আমতলীতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে আহত ২৫

বরিশাল অফিস : বরগুনার আমতলীতে বিরোধীয় জমিতে ঘর তুলতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে আমতলী উপজেলার ঘটখালী (উতশীতলা) গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত ১২ জনকে বরিশাল শেবাচিম ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অপর আহতদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, চাওড়া ইউনিয়নের ঘটখালী (উতশীতলা) গ্রামের তোতা হাওলাদারের সাথে আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে জামাল বিশ্বাসের সাথে ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। ওই জমি তোতা হাওলাদার ও তার লোকজন ভোগদখল করছে। জামাল বিশ্বাসের দাবি ওই জমি আদালত তার পক্ষে রায় দিয়েছে। শুক্রবার সকালে অর্ধ শতাধিক লোকজন নিয়ে জামাল বিশ্বাস ওই বিরোধীয় জমিতে ঘর তুলতে আসে। এতে তোতা হাওলাদারের লোকজন বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাব্বি গুরুতর আহত আমান হাওলাদার, ইব্রাহিম বিশ্বাস, আইরিন, জসিম হাওলাদার,শহীদুল হাওলাদার, শেফালী, আকলিমা, জামাল বিশ্বাস, পারভেজ, কালাম বিশ্বাস, ছালাম বিশ্বাস, সোহরাফ খাঁনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে এবং বাবুল হাওলাদার ও মহসিনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহত জান্নাতি, সারমিন, রহিমা, বিউটি, রোজিনা, শামীমা, রাকিব ও রোজিনা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ট্রাকে করে দেশীয় অস্ত্রসহ জামাল বিশ্বাস লোকজন নিয়ে জমিতে ঘর তুলতেছিল। এতে তোতার মিয়ার লোকজন বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আহত জামাল বিশ্বাস বলেন, ওই জমি নিয়ে আমার সাথে তোতার দীর্ঘদিন করে মামলা চলে আসছে। আদালত আমার পক্ষে রায় দিয়েছে। ওই জমিতে আমি ঘর তুলতে গেলে আমাকে ও আমার লোকজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। আমি এ ঘটনায় শাস্তি দাবি করছি।

তোতা হাওলাদার বলেন, আমার ভোগদখলীয় জমিতে জোরপুর্বক জামালা বিশ্বাস অর্ধ শতাধিক ভাটারিয়া সন্ত্রাসী নিয়ে ঘর তুলতে ছিল। আমি এতে বাধা দেয়ায় আমার ছেলেসহ অন্তত ১৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাব্বি বলেন, গুরুতর আহত ১২ জনকে বরিশাল শেবাচিম ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আমতলী থানার অফিসার আনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




বরগুনায় গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বরিশাল অফিস :: বরগুনার তালতলীতে সুখী (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের একটি ওয়াপদা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুখী উপজেলার চরপাড়া এলাকার মো: হাসানের স্ত্রী।

জানা যায়, গত ৩১ জানুয়ারি সন্ধার পরে উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া এলাকার শ্বশুরবাড়িতে কাজ শেষে সুখি (২০) গৃহবধূ নিজ ঘরে চলে যায়। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দু’দিন পরে আজ শুক্রবার বেলা ১১টার দিকে নিহতের শশুর বাড়ির অদূরে ওয়াপদা রাস্তার পাশ থেকে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান পুলিশ।

গৃহবধূর বাবা বাবুল ফকির বলেন, আমাদের সন্দেহ আমার মেয়েকে শশুর বাড়ির লোক হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে রেখেছেন। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

গৃহবধূর স্বামী হাসান বলেন, আমার স্ত্রীর নিখোঁজের খবর শুনে আমি সাগরে মাছ ধরা রেখে এসছি। এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। কোথাও না পেয়ে আজ সকালে আমার স্ত্রীর লাশ দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।

তিনি আরো বলেন আমাদের কোনো শত্রু নেই তবে কে বা কারা আমার স্ত্রীকে হত্যা করেছে তাদের বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে এই ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি রহস্যজনক। তবে তদন্ত করে সঠিক রহস্য বের করা হবে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরে হত্যার সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

 




সড়কে ঝুঁকি বেশি, দুর্ঘটনা এড়াতে বরিশাল -ঢাকা নৌ রুট চালুর দাবী

বরিশাল অফিস :: পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ যেমন বেড়েছে দ্বিগুণ। ফলে ঢাকা -বরিশাল নৌ-রুটের কমেছে যাত্রীদের সংখ্যা। বিলাসবহুল বেশ কয়েকটি লঞ্চ বন্ধ হয়ে গেলে বাকিরা রোটেশন করে কোনোভাবে টিকে আছে।

পদ্মা সেতু পার হয়ে বরিশাল থেকে ঢাকামুখী মানুষের স্রোত মহাসড়কে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা । যাতে করে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ঝরছে প্রাণ আর ঢাকা-বরিশাল ও কুয়াকাটা মহাসড়ক এখন পরিণত হয়েছে মরণফাঁদে। তাই সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি এড়াতে বরিশাল -ঢাকা নৌপথে লঞ্চ চলাচলের উপরে আবারও নির্ভর হতে চায় সাধারণ যাত্রীরা ।

তাদের দাবি,বরিশাল থেকে লঞ্চ ভোর ৫ টায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে গিয়ে দিনে যেয়ে আবার সন্ধ্যায় ৬ টায় বা সকাল ১০ টার মধ্যে ঢাকা পৌঁছাতে এবং রাতেই বরিশালে ফিরে আসতে । তিন থেকে চার ঘন্টায় বরিশাল- ঢাকা থেকে পুনরায় বরিশাল হতে হবে লঞ্চ সার্ভিস ।

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের কাউন্টার ম্যানেজার আল আমিন সিকদার বলেন, বর্তমান সময়ে বেশিভাগ যাত্রীরা বরিশাল থেকে সকালে ঢাকার উদ্দেশ্য রহণা দিয়ে আবার সন্ধ্যায় ফিরে আসার চেষ্টা করেন, বেশিরভাগই সন্ধ্যার ফিরতি টিকিট কেটে রাখেন তাই সকাল সন্ধ্যা যাত্রী চাপ অনেক বেশী থাকে ।

বরিশাল থেকে ঢাকামুখী মেহেদী হাচান নামের এক মোটরসাইকেল চালক জানান, আমার অফিসের জরুরী মিটিংয়ের প্রয়োজনে ঢাকা যাচ্ছি। বিকেলের মধ্যে আবারও বরিশালে ফিরে আসতে হবে। তবে ঢাকা যাওয়ার পথে পোস্তগোলা ও হানিফ ফ্লাইওভারেই যানজটে আটকে যেয়ে কয়েকঘন্টা এতে কেটে যায়ে এতে করে অনেক ভোগান্তিসহ সময় নষ্ট হয়।

তিনি জানান,বরিশাল-ঢাকা নৌপথে সকাল থেকেই দিনে লঞ্চ চলাচল হলে মোটরসাইকেল বহনের সুবিধা থাকলে ও ভাড়া সহনীয় ভাবে করে দিলে সাধারণ যাত্রীদের অনেক আংশেই ভিড় হবে লঞ্চে। কোন রকমের যানজটে ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পারবেন যাত্রীরা ।

সুন্দরবন নেভিগেশন কোম্পানির চেয়ারম্যান ও লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান,’সড়ক দুর্ঘটনা যে হারে বাড়ছে তাতে যাত্রীরা পুনরায় লঞ্চ নির্ভর হবে বলে আমি আশাবাদী। দিনের বেলায় লঞ্চ চলাচলে আমাদের আপত্তি নেই।’আমরা ধরে নিয়েছিলাম পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী কমবে আসবে। তবে এতে লোকসানে পড়তে হয়নি আমাদের লঞ্চ ব্যবসায়ীদের। যাত্রী সংকট অন্যদিকে তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় ঝালকাঠি রুটে সুন্দরবন-১২ লঞ্চটি বন্ধ রাখা হয়েছে। ওই রুটটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধু ঝালকাঠি রুট না এমন বেকায়দা দক্ষিণাঞ্চলের সব রুটে।’লঞ্চ মালিকরা অনেকেই লঞ্চ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমতাবস্থায় দিনের আলোতে লঞ্চ চলাচলের ঝুঁকি কেউ নিতে চায় না।’তবে আমি বিষয়টি নিয়ে সমিতির বৈঠকে আলোচনা করবো। পরীক্ষামূলক সকাল ছয়টা থেকে চালানো যায় কিনা দেখবো’।

বিআইডব্লিউটিএ‘র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন,’সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল ও মোটরসাইকেল বহন করায় বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ নেই। তবে লঞ্চ মালিকরা যদি মনে করেন তারা দিনে চালাবেন তাহলে শুধু আমাদের কাছে আবেদন করলেই হবে’।




বরিশালে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বরিশাল অফিস :: খেলাধুলার স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-অঞ্চল বরিশাল কর্তৃক আয়োজিত বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা উপ-অঞ্চল পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন।

বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন।

 

পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




প্রেমের টানে মালয়েশিয়ান তরণী বরিশালে

বরিশাল অফিস :: বরিশালের উজিরপুরের সন্তান যুবকের প্রেমের টানে মালয়েশিয়া থেকে বরিশালের উজিরপুরে ছুটে এসেছেন আনিসা (২৭) নামে এক তরুণী। উপজেলার বরাকোঠা ইউনিয়নের উত্তর লস্কারপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে সুমন শিকদারের (২৮) সাথে তার বিয়ে হয়। ছয় বছর প্রেমের সম্পর্কের পর তাকে বিয়ের উদ্দেশ্যে নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে ছুটে আসেন তিনি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

সুমন শিকদার জানান, নয় বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে আনিসা সাথে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও
প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আনিসাকে উল্লেখ করে সুমন বলেন, আমাদের ছয় বছরের সম্পর্ক। আনিসা ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে আমাকে বিয়ে করবে। তার ইচ্ছাতেই গত ২৯ জানুয়ারি
আনিসা আমার সাথে বাংলাদেশে নিয়ে আসি। বুধবার আমাদের পারিবারিকভাবে বিয়ে সম্পূর্ণ হয়। আনিসা বাবা মা মালয়েশিয়ায় ভিডিও কলে দেখেছেন এবং জানেন। আগামী ২৮ ফেব্রয়ারি আমরাও মালয়েশিয়া চলে যাব।

তাদের বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, তাদের বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য সুমনের বাড়িতে দলবেঁধে এলাকার লোকজন আসছে। বিষয়টি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উত্তর লস্কারপুর গ্রামের ফারুক শিকদার বলেন, তাদের প্রেমের বিষয়টি অনেক আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে। দেশে ফিরে এসে মোটরসাইকেল দিয়ে দু’জনের ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করেছে।

বরাকোঠা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, সুমন । শিকদার মালয়েশিয়া চাকরি করতেন। চাকরির সুবাদে আনিসা সাথে পরিচয় সূত্রে
প্রেমে রূপ নেয়। তাদের পারিবারিকভাবে গত বুধবার বিয়ে হয়েছে।




ক্যান্সারের কাছে হার মানলেন ‘এডাল্ট স্টার’ পুনম পান্ডে

চন্দ্রদীপ নিউজ: মুম্বাইয়ের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই! ক্যান্সারের কাছে হার মানলেন এই অভিনেত্রী। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক পোস্টের বরাত দিয়ে মৃত্যুর খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

ওই খবরে বলা হয়, সার্ভিকাল ক্যান্সারের কারণে পুনম আর নেই। ইনস্টাগ্রাম পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা হতবাক করে ভক্ত অনুরাগীদের।

পুনম পান্ডের ম্যানেজার পারুল চাওলা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ‘‘কিছুদিন আগে পুনমের ক্যান্সারে ধরা পড়েছিল এবং এটি শেষ পর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে।’’

এদিকে পুনমের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করছেন অসংখ্য অনুরাগী।

মাত্র ৩২ বছর বয়সে এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার ভক্তরা। সামাজিক মাধ্যমে এখন শুধুই পুনমের বিষয়ে আলোচনা চলছে। শোক প্রকাশ করছেন বলিউড তারকারাও।

২০১৩ সালে নাশা দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে। সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে সবসময়ই আলোচিত ছিলেন তিনি।




সংসদের সংরক্ষিত নারী আসনে এগিয়ে যারা

দলীয় নেতাদের আড্ডায় ও নানা ইঙ্গিতে অনেকের নাম উঠে আসছে, যাদের অনেককেই দেখা যেতে পারে সংসদে। এর মধ্যে দলের কেন্দ্রীয় নেত্রী, সহযোগী সংগঠনের নেত্রী এবং বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেত্রীদের বিবেচনায় রাখা হবে বলে শোনা যাচ্ছে। এর বাইরেও জোট শরিকদের দু-তিনটি আসন দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে পুরোনোদের সিংহভাগ এবার মনোনয়ন পাবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবার নারী আসনে জায়গা পেতে পারেন- আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক বেগম শামসুন নাহার (চাঁপা), কার্যনির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা ও মারুফা আক্তার পপি। এর বাইরে কেন্দ্রীয় নেতাদের মধ্যে আখতার জাহান, মেরিনা জাহান, সফুরা বেগম, হোসনে আরা লুৎফা ডালিয়াও আসতে পারেন।

পেশাগত অঙ্গনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিন থাকতে পারেন এবারের সংসদে। আইন অঙ্গনে সাফল্যের জন্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানাকেও রাখার হতে পারে। গত সংসদের সদস্য আরমা দত্ত ও খালেদ মোশাররফের কন্যা মাহজাবীন খালেদ এবারও থাকতে পারেন।

যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তার ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিনও আছেন আলোচনায়।

ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ মিলি, নৌকা নিয়ে হেরে যাওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী সানজিদা খানমের নামও আছে আলোচনায়। এর বাইরে নৌকার মনোনয়ন পেয়েও নাগরিকত্ব জটিলতায় নির্বাচন না করতে পারা আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমও আছেন দৌড়ে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বরাবরের মতো দেশ, রাজনীতি ও আওয়ামী লীগে অসামান্য অবদান রাখা পরিবারের সন্তান এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রথিতযশা নারীদের আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেবেন বলে আমার বিশ্বাস।- জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বরাবরের মতো এবারও আঞ্চলিক নেতা বা জেলা নেতাদের মধ্যে অনেকেই আসবেন সংরক্ষিত আসনে। পাশাপাশি পেশাগত অঙ্গনে সফল, প্রয়াত বাবা-মায়ের দীর্ঘ রাজনৈতিক বা পেশাগত জীবনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের সন্তানদের কয়েকজনও আসবেন এই সংসদের সংরক্ষিত আসনে।

জোট নেতাদের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার স্ত্রী, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক আসতে পারেন এই সংসদে। এছাড়া জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর পরিবারের কাউকে আনা হতে পারে।

এ নিয়ে যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল  বলেন, ‘নেত্রী যেটা ভালো মনে করেন, সেটাই করবেন। আমরা তার কর্মী, তার সিদ্ধান্ত মাথা পেতে নিই।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা  বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের নানা প্ল্যাটফর্মে দলীয় কার্যক্রম করে আসছি। বিশেষ করে, আইনজীবীদের নিয়ে আমার উল্লেখযোগ্য কাজ আছে। এরই মধ্যে করোনার সময়ে করোনা মোকাবিলা ফান্ড গঠন করে আইনজীবীদের পাশে ছিলাম। তাদের সহায়তা করেছি। আমার এলাকা চাঁদপুরেও করোনার সময় আইনজীবী ও সাধারণ মানুষের পাশে ছিলাম।’

তিনি বলেন, ‘আমি যদি সংসদ সদস্য হতে পারি, আইন প্রণয়নে সুন্দর ভূমিকার পাশাপাশি প্রধানমন্ত্রীর ভিশন- ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করবো।’

নারী আসনে মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন  বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বরাবরের মতো দেশ, রাজনীতি ও আওয়ামী লীগে অসামান্য অবদান রাখা পরিবারের সন্তান এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রথিতযশা নারীদের আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেবেন বলে আমার বিশ্বাস।’

এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মহিলা সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেবো। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেবো।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ২২৩, ১৪ দলীয় শরিক জাসদ একটি ও ওয়ার্কার্স পার্টি একটি, স্বতন্ত্র ৬২ আসন পেয়েছে। কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি দুটি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়।

এরই মধ্যে নারী আসন বণ্টনের সুবিধার্থে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্রদের কাছে ৩০ জানুয়ারি মধ্যে দলে যোগদান বা জোট করার বিষয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ৩১ জানুয়ারি জোটবদ্ধভাবে ৪৮ আসনে মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে সবার সই নিয়ে ইসিতে চিঠি জমা দেয় আওয়ামী লীগ।




মেয়ে বন্ধু নিয়ে হোটেলে গিয়ে লাশ হলো বরিশালের সাব্বির

বরিশাল অফিস:: রাজধানীর কলাবাগানের ইমেজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে থেকে মো. সাব্বির (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে অচেতন অবস্থায় যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু পাভেল জানান, বৃহস্পতিবার রাতে সাব্বির প্রেমিকাকে সঙ্গে নিয়ে কলাবাগানের ইমেজ হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। হোটেলে উঠার পর প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাাব্বির।

তিনি আরও জানান, সাব্বিরের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়। তার বাবার নাম জাহাঙ্গীর মিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’




বরগুনায় মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন

বরিশাল অফিস:: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না – ফুলঝুড়ি সড়কটি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের নামে নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে  বৃহস্পতিবার  এক অনারাম্বড় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ সড়কের নাম ফলক উন্মোচন করেন।স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সি: সাংবাদিক চিত্ত রন্জন শীল, গৌরিচন্না টিবিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক রেজাউল ইসলাম টিটু। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার এর নামে সড়কের নাম করায় বর্তমান সরকার তথা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।




মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক