয়ার চেষ্টায় তারা ৫ উইকেট হারিয়ে বসেছে। তা সত্ত্বেও সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ১৪৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে নেপালকে হারিয়েছে বাংলাদেশ।



মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন সুলতান ইব্রাহিম। বর্তমান রাজা সুলতান ইব্রাহিম দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহরের সুলতান।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানী কুয়ালালামপুরে শপথ নিয়েছেন তিনি, অভিষেক অনুষ্ঠানও হয়েছে সেখানেই। আগামী ৫ বছর এই পদে থাকবেন সুলতান ইব্রাহিম।

জোহরের সালতানাত পরিচালনার পাশাপাশি সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদেরও একজন। আবাসন, খনিসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে তার। সুশাসনে আস্থাশীল সুলতান ইব্রাহিমের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সম্পর্কও বেশ ভালো।

দামি গাড়ি ও মোটরবাইকের প্রতি দুর্বলতা রয়েছে সুলতান ইব্রাহিমের। তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে বেশ কিছু দামি গাড়ি-মোটরবাইক। স্পষ্টভাষী বক্তা হিসেবেও খ্যাতি রয়েছে তার।

৬৫ বছরের সুলতান ইব্রাহিম যে রাজপরিবার থেকে তিনি এসেছেন, সেটি ১৬ শতক থেকে ক্ষমতাসীন রয়েছে জোহর প্রদেশে। এই প্রদেশটি একসময় স্বাধীন ছিল। ১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের ৯ বছর পর ১৯৫৭ সালে মালয়েশিয়া কনফেডারেশনে যোগ দেয় জোহর।

মালয়েশিয়ার ১৩ প্রদেশের মধ্যে জোহরই একমাত্র প্রদেশ, যেটির নিজস্ব সেনাবাহিনী রয়েছে। ১৯৫৭ সালে মালয়েশিয়ায় যোগ দেওয়ার সময়ই এ ইস্যুতে সমঝোতা করে নিয়েছিল জোহর।

দেশটির ১৩ প্রদেশের ৯টির প্রত্যেকটিতে এক-একটি প্রাচীন রাজনৈতিক পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজা। প্রত্যেক পরিবারের সর্বজ্যেষ্ঠ সদস্য এই পদে আসীন হওয়ার যোগ্যতা রাখেন।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এই প্রথা চালু রয়েছে দেশটিতে। মালয়েশিয়ার রাজতন্ত্রকে বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র বলে গণ্য করা হয়।

মালয়েশিয়ায় গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলিত এবং দেশটির সরকারের ধরন ওয়েস্টমিনিস্টার বা মন্ত্রিপরিষদ শাসিত। মন্ত্রিপরিষদ ধাঁচের সরকারে রাষ্ট্রপতির যে ভূমিকা থাকে, মালয়েশিয়ায় রাজার ভূমিকাও অনেকটা তেমনই অর্থাৎ আনুষ্ঠানিক। কিন্তু গত কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকার কারণে রাজার ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।




ব্যাংক খাত সংস্কারে এমডিদের কঠোর নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশের ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ঋণ খেলাপিদের ধরতে সব ধরনের পদক্ষেপ নিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার জালে আটকে পড়া অর্থ আদায়ে অভিজ্ঞ আইনজীবী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে এমডিদের। একই সঙ্গে, দ্রুত সময়ের মধ্যে ক্রলিং পেগ বাস্তবায়ন, কারেন্সি সোয়াপের মাধ্যমে ব্যাংকগুলোকে ধার দেওয়া, প্রমোট কারেক্টিভ অ্যাকশন (পিসিএ) বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩১ জানুয়ারি) ব্যাংকার্স সভায় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এসব নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নরসহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকরা।

সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, গত ডিসেম্বরে ব্যাংকগুলোর সংস্কারের জন্য আমরা প্রমোট কারেক্টিভ অ্যাকশন (পিসিএ) ঘোষণা করেছি। সংস্কারের ক্ষেত্রে কীভাবে ব্যাংকগুলোর অবস্থান নির্ণয় করা হবে সে বিষয়ে স্পষ্ট বর্ণনা দেওয়া আছে।

তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর প্রান্তিকের হিসাব ধরে আগামী বছরের মার্চ নাগাদ ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুরু হবে। ব্যাংকগুলোর এমডিদের ব্যক্তিগতভাবে ব্যাংকের আর্থিক অবস্থার প্রতি দৃষ্টি দিতে বলা হয়েছে। যেসব ব্যাংকের অবস্থা খুবই দুর্বল তাদের ঋণ বিতরণ, আমানত সংগ্রহ থেকে শুরু করে কার্যক্রমের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আসতে পারে। কোনো কোনো ব্যাংক একীভূত (মার্জার) করেও দেওয়া হতে পারে। এ সময়ের মধ্যে ব্যাংকগুলো যদি তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে তাহলে কোনো ব্যাংকের বিরুদ্ধেই ব্যবস্থা আসবে না।

মুখপাত্র বলেন, সম্প্রতি সংকোচনমূলক মুদ্রাণীতি ঘোষণা করা হয়েছে। সেখানে বলেছি আমাদের টার্গেট বাস্তয়ন পর্যন্ত এ ধরনের মুদ্রাণীতি অব্যাহত থাকবে। এতে ব্যাংকগুলোর আর্থিক সংকট দেখা দিতে পারে। আগে থেকেই তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। যাতে লিকুইডিটি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ব্যাংকের সুশাসন ফেরাতে।

মেজবাউল হক আরও বলেন, ব্যাংকের সুশাসন ফেরাতে আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটি একটি অ্যাকশন প্ল্যান করছে। সেখানে খেলাপি ঋণ কমানো এবং সুশাসন নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসবো। মুদ্রাণীতি ঘোষণা করার সময় ক্রলিং পেগ চালুর বিষয়ে ঘোষণা দিয়েছিলাম। দ্রুত সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে। ব্যাংকগুলোকে ক্রলিং পেগ বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাছাড়া মামলা কমাতে এডিআরের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতে হয়তো মামলার সংখ্যা কমে আসবে। এটাও তাদের সতর্ক করা হয়েছে যাতে কোনো গ্রাহক এই এডিআরের সুবিধা নিয়ে শুধু শুধু সময় ক্ষেপণ না করে।

সভা শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আজকের সভায় পিসিএ, ক্রলিং পেগ, মার্জারসহ নানান বিষয়ে আলোচনা করা হয়েছে। দুর্বল ব্যাংকগুলো যাতে ভালো ব্যাংকের সঙ্গে মার্জ করে ভালো কিছু হয়, সেটা চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর বলেছেন পলিটিক্যালি যাই হোক না কেন তিনি ব্যাংক খাতে সুশাসন ফেরাতে কোনো আপস করবেন না। অর্থাৎ আগামীতে ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়াবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক যেই ফ্রেমওয়ার্ক দিয়েছে সে অনুযায়ী ব্যাংকিং পরিচালনা হবে। ব্যাংকের ঋণ খেলাপিদের ধরতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। ব্যাংকে সুশাসন ফেরাতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব কিছুই নিতে গভর্নর নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো কাজ করতে শুরু করেছে। এতে আমাদের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ডলার সংকটও অনেকটা কেটে এসেছে। তবে ডলারের কিছুটা সংকট রয়েছে। সেটিও দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে।




পথ ভুলে কুয়াকাটায় তরুণী, পরিবারের কাছে ফিরিয়ে দিলো ট্যুরিস্ট পুলিশ

বরিশাল অফিস :: পটুয়াখালীর বাসিন্দা জান্নাতুল ফেরদৌসী (২৬)। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। চাকরি করেন ঢাকায়। ঢাকা থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে বাসযোগে রওয়ানা দেন। তবে স্মৃতি হারিয়ে নেমে পড়েন কুয়াকাটায়। পরে তার কাছ থেকে তথ্য নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা সৈকতে ট্যুরিস্ট পুলিশের টহল টিম সৈকতের পূর্বপাশে ওই তরুণীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বোঝা যায় মানসিকভাবে অসুস্থ ফেরদৌসী। পরে তার কাছ থেকে পরিবারের ঠিকানা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। রাত ২টার দিকে পরিবারের লোকজন পুলিশের কাছ থেকে ওই তরুণীকে গ্রহণ করেন।

জান্নাতুল ফেরদৌসী পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার মৃত কানুগাজীর মেয়ে। তিনি ঢাকায় একটি পোশাককারখানায় চাকরি করেন। মানসিক সমস্যার কারণে মাঝে মধ্যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন।

ফেরদৌসীর মা কুলসুম বেগম বলেন, ‘আমার মেয়ে ঢাকা থেকে ফেরার পথে বাড়ি চিনতে না পেরে কুয়াকাটায় চলে আসে। কীভাবে আসে তা আমরা জানি না। ট্যুরিস্ট পুলিশ ফোন করে বিষয়টি জানায়। আমরা এসে মেয়েকে নিয়ে যাচ্ছি।’

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী বলেন, ওই তরুণীর চালচলন সন্দেহজনক মনে হলে আমাদের টহল টিম তাকে হেফাজতে নিয়ে আসে। পরবর্তী সময়ে আমরা তার পরিবারকে খবর দিয়ে তার মায়ের কাছে তুলে দেই। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।