সিলেটকে গুঁড়িয়ে দিয়ে হ্যাটট্রিক জয় রংপুরের

চন্দ্রদীপ ডেস্ক : আগের ম্যাচেই দুর্দান্ত ঢাকাকে হারিয়ে বিপিএলে প্রথম জয়ের দেখা পায় সিলেট স্ট্রাইকার্স। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে নামে দলটি। তবে নিজেদের মাঠে রংপুরের কাছে কোনো পাত্তাই পেল না সিলেট। তাদের ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রংপুর।

রান তাড়ায় নেমে সিলেটের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি রংপুরের বোলারদের সামনে। দলীয় ৭ রানেই ফিরে যায় দলটির দুই ওপেনার। হ্যারি টেক্টর ৬ রানে বোল্ড হওয়ার পর রানখরায় ভোগা নাজমুল হোসেন শান্ত আউট হন ১ রান করে।

সিলেট ব্যাটারদের মধ্যে মাত্র দুজন দেখা পান দুই অঙ্কের।

সর্বোচ্চ ৪৩ রান আসে রায়ান বার্লের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন সামিত প্যাটেল। বাকিদের স্কোর ছিল মোবাইল ফোনের ডিজিট!

রংপুরের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শেখ মাহেদী হাসান ও মোহাম্মদ নবী। সাকিব আল হাসান নিয়েছেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আজমতুল্লাহ ওমরজাই এবং হাসান মাহমুদ।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) টসে হেরে আগে ব্যাট করে বাবর আজমের ৪৭ এবং নুরুল হাসান সোহানের ৪৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় রংপুর। সেই রান তাড়ায় নেমে ৮৫ রানেই গুটিয়ে যায় সিলেটের রানের চাকা। ১৯ বল আগেই দলটিকে অলআউট করে দেয় রংপুরের বোলাররা।

এর আগে, টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা রংপুর দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংকে হারালেও, দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন বাবর আজম ও ফজলে মাহমুদ। বাবর দ্রুত রান তুলে রানের চাকা সচল রাখলেও, অপরপ্রান্তে ফজলে খেলছিলেন ধীরলয়ে। তিনি হাত খুলতে গিয়েই দেন নিজের উইকেট। ভাঙে ৫১ রানের জুটি। ফজলে ফেরার পরের বলেই বিদায় নেন সাকিব আল হাসান। হ্যারি টেক্টর দুই বলে তুলে নেন এ দুই ব্যাটারের উইকেট।

দুই বলে দুই উইকেট হারানো রংপুর এরপর এগোতে থাকে বাবর-সোহানের ব্যাটে। তবে ফিফটি মিসের আক্ষেপে পুড়েছেন দুজনেই। ৪৭ রান করে বাবর ফিরেছেন সামিত প্যাটেলের দ্বিতীয় শিকার হয়ে। এরপর রেজাউর রহমান রাজা সোহানকে ফেরান ব্যক্তিগত ৪৬ রানে।

এর মাঝে ১৪ বলে ২২ রান করা আজমতুল্লাহ ওমরজাইকে ফেরার আরিফুল হক। আর ইনিংসের শেষ বলে ৭ রান করে ফেরেন মোহাম্মদ নবী। ৯ বলে ৭ রান করেন তিনি। আর ৬ বলে ১০ রান করে অপরাজিত থাকেন শামীম হোসেন।




আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

চন্দ্রদীপ ডেস্ক : বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। পাকিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হতো না, বাংলাদেশকে মেলাতে হতো নেট রানরেটের হিসাবও। যদিও কঠিন সেই সমীকরণ সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদেরকে ১৫৫ রানে আটকে রাখে জীবন-বর্ষণরা। সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে ৩৮.১ ওভারের মধ্যে করতে হতো ১৫৬। তবে সেই রানটুকুও করতে পারেনি ব্যাটাররা। ৫ রানের হারে সেমিফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় অনূর্ধ্ব-১৯ দলের। পাকিস্তানের বোলিং তোপে ১৫০ রানে অলআউট হয়ে যুব বিশ্বকাপ থেকে বিদায় নেয় রাব্বির দল।

১৫৬ রানের লক্ষ্যে নেমে শুরুটা বেশ আক্রমণাত্মকভাবেই করেছিলেন দুই ওপেনার। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় যুবারা। ১২ বলে ১৯ রান করা জিসানকে ফেরান উবায়েদ শাহ। জিসানকে ফেরানো উবায়েদই নিজের পরের ওভারে ফিরিয়ে দেন আরেক ওপেনার আশিকুর রহমানকে। ১১ বলে ৪ রান করেন উইকেটকিপার এই ব্যাটার। ৩০ বলে ২০ রান করা রিজওয়ানকে ফেরান আলী রাজা। এতেই বাংলাদেশকে চাপে ফেলে দেয় পাকিস্তান। এক পর্যায়ে ৮৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে যুবা টাইগাররা। যদিও সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশকে আশার আলো দেখান শিহাব জেমস ও অধিনায়ক রাব্বি।




যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাত

চন্দ্রদীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও প্রবল হলো। ইরাক ও সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড সমর্থিত ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বাড়তে পারে।

সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নিতে শুক্রবার রাতে এ অভিযান চালায় মার্কিন বাহিনী।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র ইরানের মাটিতেও হামলা চালাতে পারে। এ ক্ষেত্রে দু’পক্ষই জড়িয়ে পড়তে পারে সরাসরি যুদ্ধে। হামলার প্রতিশোধ নিতে ইরান সমর্থিত মিলিশিয়ারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে তাৎক্ষণিকভাবে ড্রোন আক্রমণ চালিয়েছে।



বাউফলে মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে এক মাদক কারবারিকে গ্রেফতার করে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের বড় ডালিমা এলাকায় মাদক কারবারিকে এই সাজা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।

গ্রেফতারকৃত ব্যক্তি একাধিক মাদক মামলার আসামি। তার নাম সাগর শিকদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের বিরুদ্ধে বিভিন্ন সময়ের বাউফল থানার ৭টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার রাতে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আসামিকে ৩৬ এর ১৯ (ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডের সাজা প্রদান করেন।

সাগর শিকদার বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামের মৃত. দেলোয়ার শিকদারের ছেলে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনীত কুমার গায়েন বলেন, ‘সাগর শিকদার নিয়মিত মাদক কারবারিকে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার রাতে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিকে আইনের আওতায় নিয়ে আসেন।’




দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করেছেন বঙ্গবন্ধু: জাহিদ ফারুক

বরিশাল অফিস:: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, অক্সফোর্ড মিশন হাই স্কুল পুরাতন ১৯’শ সালে স্থাপিত হয়েছে। সেই সময় আগত শিক্ষকবৃন্দরা এখানে এসেছে এই দেশের মানবতার সেবা করার জন্য। একই সাথে আমাদের এই স্কুল স্থাপিত করেছে। তারা যে চিন্তা নিয়ে স্কুল স্থাপিত করেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সোনার বাংলা দেখতে চেয়েছিলেন। তিনি এই বাংলাদেশের দুঃখিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাত-দিন কাজ করেছেন। তার স্বপ্নের সঙ্গে শিক্ষকদের চিন্তা ধারার মিল আছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বীর মুক্তিযোদ্ধা অক্সফোর্ড মিশন হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেফারেন্স ফাদার ফ্রান্সিস এস পিস বিপির সভাপতিত্বে বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুলের ১১৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, তারা যেমন মানবতার সেবা করার জন্য এসেছিল, শিক্ষাদান করার জন্য এসেছিল একইভাবে বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন সামনে এগিয়ে যাচ্ছে। এক সময় দরিদ্র দেশ ছিল, আজ উন্নয়নশীল দেশে পৌঁছেছে। ২০৪১ সালের ভিতরে আমরা সমৃদ্ধিশালী দেশে পৌঁছতে পারব। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। সমৃদ্ধশালী ও একটি স্মার্ট দেশে পৌঁছতে হলে আমাদের আজকে যারা যুবসমাজকে ভবিষ্যতের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তার জন্য একদিকে যেমন তারা লেখাপড়া করতে হবে অন্যদিকে তাদের শারীরিক সুস্থতা ও বজায় রাখতে হবে। এই দুটোই সমন্বয়েই একটি দেশকে সমৃদ্ধশালী লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অতিথিরা। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




ফরচুন বরিশালের শ্বাসরুদ্ধকর জয়, প্রথম বিজিত খুলনা

 

বরিশাল অফিস :: শেষ দুই ওভারে দরকার ৩৭ রান। ফরচুন বরিশালের সমীকরণ অনেক কঠিন মনে হচ্ছিল ১৯তম ওভারের শেষ বল অবধিও। কিন্তু ওই বলে ছক্কা হাঁকিয়ে সমীকরণ কিছুটা সহজ করেন শোয়েব মালিক। শেষ ওভারে দরকার ১৮ রান, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। এক বল পর স্ট্রাইক পেয়ে চার ছক্কায় দলকে জিতিয়ে দেন শোয়েব মালিক।

শনিবার সিলেটে বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে খুলনা। রান তাড়ায় নেমে ২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। এবারের টুর্নামেন্টে পঞ্চম ম্যাচে এসে প্রথমবার হারলো খুলনা। ৫ ম্যাচ খেলে ৪ জয় ও এক হারে শীর্ষে আছে তারা। অন্যদিকে ৬ ম্যাচে ৩ জয়ে পাঁচে বরিশাল।

এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি খুলনা। তৃতীয় ওভারের শেষ বলে গিয়ে প্রথম উইকেট হারায় তারা। আকিফ জাভেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান এনামুল হক বিজয়। ১৩ বলে ১২ রান করেন এই ব্যাটার। এরপর তিনে খেলতে নেমে ৭ বলে ২ রান করে রান আউট হয়ে যান হাবিবুর রহমান সোহান। পাওয়ার প্লের ছয় ওভারে ৪২ রান করতে দুই উইকেট হারায় তারা।

এরপর দলকে আস্তে আস্তে সামনে এগিয়ে নিচ্ছিলেন পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়। কিন্তু শোয়েব মালিকের করা নবম ওভারে দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে খুলনা। প্রথমে ২৪ বলে ৩৩ রান করা ইমনকে এলবিডব্লিউ করেন মালিক। পরের বলে নতুন ব্যাটার আফিফ ক্যাচ দেন মিড উইকেটে।

৬১ রানে ৪ উইকেট হারানো খুলনার চাপ আরও বাড়ে তাইজুল ইসলাম মাহমুদুল হাসান জয় ও দাসুন শানাকাকে ফেরালে। অবশ্য শুরু থেকে ভুগতে থাকা খুলনা শেষে এসে রান পেয়ে যায়। শেষ ৪ ওভারে তারা করে ৬৭ রান। ২৪ বল থেকে এই রানের জুটি গড়েন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।

ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ৫ চার ও ১ ছক্কায় ১৩ বলে ৩২ রান করেন ফাহিম। এছাড়া ৪ ছক্কায় ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন নাওয়াজ। বরিশালের পক্ষে ৩ ওভারে স্রেফ ৭ রান দিয়ে দুই উইকেট নেন তাইজুল ইসলাম। দুই উইকেট নেওয়া শোয়েব মালিক ৪ ওভারে দেন ২৪ রান।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। দ্বিতীয় ওভারেই আহমেদ শেহজাদ নাহিদুলের বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হন। তিন বল খেলে তখনও কোনো রান করতে পারেননি তিনি। নাহিদুলের করা পরের ওভারে অবশ্য ১৫ রান নেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

তামিম নিজের ইনিংস লম্বা করতে পারেননি। ১৮ বলে ২০ রান করে আউট হন তিনি। ফাহিম আশরাফের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন হাবিবুর রহমান সোহানের হাতে। দারুণ শুরুর পরও ৪ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৬ রান করে আউট হন ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে।

সময়ের সঙ্গে ম্যাচ কঠিন হতে থাকে বরিশালের জন্য। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে গেলে সেটি আরও বেশি হয়। ‍কিন্তু মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিক ২৩ বলে অপরাজিত ৫৫ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জেতান। ১ চার ও ৩ ছক্কায় মিরাজ ১৫ বলে ৩১ রান এবং ৩ ছক্কা, ১ চারে ২৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক।




পবিপ্রবির নিয়োগের অনিয়মে তদন্তে ইউজিসি

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুমোদনহীন নিয়োগ, বিশ্ববিদ্যালয় নীতিমালা ভঙ্গ করে নিয়োগ, পদবিহীন নিয়োগ, সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগ ও নিয়োগের মানদণ্ডসহ নানাবিধ অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জানা যায়, ২০২২ সালের ১৬ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৩৯ জনের নিয়োগের কথা থাকলেও গত ২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডে সর্বমোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়।

মূলত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছেলেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি এ নিয়োগে অনুমোদনহীন পদে নিয়োগসহ নানাবিধ অভিযোগ ওঠে, যা পরবর্তীতে দেশের প্রথম শ্রেণির গণমাধ্যমে প্রচারিত হয়।

এসব অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বিভাগ বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়মের প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ওই বিভাগকে অবহিত করার নির্দেশ প্রদান করে।

পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামানকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অনান্য সদস্যরা হলেন, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আব্দুল আলীম ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. আমিরুল ইসলাম শেখ।

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ইউজিসি সচিব এবং তদন্ত কমিটির আহবায়ক ড. ফেরদৌস জামান জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে পবিপ্রবির সাম্প্রতিক নিয়োগে অনিয়ম হওয়ায় তা তদন্তের নির্দেশ দিয়ে চিঠি এসেছে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিশন আমাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। আমরা দ্রুত বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্ত সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিব।




অনৈসলামিক বিয়ের দায়ে ইমরান-বুশরার ৭ বছরের কারাদণ্ড




কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব ক্লার্কের বিরুদ্ধে লিখিত অভিযোগ

,বরিশাল অফিস :: জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রি কলেজের ক্লার্কের বিরুদ্ধে দ্বাদশ শ্রেনীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ক্লার্কের ভয়ে গত ১৫দিন থেকে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন ওই ছাত্রী।

এ ঘটনায় অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেও বিচার মেলেনি। অপরদিকে বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠছে। শনিবার দুপুরে ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী অভিযোগ করেন, স্থানীয় এক যুবকের কাছ থেকে এক মাস পূর্বে চার হাজার টাকায় তিনি একটি পুরাতন এ্যান্ড্রয়েট মোবাইল ক্রয় করেন।

কয়েকদিন আগে মোবাইল নিয়ে কলেজে যাওয়া হয়। কিন্তু কলেজে মোবাইল ব্যবহার নিষেধ থাকায় মোবাইলটি কলেজের ক্লার্ক জুয়েলের কাছে গচ্ছিত রাখা হয়েছিলো। পরবর্তীতে ওই মোবাইল চোরাই দাবি করে ক্লার্ক জুয়েল ওই ছাত্রীকে ফাঁসানোর চেষ্টা করে। একপর্যায়ে ছাত্রীকে কুপ্রস্তাব দেয় ক্লার্ক জুয়েল। পরে বিষয়টি কলেজ অধ্যক্ষর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।অভিযোগ করে ওই ছাত্রী আরও বলেন, লিখিত অভিযোগ দেওয়ার পর জুয়েল তার লোকজন নিয়ে তাদের (ছাত্রীর) বাড়িতে এসে অভিযোগ উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে।

ক্লার্ক জুয়েলের ভয়ে গত ১৫ দিন যাবত তাই কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন ওই ছাত্রী। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ক্লার্ক জুয়েল বলেন, মোবাইল চুরির বিষয়টি ধামাচাপা দিতে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বলেন, এবিষয়ে কলেজ গভর্নিং বডির জরুরি সভার আয়োজন করা হয়েছে। সভার পর এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।




জাপা সম্পর্কে মানুষের ধারণা ভালো নয় : জি এম কাদের